somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৯৬ সালের শেয়ার কেলেংকারীর পুনরাবৃত্তিঃ শেয়ারবাজারে ভয়াবহ ধস, সাধারণ সূচকের রেকর্ড পতন

১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ সূচকের রেকর্ড পতন এবং অধিকাংশ শেয়ারের দাম কমার মধ্য দিয়ে শেষ হয়েছে আজ রোববারের ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) লেনদেন। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৫১ পয়েন্ট কমে দাঁড়ায় ৭,৬৫৪ পয়েন্টে। এটি ঢাকার শেয়ারবাজারের ইতিহাসে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ পতন বলে জানা গেছে।
আজ বেলা ১১টার সময় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই সাধারণ সূচক ৩০০ পয়েন্টেরও অধিক কমে যায়। মাঝখানে এই পতনের হার ২৫০ থেকে ২৯০-এর মধ্যে থাকলেও দিন শেষে তা ৫০০ ছাড়িয়ে যায়। সাধারণ সূচকের পতন ৩০০-র ঘর অতিক্রম করার সঙ্গে সঙ্গেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এ সময় ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা এসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন। বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে শাপলা চত্বরের কাছে একটি বাসও ভাঙচুর করেন বিনিয়োগকারীরা।
আজ রোববার সাধারণ মূল্যসূচকের পতনের সঙ্গে সঙ্গে অধিকাংশ শেয়ারের দামও কমে যায়। ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে যায়। এর পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানের দাম বাড়ে। অপরিবর্তিত থাকে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ সর্বমোট লেনদেন হয়েছে এক হাজার ৪৮৬ কোটি টাকার।
এদিকে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা শেয়ারবাজারের এই ধসকে পরিকল্পিত হিসেবে বর্ণনা করেছেন। তাঁরা এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Click This Link
******************************

সেই ১৯৯৬ সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মত ক্ষমতায় আসে তখন ঐ বছরের শেয়ার বাজারে ঘটে মহা র্দূনীতি। যেখানে ৪০ থেকে ৬০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়। নভেম্বর-ডিসেম্বরে এই ঘটনা ঘটে। ঐ সময়ে সেপ্টেম্বর মাসে খালেদা জিয়া বলেছিলেন সরকারের উদ্দেশ্য
বলেছিলেন আলীগের কিছু নেতা-ব্যাবসায়ী এবং ভারতীয় মাড়োয়ারীরা শেয়ার ম্যানিপুলেশনের মাধ্যমে লুটপাট করার চক্রান্ত করছে। তাই হাসিনার প্রতি তখনই ব্যাবস্থা নেওয়ার দাবী জানান। জবাবে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম কিবরিয়া সাহেব বলেছিলেন শেয়ার ও শেয়ার বাজার কি জিনিস উনি তা বুঝেন না। যেখানে ১৯৯১-৯৬ সালে খালেদা জিয়ার প্রথম আমলে ঢাকা ষ্টক এক্সচেঞ্জে একদিনের লেনদেন কখনই ২৫-৩০ কোটি টাকার বেশী উঠেনি(উঠলেও কদাচিৎ) সেখানে হাসিনা আসার পর পরই শেয়ার দর পতন পূর্ব পর্যন্ত প্রতিদিনের গড় লেনদেন ৫০ কোটি টাকা। তারপর হাসিনার প্রথম আমলে শেয়ার বাজার ছিল প্রায় মরা। পরবর্তীতে খালেদা জিয়ার চার দলীয় জোট পুনরায় ক্ষমতায় এলে অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের দক্ষ, আন্তরিক, সৎ ভূমিকার কারণে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শেয়ার লেনদেনে কড়া নজরদারী করে। ফলে ২০০১-০৬ শেয়ার মার্কেট ছিলি স্থিতিশীল। আর জোটের আমলেই শেয়ার বাজার পুনরায় নিজ পায়ে দাড়িয়ে মজুবত অবস্থানে চলে আসে। ফখরুদ্দিনের সময়েও আরও এগিয়ে যায়। কিন্তু আবার হাসিনা ক্ষমতায় এলে আলীগ ব্যাবসায়ীরা ভারতীয় মাড়োয়ারীদের সাথে মিলে হু হু করে বাড়িয়ে দিতে থাকে শেয়ার দর। এবার ৬ মাসের মধ্যে নয় প্রায় দীর্ঘ ২ বছর ধরে এমন গভীর চাল চেলে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কাভার তৈরি করে যে ৯৬ সালের মত কিছু ঘটবে না। কিন্তু এখন আবার সেই ৯৬ এর মত বরং আরো বড় আকারের পতন অব্যাহত আছে। মহা বাল জোট সরকার কথায় কথায় হাওয়া ভবন এবং সাবেক জোট সরকারের বিরুদ্ধে র্দূনীতির ঢালাও অভিযোগ করে যে ২০০১-০৬ সালে নাকি দেশের কোন উন্নতি হয় নি। জোট ফেরেশতা ছিল এ কথা আমি কখনই বলিনি। কিন্তু শেয়ার বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে তাকে নিয়ে কেন কেন বার বার আলীগ কারসাজি করে? বিএনপি যদি ব্যাপক হারেই র্দূনীতি করত তবে তার সময় শেয়ার বাজার মজবুত হত না। ঐ সময়েও কেলেংকারী হত। দেশে ইলেকট্রিসিটি, গ্যাস, যোগাযোগ সমস্যা সমাধানে সরকার এখনও কোন উল্লেখযোগ্য কিছু করতেতো পারেই নি বরং সামনের গ্রীস্মে নাকি এই সংকট ভয়াবহ হবে। সামগ্রিক ভাবেই দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে শেয়ার বাজার লুটপাট মড়ার উপর খড়ার ঘা। আজকে যদি বিএনপির সময় এমন কিছু হত তো বালের সমর্থক পত্রিকা, সাংবাদিক প্রতিদিনই বিএনপিকে তুলোধোনা করত। কিন্তু কি ৯৬ আর এই ২০১০ আওয়ামী-বাকশালী গং এ নিয়ে কিছুই বলে না। দেশের ও সাধারণ জনগণের স্বার্থ জঞ্জালি দিয়ে ভারতের সাথে চুক্তি এবং আভ্যন্তরীন লুটপাটের মহোৎসব করে বাংলাদেশকে পঙ্গু করে রাখাই এর উদ্দেশ্য। যাতে বাংলাদেশ আজীবন ভারতের উপর নির্ভরশীল থাকে। তাই চারদলীয় জোটের উচিত নিজস্ব শক্তিশালী মিডিয়া গড়ে দেশের মানুষের মধ্যে ব্যাপক গণ সংযোগ চালানো। নতুবা মহা বাল জোট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে না।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০২
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×