somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁড়ি ভাঙ্গার ছড়া-হাটে হাঁড়ি

১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে থাকতে-ছড়াকার হিসেবে সুনাম এবং কুনাম দুটোই ছিল আমার। ক্লাসে দুস্টুমী করে কত বন্ধুর খাতা যে ভরে দিয়েছি অর্থহীন সব ছড়ায়! কবিতা লিখতাম মাঝে মাঝে-তাও কোন দেয়ালিকা কিংবা লিটল ম্যাগ এ দেবার জন্য। গদ্য লেখা তখনো শিখিনি। আর সে জন্যই অপেক্ষাকৃত সহজিয়া ভাবের ছড়াগুলো বেশ ভালই মাতিয়ে রাখতো সবাইকে। এ প্রসঙ্গে, আমার প্রথম ছড়াটার কথা না বললেই নয়। কোন এক অসতর্ক মূহুর্তে লিখে ফেলেছিলাম আমার গ্রামকে নিয়ে একটি ছড়া-যা নিতান্তই কাঁচা। আমি তখন চতুর্থ শ্রেণী।

গ্রামের নাম রতনপুর,
হাওয়া বহে ফুরফুর।
ফুরফুরে হাওয়ায় চড়ে,
যেন আমি বেড়াই ঘুরে।
গ্রামের মধ্য দিয়ে যখন যাই,
পবিত্রতার গন্ধ পাই।
পবিত্রতার গন্ধে,
মন ভরে ছন্দে।
সেই ছন্দ আমি লিখি-
মনের আনন্দে।

নিতান্ত নিঃষ্পাপ শিশুতোষ ছড়া। বন্ধুমহলে বেশ ভালই জনপ্রিয়তা পেল। সে যাই হোক, এ পর্যন্ত সবই ঠিক ছিল-কিন্তু বিপত্তিটা বাধলো তখনই, যখন, আমার ছড়া প্রতিভায় অনুপ্রাণিত হয়ে আমার বন্ধুদেরও নিজ গ্রাম প্রীতি জেগে উঠল। এক বন্ধু লিখলঃ
আমার গ্রাম ডৌজানী,
চারিদিকে খুনাখুনি,
বউ নিয়ে টানাটানি... ইত্যাদি।

আরেকবন্ধু লিখলঃ
আমার বাড়ি এলেঙ্গা,
বেলা থাকতে গেলামগা...

এখনো সবাই একসাথে হলে, এই ঘটনা গুলো আলোচনায় চলে আসে। সেই সাথে চলে হাসির হুল্লোড়।

আমার ছড়া গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল, বন্ধুদের পীড়াপীড়িতে, আরেকবন্ধুর জন্মদিনে ওকে নিয়ে লিখা একটা ছড়া। আমি তখন নবম শ্রেণী। সাধারণত অর্ডারি ছড়াগুলো তেমন ভালো হয়না, কিন্তু এটা কিভাবে যেন জনপ্রিয়তা পেল। ব্লগার বন্ধুরা-আপনারা কি বলেন?

হাঁড়ি ভাঙ্গার ছড়া-হাটে হাঁড়ি
=================

স্টুডেন্ট ভালো সন্দেহ নেই
খারাপ কাজেও মন-দেহ নেই
দেখলে মেয়ে, আগ বাড়িয়ে
কাছে যাবার চেষ্টা,
পরের ঘাড়ে পা-টা দিয়ে
ভীম বুকেরই পাটা নিয়ে
উৎরে গিয়ে হুমড়ি খেয়েই
উত্তরণের শেষটা।

লাজ শরমের বালাই নেই
চরিত্রতেও ঝালাই নেই
ভাবখানা তার-'জন্যে আমার'
টিকে আছে দেশটা,
মিছেই সময় যাচ্ছে চলে
আচ্ছা নাহয় দিচ্ছি বলে-
বন্ধু তোমার জন্যে আমার
মিথ্যে ছড়ার রেশ'টা।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এখানে মিথ্যে শব্দটা মিথ্যে বলা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×