সকল রকমের মাথাব্যথা, শরীর ব্যথা এবং কাজে আলসেপনার পেছনের মূল কারণটি শেষপর্যন্ত চিহ্নিত করা গেছে। বৈজ্ঙানিক গোএষণায় জানা গেছে এজন্য দায়ী একধরনের ক্ষতিকর তড়িৎচুম্বকীয় সংকেত আর এই ক্ষতিকর তরঙ্গের উৎস হচ্ছে বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী এবং রাস্তাঘাট এবং বিপণীবিতানগুলোর চোখ ধাঁধাঁনো আলোকসজ্জা। আর এইসব অসুখের ক্ষেত্রে ওষুধের চেয়ে দ্রুত এবং কার্যকরী প্রতিবিধান হচ্ছে সেজদা করা। যারা বেশি বেশি টিভি ল্যাপটপ গাড়ি সেলফোন ব্যবহার করেন তাদের মস্তিষ্কে জমাকৃত ক্ষতিকর তড়িৎচুম্বকীয় সংকেতের পরিমান স্বভাবতই বেশি হয়। সুতরাং তাদের উচিৎ স্বাভাবিকের চেয়ে বেশি করে সেজদা করা। শপিং মল থেকে ঘুরে আসার পরও এক্সট্রা সেজদা করা লাগতে পারে। ইতোমধ্যেই এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সেজদা করলে মাথা থেকে এইসব ক্ষতিকর সংকেত বিদূরিত হয়। কখনো লাস ভেগাসে যেতে হলে সাথে করে স্টেইনলেস স্টিলের জায়নামাজ নিতে ভুলবেন না। কেননা পলিথিথিন অথবা রাবারের জায়নামাজ অন্তরক হিসেবে কাজ করে বলে ওগুলোর ওপর সেজদা করে আপনি মাথাব্যথা কমাতে পারবেন না।
অবশ্য বালির উপরে সেজদা করা বেহতর। এমন দিন আর বেশি দূরে নয় যেদিন উপযুক্ত পরিমাণে বালিমিশ্রিত সিমেন্টের দেয়ালে মাথা ঠুকলেই উপশম হবে মাইগ্রেইনের মতো অসহ্য মস্তিষ্কবেদনার।
আপনি জেনে আরো সুখি হবেন যে এই পৃথিবী নামক গ্রহটির একেবেরে কেন্দ্রস্থল হচ্ছে মক্কা তথা কাবা। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই বৈজ্ঞানিক সত্য! আল্লাহু আকবর!
View this link
শুকরান, মুহতারামা।
দ্বীনী খিদমতের যে আঞ্জাম আমনি দেয়ে যাচ্ছেন তার বিনিময়ে উত্তম প্রতিদান পরকালে বেশক পাবেন।
মা'আস সালাম।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


