দেখে এলাম `মনের মানুষ'
মনের মানুষকে খুঁজে পেতেই যে লালন ফকিরের এই গান সেটা ঠিক কবে থেকে বুঝতে পেরেছি সেটা জানি না। তবে গৌতম ঘোষের সিনেমার নাম মনের মানুষ কেন সেটা আজ বুঝলাম। একটু আগে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে দেখে এলাম মনের মানুষ।
আধ্যাত্মিক সাধক লালন ফকিরের দেশের ছেলে হিসেবে লালনকে টুকটাক লোকমুখেই জানা হয়ে গিয়েছিল। তার জন্ম, জাত, ধর্ম, নিয়ে রহস্য এখনো মিথ হয়েই আছে। ছোট বেলায় আম্মার মুখে লালন ফকিরকে নিয়ে লোকজ যাত্রা পালার গল্পও শুনেছি। লালনকে নিয়ে কিছু লেখাও পড়তে হয়েছে ইউনিভার্সিটিতে । তবে গৌতম ঘোষ যা করেছেন তা সব কিছুই যে ঠিক আছে সেটা বলব না। কিছু মিলেছে। কিছু মেলেনি।
লালন এত বড় একজন গুণী সাধক, এত বড় মাপের মানুষ তাকে মাত্র তিন ঘন্টার সেলুলয়েডের ৩৫ মিলি মিটার ফ্রেমে বাধা সত্যি কষ্টের একটা কাজ। তা সেই দুঃসাহস ভালোই দেখিয়েছেন গৌতম ঘোষ। যাই হোক লালনের নিয়ে বাংলাদেশে আরও একটা সিনেমা হয়েছে। সেই তুলনায় এটা কেমন হবে সেটা সময়ের হাতে ছেড়ে দিলাম।
সিনেমার দৃশ্যায়ন, ক্যামেরার কাজ চমৎকার। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন প্রসেনজিত, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী । সুনীল চট্টোপাধ্যায় উপন্যাস যা লিখেছেন সেই ছায়া অবলম্বনে তৈরি সিনেমার দৃশ্যায়নে কতটুকু কুষ্টিয়া আর ছেউড়িয়াতে শুটিং হয়েছে সেটা বোঝা গেল না। কমলির চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দুর্দান্ত। অন্যদের মধ্যে ভাষায় আমাদের আঞ্চলিক টান সেভাবে ফুটে ওঠেনি।
তবে লালনের গানগুলো, গান সৃষ্টির সময়, গল্পের ঢঙে ভালোই ফুটে উঠেছে। অনেকেই বলছে সিনেমা ভালো হয়নি। তিন ঘন্টার বিনোদনের জন্য সিনেমা দেখা বড় নয়, ভেতরের কথাগুলো বড়। লালনকে সামনে পেলে তার শিষ্যত্ব গ্রহণ করতাম।
লালনকে নিয়ে আরো অনেক কিছু করা উচিত। আমাদের দেশে লালন কি সত্যি যোগ্য সম্মান পাচ্ছে?
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।