somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো দিনের গান-নচিকেতা

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নচিকেতার গানের সাথে আমার পরিচয় ১৯৯৩ সালে। মামা কোলকাতা ট্যুর থেকে ফেরার সময় ওখান থেকে কিছু এলবাম নিয়ে আসেন, যেখানে 'মহীনের ঘোড়া গুলি, সুমনের গান, আর নচিকেতার প্রথম এলবামটা ছিল-এই বেশ ভাল আছি। তখন কেন যেন, নচিকেতার গানগুলো ভালো লেগে গেল-যা পরে একসময় নেশায় পরিণত হয়ে গিয়েছিল। একসময় এমন অবস্থা হয়ে গেল, যেখানে যেভাবে নচিকেতার গান পেতাম, কালেকশনে রাখতাম। এই কালেকশনেরই একটা অসাধারণ এলবাম ছিল নচিকেতা আর সুমনের একটা লাইভ কনসার্ট-'এই সময়, এই দুজন, একসাথে। নচিকেতার পুরনো দিনের গানটার ব্যাখ্যাও আমি ওখানে পাই।
শুরুতে মূল গানের লিঙ্কটা দিচ্ছিঃ

পুরনো দিনের গান-নচিকেতা

এখানে মূল গান গুলো উল্লেখ করে দিলাম-যেখান থেকে নচিকেতা এই গানটি করেছেন।

হারিয়ে যাওয়া সেই গানের কলি,
যদি মন দিয়ে শোন তবেই বলি,
নেই সে কলের গান কুকুর মাথা (His Masters Voice এর Logo-র কথা)
রেডিও কিনল বিজ্ঞাপণদাতা,
এখন ক্যাসেট আর টেপরেকর্ডার,
মনে মনে জানি তবু একটা শ্লোগান-
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ,
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ণ!

জানি একদিন হবে আমার জীবনীলেখা,
মুখার্জী সতীনাথ বলতো এমন কথা
(মনে পড়ে সতীনাথ মুখার্জীর গান? জানি একদিন আমার জীবনী লেখা হবে)
ভুলিনি ইলাবসু নামে একজন যাকে,
কোকিল শোনাত চৈতি হাওয়ার কথকতা!
(চৈতি হাওয়ায়, কে গো ডেকে যায়-ইলাবসু)
আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে হায়
অবসরে মনে পড়ে তালাতের গান।
(ঘুমেরও ছায়া, চাঁদের চোখে, এ মধু রাত নাহি বাকি-তালাত মাহমুদ)

বাংলার গানে যার নামেই বসন্ত,
তিনিই গায়ক-সুরকার হেমন্ত
(হেমন্তের গান কোনটা ছেড়ে কোনটা লিখব?)
ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র
(এমন একটা ঝিনুক খুঁজে পেলামনা, যাতে মুক্ত আছে-নির্মলা মিশ্র)
বনে নয় মনে আমাদের মানবেন্দ্র
(বনে নয় মনে মোর পাপিয়া গান গায়,
ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়,
গুনগুন গুনগুন ভ্রমরের'ও ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়-মানবেন্দ্র মুখোপাধ্যায়
)
আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান
পেলেন না তার যোগ্যতার সম্মান।
(অখিল বন্ধু ঘোষের কোন গান মনে পড়ছেনা এখন।)

নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী,
করেছেন অসংখ্য শ্রোতাদের মন চুরি,
(মাধুরী মুখার্জীর নীল যমুনা, নীল নীল আকাশ)
প্রতিমা, উৎপলা, মৃণাল আর কত নাম,
এরাই তো আমাদের পূর্বসূরী।
(প্রতিমা বন্দোপাধ্যায়, উৎপলা দত্ত, মৃণাল সেনের অসংখ্য গান আছে-যা ঘুম হারাম করে দেয়)
আর বিরহের কথা এলে, বুকের জ্বালা ভুলে
আজো মাঝে মাঝে গাই-মান্না দে'র গান।
(মান্না দে'র বিরহের গান সম্পর্কে আর কিছু বলা লাগবে?)

পুরো গানটিঃ

হারিয়ে যাওয়া সেই গানের কলি,
যদি মন দিয়ে শোন তবেই বলি,
নেই সে কলের গান কুকুর মাথা
রেডিও কিনল বিজ্ঞাপণদাতা,
এখন ক্যাসেট আর টেপরেকর্ডার,
মনে মনে জানি তবু একটা শ্লোগান-
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ,
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ণ!

জানি একদিন হবে আমার জীবনীলেখা,
মুখার্জী সতীনাথ বলতো এমন কথা
ভুলিনি ইলাবসু নামে একজন যাকে,
কোকিল শোনাত চৈতি হাওয়ার কথকতা!
আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে হায়
অবসরে মনে পড়ে তালাতের গান।

বাংলার গানে যার নামেই বসন্ত,
তিনিই গায়ক-সুরকার হেমন্ত
ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র
বনে নয় মনে আমাদের মানবেন্দ্র
আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান
পেলেন না তার যোগ্যতার সম্মান।

নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী,
করেছেন অসংখ্য শ্রোতাদের মন চুরি,
প্রতিমা, উৎপলা, মৃণাল আর কত নাম,
এরাই তো আমাদের পূর্বসূরী।
আর বিরহের কথা এলে, বুকের জ্বালা ভুলে
আজো মাঝে মাঝে গাই-মান্না দে'র গান।

-নচিকেতা
এলবামঃ কি হবে?

বিঃদ্রঃ
নচিকেতা তার কোন গানেই এখন পর্যন্ত 'কষ্ট' শব্দটা ব্যবহার করেন নি। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এসব ব্যবহার করেছেন, শুধু, 'কষ্ট' শব্দটা নেই। যদি কখনো দেখা হয়, ভাবছি, জিগ্যেস করব-ব্যাপারটা ইচ্ছাকৃত কিনা।


সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৭
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×