আমরা লুকিয়ে আছি আমাদের ঘর বাড়িতে
আমরা পালিয়ে বেড়াই প্রতিদিন আমাদের শহরতলীতে
প্রতি মুহূর্তে ধর্ষিত হয় আমার শহর
আমরা মুখ লুকাই উটপাখির মতো, অন্যকে বলি জেগে ওঠো।
কতো কতো রক্ত মাখা হচ্ছে সিমেন্টে বালিতে
জেগে উঠছে সাড়ি সাড়ি কারখানা ঘর
আমাদের ঘাঢ় ধাক্কা দিয়ে সড়িয়ে
আমাদেরই বুকের জমিতে ওরা গড়ে শান্তির নীর।
কোথাও মস্তকবিহীন লাশ পাওয়া যায় কোন নারীর
তুমি কি চেন তাকে?
এড়িয়ে যেওনা কারন একদিন তুমিও
মস্তকবিহীন হয়ে পরে থাকবে মর্গে, পরিচয় অজ্ঞাত।
যাই হোক বাবা আমি ঠিক আছি
সে আনন্দে আত্মহারা হবার আগে একটু দাঁড়া,
তোর আলোর ঘর বানাতে গিয়ে আধাঁর হয়ে রইল যারা
তাদের কথাও একটু ভাবিস।
তবু আমি আশায় থাকি প্রতিদিন
কালো মেঘ ঠেলে নীল মেঘেরা আবার
সূর্যোলোকের ধারায় জাগছে জীবনের অঙ্কুর
আহা আমার চট্টলায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




