১
আমার এখন পাতা ঝরার দিন ;
ফিরে ফিরে শুণ্যতায় আবছায়া ঘিরে রাখে
বিকেলের আলো
সেই বিরল ক্ষনে একটা পাতা খুঁজি
যাহার আড়ালে লুকায় অসম স্বপ্নেরা
আমার এখন পাতা ঝরার দিন ;
খুঁজে খুঁজে অ-জীব প্রসারন ছুঁয়ে রাখে
গভীর জোছনায় সব কালো
খুঁজি পদ শেষে পথের দিশা
অন্যত্র বয়ে যায় যতটা লু হাওয়া
২
শীত নেই ; শীত আছে
তবুও যাই আছে
ছুঁয়ে ছুঁয়ে গেছে এ বেলায় আমার চৌকাঠ
আমি অর্বাচীন হয়ে দাড়িয়ে রই
হলুদ ঘাসের ডগায়
লেগে থাকা
অতীত এর ছিটে ফোঁটায়
৩
কে জানতো ; এভাবে খসে যাবে
অনায়াসে দেহহীন ত্বক আর অনেকগুলো
মুদ্রার তাল-বেতাল
ক্ষনিক পর হয়তো আকাশজুড়ে নেমে যাবে
লক্ষীপেঁচার দল
আমি কখনও জানতে পারি নি ; পারি না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





