somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাছুটি নিয়ে উচ্চশিক্ষা আর এর পরের কাহিনী

০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে থাকা লেকচারাররা/ক্ষেত্রবিশেষে সহকারি অধ্যাপকেরা যখন উচ্চশিক্ষার জন্য বাইরে যান বেশির ভাগ সময়েই একটা সময় পর্যন্ত সার্ভিস দেবার পরে তারা ঐ ভার্সিটি থেকে স্টাডি লিভ পান।ঐটাতে লিখা থাকে-যে তার চাকরি অমুক তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হল,বিনা বেতনে;আর তার শিক্ষাছুটি অমুক তারিখ পর্যন্ত।ঐ সময়ে তার শিক্ষার কোন ব্যয় এই ভার্সিটি বহন করবেনা।সে যেন তার স্টাডির আপডেট বিভাগীয় প্রধানকে দেয়।
আমার দেখা ঢাকার/বাংলাদেশের একটা অন্যতম প্রধান ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের(সরকারি না) ঐ শিক্ষাছুটির অফিস অর্ডার এমন ছিল।

বাইরে পিএইচডি/মাস্টারস এর জন্য যারা আরএ(রিসার্চ এসিসট্যান্টশিপ) নিয়ে আসেন তারা জানেন সুপারভাইজর ভাল না হলে লাইফ কেমন হয়;অনেক সময়ই তাই কোনভাবেই খাপ খাওয়াতে না পেরে দেশে যাবার চিন্তা করতে হয় অনেকের।অনেকের আবার ফ্যামিলি প্রবলেম বা অন্য কোন মেজর কারণে এই দীর্ঘ শিক্ষাকালের কোন না কোন সময় দেশে ফিরতে বাধ্য হন।আমি এখানে খালি ঐ অভাগাদের উদাহরণ গুলো দিলাম।অনেকেই সুন্দর ভাবে সব শেষ করে দেশে ফিরে আসেন বা বাইরেই থেকে যান।

এখন এরকম এক অভাগাকে যদি তার এক্সটেনডেড জব পিরিয়ডের আগে দেশে ফিরতে হয় এবং সে যদি আবার সেই জবে জয়েন করতে চায় সেইসময় ভার্সিটি অথরিটির কি কিছু বলার থাকতে পারে?মানে এখন আমাদের অনেক লোক আছে,তোমাকে নিবোনা!!কিংবা লোক খালি হলে নিবো কিংবা অন্য খানে ট্রাই করো স্কলারশিপের জন্য মেনে নিবো।

এই জিনিসগুলা কি এগরিমেন্ট পরিপন্থী না?ধরেন দুই বছর চাকরি করে সে চাকরি ছেড়ে দিলে গ্র্যাচুইটি পাবার যোগ্য থাকে কিংবা তখন বাইরে যেতে চাইলে সে লিভ নিয়ে যেতে পারে।এখন যে লিভ নিয়ে গেল সে কেন তার সমস্যায় চাইলে জবে জয়েন করতে পারবে না?তাইলে এই লিভের কি মানে?

এটা পাবলিক কোন ভার্সিটির চিত্র না।অনেক টপ পাবলিক ভার্সিটিতে লিভ নিয়ে গেলে যে চাইলেই ব্যাক করা যায়,এমনটা আমি অনেকের কাছে শুনেছি।

এখন কেউ যদি মনে করে আমি তো আমার এই ভার্সিটির/কিংবা দেশের ডিগ্রী দিয়েই পিএইচডি করে হয়তো একসময় প্রফেসর ও হয়ে যাবো তাইলে এত অনিশ্চয়তায় গিয়ে টপ ভার্সিটিতে গিয়ে পিএইচডি করার কি দরকার,এই লিভ রুলের জন্য কি তাকে তখন দোষ দেয়া যাবে?

এই কনফিউজিং লিভ রুল নিয়ে কার কি মতামত?অথবা দেশের কোনখানে/কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাল লিভ রুল থাকলে সেটাও কেউ তুলে ধরতে পারেন।

ধন্যবাদ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×