প্রতি রাতেই ভাবি আর না এখন কিছু দিন ব্লগ বিরতি দেব।হাতে অনেক কাজ জমে গেছে।একটু গুছিয়ে নিয়ে আবার ফিরব।মাথার এই চিন্তা সকালে কই যায় জানিনা।অফিসে আইসা ল্যাপটপ অন কইরা ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক...এ্যাড্রেস বারে 'এস' টাইপ কইরা এন্টার...চইলা আসে সামহ্যোয়ার
রাতে পোস্ট হওয়া ব্লগ গুলা পড়তে পড়তে ১০টা বাজে।আচানক টিম লিডারের ফুন।সাইফ ভাই আপনাকে একটা মেইল করলাম রিপ্লাই পেলাম না।ভাইয়া দেখতেছি...কাচুমাচু উত্তর
কি ব্যাপার আপনার ওখানে কি লাইনে প্রবলেম।প্রায়ই আপনার মেইল টাইম মত পাচ্ছি না
মনে মনে বলি নাহ লাইন ঠিকই আছে।ঐ যে চোখের সামনে সামহ্যোয়ার দেখা যায়।এক্কেরে ক্লিয়ার
তাড়াতাড়ি চাপা মারি।ভাইয়া আমাদের এখানের লাইনের কি যেন সার্ভার প্রবলেম।
জুম ইউজ করেন।আপনার কাছে তো জুম আছে।লিডারের ঝাড়ি
হুমমম ভাইয়া আমি এক্ষুনি দিচ্ছি।"
এই হইল আমার অবস্থা।
মাঝখানে ভাবলাম আর অনেকের মত বিদায়ী নাটক পোস্ট মারি।পরে চিন্তা করলাম কুনো লাভ নাই।পোস্ট দেয়ার একটু পরে নিজেই নিজের পোস্টে কমেন্ট করা শুরু করমু।মাঝখানের ২-৩মিনিট হইল আমার ব্লগ বিদায়
যাউকগা আইজকা সকালে আচানক একখান বুদ্ধি আইল মাথায়।কুনো ভাবে যদি ব্যান খাইতে পারি তাইলে হয়ত কিছুদিন ব্লগরে বিদায় বলতে পারতাম।কমেন্ট করতে না পারলে ব্লগে আইসা মজা পাইনা তাই অহন এইডাই একমাত্র পথ।কথা হইল ব্যান খামু ক্যামনে?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



