শীতের কমলা রোদ পশমী চাদরে এসে গেলে
পার করি চৌকাঠ দূর কোন প্রসারিত অক্ষরেখায়
যাওয়া হবে আজ - তাই যেন
ঘনালে ক্ষন - ঘনায় দ্রুত লয়
তবুও
অন্য কিছু যতটা কাছে আসে ততটাই
কুয়াশাচ্ছন্ন হতে থাকে লাজুক চোখের চাহনি
সে হাসে, সে কাঁদে ক্রমশ দৃঢ় হতে থাকে বালু কনা
সে ছোঁয় ; আরো ছোঁয় লাবণ্যপ্রভায় - ফিরে তাকায়
যতবার
কেঁপে কেঁপে উঠে নীরব অশ্রু -
ঘন সবুজ হতে থাকা অনামিকায়
ততবার
ধীর লয়ে ফিরে তাকায়
অন্য গ্রহ হতে নেমে আসা
বিমর্ষ আলো-ছায়ায়-
সে হাঁটে ; ধীর ভাবনায় পথ হাঁটে ক্রমশ তাহার কায়ায়-
সুদীপ্ত হতে থাকা সকাল যতটা ঘনত্বে দুপুরে ঘনায়
ততটা ম্লান অক্ষরেখায়
আমি, তুমি ও সে চুপ ; তারা চুপ ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



