somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যান্ডউইথের মূল্যহ্রাস-লাভ আদতে কার এবং প্রতিদিনের বাজার বিক্রেতার জবাবদিহিতা

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যান্ডউইথের দাম কমাতে সাধারণ গ্রাহক পর্যায়ে আদৌ কি কোন প্রভাব পরে?পরলেও দূর্ভাগ্যক্রমে আমি তা বুঝতে পারিনি।ব্যান্ডউইথের দাম যখন ছিল পার মেগাবাইট ১৮০০০ টাকা তখন উত্তরার এক আইএসপির শেয়ার্ড লাইন ছিল বাসায় মাসে ১৫০০ টাকার(১টা ২৫৬kbps,১ টা ১২৮kbps)। কারেন্ট চলে গেলে লাইন থাকতো না। আইএসপি কে বলেও লাভ হয়নি, এই সাপোর্ট নাকি ওরা ওদের গ্রাহক কম এমন লোকেশনে প্রভাইড করতে পারবে না :(

যাহোক এর পরে বিটিআরসি ব্যান্ডউইথের দাম কমিয়ে পার মেগাবাইট করে ১২০০০ টাকা তখন আমাদের আইএসপির সাথে যোগাযোগ করলে তারা জানায় লাইনেড় বহু খরচ আছে(!!!) তাদের; তাই ব্যান্ডউইথের দাম ৩৩% কমলে ও মাসিক চার্জ তাদের পক্ষে ৩৩% কমিয়ে ১০০৫ টাকা করা সম্ভব না।তারা আমাকে কমিয়ে ১৩০০ টাকা করতে পারবে বলে জানায় এবং আরো বলে কোন ব্যাখ্যা দেয়া সম্ভব না নিজেদের লাভ তাদের বুঝতে হবে।আকারে ইন্গিতে বুঝিয়ে দেয় রাখলে রাখেন না রাখলে নাই !!!! আমার প্রশ্ন:
-- তাইলে সাধারণ গ্রাহক কিভাবে ব্যান্ডউইথের দাম কমার সুযোগ পুরোপুরি পেল?
--আর আইএসপি গুলো কি তারা কিভাবে দাম ঠিক করবে তাদের প্যাকেজের সেটার জন্য কারো কাছে দায়বদ্ধ না?
--আমার এলাকায় এর চেয়ে ভাল কোন আইএসপি নেই এর জন্য ওদের যে কোন প্রস্তাব এভাবেই মেনে নিতে হবে?
--এ ব্যাপারে বিটিআরসি কি কোন ব্যাবস্থা নিতে পারে না?
============================================
এ বার আসি আরেকটা ব্যাপারে।অনেক মুদি দোকানে কিংবা স্বপ্ন সহ অনেক চেইনমলে বাজার করতে গিয়ে মাঝে মাঝেই দেখি মূল্য পরিশোধ করার সময় গায়ের দামের চেয়ে বেশি ধরা হচ্ছে।জিগ্গাসা করলে উত্তর পাওয়া যায় এখনকার দর বেড়ে গেছে;কিন্তু সেটা নাকি তাদের বেশ আগে কেনা;তাই আগের প্রাইস ট্যাগ রয়ে গেলেও এখনকার দাম রাখা হচ্ছে।

ব্যাপারটা হয়তো কিছু ক্ষেত্রে যৌক্তিক ও মনে হতে পারে।অন্তত আমি এক বিক্রেতার উত্তরে তারই প্রতিফলন পেয়েছিলাম। কিশোর সেই বিক্রেতার উত্তর ছিল- "তারা ব্যবসায়ী তাই লাভের জন্য কম দামে কেনা জিনিস পরে দাম বাড়বে সে জন্য মজুদ করে পড়ে দাম বেড়ে গেলে তা বেশি দামে বেচতেই পারে"।কিন্তু কথা হচ্ছে ধরেন কোন আইসক্রিম কোম্পানি তার প্রোডাক্টের স্বাদে খানিকটা হলে ও ভিন্নতা এনে যদি দাম ৫/১০ টাকা বাড়িয়ে এপ্রিল মাসে ছাড়ে তাতে কি খুচরা বিক্রেতারা তাদের সেই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে কেনা প্রোডাক্ট গুলো বর্ধিত দামে বিক্রি করার লাইসেন্স পেয়ে যান?

এখানেও আরেকটা হতাশার ব্যাপার হচ্ছে- তাদের কিনলে কিনবেন না কিনলে নাই;আপনার কথার জবাব দিতে/ব্যাখ্যা করতে বাধ্য নই এ ধরণের মনোভাবের প্রকাশ।
=============================================
আমাদের অনেক সমস্যার ভিড়ে হয়তো এগুলো কোন সমস্যাই না;কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে লিখব;তাই লিখেই ফেললাম।বরাবরের মতই অগোছালো ভাবে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×