তকখুনি ফোন করলাম রুপুকে-
আজ আমার এমন হচ্ছে কেন?
ওর গলায় খলখলে হাসি!
বড্ড বিরক্ত হলাম,
খটাস করে রিসিভার রাখতেই দেখি
জানালার সারসীতে নতুন আলো
গাছের পাতায় নতুন রং- ফুলের গন্ধে
তীব্র কোলাহল। বাতাসে লক্ষ কোটি
রঙ্গিন ঘুড়ি-
বেজে উঠল সেল ফোন-
এ-কি!
শানাইয়ের শব্দ এলো কোত্থেকে?
ওপাশে রুপুর কন্ঠ- আজ কত তারিখ?
-২৮!
-বুঝেছ তোমার কেন এমন হলো!
-রহস্য রাখ, খুলে বলো-
চৌদিকে কিসের এতো আনন্দ বন্যা?
-আজ তোমার মিরার বিয়ে!
তুচ্ছ মনে হলো, সব আয়োজন বিবর্ণ।
-এতো অল্প সাজে বিয়ে হয় নাকি!
-মোটেও অল্প না, তুমি ওকে বড্ড ভালবাস
তাই তুচ্ছ মনে হচ্ছে, বরং দেখ-
ওদের যুগল রাঁখি কেমন মানিয়েছে!
-মানিয়েছে না ছাই, বুকের গভীরে বিদ্যুৎ চমক-
ওদের জয় হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



