আমার প্রিয় পোস্ট

সচেতন নাগিরকের প্রত্যাশায়

আওয়ামী লীগ-ই মুক্তিযোদ্ধাদের একমাত্র বন্ধু।

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৮

শেয়ারঃ
0

আমি এখনও বিশ্বাস করি, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের একমাত্র বন্ধু না হলেও বন্ধু ঠিকই।
তবুও মাঝে মধ্যেই আমার এ বিশ্বাসে ফাটল ধরে বা ধরায় কিছু কিছু বক্তব্য।
আমি জানি না সেসব বক্তব্য কতটুকু সত্য।
তেমনি একটা শুনা বক্তব্য নিচে তুলে ধরলাম যাচাইয়ের উদ্দেশ্যে।

"১৯৭২ সাল হতে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর হাতে শুধু মাত্র মুক্তিযোদ্ধাই নিহত হয় হয় ১৭,০০০। এত পরিমাণ মুক্তিযোদ্ধা হত্যা করার কি কোন বিচার হবে না, আমার এ স্বাধীন বাংলাদেশে।"

এটা আমার শুনা কথা। কথাটা কতটুকু সত্য আমি যাচাই করতে চাই। আমি জানি এ ব্লগে অনেক সম্মানিত ব্লগার আছেন যারা ইতিহাস সচেতন কিংবা সত্য ইতিহাসের ধারক। আমি আপনাদের কাছে সত্যতা জানতে চাই।


পোষ্টটা পড়ার জন্য কিংবা সত্য প্রমানের মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আগে ভাবতাম আমার কাতারে আমিই একা।

২. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৯
নষ্ট ছেলে বলেছেন: আপনার নামও এখন থেকে ছাগুদের লিস্টে।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: এসব কথা বললে বুঝি কেউ ছাগু হয়।
দাদা জানতাম না।
জানলে লিখতাম না।

৩. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৯
ঠোঁটকাটা বলেছেন: সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকলেও ঘটনা সত্যি দুঃখজনকভাবে।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: সত্য হলে দুঃখজনক হবে সেসব খুনীরা যখন মুক্তিযোদ্ধাদেরকে নিজেদের পক্ষের বলে বক্তব্য দেন।

৪. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৭
জিয়াউল হক বলেছেন: এখনও লক্ষ লক্ষ জাসদের এমনসব কর্মী বেঁচে আছেন, যারা ৭১ থেকে পঁচাত্তর পর্যন্ত জাসদের সচেতন ও একটিভ কর্মী ছিলেন। সারা বাংলাদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে ভাবে পারেন, তাদের কাছ থেকে তথ্য যাচাই করুন। কারো কথায় প্রভাবিত হবেন না, নিজে যাচাই করুন, এটাই বিবেকের দাবী। আর ঐ সংখ্যা ১৭ হাজার নয়, এর সঠিক সংখ্যা ত্রিশ হাজার। ত্রিশ হাজার জাসদ কর্মীকে সেইসময় হত্যা করা হয়েছে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী দ্বারা। হাজার হাজার মুক্তিযোদ্ধাকেও এই আওয়ামি লীগই হত্যা করেছে, পঙ্গু করেছে। কোন বিচার হয়নি। হায়, আফসোস, আজকের তরুন প্রজন্ম যদি সে ইতিহাস টুকু জানতে পারত!
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: আসুন, আমরা দেশের এসব বীর সন্তানদের হত্যার বিচার চাই।

৫. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
অয়ন আহমেদ বলেছেন: এতকিছুর পরে জাসদ কেন তাদের সাথে জোট বেঁধে নির্বাচন করল? এটা কি ক্ষমতার লোভ নাকি অন্য কিছু। ৭১-৭৫ এর স্পষ্ট ঘটনাগুলো জানতে চাই। প্রতিটি হত্যার বিচার হওয়া উচিত। আমি বিশ্বাস করি খুনীদের কোন বিশেষ দল লাগে না। তারা প্রতিটি রাজনৈতিক দলকে ছায়া হিসেবে ব্যবহার করে।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যা হচ্ছে সবই দলীয় কিংবা নিজ স্বার্থগত কারণে।

৬. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪১
জিয়াউল হক বলেছেন: অয়ন আহমেদ বলেছেন: এতকিছুর পরে জাসদ কেন তাদের সাথে জোট বেঁধে নির্বাচন করল? এটা কি ক্ষমতার লোভ নাকি অন্য কিছু। ৭১-৭৫ এর স্পষ্ট ঘটনাগুলো জানতে চাই। প্রতিটি হত্যার বিচার হওয়া উচিত। আমি বিশ্বাস করি খুনীদের কোন বিশেষ দল লাগে না। তারা প্রতিটি রাজনৈতিক দলকে ছায়া হিসেবে ব্যবহার করে।

আমাদের কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়রনর নেত্রী থাকাবস্থায় প্রকাশ্যে, জনসভায় শেখ মুজিব এর চামড়া দিয়ে জুতো বানাতে চেয়েছিলেন। এর পরে যে কারণে তিনি হাম্বালীগের মন্ত্রী হয়েছেন, সেই একই কারণে জাসদ ঐ দলটির সাথে মৈত্রী করেছে। একটু গভীর ভাবে ভাবুন, আর ইতিহাস জানার চেষ্টা করুন।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: দুঃখজনক হলেও সত্য, ছাত্র ইউনিয়নের নেত্রী থাকাকালীন এই মতিয়া চৌধুরীকে তৎকালীন সময়ের ছাত্রলীগ কর্মীরা যে ন্যাক্কারজনক দৃশ্যের অবতারনা করেছিল তা হয়ত মতিয়া চৌধুরী মন্ত্রীত্ব নিয়ে ভুলার চেষ্ঠা করছেন। কিন্তু নিজ স্মৃতির সে ক্ষত তিনি কোন দিনই মুছতে পারবেন না।

৭. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৮
অবাঞ্চিত বলেছেন: আপনি রাজাকারের খাতায় নাম লেখাইলেন
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫১

লেখক বলেছেন: ঠোঁটকাটা বলেছেন: সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকলেও ঘটনা সত্যি দুঃখজনকভাবে।


তাহলে কি সত্য কথা লিখলেই রাজাকার উপাধী পাওয়া যায়।

আপনি প্রমান করলেন আওয়ামী লীগ এর বিরুদ্ধাচারন করলেই তাকে আওয়ামী লীগ রা রাজাকার বলে।

৮. ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৯
জিয়াউল হক বলেছেন: কেন ভাই? সেক্টর কমান্ডার মেজর অব: জলিল এর 'অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা' বইটা পড়েন নি? একজন সেক্টার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা জাসদের নেতা হয়েও তাকে 'রাজাকার' আখ্যায়িত করেছে আওয়ামি লীগ! স্বাধীনতার পরে কি ভাবে এই আওয়ামি লীগ মুক্তিযোদ্ধাদের মেরেছে, নির্যাতন করেছে, কিভাবে ভারতকে দেশের সম্পদ তুলে দিয়েছে, তা চাক্ষুস বিবরণ জানতে হলে বইটা পড়তে পারেন।
৯. ১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
রাসেল ( ........) বলেছেন: আগাছা জন্মায় আর জন্মায়, মাটি উর্বর হইলে এই সমস্যা।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: কানু আমি ভাই আপনার মত ওত বুদ্ধিমান নই যে, ছবি দেখেই সব বুঝে যাব। আপনি কি বুঝাতে চাইছেন পরিষ্কার করুন।

আপনার জবাবের প্রতিক্ষায় রইলাম। যদি না আসেন তবে ভেবে নেব আপনি অন্তত ভদ্রলোকের সংজ্ঞায় সংজ্ঞায়িত নন।

 

মোট সময় লেগেছে ৪.৪২২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নাগিরক সচেতনতা বাড়াতে চাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই