আমি এবং আমার বিবেক- বজলু মহাজন

১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫১

শেয়ারঃ
0 0 0

রাজাকার ধ্বংস এবং দেশবিরোধী পোস্টের আবহ গড়ে তুলে ব্লগ ধ্বংসের নীল নকশাকে আমরা সাধারণ ব্লগারেরা কখনই মেনে নিতে পারছিনা বলে দুটো কথা।

ব্লগে এখন পর্যন্ত কোনো রাজাকারি পোস্ট অথবা রাজাকার চিন্হিত করা যায়নি। যখনই তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোনটা রাজাকারী এবং দেশবিরোধী পোস্ট একটু দেখানো হঔক তখনই তারা একটা নামই উচ্চারণ করেছেন আর সেটা হল "অপার্থীব।'' ভাই সকল , আমরা সবাই জানি অপার্থীব একজন ভারতীয় ব্লগার এবং সে আগেও বিভিন্ন নামে ব্লগে বিচরণ করেছে যেমন , কম্পিউটার গুরু, ব্লগারু, প্রদীপ চট্টোপাধ্যায় - ইত্যাদি। এখন যদি কেউ বলে যে সে রাজাকার তবে তার দায়ভার কারও নয়। কিন্তু সে রাজাকার এবং এই কারণে ইসলাম ধর্ম নিয়ে এবং পাক কুরআন আর হাদিস নিয়ে কোনো পোষ্ট দেয়া যাবেনা তবে আমি মনে করি ১৬ কোটি মানুষের ধর্মীয় কোমল অনুভূতিতে আঘাত দিয়ে এটা কখনই প্রতিষ্ঠা করা যাবেনা। যারা রাজাকার বিরোধী আন্দোলনে নেমেছেন তারা এখন পর্যন্ত কোনো পোস্টই দেখাতে পারেননি যে কোনটা রাজাকারী পোস্ট! দুঃখ আমাদের এখানেই। তদুপরি তারা একজন সন্মানিত বিদেশী যিনি এই ব্লগের প্রতিষ্ঠাতা তাকেও রাজাকার উপাধীতে ভূষিত করেছেন এবং তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেলযে তাদের সাথে মতামতে না মিললে এবং তাদের কথা অনুযায়ী না চললে তারা একজন বিদেশীকেও রাজাকার বলতে ছাড়েননা। এর মধ্যে আবার তারা গালিবাজ ব্লগার হিসেবেও যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন আর যারা গালিবাজ হিসেবে সুনাম কুড়াতে পারেননি তারা কুড়িয়েছেন ফ্লাডার হিসেবে।

প্রথম পাতাতে একসাথে দশ বারোটা পোস্ট দিয়ে ব্লগকে কলুষিত করার প্রয়াসে এবং ব্লগ ধ্বংসের নিমিত্তে এহেন ঘৃন্য এবং জঘন্য কাজ গুলো করা হয়েছে। এতে আমরা সাধারণ ব্লগারদের পক্ষ হইতে ঘৃনা প্রকাশ করছি তাদের জন্য। এবং কর্তৃপক্ষের আ্যকশন নেয়াটাকে সাধুবাদ জানাচ্ছি আর তাদের প্রতি ডিসগাস্টিং এ্যাটাককে নিন্দা জানাই।

এদেশের মানুষ ধর্মপ্রান এটা আমরা জানি তাদেরকে কখনই ধর্ম থেকে ফিরিয়ে আনা যাবেনা। আবার এদেশের মানুষ ধর্মের ভেতর থেকে নির্যাতনের জবাবও দিতে জানে এবং স্বাধীনতার পক্ষেও লড়তে জানে , ৭১ এ আমরা এটা দেখেছি এবং সেই চেতনাকে আজও বুকে ধরে আছি। তাই আবারও বলছি, ধর্মপ্রান মুসলিমকে রাজাকার উপাধীতে ভূষিত করে তাদেরকে অপমান করার ধৃষ্টতা দেখাবেননা। এটা মধ্যযুগ নয়, একবিংশ শতাব্দীর দোরগোড়ায় আমরা। এই সময়ে সবাই নিজ চোখ কান খোলা রেখে, সকল কিছু দেখে শুনে এরপর গ্রহণ করে। জোর করে চাপিয়ে দেয়া কোনো কিছুই তারা মানতে নারাজ এবং তার ফলাফলও শূণ্য হয়। সুতরাং সাবধান, চিণ্হিত করুন কারা রাজাকার এবং দেশবিরোধী, চিণ্হিত করুণ তাদের পোস্ট সমূহ, জনগনের মধ্যে তুলে ধরুন সেটা এবং এরপর বিচারের আশায় আন্দোলন করুন। অযথা,
" আমি দেখছি,
আমিও দেখছি,
তুই দেখছত?
হ দেখছি,
ঐ ধর ধর ধর,
মানিনা মানব না।
জ্বালাও পোড়াও, গুড়িয়ে দাও, বন্ধ কর করতে হবে, আমাদের দাবি মানতে হবে"--- বলে অনেকদূর চিল্লানোর পর যখন কেউ জিজ্ঞেস করবে ,"ভাই কে দেখছে? কি দেখছে?" তখন যেন মুখ চিমশে করে না থাকতে হয় এবং না বলতে হয়, "ও কইল আমি দেখছি, কি দেখছত? আমিতো জানিনা, ও কইল খালি তাই জানি।" ভাইসব এইরকম যেন আমাদের অবস্থা না হয়। খামোখা ধোঁয়া তুলে সব সহজ ব্যাপারকে ঘোলা করার চেষ্টা না করে আসুন ইতিবাচক হই।

ভাইয়েরা আমার আপনারা এইসব প্রোপাগান্ডায় কান দেবেননা এবং নিজ নিজ ক্ষমতার মধ্যে থেকে ব্লগকে সুন্দর করার জন্য এগিয়ে আসুন। ব্লগটাকে অস্থিতীশীল করে নয়, বন্ধ করে নয় বরং বেশি বেশি করে নিজের মতামত সুন্দর এবং সুনিপুন ভাষায় প্রকাশ করে মুক্তিযুদ্ধের ঝান্ডাধারী গালিবাজ ব্লগারদের কাছ থেকে মুক্তিযুদ্ধকে মুক্ত করার কাজে লেগে যাই এবং সত্যিকারের মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ি। হৃদয়ে প্রিয় এবং স্বীয় ধর্মকে সমুন্নত রেখে এবং চেতনায় মুক্তিযুদ্ধকে ধরা রেখে দেশ গড়ার কাজে লেগে যাই। এবংপুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংগালীদের এই ছোট্ট এক দেশ এই সামহোয়ারইন কে বাঁচিয়ে তুলি এবং গতিশীল ও পরিচ্ছন্ন করার কাজে যোগদান করি।

 

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্লগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশ বিরোধী পোস্ট আমিও পাই নি।
২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৮
চতুরভূজ বলেছেন: +
দিয়ে শুরু করি,

আমি পরে আসছি। ধন্যবাদ।
৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
কালোবিড়াল বলেছেন: দাদু, অস্ট্রেলিয়ান ছাত্রিসংঘের সব নেত্রী-কর্মিরা আপ্নের পেয়ারের নাতনী, বেপারটা কি বলেন তো? আপনে কি ব্লগ মডারেশনের ক্ষমতা প্রাপ্ত?
৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬
কালোবিড়াল বলেছেন: আপ্নের উপরের পুস্ট টা দেখেন, কি কইতে চাইতেসি বুঝতে পারবেন।
৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮
কালোবিড়াল বলেছেন: হা হা হা হ আআ আআ এমেরিকান আচে কিন্তু একটা @রোকন
৭. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৬
সন্ধ্যাবাতি বলেছেন: ওরা বলেছে, সত্য না হয়ে যায়?
১০. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৪
আলমগীর আহসান বলেছেন: এই পোষ্টের জন্য +
কিন্তু উপরে আপনার একটি অশ্লীল মন্তব্য দেখতে পাচ্ছি, যা মোটেও সমর্থন করিনা।
যেকোন অবস্থায় এমনকি কারো গালির জবাবে গালি ইসলাম সমর্থন করেনা। আশা করি এর ব্যাখ্যা দিবেন।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আলমগীর আহসান, আমি গালি দিছিলাম এইটা বইলা যে গালি আমরাও দিতে পারি , তোদের চাইতে বেশিই দিতে পারি, কিন্তু দেইনা কারণ আমাদের বিবেক বাধা দেয় আর আমাদের ধর্ম বাধা দেয়। কিন্তু যেই পোস্টে আমার এই কমেন্ট ছিল সেখান থেইকা অনেক কমেন্ট মুইছা দিয়া শুধু কাইটা ছিড়া এই কমেন্ট খানাই নিয়া আসছে মানুষের চোখে ধূলা দেবার জইন্যে। আর ঐ কমেন্টের জন্য আমি আসলেই লজ্জিত। তখন আমার প্রিয় নবীরে গাইল দিয়া পোষ্ট দেয়া হইছিল এবং অন্য নাস্তিকেরা তাতে গালি দিয়াই কথা বলতেছিলো। আমি একজন মুসলিম হয়ে এটা সহ্য করতে পারিনাই এবং আমার দ্বারা এই বিশ্রী কাজ হইয়া গেছে। তার জন্য আমি আপনাদের সবার কাছে শরমিন্দা। কিন্তু এখন যারা কমরেডেরা গালির তুফান ছাইড়া দিছে তারা এই রকম লজ্জা প্রকাশ কইরা মাফ চাইলেইতো ল্যাঠা চুইকা যায় , নাকি?

১১. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩
দ্বিতীয়নাম বলেছেন: ব্লগ কেন, সারা দেশেও একটাও রাজাকার খুইজ্যা পাওয়া যাইবো না।

সময়ে সময়ে ভারতীয় আর আঃলীগ দালালগো প্রতিরোধ করতে গিয়া ওনাগো রাজাকারিত্ব বৈশিষ্ট্য বিলোপ হইয়া গ্যাছে এবং শুয়োপোকা হইতে প্রজাপতিতে রূপান্তর হইছেন। ওনাগো গালি-গালাজ করা মানে সুন্দররে শুভরে কুৎসিত কথা বলা।
১২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
আওরঙ্গজেব বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্লগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশ বিরোধী পোস্ট আমিও পাই নি। আমিও।
১৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২২
সিহাব চৌধুরী বলেছেন:
বজলু ভাই, কেমন আছেন ? :)
সুলিখিত পোষ্ট । + ।

সরাসরি বাংলাদেশ বিরোধী অথবা রাজাকারী পোষ্ট আমি কখনো দেখি নি । কিন্তু কিছু পোষ্টের কথা না বলেই পারছি না ।

১) নাজিল আযমী একটি পোষ্টে ( Click This Link ) ৭১ এর কিছু যুদ্ধাপরাধীদেরকে ভালো মানুষ হিসেবে দেখানো হয়েছে । বলা হয়েছে একটি মিথ্যা মামলায় ভালো লোকগুলোকে জড়ানো হয়েছে । এই পোষ্টে কোন মতামত লেখক গ্রহন করেননি । আমার প্রশ্ন হচ্ছে মামলাটি যদি ভূয়াও হয় (আমি জানি না মামলাটি ভূয়া কি না ?) , তাহলেও এইসব যুদ্ধাপরাধীদের জন্য পাব্লিক সেন্টিমেন্ট আদায়ের বিষয়টি মুক্তিযুদ্ধের চেতনার জন্য কতটা সম্মানজনক ?

২) একই লেখকের আরেকটি পোষ্টে ( Click This Link ) যেখানে আরবী ভাষার মাহত্য বর্ণনা করা হয়েছে । হতে পারে আরবী ভাষা মহত -- সেই মাহাত্ব্য বর্ণনারও দাবী রাখে , কিন্তু একটি বাংলা ব্লগে বাংলা ভাষার মাহাত্যের বর্ণনার আগে বাংলা ভাষার মাহাত্য বর্ণনা না করাটা কি বাংলা ভাষার অপমান নয় ? না কী লেখকের মতে বাংলা মোটেও মহত ভাষা নয় ?দেখলাম যে সেখানে আপনি প্লাস দিয়ে এসেছেন । বাংলা ব্লগে বাংলা ভাষার অপমান দেশদ্রোহ বৈ আর কি হতে পার ?

জ্ঞানী লোকের কাছ থেকে জ্ঞানী জবাব আশা করছি ।

@ বজলু মহাজন ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: সিহাব চৌধুরী, নাজিল আযমীর প্রথম পোস্টের কথা বলছি, মামলাটি আসলেই ভূয়া ছিল, এবং এটা প্রমানিত। তুমি নাও জানতে পার। আমার এই পোস্টে আমি বলেছি এটা মধ্যযুগ না, এটা একবিংশ শতাব্দীর দরজায় , আজকের এই যুগে মানুষ বিচার করতে জানে কোনটা ভাল আর কোনটা মন্দ। পাব্লিক সেন্টি মেন্ট কি এতই সস্তাযে সে যেই পোস্টে লোকের মুখোমুখি হতে ভয় পায় এবং কমেন্ট গ্রহণ করেনা সেই পোস্ট দেইখা পাব্লিক সেন্টিমেন্ট উল্টাইয়া যাইব এবং নাজিল আযমির আদর্শ গ্রহণ করব? তুমিকি পাব্লিক না , কই তুমার সেন্টিমেন্টতো সে আদায় করতে পারেনি বরং তুমার কাছ থেইকা সে নেগেটিভ রিপোর্ট পাইছে, নাকি তুমি পাব্লিকের চাইতে আলাদা?

এইবার আসি, তার দ্বিতীয় পোস্টের ব্যাপারে। চৌধুরী বংশের পোলার কাছ থেইকা এতটা হাস্যকর পয়েন্ট আসবে সেইরকম চৌধুরীতো তোমারে ভাবিনাই বাপধন। যখন পোস্টের লেখন আরবীর মহাত্ম বর্ণনা করছেন তখন কি সে পাশাপাশি এইটা বলেছেন যে, দেখুন ভাই বাংলা ভাষার তুলনায় আরবী কত ভাল, বাংলা ভাষা খারাপ। না সে এইরকম কিছু বলেনাই। সে আরবীতেও তার পোস্ট দেয়নাই। সে তার মাতৃভাষা বাংলাতেই পোস্ট দিছে। এখন তুমি বল, তুমিযে সারাদিন মাদার তেরেসার মাহাত্ম বর্ণনা কইরা বেড়াও সেকি বাংগালী ছিল? সে বাংগালী ছিলনা বইলা যে তুমি তার প্রসংশা করতেছো তাতেকি তোমার অন্য বাংগালীদের অপমান হয়? আজকে যদি সে আরবীর জায়গায় ইংরেজীর কথা বলত এবং বলত, দেখেন ভাই ইংরেজী ভাষাটা কি সুন্দর কত সোজা, এবং এইটা ইন্টারন্যাশনাল ভাষা, যুক্তাক্ষর নাই,- তাইলেকি তোমার আঁতে এত ঘা লাগত? লাগতনা, এইখানে লাগছে কারণ, তুমি ধইরাই নিছ যে যারা আরবী ভাষা অথবা আরব দেশের কোনো বিন্দু পরিমান ভাল কিছু দেখবে তারা খারাপ। তোমার এই পয়েন্ট টা তোলা দেইখা নিজের হাত নিজে কামড়াইতে ইচ্ছা করতেছে যে সিহাব চৌধুরী নিজের ওজন কত কম বানাইয়া দিল। একটা বোকার মত কাজ করলা আইজ। আরেকটা কথা, ইউনাইটেড ন্যাশনের কয়টা ভাষা এবং সেগুলা কি কি তা আমারে একটু বলতো।
তারপর তোমারে আরও অসংখ্য জ্ঞানী জবাব দিমু।

১৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৪
বিকেলবেলার সপ্ন বলেছেন: এটা দেখুন

এখানে কিছু রাজাকারী পোস্ট ধরা পরছে। তারপরও কি কইবেন এই বোলগে কোন রাজাকার নাই। জবাবের অপেক্ষায় রইলাম @ বজা দাদু

১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: বিকেলবেলার স্বপ্ন, আপনি যেই লিংক দিছেন তার কোনটাই রাজাকারী পোস্ট হবার ক্ষমতা রাখেনা। হ্যান, সেইগুলা আপনাদের চোক্ষুশুল হবার ক্ষমতা রাখে। ফেলুদার পোস্টের কোনো লিংকতো প্রমান করেনাযে ওখানে মুক্তিযোদ্ধাকে খাটো করা হয়েছে, বরঞ্চ এটা প্রমান করে যে অমি পিয়াল , "খানকির ছেলে" বইলা নোংরা গালিবাজ। আরে আমিতো ছউল্ল্যা মাউল্ল্যা, কোথাকার কেডা কিন্তু উনিতো কমরেড। তা ঐ কমরেড ক্যানো কমোডের মত আচরণ করল? আর সব পোস্ট নভেম্বরেরও আগের, এত আগের ঘাও এতদিন পর ক্যান চিটমিটাইয়া উঠল? নাকি ব্লগ অকেজো করে দেবার নীল নকশা?

১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: একটা কারেকশন, অমি পিয়াল "খানকির ছেলে" বইলা গালি দেয়া নোংরা গালিবাজ।

১৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
শীমুলতা বলেছেন: বজলু মহাজন দিছে ডাক
চক্রান্তকারীরা নিপাত যাক।
+
১৭. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০০
আবূসামীহা বলেছেন: আরবী ভাষা নিয়ে লিখলে আর কিছু মানুষের পক্ষ নিয়ে লিখলে সেটা দেশবিরোধি হয় কি করে?
কারো কারো দেয়া লিঙ্ক দেখলাম। এগুলোই হল আজাইরা মাতামাতি ব্লগ গরম রাখার জন্য।
মহাজনকে ধন্যবাদ।
১৮. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
মুনশী বলেছেন:


মহাজন স্যালুট+
১৯. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৭
চতুরভূজ বলেছেন: চলে গিয়েছিলাম কাজের জন্য। একটা অসাধারণ পোষ্ট হয়েছে মহাজন। কিন্তু যাদের জন্য লিখেছেন তাদেরকি বোধদয় হবার মত বিবেক আছে?
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮

লেখক বলেছেন: চতুরভূজ, তাদের বোধদয় হইবনা আমি জানি কিন্তু তবুও আমার কর্তব্য আমি কইরা যাইতাছি। শেষ বিচারের দিন যেন আমারে শরমিন্দা না হইতে হয়।
আপনে আছেন কিমুন? একখান কতা কই? অনুমতি দিলে কইতে পারি।

২০. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
চতুরভূজ বলেছেন: অষ্ট্রেলীয়ান গরুর লাথী খেতে খেতেকি সবসময় সেটাই মনে পড়তে থাকে? @ কালো বিড়াল
২১. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৮
সিহাব চৌধুরী বলেছেন:
বজলু ভাই, জবাব ভালো হয় নাই ।

আপনি যখন বলছেন তখন মামলা ভুল হবার সম্ভাবনা ভালোই ।

পাব্লিক সেন্টি মেন্ট কি এতই সস্তাযে সে যেই পোস্টে লোকের মুখোমুখি হতে ভয় পায় এবং কমেন্ট গ্রহণ করেনা সেই পোস্ট দেইখা পাব্লিক সেন্টিমেন্ট উল্টাইয়া যাইব এবং নাজিল আযমির আদর্শ গ্রহণ করব? :)

১) ভাইয়া, অনেক কিছুই আছে, যেগুলো চরম মিথ্যা কিন্তু প্রেজেন্টেশানের কারনে সেগুলো সত্যের মত দেখায় । একটা ১৮-২০ বছরের ছেলে, যে জানে যে জামাতের উক্ত নেতারা খারাপ, খুব খারাপ -- ধরুন সে আজ ব্লগে অসেছে । এসে দেখলো নাজিল আযমীর মতো ব্লগার যে, সারাক্ষণ আল্লাহ, রাসুল, প্রভৃতি নিইয়ে সব সময়ই ব্যাস্ত, মাসে একদিন দুইদিন তার ঘৃণিত মানুষদের নিয়ে কাতর সরে অথবা নির্লিপ্ত ভংগিতে পোষ্ট দিয়ে যাচ্ছে, এবং ব্লগের কিছু পলিটিকাল ছাগলের অকথ্য গালাগালির জন্য কমেন্ট অফ করে রাখছে, তখন তার বিশ্বাসের ঘর দুলে ঊঠা কি অস্বাভাবিক ? সেন্টিমেন্ট একদিনে গড়ে উঠে না, বহুদিনের ব্যাপার । আবার ধরুন, একজন পংগু প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি নাজিল আযমীর উক্ত পোষ্টটি পড়ছেন -- রাগে ড়ি ড়ি করে কাপছেন-- কমেন্ট করতে পারছেন না, অথচ তার দেখা সব পাপীদের ভালো মানুষ বানানোর চেষ্টা করা হচ্ছে -- তখন তার মনে কি প্রশ্ন জাগবে না, এরা যদি ভালো মানুষ হয়, তবে আমি কে ? তিনি একটি আস্ত পোষ্ট দিতে পারেন -- প্রমাণ সহ -- কিন্তু এতে তার অন্তরদহন কতটূকু মিটবে ? তার অন্তরদহনের দায় আমাদের -- স্রেফ আমাদের এবং তার অন্তরদহনের বিপরীতে তারাই পাপী, যারা নাজিল আজমীর পোষ্টটির ব্যাপারে খড়গহস্থ নয় ! পাব্লিক সেন্টিমেন্টের বাইরেও এই মুক্তিযোদ্ধার অন্তরদহন -- এই পোষ্ট মুক্তিযুদ্ধের চেতনার জন্য কতটা অসম্মানজনক বলেই মনে হয় । সবকিছু লাভ ক্ষতিতে বিচার করিনা, মাথা ও বুকের ভিতরের রসায়ন ও অনেক কিছু, যেটা আপনি সোল্লাসে এড়িয়ে যাচ্ছেন -- আটপৌরে রাজনীতীবিদের মতো ! ২) ভাইয়া যেখানে আমি মাদার তেরেসার নাম বলেছি, সেখানেই কিন্তু স্বামী বিবেকানন্দের নাম ছিল । আমার খুব মেজাজ খারাপ করা ব্লগার আছেন -- এস্কিমো -- উনি প্রচন্ড পরিমানে ছিদ্রাণ্বেষী, আপনার উত্তরটা তার মতই হয়েছে । স্বামী বিবেকানন্দ নিজে বাংগালী । তার প্রসংগটা আপনার চোখ এড়িয়ে গেল কিভাবে ? আর যার কথা বল্লাম উনি কি সার্বজনীন মানুষ নন -- অপরদিকে আরবী কখনই সার্বজনীন ভাষা নয় । একটা কথায় আমি পুরোপুরি সহমত আপনার সাথে, ইংরেজীর মাহাত্য বর্ণনা করলে আমার এতটা লাগতো না -- ইংরেজী ভাষার প্রতি আমার ব্যাক্তিগত ঔদাসীন্যই নেই -- এটি এর কারন হতে পারে ! কিন্তু ব্যাপারটি আমার ব্যাক্তিগত । তবে সচেতন ব্যাক্তিমাত্রেরই ----বাংলা ব্লগে শুধু মাত্র ইংরেজীর গুনগানের -- প্রতিবাদ করা উচিত । আর দ্বিতীয় প্রশ্নটির উত্তরে আপনার আমার বংশের উপাধী ও আমার ওজন কমে যাওয়ার প্রসংগটি আমার কাছে সারকাষ্টিক মনে হয়েছে । এগুলো কি এড়ানো যায় না ? আমি আমার কাছে আপনার গ্রহন যোগ্যতা সমুন্নত রাখতে খুবই আগ্রহী !( আপনি আমার একজন প্রিয় ব্লগার -- এটা বলে দিলাম)

শেষ কথা -- ৯১ এ জামাত-আলী কম্বিনেশনে আপনি কি একই রকম জামাত নিস্প্রিহ ছিলেন ? (আমার ব্যাক্তিগত আগ্রহ, বর্তমান ডিসপিউটের সাথে কোন সম্পর্ক নেই ) । পলিটিক্সে ঘেন্না ধরে গেছে।

@ বজলু মহাজন ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: আমার মনে হইতেছে সিহাব চৌধুরি বুঝতে একটুখানি না অনেক খানিই ভুল করছ। যেমন ধর তুমি তুমার প্রথম কমেন্টের প্রথম পয়েন্টে বললা, এইসব লেইখা পাব্লিক সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা। এরপর পরের কমেন্টের প্রথম পয়েন্টে পাবলিক হিসাবে উপস্থাপন করলা একটা ১৮-২০ বছরের ছেলেরে। এবং তার হৃদয় দিয়া বুঝনের চেষ্টা করলা সেকি বুঝত ঐসময়, তাইনা? হ্যা, কথা সইত্য সে তার নরম ক্যাতক্যাতা মনের মইধ্যে তখন ভুল জিনিসটা ঢুকাইতে ফালাইতে পারে তাতে কোনো সন্দেহ নাই। এইবার আমারে বল, তুমি যেহেতু নাজিল আযমির কথা বলছ যে সে সারাক্ষন আল্লাহ এবং তাঁর রাসুল নিয়াই লেখে এবং মাসে মাত্র দুয়েকদিন লেখে তার ঘৃনিত মানুষগুলার(এই ঘৃনিত মানুষগুলা কারা বিষয়টা বুঝতএ পারলামনা, তবুও ধইরা নিলাম তুমি হয়ত মুক্তিযোদ্ধাদের কথা বলতেছো) বিরুদ্ধে। তাইলে ব্যাপারটা কি দাঁড়ায়? দুএকটা পোষ্টের জন্য তার ঐযে আগের অনেক পোষ্ট ছিল সেগুলো বাতিল কইরা দিতে হইব? হ্যা, এইটা বলা যাইতে পারে যে যদি তার পোষ্টে এইরকম কিছু থাকে যে যেটা দেশবিরোধী সত্যিকারভাবেই প্রমানিত হইছে তাইলে তারে ব্যান অথবা তার সেই পোষ্ট ব্যান করা হউক। কিন্তু তাই বইলা ঢালাওভাবে ইসলামিক পোষ্ট বন্ধ কইরা দেয়া হঔক অথবা ধর্মীয় পোষ্ট লিখা যাইবনা অথবা তার মা বোন তুইলা গালি দেয়া হঔক এইটারে তুমি সমর্থন করতে পার কিন্তু আমি পারিনা।
আর যেই লেখক নিজেই ভাল মন্দ সব ব্লগারের কমেন্ট বন্ধ করে রাখে, (মানে সে যেহেতু বুঝতে পারছে যে তার ঐ পোষ্টরে রাজাকার অথবা অ - রাজাকার কেউই ভাল চোখে দেখবনা তাই কমেন্ট বন্ধ কইরা রাখছে) সেই পোষ্ট দেইখা ১৮-২০ বছরের বালক কোনমতেই তার প্রতি শ্রদ্ধা আনতে পারেনা। বারবার বলছি, এইটা ২০০৮সাল। ১৮-২০তো অনেক বুড়া বয়স এখন ১২ বছরের বালক বালিকারাও চোখ কান খোলা রাইখা চলতে জানে। আর ব্লগের গালির প্রভাব যে খুব দ্রুত পড়ে ধার্মিক পোষ্টের প্রভাবের চাইতে সেটা তো তোমার বন্ধু আরিফ তুহিন বড় প্রমান, শুনেছি তার বয়স ২১। সে চতুরভুজকে কি গালি দিছিল মনে নাই? কই তখনতো তুমি বল নাই যে, ভুল করলি, তুই যা দেখছত সেইটা তোর সেন্টিমেন্টরে পাত্তা দিয়া দেখছত, এইভাবে হড্ডালিকা প্রবাহে গা না ভাসাইয়া ভালোমত চক্ষু দিয়া দেখ। কই বলছিলা? তখন সে কেন ঐ নাজিল আজমির জন্য তার অনুসারী হয় নাই। তুমার ঐ ১৮-২০ বছরের পাব্লিক পোলার এতটা নরম মাডির গড়া সেন্টিমেন্টের উদাহারন টানা উচিত হয়নাই। তাইলেতো বলা যাইতে পারে কোন হাদিস বা কুরআনের কোন লাইন পোষ্ট করা যাইব না কারণ তাইলে যদি কোন হিন্দু পোলা সেগুলা দেইখা মুসলিম হইয়া যায়! তোমার এই যুক্তি খুবই দূর্বল। আর সে একটা সংবাদ ছাপছিল সেইটা সে নিজও আবিষ্কার করেনাই, সেইটারে নিয়া পয়েন্ট বানাইয়া আমার সাথে তর্কে সুবিধা করতে পারবা বইলা মনে হয়না।

পাব্লিক সেন্টিমেন্টের বাইরেও শুধু মুক্তিযোদ্ধার অন্তর্দহন, আমি একজন মুক্তিযোদ্ধার সেই দহনের যন্ত্রনা নিজের কাঁধে নিতে চাই মৃত্যুর আগ পর্যন্ত সিহাব চৌধুরি। কিন্তু আমি এও চাই যে সত্য সবসময় সত্য রুপেই উপস্থপিত হউক, মিথ্যা বা ভন্ডামি ধইরা বা আরেকটা অন্যায় দিয়া সেইটারে প্রতিষ্ঠিত করা না হঔক।

পংগু মুক্তিযোদ্ধাকে এইটা বুঝতে হবে চোরের উপর রাগ কইরা নিজের প্লেট ভাইংগা মাডিটে ভাত খাওন যাইবনা। এইটা পাব্লিক প্লেস, এইখানে সবাই একরকম আদর্শ বা মতামত নিয়া আসবনা। অনেকের অনেক কিছুই এইখানে সহ্য করন লাগব। যেহেতু দেখতেছে যে, নাজিল আজমি এইভাবে পোষ্ট দিয়া কমেন্টের ঘর আটকাইয়া রাখছে সেহেতু সেই পোষ্টে না গেলেইতো চলে। যদি বল অন্তর্দহনের কথা তাহলে বলি, তোমরাতো আছোই, যখন রাজাকার কোন মুক্তিযোদ্ধাকে অসন্মানের কথা বলব তখন তোমরা যদি সেই রাজাকারকে হাতের কাছে না পাও তাইলে মুক্তিযোদ্ধারে হাজারবার স্যালুট দেও আর দেশ গড়ার কাজে লাইগা যাও। তখন দেখবা মুক্তিযোদ্ধার দহনের কথা আসবেনা। কারণ উনারা কি নিজের জন্য যুদ্ধ করেছেন নাকি দেশের জন্য? যদি দেশের জন্য কইরা থাকেন তবে দেশের অর্থনৈতিক আর সামাজিক মুক্তিতেই বেশি শান্তি পাবেন, আমাদের এখন সেটাই করা উচিত সিহাব।
এই বিষয় আমি আটপৌরে রাজনিতীবিদদের মত সোল্লাসে এড়িয়ে যাচ্ছি সেটা তুমি তোমার অন্তর্চক্ষু দিয়া দেখতে পাইছ নিশ্চই? কিন্তু আমি বলব, তোমার চোখের সামনে সেই রাজনিতীবিদদের সেটিয়ে দেওয়া একটা স্টিল ছবিই আছে তাই তুমি যাই দেখতেছ তাই মনে হইতেছে, একই ছবি। এইখানে বজলু মহাজনের দোষ আছে বইলা আমি মনে করিনা। এইটা তোমার দৃস্টি ভংগির দোষ।বুঝাইতে পারছি? যেমন ধর আইজ তুমি আমারে দেখছ, কিছু ইসলামি পোষ্টে বাহবা দিতে এবং ব্লগের আন্দোলনের বিপরীতে দাড়াইয়া যাইতে, তাই তোমার কাছে মনে হইতেছে আমি বুঝি রাজাকার বজলু মহাজন। কিন্তু আইজ যদি অমি পিয়ালের মুখ দিয়া এইসব কথা বাইরাইতো তাইলে তুমি চিন্তা করতা তার মত কইরা। তাই বলি, আমারে বজলু মহাজন না ভাইবা কালাচোর ভাইবা আমার জবাব গুলান পইড়ো, নাইলে মাঠামুন্ডু বুঝতে সময় লাগব অনেক।

পরের ব্যাপারটায় আবার তুমি কেন পয়েন্টে আনলা তাতো বুঝলাম না, আমি একটা উদাহারণ দিলাম সেখানে মাদার তেরেজা, ফ্লোরেন্স নাইটিংগেল অথবা স্বামী বিবেকানন্দ যেই থাকুক, তুমিতো মাদার তেরেজা বাংগালী না তারপরও সন্মান করতেছো, আর স্বামী বিবেকানন্দ বাংগালী বইলাই যে তারে সন্মান করতেছো তাতো না। আমিতো সেইটাই বল্লাম, তারপরও আবার কি বলতে চাও?এবং ভুল কি বললাম? বুঝতে পারলামনা!

দেখো সিহাব চৌধুরী, যার যার লেখার এবং বলার ধরণের আলাদা বৈশিষ্ট থাকে , থাকে আলাদা স্বাতন্ত্রতা। তোমার কাছে আমার যেই ব্যাপারগুলা সারকাষ্টিক মনে হইছে সেইগুলা আমি ইনজয় করি। হ্যা, তুমি যদি বলতে পারতা যে আমি তোমাদের বংশের ইজ্জত করিনাই তাইলে একটা কথা ছিল কিন্তু এইখানে বংশটারে হাইলাইট করা হইছে, সো, এই কথা তুইলা আইনা আমদের মাঝের দুরত্ব অনেকখানি বাড়াইছ। তুমি এস্কিমোর সাথে আমার তুলনা করনাই করছ আমার কাজের। ব্যাপারটা কি দাঁড়াইল? আল্লাহ না করুক, এখন যদি আমি তোমারে একটা লাথথি দিয়া বলি, আমি তোমারে লাথ্থি দেইনাই, দিছি তোমার মূর্খতারে তখন কি ব্যাপারটা তুমি মাইনা নিবা সিহাব? এইরকম যেন আমাদের মাঝে না হয় আশারাখি। তুমি আমারে ভাল পাও শুইনা ভালো লাগল না, পেয়ারের মানুষেরা অনেক ভুক করলে সবসময় কঠিন কথা বলতে পারিনা। তোমারে আইজ অনেক কঠিন কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু আমি তোমার প্রিয় একজন ব্লগার বইলা কিছু কইতে পারলামনা। আমার আগের কমেন্ট থেইকা যেহেতু তোমার মনের কষ্ট দূর হয়নাই তাই এইটা থেইকা দূর হইব বইলা মনে হয়না। তাই তোমারে বলি, আমার কাছে আইসা আমারে জ্ঞান দেওন অথবা জ্ঞান নেওন দর্কার নাই। তুমি শিক্ষিত পোলা, নিজের ভাল মন্দ বোঝার ক্ষমতা তুমি রাখ। যদি মনে কর এইভাবে ভাল করতেছো তবে তাহাই ঠিক। শেষে একটা কথা বলি, যেই গাছ নত হইতে জানেনা সেই গাছই ঝরের সময় সবচেয়ে আগে ভাইংগা পড়ে। সিহাব তোমার অবস্থা যেন সেই রকম না হয়।



২২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৬
সিহাব চৌধুরী বলেছেন:
ভাইয়া আমার জানামতে[জানায় যদি ভুল থাকে তবে ক্ষমাপ্রার্থী], ইউনাইটেড ন্যাশনের ভাষা ৬ টা --

১)chinese
২)arabic
৩)french
৪)english
৫)spanish
৬)russian

russian নতুন এড ক রা হয়েছে ।

chinese ও arabic সম্পর্কে আমি সন্দিহান (যেহেতু হিন্দি মিসিং) ! এদুটো যথাক্রমে ইলেক্ট্রনিক্স ও তৌলের প্রতিতৌল হতে পারে (হিন্দি ও চলে আসতে পারে - IIT এর জীনিয়াসগুলাকেতো একটু সম্মান দেখতেই হয় !)

@ বজলু মহাজন ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: এইটা তোমারে জিগাইছিলাম কারণ, সেখানে তুমি কেন বলনাই আরবী রাখা হইল ক্যন? ক্যান বাংলা রাখা হইলনা?

২৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
চতুরভূজ বলেছেন: মহাজনের প্রশ্নের জবাবের পর যে আরও কিছু থাকতে পারে এবং কেন থাকতে পারে সেটা বুঝতে পারছিনা। প্রশ্নকারি যখন দেখলেন বিবেকানন্দ নিজেও বাংগালী তাহলে কেন মহাজন তার কথা তুলবেন? এটাতো স্বাভাবিক ব্যাপার, এতেতো তাকে তাকে এস্কীমোর মত বুদ্ধিপ্রতিবন্ধীর সাথে তুলনা করা চলেনা। প্রশ্নাকারীর প্রতি করুণা।
২৪. ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৮
সারওয়ারচৌধুরী বলেছেন:

মহাজন আমি কেচকি মাছ + দিয়ে গেলাম
২৬. ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৪
সিহাব চৌধুরী বলেছেন:
চতুরভূজ বলেছেন: মহাজনের প্রশ্নের জবাবের পর যে আরও কিছু থাকতে পারে এবং কেন থাকতে পারে সেটা বুঝতে পারছিনা। প্রশ্নকারি যখন দেখলেন বিবেকানন্দ নিজেও বাংগালী তাহলে কেন মহাজন তার কথা তুলবেন? এটাতো স্বাভাবিক ব্যাপার, এতেতো তাকে তাকে এস্কীমোর মত বুদ্ধিপ্রতিবন্ধীর সাথে তুলনা করা চলেনা। প্রশ্নাকারীর প্রতি করুণা।

------->

অপ্রিয় চতুর,
আমি বজলু ভাইকে কখনোই, এস্কিমোর সাথে তুলনা করিনি, তুলনা করেছি -- তার এই কাজকে এস্কিমোর কাজের সাথে ।

বয়স্ক লোকেরাও কখনো কখনো বাচ্চা ছেলেপেলের মত আচরন করে বসে

[যে পোষ্ট থেকে মাদার তেরেসার আগমন, সেই একই পোষ্টে আমি মাদার তেরেসা শব্দদুটির পাশেই স্বামী বিবকানন্দ উল্লেখ করেছি । আমি শুধু অবাংগালী কারোর নাম উল্লেখ করিনি । আপনাকে কন্টেক্সট বুঝতে হবে । উনি ছিদ্রান্বেষী কর্মের মাধ্যমে লিষ্ট থেকে শুধু অবাংগালী নামটিই তুলে নিয়ে আসলেন। আপনি এটাকে ছিদ্রাণ্বেষণ বলবেন না হয়তো ! ] । তাই না ?

আর করুণার কথা বলছেন ? নির্বোধ নারীরা যা দেবে - ভালবাসা, ঘৃণা, শ্রদ্ধা অথবা করুণা -- তা সানন্দে গ্রহণ করাই ধীমানের বৈশিষ্ট্য । . :)
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ""নির্বোধ নারীরা যা দেবে - ভালবাসা, ঘৃণা, শ্রদ্ধা অথবা করুণা -- তা সানন্দে গ্রহণ করাই ধীমানের বৈশিষ্ট্য । ""

চৌধুরী, যেই পুরুষ অন্য নারীকে নির্বোধ বলে সে ধ্বজভঙ্গ ধীমান! আমি জানি , ঐরকম ধীমান নিশ্চই তুমি না।
চতুরভুজরে নিয়া এইরকম বাক্য বলার আগে অনেক বার ভাইবা চিন্তা বলিও ভবিষ্যতে। একজন সংশপ্তকের অপমান মহাজনের ব্লগে মাইনা নেয়া হবেনা।

২৭. ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৯
শাওন বলেছেন: সত্যকথন বলি । আমি আপনার লেখার ফান হয়ে যাচ্ছি । আনন্দের সহিত প্লাসাইলাম ।
২৮. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩২
ফারজানা১৬ বলেছেন: " আমি দেখছি,
আমিও দেখছি,
তুই দেখছত?
হ দেখছি,
ঐ ধর ধর ধর,
মানিনা মানব না।
জ্বালাও পোড়াও, গুড়িয়ে দাও, বন্ধ কর করতে হবে, আমাদের দাবি মানতে হবে"--- বলে অনেকদূর চিল্লানোর পর যখন কেউ জিজ্ঞেস করবে ,"ভাই কে দেখছে? কি দেখছে?" তখন যেন মুখ চিমশে করে না থাকতে হয় এবং না বলতে হয়, "ও কইল আমি দেখছি, কি দেখছত? আমিতো জানিনা, ও কইল খালি তাই জানি।" ভাইসব এইরকম যেন আমাদের অবস্থা না হয়। খামোখা ধোঁয়া তুলে সব সহজ ব্যাপারকে ঘোলা করার চেষ্টা না করে আসুন ইতিবাচক হই।

যখন হতাশ হয়ে যাই তখন মনে হয়- আপনার লেখা উপরের প্যারাটাই যেন আমাদের জাতীয় চরিত্র!
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ভাতিজীর দিনাকাল কেমুন যাইতাছে?

২৯. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
নুপুর বলেছেন: জ্বালাময় ভাষনের মত.....
৩০. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
ফারজানা১৬ বলেছেন: কাকু, আপনার ভাতিজীকে তো রাজাকার ঘোষনা করা হয়েছে! :)
Click This Link

৩২. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
নয়ন বলেছেন: ব্লগে রাজাকার নাই ভালাই বলছো।

যারা রাজাকারের বিরুদ্ধে তারা ভারতীয় ব্লগার বাহবা!

ব্লগটারে শান্ত রাখতে তাও ভাল কথা।

তবে কিনা একটা কথা বলবার ছিল - যে গাছের গোড়ায় পচন রোগ ধরছে, তার চিকিৎসা না করালে কি হইবো আশা করি সেইটাও বুঝ।

ও আরেকটা কথা বজুলু দেহী এখন বহুত ভদ্র কপচায়। :)

১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: ভারতীয় ব্লগার শব্দডা আমার পোষ্টে পাইছনি?
চামড়ার মুখ দিয়া যা খুশি তাই কইয়্যা ফালান যায় না?

৩৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
হাসিব বলেছেন:
মহাজনের দুস্ত নাকি চাকরি ছাইড়া দিবো শুনলাম । ঠিক্নাকি ?
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: মহাজনের দুস্ত কেডা হাশিব?

৩৫. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
হাসিব বলেছেন:

যার কাছ থিকা কেকে ব্যান হৈছে সেইটা খবর পাও ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: হা হা হা - চতুরভুজ হাসি।

চতুরভুজের হাসি দেইখ্যা জ্বইল্যা গেলা? (ধরা খাইছে)

এক দুস্ত চাকরি ছাড়লে আরও কত দুস্ত গজাইব!
ব্যাপারস না!

৩৬. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
gonder বলেছেন:

দুস্ট লুকেরা বলে বজলু নাকি অচটেলিয়া তেকে বলগাই , ইহা কি সইত্য?
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: ভালা লুকেরা কয় মহাজন মঙ্গল গ্রহ থেইকা বলগায়-- তুমি কুনডা বিশ্বাস করবা গন্ডার?

৩৭. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
হাসিব বলেছেন:

আমিও সেইরকমি জানি । তুমি কুত্থেকে খবর পাইলা গন্ডার ? মাহাজনের পিসি থিকা আরেকজনও নাকি ব্লগায় ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: মহাজন কত ইম্পরট্যান্টরে! ওরে খাইচে!

৩৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
gonder বলেছেন:

না মানে সেই উনি আর বজলু দোনোজনেই একইরকম ভাবে ব্যান হবার আগাম নিউজ দেনতো তাই ভাবলাম তারা একই অচটেলিয়ার পিসি তেকে বলগান
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: খিকজ!

৩৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
হাসিব বলেছেন:

কও কি ! তাইলে দুস্ত যে আছে সেইটা ঠিক ! ভালা । যাউগ্গা, এক্টা ফ্রি উপদেশ দেই । অন্য নিকে ঢুকার ইচ্ছা হৈলে শুধু রাউটার খান রিস্টার্ট দিয়া রিকানেক্ট কৈরা ঢুকলে ডিএসএলের আইপি চেঞ্জ হয় । তখন কেউ ধরতারবো না যে এক আইপি থিকা দুইজনে লগইন করে ।

বুজলা ?
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: হ সেইটা নিজের উপর ফলাও হাশিব।

উপরের দিকে তাকইয়া ছ্যাপ ফালাইতে যাইওনা সেইডা নিজের শইল্যেই পড়ে। খিকজ! খিকজ!
কালা দেহনি সব কিছু? কষ্ট হয় তোমগো লিগা।

৪০. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
gonder বলেছেন:

অচটেলিয়াতে মেক্সিমাম বড়ডব্যান্ড কানেকসানে ইউজার লেবেলে স্ট্যাটিক আইপি সো বজলু সাবদানে বলগাও
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: দঐখো মহাজনের দিকে চাইতে চাইতে নিজেরা আবারও উষ্টা খাইয়া ম্যানহোলে পইড়না গোনডের। সো সাবদানে বলগঅ। হা হা হা হা।

৪১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
হাসিব বলেছেন:
মাহাজন তুমার বন্ধুরে দিয়া এক্টু খুজ লাগাও মুনশী কুথা থিকা বলগায় ।
দুবাই থিকা নাকি ?
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: যেই চাকরি তোমার সেইডা আমারে করতে কও ক্যান হাশিব?
নাকি দিশা ফিশা না পাইয়্যা গোবর খাওয়া শুরু করছ?

৪২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
হাসিব বলেছেন:

উপরে ছ্যাপ ফালাইলাম কিভাবে বজা ?!

আমার বাসার আইপি লেখা আছে আমার ব্লগে । আর আমি এখন অফিস থিকা ব্লগাইতাছি । এইটার আইপি 192.100.124.196 ।

এই দুইটার কোনটাই চেঞ্জ হয় না । আর আমি বাসা অফিস ছাড়া অন্য কোথাও হতে লগইন করি না । অতএব এইসব রাউটার ট্রিক আমার কামে লাগবো না জানি আমি ।

ভালো এক্টা উপদেশ দিলাম কিন্তু পাবলিক কানে দেয় না ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: তুমি যার কাছ থেইকা গুনছ আমার দুষ্ত চাকরি ছাইড়া দিছে হের কাছ থেইকা হুইন্না লইও আমার আই পি। খিকজ!

৪৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
gonder বলেছেন:
শুনো মহাজন তুমিই যে চতুরবুজ তার ১০০% নিশ্চিত পরমান আমার কাচে আচে , আমি সেই পরমান প্রকাশ কইরা হাটে হাড়ি ভাইঙ্গা দিতে চাইতেচিনা,
হাজার হোক তুমি চতুরবুজ এই বলগের সিলিবিরিট বলগার
১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: হ
আমার কাছে হুইন্না ভাল্লাগতাছে। তোমরা আমারে চতুরভুজ মনে কর। আহ! শান্তি!
তয় চতুরভুজের কি ভাল্লাগবো? হেরে জিগাইয়া স্বীকার করুম আমি চতুরভুজ হইতে রাজি আছি কীনা। হা হা হা হা ।

৪৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
পথহারা বলেছেন: বজলু,

পান্থ বিপুল বলেছেন: ৭১ এর যুদ্ধে মুনাফেকদের কারনেই মহান আল্লাহতায়ালা সাচ্চা মুসলমান পাকিস্তানীদেরকে পরাজিত করেছিলেন। এসব মুনাফিকের উদাহরণ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা, রাজারবাগ পুলিশলাইনের পুলিশরা, যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলো। এরকম একজন বড় মুনাফেক ক্যাপ্টেন মতিউর রহমান, যে মেধাবী উঠতি বীর সেনা রশীদ মিনহাজকে খুন করে প্লেন নিয়ে পালাতে চেয়েছিলো।


যারা বুকের মৈদ্যে এই ধারনা লালন করে তাগো তোমার কি মনে হয়........????????????? তোমার বিবেক কি মত দেয়......???
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৬

লেখক বলেছেন: তাদের আমার শকুন মনে হয়।
পথহারার কলিজা ঠান্ডা হইছে নিশ্চই।

৪৫. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
হাসিব বলেছেন:
আর শুনো তুমার দুস্তরে কয়া আমার আইপি কনফার্ম হয়া লইও ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: তোমার আইপি ধুইয়্যা কি আমি পানি খামু নি? সেইটা তুমার প্রোফাইলে যতন কইরা রাইখা দিও। আর মাইনষেরে চদু মনে কইরা বুঝাইও। খিকজ!

৪৬. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
gonder বলেছেন:
কি চতুর উরপে বজলু কৈ গেলা দিমু নাকি হাটে হাড়ি ভাইঙ্গা?
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: না না না ডরাইছি গোনডের! হাটে হাড়ি ভাইঙ্গোনা সোনা। ম্যা তো লুট যাউঙ্গা।
মহাজনে ডরাইছে!
খিকজ! খিকজ!

৪৭. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০০
হাসিব বলেছেন:
বজা, আমি কি তুমার আইপি চাইছি নাকি ?

ভালো মনে কৈরা এক্টা উপদেশ দিলাম যাতে ধরা না খাও ।
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: হাসি বুজান, এই উপদেশটা নিজেরে নিজে দিলে আর এত গোত্তা খাওন লাগতনা তোমার এতদিন। আমার খেঁজুর কাঁটা মার্কা কতায় মোরব্বা হওন লাগতনা তোমাগো।খিকজ!

৪৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৪
মাহবুব সুমন বলেছেন: রাজাকারের আবার বিবেক !!
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: তেলাপোকার আবার পাখি হইবার ব্যার্থ চেষ্টা!

৪৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৩
হাসিব বলেছেন:

পাগলের সুখ মনে মনে । ছাগলের সুখ কাঠাল পাতায় ।

১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৮

লেখক বলেছেন: হ
প্রতিদিন কাঠাল পাতা খাইয়া তোমাগো মাথা খোলতাই হইতাছে দেখতাছি। এইডা ভালো লক্ষন।

৫০. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৭
সিহাব চৌধুরী বলেছেন:
boss ভাই, আপনার সুবিশাল মন্তব্য মস্তিস্ক জুড়িয়েছে অনেকটা, কিন্তু হৃদয় অনেকটুকুই জুড়ায় নি । যাই হোক এ বিষয়ে কথা বাদ দিই । হৃদয় আর না ই বা জুড়ালো !

চতুরভূজের ব্যাপারে বলি -- এই পোষ্টে আপনার সাথে আমার কথা হচ্ছিল, চতুরের সাথে হচ্ছিল না । বহিরাগত মানুষের মুখ থেকে করুনা পেতে আপনার কেমন লাগে জানি না । আমার অসহ্য লেগেছিল । যদি আমি আপনি আমাকে বলতেন -- "সিহাব, তোমার প্রতি করুনা! " -- আমি সেই করুনায় সিক্ত না হলেও, দুএক ফোটা জল আমার গায়ে পরতো । আপনার মতে তিনি সংশপ্তক । একজন সংশপ্তকের এরকম অনভিপ্রেত নাক গলানো, এটিমের কোন ছাগলের আচরনের পরিশীলিত রূপ । আমার মনে হয়না আমার চেয়ে ভদ্রভাবে এটার জবাব কেউ দিতে পারতো । একটু দুঃখ পেয়েছি, স্নেহপ্রবণ একচোখা আপনি ওর প্রতি আমার barb টাই দেখলেন, আমার প্রতি তার আগে ছোড়া তীরটা দেখলেন না ! উলটো হুমকির মত কী যেন শুনলাম ! নত গাছ হতে ভিতর থেকে বাধা পাচ্ছি -- দন্ডায়মান মানুষ থাকতে ইচ্ছা করছে । একটা কথা শুধু ভাবছি -- যারা, নিজেদের নতজানু গাছ ভাবে, তারা অসলেই কতটা নতজানু !

any way, চতুরের সাথে বর্তমানে সুসম্পর্ক বিদ্যমান । আশা করি থাকবে । @ বজলু মহাজন ।
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন: মস্তিষ্ক জুড়াইছে শুইন্যা ভালো লাগল, বুঝা গেল তুমি মাথা দিয়া কথা লইতে জানো। হৃদয় জুড়ায়নায় দেইখ্যা কষ্ট লাগেনাই, কারণ আমি জানি, আমরা আবেগের কাছে বার বার পরাজিত হই। যাউগ্যা, ভালো থাক।
চতুরের ভাল সম্পর্ক বিদ্যমান হইলেই ভালো।

৫১. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৬
শীখা বলেছেন: মহাজন দাদু! তোমার যুক্তিজ্ঞান এত প্রখর! মাগো! সবার কমেন্টের ্উত্তর গুলো দেখে আমিতো হতবাক দাদু! আর তোমার লেখায় যে আগুণ!
১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: শরমিন্দা না করলে কি হয় নাতনী?

৫২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৮
শীখা বলেছেন: এই সিহাব
চতুর ভুল কি করেছে , হ্যা? কেউ যদি দেখে অন্য কেউ অন্যায় এবং যুক্তিছাড়া কথা বলছে তাহলে কি সে চুপ করে থাকবে? নাকি কথা বলবে? দাদুর সাথে যখন কথা বলছিলেন তখন সে চুপ করে থাকেনি বলেকি তার দোষ হল ? এটা কেমন কথা বললেন? আমি হলেতো আরও বেসি কথা বলতাম/
১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: না নাতনী, বেশি কথা বললেই তখন তার কতাহ অনেক পাতলা হইয়া যায়। আল্লাহ তায়ালা আমাগো মুখ দিছে একটা আর কান দিছে দুইটা- এই থেইকাও আমরা ধইরা নিতে পারি, কম কথা আর বেশি শোনা এবং পরে বাছাই কইরা বলা।

৫৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০২
সিহাব চৌধুরী বলেছেন: @ শীখা .
আচ্ছা কোন কথাটা ভুল, অন্যায় বা যুক্তিহীন বলেছি বলেনতো ? আর আমি যা বলেছি চতুরকে বলেছি । এক্ষেত্রে আপানার ও চতুরের ভূমিকা একই রকম মনে হচ্ছে । কী দুই দেহ এক মন না কী ? :) .

ওও আরেকটা কথা, মহাজনের আগুন ঝড়ানো উত্তরের পর, নিজের ভেতর এক অমোঘ স্বর শুনতে পেয়েছিলাম - come on baby, light my fire ! ঝড়ের সময় নতজানু না হওয়া গাছকে সম্মান দেখিয়ে, নিজে আধাআধি নতজানু হওয়ার সিদ্ধান্ত নিলাম । কি বলেন ভালো সিদ্ধান্ত না ?
৫৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৮
নাবিক বলেছেন: এদেশের মানুষ ধর্মপ্রান এটা আমরা জানি তাদেরকে কখনই ধর্ম থেকে ফিরিয়ে আনা যাবেনা। আবার এদেশের মানুষ ধর্মের ভেতর থেকে নির্যাতনের জবাবও দিতে জানে এবং স্বাধীনতার পক্ষেও লড়তে জানে , ৭১ এ আমরা এটা দেখেছি এবং সেই চেতনাকে আজও বুকে ধরে আছি.
++++++

৫৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৩
হাশেম পোদ্দার বলেছেন: ওরে বাইশান! বহুত জ্ঞিয়ানী কতা হইছে দেখি?

কামলা খাটতে গিয়া এই কয়দিন আইতে পারিনাই। মহাজনের যাইতাছে কেমুন?
৫৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৫
কোলাহল বলেছেন: আমি যে পড়েছি তার চিন্হ রেখে গেলাম।
৫৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
আবাবিল বলেছেন: অসাধারণ একটি লেখা। লেখকের দুএকটি মন্তব্য ছাড়া আগের কোন লেখা মনোযোগ দিয়ে পড়িনি।

যুক্তি কিভাবে খণ্ডণ করতে হয়- এখান থেকে অনেক কিছূই শেখার আছে।

মেধা আর অভিজ্ঞতার সাক্ষর পুরো লেখা জুড়ে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: শরমিন্দা করলেন।

৫৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: কোলাহল বলেছেন: আমি যে পড়েছি তার চিন্হ রেখে গেলাম।

আমিও আবার পড়লাম।
৬০. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০৯
হাসিব বলেছেন:
ছাগাজন কেমুন আছো । এই নিকে অনেকদিন আসতেছো না ।
৬১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৫
রাশেদ বলেছেন: হা হা! ছাগাজন! জটিল নাম হইছে। :D
৬২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২০
ত্রিভুজ বলেছেন:

হুমমম..... পড়লাম আপ্নের কয়েকটা পোস্ট... পালাইছেন কই? ফিরা আহেন...
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২১

লেখক বলেছেন: আসুমরে ভাই খুব তাড়াতাড়িই ফিইর‌্যা আসুম।

৬৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৬
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: এত অকাট্য যুক্তিখন্ডন করতে আমি খুব কম লোককেই দেখেছি। চালিয়ে যান ব্রো।
৬৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫১
এম.এ.হামিদ বলেছেন: মহাজন কি জামাল ভাইয়ের দম্পিউটার দিয়া বলগঅ
৬৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৫
বিবেক সত্যি বলেছেন: মহাজন ভালো আছেন :)
৬৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৭
এম.এ.হামিদ বলেছেন: আরে বেকুব সত্য
৬৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬
এম.এ.হামিদ বলেছেন: মহাজন কি জামাল ভাইয়ের দম্পিউটার দিয়া বলগঅ
৬৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪২
মুনিয়া বলেছেন:
ভাল পোস্ট। সবাইকে অহেতুক রাজাকার বলাটা খুব বিরক্তিকর।
৬৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৩
মাহমুদ রহমান বলেছেন: পোস্টটা ভাল হয়েছে। ধন্যবাদ
৭০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৭
রাতুল" বলেছেন: বজলু, কইসিলা ত আমার দিন শেষ, আল্লাড় রহমতে অনেকদিন বাইচা আসি।

হাহাহাহ
৭১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১০
মুতয বলেছেন:
@চতুরভুজ

আপনাকে আমার খুব ভাল লাগে।
আপনিই যে বজলু মহাজন নামে লেখেন তা জানতে পেরে বজলুকেও ভালবেসে ফেলেচি।

প্লাচ।
৭২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
শীখা বলেছেন: দাদু কেমন আছেন? অনেকদিন দেখিনা কেন?
৭৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
সমালোচনাকারী বলেছেন: মুতয বলেছেন:
@চতুরভুজ

আপনাকে আমার খুব ভাল লাগে।
আপনিই যে বজলু মহাজন নামে লেখেন তা জানতে পেরে বজলুকেও ভালবেসে ফেলেচি।

প্লাচ।
৭৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
হাসিব বলেছেন: ছাগাজনের আগের দিনার্নাই ।
৭৬. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৯
আসল-ট্র্যাপ বলেছেন: পোষ্টের চাইতে যুক্তি আর যুক্তি খন্ডনের জন্য প্রিয়তে নিলাম। অনেকদিন পর কাউরে এত ভালো যুক্তি দিতে দেকলাম। যদিও পোস্টা পুরানা, আমার পড়া হইছিলোনা, বহুদিন ব্লগে অনুপস্থিত থাকার কারণে। পোস্ত দাতারে স্যালুট!
৭৭. ২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৬
শাহরিয়ার হাসান বলেছেন:
বজলা আচো কেমুন? কুন্নিকে আচো একন?

 

মোট সময় লেগেছে ১.০৬৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই