পশ্চিমবঙ্গেই মুসলিমদের হাল সবচেয়ে খারাপ। আর এর জন্য পুরোপুরি দায়ী এই রাজ্যের বামফ্রন্ট সরকার। গুজরাতের নরেন্দ্র মোদির বি জে পি সরকার মুসলিমদের গুলি করে মারে। আর পশ্চিমবঙ্গের সরকার তাদের না খাইয়ে ‘জেলের মধ্যে’ (একই অবস্থার মধ্যে রেখে) মেরে ফেলছে। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে দাঁড়িয়ে এভাবেই রাজ্য সরকারকে সমালোচনা করেন জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সদস্য আব্দুল আলি আজিজি। অনগ্রসর শ্রেণীর উন্নয়নের কাজকর্ম এখানে কেমন হচ্ছে, তা দেখতে এদিন মহাকরণে দীর্ঘ সময় বৈঠক করেন আজিজি। -খবর বর্তমান পত্রিকার
উন্নয়নের গতি নিয়ে তিনি যে ঘোর অসন্তুষ্ট, তা জানিয়ে দিয়েছেন অনগ্রসর কল্যাণ কমিশনের সদস্য। তবে এর জন্য সরকারি অফিসারদের উপর কোনও দায় চাপাননি তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক ক্ষমতায় যাঁরা আছেন, তাঁরা যদি কিছু না করেন, তাহলে অফিসাররা আর কী করবেন? গত ৩২ বছর বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য কিছুই করেনি। তাই রাজ্যের মুসলিমদের প্রচন্ড দুর্দশার মধ্যে থাকতে হচ্ছে। তাদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করা হয়নি। তাই ভুখা অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে মুসলিমরা। তাদের কোনও উন্নতি হচ্ছে না। মুসলিম পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এখানে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে না। অনগ্রসর শ্রেণী কমিশনের সদস্যের অভিযোগ অবশ্য মানতে চাননি রাজ্রের মুখ্যসচিব অশোকমোহন চক্রবর্তী। তিনি বলেছেন, মুসলিমদের জন্য রাজ্যে কিছুই করা হচ্ছে না, এটা ঠিক নয়। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হচ্ছে এ ব্যাপারে তথ্য-পরিসংখ্যান পেশ করতে তিনি প্রস্তুত আছেন বলে দাবি করেন।
রাজ্যে মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করার দাবি করেছেন আজিজি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য চাকরি ও উচ্চশিক্ষায় ২৭ শতাংশ সংরক্ষণ করেছে। কিন্তু এ রাজ্যে মাত্র ৭ শতাংশ সংরক্ষণ করা হয়েছে।
সূত্রঃ Click This Link
---------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

