এত ঠান্ডা। কনকনে শীত। হিমেল হাওয়া। গত দুই দিন ঢাকার তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে নেমে এসেছে। যখন রাতে অফিস ফেরতা এই আমি কারওয়ান বাজারের ফুটপাতে ঝুড়ির ভেতর অসহায় শীতার্ত মানুষগুলোকে দেখি প্রচন্ড খারাপ লাগে। ভাবছি শীতার্তদের জন্য কিছু কাপড় দেব। কিভাবে দেব। বুঝতে পারছি না।
শীত মানে আমার কাছে অন্য রকম অর্থ। শীত এলে অনেক কিছু মনে পড়ে। কোনো এক শীতে স্কুল পেরিয়ে কলেজে গিয়েছিলাম। ঝিনাইদহ ছেড়ে যশোরে ক্যান্টনমেন্ট কলেজ। এই শীতে কলেজ ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কনকনে শীত। ৪ জানুয়ারি। সে অনেক আগের কথা। শীত এলে মনে পড়ে কুসলি বুসলি মুখ। মনে পড়ে নচিকেতার লাল ফিতে সাদা মোজা স্কুল সু ইউনিফর্ম............নটার সাইরেন সিলেবাসে মনোযোগ কম........প্রথম প্রেম নীলাঞ্জনা। কোনো এক শীতে এই নীলাঞ্জনাকে ছেড়ে ব্যস্ত যান্ত্রিক শহরে ঢুকে যাওয়া।
ঘুরে ফিরে শীত আসে। শীতের পিঠা, রস, পায়েস আগের মতো খেতে পারিনা। বাড়ি থেকে আম্মার ফোন কবে আসবি। অফিসের ছুটি হয় না। গ্রামে যাওয়া হয় না। শীতের রাতেই ইলেকশনের ক্যানভাস......পৌরসভা নির্বাচনটাও হয়ে গেল।
শীতের সময় এক টিকিটে দুই বাংলা সিনেম, মফস্বলের সেই ছোট্ট সিনেমা হলে। সব মনে পড়ে। অবসরে, অনবসরে...চলতি পথে মোটর সাইকেল চালাতে চালাতে।
শীত ছুয়ে যায় আমাকে। আপনাকেও কি স্মৃতিকাতর করে তোলে এই শীত?
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।