somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছ'আঙ্গুলি কারিগর

২৪ শে জুলাই, ২০১২ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৮-৯৯ সাল পর্যন্ত তিনি ছিলেন আমার প্রিয় লেখক। আরো ১০ জন কিশোরের মতো আমিও বহুরাত কাটিয়েছি খালিপায়ে রাস্তায় হিমু হবার প্রত্যাশায়। জনতার মাঝে খুঁজেছি নির্জনতা। অথচ উনার সৃষ্ট 'আতাহার' চরিত্রটাই আমাকে টানতো বেশি। শখের কবিতা লিখা ছেড়ে পুরোপুরি কবি হবার ইচ্ছেটা আমার জাগে 'কবি' উপন্যাসটি পড়ার পর। সেবা প্রকাশনীর থ্রিলার আর ক্লাসিক এর পাশে বাংলা উপন্যাস পড়ার দিক নির্দেশনাও পেয়েছি উনার বই থেকেই। উনি রেফারেন্স দিতেন সব প্রথিতযশা উপন্যাসের, ঔপন্যাসিকের, কবিতা ও কবি'র। তারপর একদিন উনার দেখানো পথ ধরেই সমালোচনা করতে শিখলাম। শিখে প্রথম আঙ্গুল তুলতে শুরু করলাম উনার দিকেই। বহুবার আড্ডার টেবিলে উনার প্রতিভার অপচয় করছেন বলে গাল দিয়ে উঠতাম। অভিযোগে নয়, অভিমানে। নিরন্তর, সৌরভ, ফেরা, ১৯৭১, নন্দিত নরকে, শংখনীল কারাগার, কৃষ্ণপক্ষ, অপেক্ষা, মেঘ বলেছে যাবো যাবো, দেবী,...কতো লিখবো! হ্যাঁ লিখতে পারবো উনার সস্তা বইয়ের দীর্ঘ তালিকাও। তবে, উনার সবচেয়ে বড় অবদানকে মাথায় রেখে নিজেকে অকৃতজ্ঞ বানানোর মত স্পর্ধা আমার নেই। উনি বাংলা উপন্যাস পড়তে শিখিয়েছেন, দেখিয়েছেন তারাশংকর, বিভূতিভূষন, মানিক কিংবা নীহাররঞ্জনকে। বলে দিয়েছেন choice is yours. তিনি পাঠক তৈরীর কারিগর ছিলেন; যে পাঠক তার উপন্যাসেরও সমালোচনা করতে শিখে বোদ্ধা হয়ে গেছে এতোদিনে।

বর্ণ পরিচয়ের অলীক উপমা দিয়ে আমাদের শিক্ষাজীবন শুরু। তাতে বর্ণ পরিচয়ের সাহিত্যমূল্যকে বিচারের মাপকাঠিতে এনে অস্বীকার করার উপায় আছে?

ভালো থাকুন স্যার। আপনার পুরোনো বইয়ের সমালোচনা করার কিছুই বাকী নেই। লিখবেন না আর নতুন বইও। এবার নিশ্চয়ই আপনার ভালো বইগুলোর মূল্যায়ন শুরু হবে-যা জীবিত অবস্থায় আপনার প্রাপ্য ছিল। জানেন তো, এদেশে জীবিতদের চেয়ে মৃতরাই সবসময় প্রাধান্য পেয়ে এসেছে। আপনিও তার বাইরে কেন থাকবেন? তবু এটা সত্য, সৈয়দ হক এর ভাষায় আপনি ছিলেন 'ছ-আঙ্গুলী' মানুষ। আপনার ষষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি গত চল্লিশ বছরে যে আঁচড় কেটেছেন, বাঙ্গালির বুকশেলফ থেকে সেই আঁচড় কোনদিন মুছে যাবেনা।

চান্নিপসর রাইতে মরতে চেয়েও আপনার মৃত্যু হলো অমাবস্যায়; কারণ আমাদের অনুভূতির চান্নি আপনি পূর্ণিমা দিয়ে ভরে দিয়ে গেছেন।

হায়! শেষ জোছনাটাও নিজের জন্য রাখলেন না!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ রাত ৯:১৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×