কবিতার মৃত্যু
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলম্বরী,
রাতজেগে কবিতা শোনার আগ্রহী পাঠকইদানিং আর দেখছিনা এখানে, তোমার মতো করে
রিক্সার হুড টেনে, অচেনা পথে হারিয়ে যেতে যেতেমেটাফিজিক্যাল, রোমান্টিক আর ক্লাসিক্যাল কবিতা শোনার পাঠক
এখন আর যায় না দেখা এ তল্লাটে। নীলাম্বরী জানো,
কবিতাগুলো এখন বড্ড একাকী হয়েগেছে
একে একে কবিতা থেকে হারিয়েছে ভার্সিফিকেশন, হারিয়েছে প্রোসোডি
কনসাইট, সিমিল কিংবা ইমেজেরি কালেভদ্রেই এখন কবিতায় আসে
এই কবিতাগুলো আর এনে দিতে পারে না তিস্তার পানি
আরাকানের শান্তি কিংবা কোন ফিলিস্তিনির মাতৃভূমি ।
শুনে হয়তো তুমি,
দাত কেলিয়ে হাসবে নিলম্বরী, তবে সত্যিই বলছি আমি।
তোমার সাধের কবিতা আর চালের দামও পারেনা কমাতে।
বেকার আর অসহায় যুবককে চাকরি??? ধুর তাও পারেনা দিতে।
গুমোট আঁধারে বসে থাকা বিধবা রমনীর মতো কবিতা গুলো বড্ড অসহায়,
বিশীর্ণ চোখ গলে পড়া অশ্রুই এখন প্যাপিরাসে কবিতা হয়ে রয়ে যায়।তার থেকে চলো,
এই কবিতা গুলোকে, তুমি আমি বিষাক্ত হেমলকে, হত্যা না হয় করি!
কিংবা ওদের চড়াই শূলে, নয়তো ব্রাজেন বুলে।
হাজার ডিগ্রি তাপে, বিদগ্ধ হওয়া কবিতার আর্তনাদ দেখে
তুমি আমি সব কিছু ভুলে, কফির পেয়ালা নেব হাতে তুলে।
এভাবে কবিতা হত্যার পরে বন্যার পানি যদি কমে যেতো
ফিলিস্তিন আর আরাকানের শান্তিও যদি আর না হারাতো!!! উৎসর্গ: শ্রদ্ধেয় ব্লগার রাজীব নূর ভাইয়াকে।
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮
আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত...
...বাকিটুকু পড়ুন
বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।...
...বাকিটুকু পড়ুন
গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,...
...বাকিটুকু পড়ুন