অকস্মাত সেই ক্লান্তিকর নিরবতার অবসান ঘটে।
তারপর আড়মোরা ভেঙ্গে বেজে ওঠে কোন পরিচিত গান, কোন পরিচিত সুরে, শুধু কথাগুলো আলাদা, অন্যকারও লেখা।
আমি গান গাই, সবার থেকে আলাদা হতে চাই। আমি প্রতিবাদী হতে চাই, গড়ে নিতে চাই নিজের নিয়তি।
আয়নার সামনে দাড়ালে দেখতে চাই কোন জন লেনন বা চে গুয়েভারাকে।
স্বপ্ন যখন দেখি তখন কামনা করি সে স্বপ্ন যেন শেষ না হয়, স্বপ্ন যখন বাস্তব হতে চলে তখন তাকে ঠেলে দেই দূরে; অতঃপর বলি আমরা স্বপ্ন দেখতেই ভালবাসি।
আমরা ছবি হয়ে থাকতে চাই, ভাবি আমাদের ছবি নিয়ে মাতামাতি হবে, টি-শার্টগুলোতে স্থান পাব, স্থান পাব পোস্টারে, যুগ যুগ ধরে হয়ে রব তারূণ্যের প্রতীক।
আমরা প্রগতিশীল হতে চাই, ডিলানের অপ্রকাশিত গান খুঁজে খুঁজে দিনকে রাত করি।
আমরা অনিয়মের বিরুদ্ধে বলি।
শুধু এটুকুই আমাদের দোষ- আমরা বড় বেশি অপেক্ষা করি। নিজে না এগিয়ে অন্যকে এগিয়ে যেতে বলি।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


