এবার এসএসসি তে দেখলাম ৭০%'র বেশি পাশ করছে,এ+ পাইছে ৫২,০০০'র উপরে।পাশ ই করছে ৫ লাখের বেশি
আজীবন দেইখা আসলাম ক্লাসের ১ থেকে ১০-১৫ রোল ধারীরা সবসময় ভাল ফলাফল করে।এসএসসি তে যেয়ে এদের মধ্যেই বোর্ড স্ট্যান্ড করত,স্টার মার্কস পাইত।বাকিরা ফার্স্ট,সেকেন্ড,থার্ড ডিভিশন আর ফেল নিয়াই সন্তুষ্ট থাকতো
অথচ বিগত কিছু বছর যাবত দেখতেছি ক্লাসের ৭০জন ছাত্র/ছাত্রীর মধ্যে কম কইরা ৬০জন ই এ+ পাইতেছে
মুলত বিগত সরকারের আমলে নকল প্রতিরোধের নামে সহজ প্রশ্নপত্র এবং উত্তরপত্রের মুল্যায়নে অভাবনীয় ছাড় ই কি এর পেছনের কারন???
সহজ প্রশ্নপত্র এবং উত্তরপত্রের মুল্যায়ন---এই কথা বলার জন্য একটা উদাহরন দেই-"আমার পাশের বাসার একটি ছেলে এবার এসএসসি দিল।তাহাকে এই জীবনে এক বারে কোন ক্লাস অতিক্রম করতে দেখার সৌভাগ্য আমার হয়নি।এইবার বললাম কিরে কেমন হচ্ছে তোর পরীক্ষা।বলে কি লিখছি আমি নিজেও জানিনা।যাহোক কাল শুনলাম সে এ গ্রেড পাইছে
মাদ্রাসার একটা ছেলেকে চিনি যে বললো তাদেরকে নাকি ১০০টা প্রশ্ন দিয়ে দেয়া হইছে,এর বাইরে আর কিছুই পড়া লাগবে না
প্রশ্ন হলো এই এ/এ+ এই মেধাবিহীন ছাত্র/ছাত্রীর জন্য কতটুকু সুফল বয়ে আনবে?অবশ্যই আমাদের দেশে অসংখ্য মেধাবী ছাত্র/ছাত্রী আছে যারা এই পর্যায়ে ভাল রেসাল্ট করছে কিন্তু তাদের সাথে সাথে এই পঙ্গপালের মত এ/এ+ ধারীরা কি আসলেই উচ্চতর পর্যায়ে যেয়ে কিছু করতে পারবে নাকি নকল প্রতিরোধের নামে এটা নিছকই একটা সংখ্যাতাত্বিক সন্তুষ্টি হিসাবে থাকবে?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৮ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



