মোবাইল অপারেটররা বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকে গ্রাহকদের আকৃষ্ট করতে। ইদানিং এর অফারগুলোর মধ্যে রয়েছে পুরাতন বন্ধ সিম চালু করা সংক্রান্ত। যা নিয়ে আমার একটি কমন প্রশ্ন।
কেস ১) গ্রামীণফোনের পুরাতন বন্ধ সিম চালু করলে গ্রামীণফোনের গ্রাহকদের সাথে প্রথম ৩০০ মিনিট ৫০ পয়সা মিনিটে কথা বলা যাবে, কিন্তু যাদের সিমটি চালু অবস্থায় আছে তারা এসুযোগ পাবে না।
কেস ২) বাংলালিংক কিছু দিন পর পর পুরাতন সিমে ১৪/১৫/১০ ইত্যাদি মিনিট ফ্রি দিয়ে থাকে। অর্থাৎ কোন বন্ধ সিম চালু করলেই গ্রাহক উক্ত মিনিট ফ্রি কথা বলতে পারবেন। কিন্তু অফারটি চলতি কোন সিমের জন্য প্রযোজ্য নয়। আমি অনেকেরই একাধিক বাংলালিংক সিম বন্ধ অবস্থায় দেখেছি, যারা শুধুমাত্র উক্ত অফার গ্রহণ করে আবার সিমটি অকার্যকর করে রাখে (অর্থাৎ আর ব্যবহার করে না)।
কেস ৩) ওয়ারিদ টেলিকম তাদের প্রাহকদের বন্ধ সিমের কমপক্ষে ১০ টাকা রিচার্জ করে সচল করলে তিন মাসে মোট ৬০ মিনিট ফ্রি টকটাইম, ৬০ টি ফ্রি এসএমএস এবং ৬০০টি ফ্রি ভয়েস এসএমএস দেবে। যেসুযোগ বর্তমানে ব্যবহৃত গ্রাহকরা পাবে না।
তাহলে কি বলতে পারি বন্ধ সিমই ভাল?
অনান্য অপারেটরটা এধরনের অফার দেয় মূলত পুরাতন সিম চালু করার জন্য। কিন্তু এটা কি বর্তমানে সচল গ্রহকদের সাথে প্রতারনা নয়? তারা কি বর্তমানে সচল গ্রহকদের কম সুযোগ দিচ্ছে না? তাহলে কি বলতে পারি বন্ধ সিমই ভাল?এরকম বিভিন্ন অফারের কারণে বিভিন্ন সময়ে নানান প্রশ্নের জন্ম দেয়। তারই একটি অংশ এখানে শেয়ার করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


