প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৩
মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইন্টারনেটের মহাসমুদ্রে। বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইনব্লগে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর লেখা আছে- যার বেশিরভাগই ভালো লেখা। এই লেখাগুলোকে এক মলাটের ভেতরে নিয়ে আসার একটা তাগিদ অনুভব করেছি আমরা। ই-সংকলন প্রকাশের উদ্যোগ মূলত এ কারণেই।
লক্ষ্য ছিল, আগাগোড়া প্রামাণ্য থাকা। তারপরও পারা যায়নি শেষপর্যন্ত। আবেগমথিত দীর্ঘ গল্পকাহিনীর চাইতে নিউইয়র্ক টাইমস বা দৈনিক বাংলার ছোট্ট ক্লিপিংসটাকে বেশি গুরুত্ব দিতে চাই। অর্থহীন আলাপের চাইতে স্বজনের মুখে শোনা মুক্তিযুদ্ধের সত্যি ঘটনাকে বেশি মূল্য দিতে চাই। মূলত একটি বিশেষ সময়কে আমরা ধরতে চেয়েছি লেখায়-রেখায়। ফলে মুক্তিযুদ্ধকে আশ্রয় করে অনেক গল্প-কবিতা ব্লগে প্রকাশিত হলেও তা নেওয়া সম্ভব হয়নি। যদিও ব্লগ থেকে পাওয়া লেখাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, মৌলিক কাজ কিংবা গবেষণা খুবই কম। বলতে দ্বিধা নেই, এ খুবই হতাশার!
কিছু লেখার শিরোনাম, হঠাৎ চোখে পড়া দু একটি ভুল শব্দ বদলে দেওয়া আর বর্ণবিন্যাসের প্রয়োজনে সামান্য সম্পাদনা ছাড়া লেখকের মূল লেখাকে অবিকৃত রাখার চেষ্টা করেছি আমরা। অন্যদিক থেকে আবার সম্পাদনার সবচেয়ে বড়ো গলদও এটি। অভিন্ন বানানরীতি অনুসরণ করাও সম্ভব হয়নি। তবে লেখক নয়, আমরা বিষয়বস্তুকে প্রাধান্য দিতে চেয়েছি। সেভাবেই সাজানোর চেষ্টা করেছি সংকলনের পৃষ্ঠাগুলো। দেশের পাঠকদের কথা ভেবে ই-সংকলনের আকার নিয়ে একটা উদ্বেগ সবসময়ই ছিল। ইচ্ছে থাকলেও এ দিকটা ভেবে খুব বেশি ছবি রাখা হয়নি এ সংকলনে। ফন্টের আকারও খুব বেশি বড়ো রাখা হয়নি পৃষ্ঠাসংখ্যা বেড়ে যাওয়ার ভয়ে।
এটা ঠিক যে, যা হয়েছে তার চেয়েও আরো ভালো করা সম্ভব- সম্পাদনা, অঙ্গসজ্জা, বর্ণবিন্যাস আর প্রযুক্তিগত দিক থেকে। তবে যিনি পরিকল্পনা করেছেন, তিনিই আবার ইলাস্ট্রেটরে কাজ করেছেন। তাকেই আবার টুকটাক সম্পাদনা করতে হয়েছে বর্ণবিন্যাসের প্রয়োজনে, কনভার্টারের অলঙ্ঘনীয় বাগগুলোও তাকেই ঠিক করতে হয়েছে একেক করে। ফলে অনিচ্ছাসত্ত্বেও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে।
এই ই-সংকলনটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না। প্রকাশিত সব লেখার স্বত্ত্ব লেখকরা সংরক্ষণ করেন। আর এই ই-সংকলনের সঙ্গে সামহোয়্যারইন কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নন। ই-বুকে লাইভ লিংক রাখা হয়েছে। এর ফলে ই-বুক থেকেই সরাসরি সংশ্লিষ্ট ওয়েবপেজে যাওয়া যাবে। সূচিপত্র, ব্লগারের নাম ও অনেক লেখার ভেতরে ভেতরে হাইপারলিংক যুক্ত করা হয়েছে। ফলে যেমন সূচিপত্রে ক্লিক করেই সরাসরি নির্দিষ্ট লেখায় যাওয়া যাবে। ই-বুকে একটি ডাইনামিক সূচিপত্রও যোগ করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে দেখুন অ্যাক্রোবেট রিডারের বাম পাশটা।
কৃতজ্ঞতা
প্রত্যুৎপন্নমতিত্বের আড়ালে টুটুল নামের যে তরুণটি নিজে উদ্যোগী হয়ে পোস্ট দিয়ে, প্রস্তাবিত তালিকার প্রায় অর্ধেক লেখকের অনুমতি এনে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন এ উদ্যোগটিকে, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রয়োজনের মুহূর্তে পাওয়া গেছে নেমেসিসের সহায়তা। তার প্রতি কৃতজ্ঞতা। ব্লগারদের মধ্যে আরো যারা নানাভাবে সহায়তা করেছেন, এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
নির্দেশনা
অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে। মাইক্রোসফট উইন্ডোজের ৯৮, এক্সপি, ২০০০ ও ভিস্তায় ই-বুকের কিছু নমুনা পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে। আর প্রচ্ছদে ব্যবহৃত সচলচিত্র দেখার জন্য অবশ্যই এডবি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করা যাবে এখান থেকে ।
-----------------------------
ই-বুক ডাউনলোড লিংক ১ : বইমেলা
ই-বুক ডাউনলোড লিংক ২ : মিডিয়াফায়ার
ধরন : পিডিএফ
মোট পৃষ্ঠাসংখ্যা : ২০৫
আকার : ৬.৪৭ মেগাবাইট
-----------------------------
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৭
লেখক বলেছেন: ভালবাসি...
হাসান বিপুল বলেছেন:
আহা, ডাউনলোড দিয়েছি, না নামা পর্যন্ত আমার পিসিতে হরতাল!
লেখক বলেছেন: ডাউনলোড হয়ে গেছে আপনার?
হাসান বিপুল বলেছেন:
মনে হচ্ছে ফার্স্ট এডিশনের থার্ড কপিটা আমার।
লেখক বলেছেন: ই-বুকের সাইজ কমানোর জন্য অনেক ছবি বাদ দিয়েছি। তাতে ছয় মেগাবাইটের মতো হয়েছে শেষপর্যন্ত।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
সামহোয়ারইন এর কতৃপক্ষ...
দয়া করে পোস্টটি স্টিকি করার ব্যবস্থা করে নিজেদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।
মিরাজ বলেছেন:
চমৎকার কাজ হয়েছে । ডাউনলোড করে খুব দ্রুত ১ থেকে ২০৫ পাতা একটু উল্টিয়ে দেখলাম । লোকালটক, আপনার চমৎকার ডিজাইনের প্রশংষা অবশ্যই করা উচিত ।
লেখা কোথাও ভাংগেনি । সুন্দর এবং প্রফেশনাল কাজ হয়েছে ।
সংগ্রহে রাখার মত একটি কাজ হয়েছে ।
লেখক বলেছেন: কাজ শেষ হয়েছিল রাত ১০টার দিকে। ফলে তেমন করে পরীক্ষা করে দেখতে পারিনি ই-বুকটি। ফন্ট সম্পর্কে আপনার নিশ্চয়তা পেয়ে নির্ভার হলাম।
আপনাকে ধন্যবাদ।
নেমেসিস বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক ।
ব্রিগেড সিক্সটিন বলেছেন:
ই-বুকে একটি ডাইনামিক সূচিপত্রও যোগ করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে দেখুন অ্যাক্রোবেট রিডারের বাম পাশটা।
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধের ভিডিওগুলোর একটি সংকলন করার ইচ্ছে ছিল। কিন্তু ফাইলের সাইজের কথা ভেবে পিছিয়ে এসেছি। অনেকগুলো ভিডিও লিংক জমা হয়ে আছে। একদিন করবোই।
লেখক বলেছেন: সংখ্যাটা এখনই নির্ধারণ করা যাবে না। আমার ধারণা, ই-বুকটি একদিন রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে মুক্তিযুদ্ধবিষয়ক লেখায় ও গবেষণায়।
শেরিফ আল সায়ার বলেছেন:
সালাম........সালাম...........সালাম.............তবে বই আকারে বের করতে পারেন কিনা দেখেন। মানুষের হাতে হাতে পৌছে যাবে।
লেখক বলেছেন: লেখাগুলো কপিরাইটভুক্ত। ফলে এ অধিকার আমরা রাখি না। উচিতও হবে না।
নেমেসিস বলেছেন:
@ মুকুল ভাই অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে।
কালকে রিডার ভার্সন ৬ জোগাড় করে তারপর দেখতে হবে।
লেখক বলেছেন: মুকুলকে নিয়ে আর পারা গেল না! ![]()
এস্কিমো বলেছেন:
দারুন একটা কাজ হলো। সবার জন্যে রইল অভিনন্দন। সবকিছুই সুন্দর হয়েছে। লোকালটকের জন্যে অনেক অনেক ধন্যবাদ - কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: সকল কৃতিত্ব লেখকদেরই। তারা প্রকাশের অনুমতি দিয়েছেন বলেই নির্দলীয় একটি প্রকাশনা বের করা সম্ভব হল।
লেখক বলেছেন: কমরেড জামাল ভাস্কর, স্যালুট!
নেমেসিস বলেছেন:
সামহ্যয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য ।
লেখক বলেছেন: সামহোয়্যার কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ। শেষপর্যন্ত এই ই-বুকটি তো সামহোয়্যারেরই একটি অংশ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
এক কথায় প্রিয়তে রাখলাম-----------
লেখক বলেছেন: ধন্যবাদ।
এস্কিমো বলেছেন:
মুকুলের জন্যে সহর্মিতা রইল।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
মুকুল ... রিডারটা ডাউনলোড করে ফেলেন... (যদি সম্ভব হয়)
লেখক বলেছেন: ধন্যবাদ, সাজি।
চিকনমিয়া বলেছেন:
ডাউনলোড করতাচি
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ই-সংকলন বের করার সময়সূচী ঘোষণা করেছিলাম রাত ৯/১০টা (বাংলাদেশ সময়)... দেরি করে ফেলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি ই-সংকলন হাতে পেয়ে দেরির কষ্টটা ভুলে যাবেন .. ভাল থাকুন
লেখক বলেছেন: লোডশেডিংই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল ইন্টারনেটের ধীরগতি। কী আর করা!
আছহাবুল ইয়ামিন বলেছেন:
পুরাতন এক্রোবেট যারা ব্যবহার করছেন তারা কি কেউ অভিজ্ঞতা শেয়ার করবেন? আমার evince এ (যেটি পিডিএফ দেখায় কুখ্যাত) প্রচ্ছদের ভিডিও ছাড়া বাকি সবই ঠিকভাবে আসছে। আমার ধারনা পুরাতন এক্রোবেট রিডারেও ঠিকভাবে আসবে।
লেখক বলেছেন: ভিডিওটা ফ্ল্যাশ প্লেয়ার থাকলে চলে। অন্য প্লাটফর্মে পরীক্ষা করা হয়নি। তবে এক্রোবেট রিডার ৬ এর নিচে হলে ভিডিও চলবে না।- এটা নিশ্চিত।
রোবোকপ বলেছেন:
@আছহাবুল ইয়ামিনপ্রচ্ছদে ভিডিও আছে নাকি?
আমি লিনাক্সে এক্সপিডিএফ ব্যবহার করি। ভিডিও আসে না। অন্য সবকিছু ঠিকাছে।
ধন্যবাদ এই পরিকল্পনার সাথে জড়িত সবাইকে।
লেখক বলেছেন: প্রচ্ছদের ভিডিওটা রান করার জন্য তার ওপরে একটা ক্লিক করতে হবে শুধু। লিনাক্সে পরীক্ষা করে দেখিনি।
ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
প্রশংসনীয় প্রকাশনা। চমৎকার সংকলন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নেমেসিস বলেছেন:
@ রোবোকপ ভিডিওর জন্য প্রচ্ছদের ছবিটিতে ক্লিক করুন
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
হৃদয়হীনা বলেছেন:
জেডার লগে আমিও ডাউন লোডে যাইতেছি।
লেখক বলেছেন: স্যালুট!
হাসিব মাহমুদ বলেছেন:
অভিনন্দন । চমতকার কাজ ।
লেখক বলেছেন: ধন্যবাদ হাসিব।
শফিকুল বলেছেন:
আমি অভিভুত , আমার মৃত মুক্তিযোদ্ধা ভাইয়ের আত্বা কিছুটা হলেও শান্তি পাবে। আমি আনন্দে কেদে ফেলেছি, সত্যি আমি আজ বিশাল জিনিষ পেলাম যা কোটি টাকায় পাওয়া যাবে না।আপনাদের আমি অন্তর থেকে দোয়া করছি।
লেখক বলেছেন: এমন একদিনে ই-বুকটি প্রকাশিত হল, যার মাত্র একদিন আগে বাংলাদেশের বুকে এক কুকুরের বাচ্চার হাতে অপমানিত হয়েছেন আমাদেরই একজন বীরসন্তান। আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না।
তারপরও এগিয়ে যেতেই হবে।
শফিকুল বলেছেন:
দয়া করে ছবি সহ আরেকটি দিন।
একরামুল হক শামীম বলেছেন:
মনোযোগ দিয়ে সম্পূর্ণ ই বুকটা দেখলাম। দারুন কাজ হয়েছে।বিন্যাস অসাধারণ। ফন্টের কোন প্রবলেম হচ্ছে না।
এটিকে যদি বই আকারে প্রকাশ করা যেতো তাহলে মনে হয় আরো বেশি লোকের কাছে পৌছানো যেত.....মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রিসোর্সফুল একটা সংকলন এটা।
লেখক বলেছেন: অনেক লেখকের লেখা এক মলাটের ভেতরে এসেছে। তাই ভবিষ্যতে এটি ব্যবহৃত হবে রেফারেন্স হিসেবে, আমার মনে হয়।
সুশীল সমাজ বলেছেন:
এই পোস্টে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো ব্লগার মুখ দিছে। সাবধান। লোকালটক রে অভিনন্দন। আমি জানা-আরিল দের অনুরোধ করবো লোকাল্টক নিক টা আনব্যান করে দেওয়ার জন্য।
লেখক বলেছেন: সুশীল সমাজের সমবেদনা আমাকে স্পর্শ করল। ![]()
অণৃণ্য বলেছেন:
দারুণ একটা কাজ করেছেন। অনেক কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: কৃতিত্ব আসলে ই-বুকের লেখকদেরই। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: স্যালুট!
মুক্তির কথা বলেছেন:
অসাধারণ। বই আকারে কবে আসবে?
লেখক বলেছেন: লেখাগুলো কপিরাইটভুক্ত। ফলে এ অধিকার আমরা রাখি না। উচিতও হবে না।
আপনাকে ধন্যবাদ।
রাতনিশি বলেছেন:
আপনাকে গার্ড অব অনার দেয়া দরকার।
লেখক বলেছেন: ই-সংকলনের ৫০ জন লেখকের পরে একান্নতম স্থানে আমাকে এবং সহযোগী প্রত্যুৎপন্নমতি ও নেমেসিসকে রাখা হলে রাজি আছি।
আর হ্যাঁ,উৎসর্গটাও চমৎকার হয়েছে।
লেখক বলেছেন: ধন্যবাদ, ফারহান।
ত্রিভুজ বলেছেন:
ভাল উদ্যোগ।
লেখক বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ।
অরুনাভ বলেছেন:
আমি ডাউনলোড করতে পারছি না......কি জানি সমস্যা হয়েছে.....লিংকটিতে গেলেই বলে পেজ কেন্ট ডিসপ্লে......আমি কেমনে ই বুক টা পামু.......
আমার মেইল এ্যাড
কেউ হেল্প করেন প্লিজ......
মিরাজ বলেছেন:
অরুণাভ, মেইল চেক করেন । এই ঠিকানায় মেইল পাঠিয়েছি ই-বুক সহ ।
রিয়াজ শাহেদ বলেছেন:
বাপরে এতো অল্প সময়ে এত্তো ভালো কাজ করলেন কিভাবে লোকালদা? আমি বইটা ফক্সিট রিডারে পড়ছি, কোনো সমস্যা হচ্ছেনা।
স্যালুট আপনাদের।
সামহোয়্যারইন কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটা স্টিকি করার জন্যে।
লেখক বলেছেন: ই-সংকলনের পঞ্চম পৃষ্ঠার 'নির্দেশনা'য়ও আমি উল্লেখ করেছিলাম, ফক্সিট এবং সুমাত্রা পিডিএফ রিডারে ই-বুকটি দেখা যাবে। ভিডিও চলবে কিনা অবশ্য নিশ্চিত নই।
লেখক বলেছেন: একমাত্র বিদেশী বীরপ্রতীক ওডারল্যান্ডকেই উৎসর্গ করবো বলে আগেই ভেবে রেখেছিলাম। হাসান মোরশেদের লেখায় পাবেন এর কারণ। পরে ব্লগারদের মতামতের ভিত্তিতে তাজউদ্দিন আহমদের নামও যুক্ত করা হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ চিকনমিয়া।
আরিফ জেবতিক বলেছেন:
খুটিয়ে খুটিয়ে দেখলাম । একটা দারুন কাজ হয়েছে ।এটাকে ইন্টারনেটে বহুল প্রচারের ব্যবস্থা করা দরকার ।
লেখক বলেছেন: প্রচারের ব্যাপারটা আপনি দেখবেন।
শফিকুল বলেছেন:
অরুণাভ, মেইল চেক করেন । এই ঠিকানায় মেইল পাঠিয়েছি ই-বুক সহ ।
আরিফ জেবতিক বলেছেন:
লোকালটক , আপনার কয়েকদিন আগের নিক ( টিম সেভেনটিন )টা কোথায় ?ওটাও কি হাপিস হয়ে গেছে ?
লেখক বলেছেন: গেরিলা কায়দা আর কি!![]()
রিয়াজ শাহেদ বলেছেন:
উৎসর্গটা অসাধারণ হয়েছে; আর তাজউদ্দিন আহমদের নামটি আমি প্রস্তাব করেছিলাম, ধন্যবাদ।
লেখক বলেছেন: নোক্সেনডার, আপনার অবস্থান থেকে আপনি দয়া করে চেষ্টা করবেন এ ব্যাপারে। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার কুখ্যাত ধৈর্যহীন স্বভাবটা না থাকলে আরো ভালো করা যেতো। রাহা, আপনাকে ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
অভিনন্দন ।
লেখক বলেছেন: নাদানের লেখা প্রকাশের অনুমতি এনে দিয়েছিলেন বিমা, স্বতঃপ্রণোদিত হয়েই। ধন্যবাদ।
লেখক বলেছেন: আমরা মানসম্পন্ন একটি ই-সংকলন করতে চেয়েছি। তার কিছুটা করা গেছে, অনেকটাই করা যায়নি। তবে লেখকদের লেখার গুণেই এই ই-সংকলন একটি রেফারেন্স-বুক হিসেবে গণ্য হওয়ার যোগ্যতা রাখে। আশা করি, তা হবেও আগামীতে। এবং এই উদ্যোগটা ব্লগারদের হলেও শেষ পর্যন্ত এটি সামহোয়্যারইন ব্লগেরই একটি অংশ।
আপনাকে ধন্যবাদ।
রাইডার বলেছেন:
অসাধারণ কাজ। লোকালটককে অসংখ্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: সাজেদ, আপনার লেখাটি দেখেছেন নিশ্চয়ই? ছবিটি দিতে পারিনি স্থানাভাবে, যদিও দেওয়ার ইচ্ছে ছিল খুব।
নামহীন মানব বলেছেন:
অসাধাবন এইকাজের জন্য ধন্যবাদ দিবোনা। HATS OFF TO YOU
লেখক বলেছেন: ভালো একটি লেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: ওহ্, আপনি তো আমেরিকায়! খেয়াল করিনি আগে।
অনেক ধন্যবাদ আপনাকে।
এরশাদ বাদশা বলেছেন:
শুধু অসাধারন বললে অনেক কম হয়ে যায়। অল্প সময়ে যতোটুকু দেখলাম, মনটা ভরে গেলো। সবাইকে অভিনন্দন এবং শ্রদ্ধা যারা এর পেছনে অঢেল সময় ব্যয় করেছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
লাল সালাম! ৩২ নং প্লাস টা আমার।
লেখক বলেছেন: ভালো করার চেষ্টা করেছি আমরা। তারপরও অনেক ঘাটতি রয়ে গেছে।
লক্ষ্য করবেন, ই-সংকলনের লেখার ভেতরে ভেতরে, ব্লগারের নামে, সূচিপত্রে সবখানেই প্রচুর হাইপারলিংক যুক্ত করা হয়েছে। আশা করি এতে পাঠকের সুবিধা হবে।
ধন্যবাদ।
রাশেদ বলেছেন:
অসাধারন হয়েছে। খুব ভালো একটা দলিল হয়েছে এইটা।[১৭-১৯ পেইজে বিক্রম বানানটা একটু সরে সরে গেছে।
১১২ পেইজে ছবিতে দেখুন বাক্য আছে কিন্তু ছবি নেই। পরের এডিশন বের হলে লাইন্টা বাদ দেয়া যায় মনে হয়।]
লেখক বলেছেন: ক্র, ব্ল, প্ল- এর মতো কিছু যুক্তাক্ষর প্রচলিত বাংলায় এসে অপাঠ্য অক্ষরে পরিণত হয়। ই-সংকলনে আমার নিজের লেখায় এসব বিস্তারিত বলেছি। ১১২ পৃষ্ঠার ছোট্ট লাইনটি অসাবধানতার কারণে রয়ে গেছে, এটা ঠিক।
এরশাদ বাদশা বলেছেন:
উৎসের্গর কথাটা না বলেলই নয়। যারা দেশ, আত্মীয়, পরিবার পরিজন ভুলে শুধুমাত্র আবেগের টানে একটি জাতির অস্তিত্বের লড়াইয়ে শামিল হয়েছেন, আমরা কি তাদের প্রাপ্য নূন্যতম সম্মানটুকুও দিতে পেরেছি?চমৎকার একটি কাজ। যতো প্রশংসাই করি, কম হয়ে যাবে।
লেখক বলেছেন: ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজ অবলীলায় বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন, অথচ বাংলাদেশের একমাত্র ভিনদেশী বীরপ্রতীক ডব্লিউ এ এস ওডারল্যান্ড সেই সম্মানটুকু পাননি।
লেখক বলেছেন: ধন্যবাদ, সোনার বাংলা।
সম্ভব,অসম্ভব বলেছেন:
ধন্যবাদ লোকালটক।ধন্যবাদ সব লেখক এবং সংগ্রাহক দের।ধন্যবাদ প্রত্যুৎপন্নমতিত্ব এবং নেমেসিস কে।খুব ভাল লাগছে । গর্বিত লাগছে নিজেকে যে শেষ পযন্ত এমন একটা ই-সংগ্রহ আমাদের হল।
ডাউনলোডে কোন সমস্যা হছ্ছে না। ফাইল টা ডাউনলোডের সময় Resume capable অতএব ডায়ালআপ কানেকশন যাদের তাদের ও সমস্যা হবে না।
লেখক বলেছেন: নয় পৃষ্ঠাজুড়ে ছবির অ্যালবাম বাদ দিতে হয়েছে একেবারে শেষ মুহূর্তে। কারণ ফাইলের সাইজ দঁড়িয়েছিল ৯ মেগাবাইট। বাংলাদেশী পাঠকদের জন্য এই আকার আসলেই সমস্যা।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: সবার মুখে শুনি। তারপরও ফেসবুকটা তেমন করে কোনদিন দেখা হল না।
প্রবাস কন্ঠ বলেছেন:
চমৎকার কাজ হয়েছে । লেখা কোথাও ভাংগেনি । সুন্দর এবং প্রফেশনাল কাজ হয়েছে । সংগ্রহে রাখার মত একটি কাজ হয়েছে ।
লেখক বলেছেন: টেক্সট জায়গামতো থাকবে কি থাকবে না- এ নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। আপনাদের কথায় ভরসা পেলাম। ধন্যবাদ।
নামহীন মানব বলেছেন:
বাংলাদেশ ১৯৭১ এ ও অ্যাড করে দিলাম। তাই ফেইসবুকেও চলে গেল আমার ঐ অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
লেখক বলেছেন: দারুণ! ফেসবুকে তো তাহলে একবার ঢুঁ মারতেই হচ্ছে।
দরদী নজরুল বলেছেন:
দারুন একটা কাজ হল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবর্ণ বলেছেন:
শ্রদ্ধা থাকল অসাধারণ কাজের জন্য। ভারচুয়াল কোন কিছুর স্থান না দিলেই ভাল হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ। তবে ভার্চুয়ালের বিষয়টা ঠিক বুঝে আসল না।
রন্টি চৌধুরী বলেছেন:
হ্যাটস অফ
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টি।
লেখক বলেছেন: কষ্ট আর কী! একটা কাজ করা গেল- এটাই বড়ো।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।
লেখক বলেছেন: অভিনন্দন আসলে লেখকদেরই প্রাপ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ, মাহবুব সুমন।
লেখক বলেছেন: ইমন আপনাকে ধন্যবাদ।
আসিফ আহমেদ বলেছেন:
আপনাদের ধন্যবাদ জানানোর চেয়ে কৃতজ্ঞতা জানাবো বেশী।এরকম একটা অসাধারন সংগ্রহ হাতে পৌঁছে দেয়ার জন্য।
অনেক অনেক অভিবাদন এর সাথে যুক্ত সবাইকে....
লেখক বলেছেন: ভালো লেখার সমাবেশ ঘটাতে কার্পণ্য করিনি। তারপরও নিশ্চয়ই আরো অনেক লেখা সামহোয়্যারের বিশাল আর্কাইভে রয়ে গেছে।
রুপার পালকি বলেছেন:
অনেক ধন্যবাদ । এরচেয়ে বেশি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি । অন্যকোন ফোরামে এই লিংক ব্যবহার করলে কি আপত্তি আছে ?আপনাদের সবার জন্য শ্রদ্ধা এবং সালাম।
লেখক বলেছেন: ই-বুকটি অন্য সাইটে আপলোড করা হয়েছে। তাই অন্য কোথাও লিংক ব্যবহারে সমস্যা নেই। নির্দ্বিধায় ব্যবহার করা যাবে।
বিডি আইডল বলেছেন:
একটি অসাধারণ উদ্যোগ....ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: মূল পোস্ট থেকে লিংকটি নিয়েছিলাম। লক্ষ্য করিনি আগে।
রন্টি চৌধুরী বলেছেন:
ডাউনলোড হতে সময় নিছে ২৭ সেকেন্ড
আরিফুর রহমান বলেছেন:
দেশের বাইরে দ্রুত ডাউনলোড হচ্ছে সত্য।
আবুল বাহার বলেছেন:
অসাধারন কাজ হয়েছে একটা ।যাদের মেধা আর শ্রমের ফসল ফিরে দেখা ৭১ আপনাদের সবার কাছে কৃতগ্য ।
আমার মুহুত্তেই লোড হয়েছে ।
দেখলাম অনেক সুন্দর কাজ হয়েছে । উৎসর্গ করাটাও ভালো লাগলো ।
লেখক বলেছেন: উৎসর্গপত্রে একটু ব্যতিক্রমী ভাব আনার চেষ্টা ছিল। প্রথমে শুধু ডব্লিউ এ এস ওডারল্যান্ডকেই পুরো ই-বুকটি উৎসর্গ করবো ভেবেছিলাম।
অক্ষর বলেছেন:
খুব ভালো লাগলো, সবগুলিই
লেখক বলেছেন: ভালো লাগাটাই গুরুত্বপূর্ণ।
রাঙা মীয়া বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন: ধন্যবাদ।
দ্বিতীয়নাম বলেছেন:
+"লেখক বলেছেন: নয় পৃষ্ঠাজুড়ে ছবির অ্যালবাম বাদ দিতে হয়েছে একেবারে শেষ মুহূর্তে। কারণ ফাইলের সাইজ দঁড়িয়েছিল ৯ মেগাবাইট।"
ছবিসহ আরেকটা সংস্করন যোগ করেন, যারা পারবে তারা সংগ্রহে রাখবে।
লেখক বলেছেন: ছবি আর ভিডিও নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক আলাদা দুটো ই-সংকলন হতে পারে। তবে এতো বড়ো আকারের ফাইল ইন্টারনেটে বিনিময় করা এখনো বাংলাদেশী ইউজারদের কাছে দুঃস্বপ্নই!
হ্যারি সেলডন বলেছেন:
বাহ, অসাধারণ। সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ধুসর গোধূলি বলেছেন:
সাবাশ।
অনেক সুন্দর কাজ হয়েছে। অধিকাংশ লেখা যদিও আগেই পড়া, তারপরেও এই ই-বুকটা একটা মাইলফলক হয়ে থাকলো অনেক গুলো বিষয়ভিত্তিক লেখার "ওয়ান স্টপ এডিশন" হিসেবে।
যারা এর পেছনে ও সামনে ছিলেন, আছেন- তাদের সবাইকে অনন্ত শুভেচ্ছা।
লেখক বলেছেন: ঠিক ধরেছেন, ওয়ানস্টপ এডিশনই করতে চেয়েছি আমরা। ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
অভিনন্দন, ধন্যবাদ যারা জড়িত ছিলেন তাদের। এক জায়গায় অনেক ভালো লেখা পাওয়া গেল। পাঠক ও গবেষকদের কাজে লাগবে।
লেখক বলেছেন: ই-বুকে লেখকদের নামে ক্লিক করেই সরাসরি মূল ব্লগে যাওয়ার সুযোগ রেখেছি। তাই আলাদা করে আপনার অন্যান্য লেখার লিংক রাখিনি।
বিশেষভাবে ধন্যবাদ আপনাকে।
আলী আরাফাত শান্ত বলেছেন:
অভিনন্দন আপনেদের সবাইকে এমন কাজ করার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাফিস ইফতেখার বলেছেন:
এরকম একটি সংকলণের অপেক্ষায় ছিলাম....একটি মাত্র প্লাস আর মন্তব্য দিয়ে আপনাকে ধন্যবাদ জানানোয় অনেকটাই ছোট মনে হচ্ছে নিজেকে.....তারপরও...অশেষ ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: নাহ্, আমার কৃতিত্বের চাইতেও লেখকদের কৃতিত্ব বহুগুণ বেশি।
রাফা বলেছেন:
সত্যি অসাধারণ একটি কাজ।বই আকারে প্রকাশ করলে সবাই জানতে পারতো।এই প্রচেষ্টার সাথে যারা ছিলেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
লেখক বলেছেন: বই আকারে প্রকাশ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। এটা পুরোপুরি অবাণিজ্যিক উদ্যোগ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিপ্র বলেছেন:
এই অসাধারন কাজটি যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই...
লেখক বলেছেন: ধন্যবাদ, বিপ্র।
তারপর যখন ওপেন করলাম , মনে হল রাত জাগা স্বার্থক হয়েছে । মুগ্ধ হয়েছি , সত্যি অসাধারণ একটা দলিল হয়ে রইলো
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ
লেখক বলেছেন: ফ্রি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করলে মনে হয় খুব বেশি সময় লাগতো না।
ধন্যবাদ।
মনুমনু বলেছেন:
অসাধারন এই কাজটি যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই...
লেখক বলেছেন: ধন্যবাদ।
দখিনা বাতাস বলেছেন:
এতদিন মনে হতো, ব্লগে ঢুকা যেন অনেকটা হালকা বিনোদন। কিন্তু আজকে এই এ-সংকলন দেখার পর মনে হচ্ছে, জীবনে যা কিছু ভালো অর্জন তার একটা হল, এই ব্লগ সাইটের মাধ্যমে কিছু অসাধারন মানুষের দেখা পাওয়া। সবার নাম তো জানিনা, তবে লোকালটক, প্রতুৎপন্নমতিত্ব আর নেমেসিস সহ এর সাথে জড়িত সবাইকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে ভালবাসা এবং শ্রদ্বা।
লেখক বলেছেন: ব্লগে হালকা বিনোদন থাকবেই, এর মাঝেও কিছু কিছু সিরিয়াস কাজ করা দরকার। ই-সংকলন প্রকাশের উদ্যোগ মূলত এ কারণেই।
জেসন বলেছেন:
ভুলে মাইনাসে ক্লিক পইড়া গেছে, ক্ষমা করে দিয়েন। + দিলাম। ভাল একটা কাজ হয়েছে। ডাউনলোড কইরা আম্মুকে ও আব্বুকে দেখাব। উনারা অনেক খুশী হবেন। সকলে রইল লক্ষকোটি সালাম ও ধন্যবাদ, অতি চমৎকার একটা গিফট দেওয়ার জন্য। আশা করি এটা হবে আমার এ বৎসরের সবচেয়ে বড় গিফট।
লেখক বলেছেন: ভুলে মাইনাস পড়তেই পারে। এটা কোনো ব্যাপার না। আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, বুমবুম।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ডাউনলোড করছি।
ঝড়ো হাওয়া বলেছেন:
আগে ডাউন লোড করে নেই ...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: দেরি আর কোথায়! ধন্যবাদ।
মাহবুব সুমন বলেছেন:
ই বুক প্রকাশনার পেছনে যারা ছিলেন তাদের ( লোকালটক দ্যা গ্রেট, টুটুল দ্যা বস, নেমেসিস দ্যা মাইট ) আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ এদের শীঘ্রই বিয়ে দিয়ে দাও ডাউনলোড করেছি, খুভ ভোরে উঠেই প্রথম কাজটাই ছিলো ডাউনলোড করা।
ই বুকটি পরিচিত সবাইকে ইমেইল করে পাঠিয়ে দিচ্ছি।
লেখক বলেছেন: বিয়ের কথাটা অন্তত একজন তুললেন। সহমর্মিতা জানানোর লোক তাহলে আছে!![]()
এখনকার কলেজগামী প্রতিটি ছেলেমেয়ের এই সংকলনটা পড়া উচিত ... তারা সেসব জিনিস জানবে যেগুলো তাদেরকেস্কুলে শেখানো হয়না, টিভিতে দেখানো হয়না, কোথাও আলোচনাও করা হয়না
আমরা শুরু করতে পারি যারযার ইমেইল গ্রুপের সদস্যদের/ মেইলবক্সের এ্যাড্রেসবুকের সবার কাছে পাঠানোর মাধ্যমে
বিঃদ্রঃ লোকালটকের কাজ দেখে মুগ্ধ হলাম ... অসাধারণ!!!
লেখক বলেছেন: আপনার ব্লগ থেকেও কিছু লেখার খোঁজ পেয়েছিলাম। আপনার চেষ্টা আমাকে মুগ্ধ করেছে।
স্যালুট কমরেড!
লেখক বলেছেন: ধন্যবাদ। ই-সংকলনের "আঞ্চলিক ইতিহাস" অংশের পুরোটাই আপনার কৃতিত্ব।
লেখক বলেছেন: শুভকামনা থাকলো আপনার জন্যও।
একজন ব্লগার বলেছেন:
অ-সা-ধা-র-ন হয়েছে। বাংলা ভায়ায় কেউ এত সুন্দর করে এর আগে কোনদিন ই-বুক প্রকাশ করেছে কিনা আমার জানা নেই।
লেখক বলেছেন: অস্ট্রেলিয়ায় প্রস্তুতকৃত একটি ধন্যবাদ আপনাকে দিলাম। ![]()
নামহীন মানব বলেছেন:
মাইনাস দিলো কেডা?
লেখক বলেছেন: ভুলে হয়তো পড়ে যাচ্ছে। ব্যাপার না!
চাচামিঞা বলেছেন:
প্রশংসনীয় প্রকাশনা। চমৎকার সংকলন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরেকটা জিনিস মনে হইল,২টা মাইনাসই কি অনিচ্ছায় পড়লো নাকি অন্তত একটা হইলেও খাঁটি রাজাকার আমদানি হইসে?
লেখক বলেছেন: ছবির পৃষ্ঠাগুলো তৈরিই আছে। শেষ মুহূর্তে সরিয়ে ফেলেছিলাম সাইজের কথা ভেবে। আমার মনে হয়, শুধু মুক্তিযুদ্ধের ছবি নিয়েই একটি সংকলন করার কথা ভাবা যেতে পারে অন্য কোনো সময়ে। খেয়াল রাখবেন বিষয়টা।
মাহবুব মোর্শেদ বলেছেন:
লোকালটক একটা জিনিয়াস।
লেখক বলেছেন: পাঁচ মিনিট ভেবে হঠাৎ একটা পোস্ট দিয়ে ফেলেছিলাম। তার ১৫ দিন পর এই ই-বুক বের হল। এক সপ্তাহেও এটা সম্ভব ছিল। অনুমতি আদায়েই সময় গেছে বেশি। তারপরও শুরু তো হল।
বি.দ্র. : পুরান কথা কাটপেস্ট করার জন্য আপনাকে মাইনাস!
আরিফ থেকে আনা বলেছেন:
অসাধারন একটা কাজ হয়েছে। ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ, আরিফ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
অসাধারণ কাজ। মুক্তিযুদ্ধ নিয়ে এতো ভাল সংকলন মনে হয় কমই আছে। আশা করছি এর পর থেকে ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আরও বাড়বে। প্রতুকে আগে থেকেই চিনি। নেমেসিসের সঙ্গেও পরিচয় হয়েছে। কিন্তু লোকালটক-আপনাকে দেখার খুব ইচ্ছ রইল। আপনি একটা জিনিয়াস।
লেখক বলেছেন: হ্যাঁ, আমি মনে করি, মুক্তিযুদ্ধ বিষয়ে যারা লেখালেখি করছেন ব্লগে, এই ই-সংকলন তাদের জন্য সামান্য উপহার। ই-সংকলন প্রকাশের ঘোষণা দেওয়ার পর সেদিন এক ব্লগার বললেন, আহা কেন মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখলাম না! এই আফসোসই তাকে হয়তো আরো বড়ো কাজ করতে উৎসাহিত করবে।
যা হোক, ব্লগজীবন থেকে আত্মহত্যা করার সময় আসেনি বলে আপনার ডেস্কের সামনে লোকালটক নামে হাজির হচ্ছি না। তবে আপনি-আমি একই গুরুর শিষ্য! ![]()
রবিউলকরিম বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। আজ সামহয়ারে লগ করলাম শুধু এই কারণেই। সামহয়ার কেন যেন নিস্প্রাণ হয়ে গিয়েছিল, কোনো ক্রিয়েটিভ কাজ না থাকার কারণে। শুধু কে কাকে রাজাকার বানাবে এই নিয়ে ব্যস্ত। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বদলে খোঁচাখুচি। কিন্তু আপনাদের এই প্রয়াস বলে দিল, সব শেষ হযৈ যাওয়ার পরও যে ছাইটুকু থাকে তা থেকেই জন্ম নিতে পারে ফিনিক্স।লেখক বলেছেন: আপনার মন্তব্য খুব ভালো লাগল। সব শেষ হয়ে যাওয়ার পরও যে ছাইটুকু থাকে, তা থেকেই জন্ম নিতে পারে ফিনিক্স।
আতিক একটেল বলেছেন:
the best collected contemporary works
লেখক বলেছেন: ধন্যবাদ, আতিক।
নিশাচর পাখি বলেছেন:
আপনাকে অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
মোসতাকিম রাহী বলেছেন:
অসাধারণ এই ই-বুকটি করার পেছনে যাঁরাই আছেন তাঁদেরকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এতো সময় নিয়ে, একটি তথ্যনির্ভর , চমৎকার অলংকরণে সমৃদ্ধ এই বইটি নতুন প্রজন্মের জন্যে আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে।ভবিষ্যতে এই বইটি ছাপার অক্ষরে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আশা করি কোনো প্রকাশক এগিয়ে আসবেন।
অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
লেখক বলেছেন: আমারও মনে হয়, এই ধরনের লেখাগুলো গ্রন্থাকারে থাকা উচিত। আমার কাজ ই-বুকেই শেষ হয়ে গেছে। উদ্যোগটা লেখকদেরই নিতে হবে।
খালেদা আকতার বলেছেন:
: অসাধারণ এই ই-বুকটি করার পেছনে যাঁরাই আছেন তাঁদেরকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এতো সময় নিয়ে, একটি তথ্যনির্ভর , চমৎকার অলংকরণে সমৃদ্ধ এই বইটি নতুন প্রজন্মের জন্যে আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে।ভবিষ্যতে এই বইটি ছাপার অক্ষরে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আশা করি কোনো প্রকাশক এগিয়ে আসবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লিপিকার বলেছেন:
ডাউনলোড করলাম। চমৎকার কাজ হয়েছে। অসাধারন এই কাজের সাথে যারা জড়িত তাদের সকলকে স্যালুট।
লেখক বলেছেন: আমার কাজটি এমন কোনো অসাধারণ কাজ নয়, তবে ই-বুকের লেখাগুলো অসাধারণ।
আপনাকে ধন্যবাদ।
শরিফ রনি বলেছেন:
অসাধারন কাজ হয়েছে...। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কিসলু বলেছেন:
পড়লাম । খুব চমৎকার কাজ হয়েছে । এটি অবশ্যই সংগ্রহে রাখব । এই কাজে যারা জড়িত সবাইকে ধন্যবাদ
লেখক বলেছেন: কেউ কেউ ব্যাঙ্গার্থে আমাকে 'জিনিয়াস' বলে থাকেন। এ খুব সুখকর কিছু নয়! ![]()
মুক্তি মণ্ডল বলেছেন:
খুব ভাল কাজ হয়েছে। এই রকম কাজ গবেষণায় কাজে লাগবে। ধন্যবাদ জানাচ্ছি এইকাজের সঙ্গে যুক্ত সবাইকে।
লেখক বলেছেন: বাংলা ব্লগের লেখালেখি গবেষণার কাজে ব্যবহৃত হবে- ভাবতেও আনন্দ লাগে।
ব্রিগেড সিক্সটিন বলেছেন:
মিডিয়াফায়ারের পরিসংখ্যান থেকে দেখলাম, গত ১১ ঘন্টায় ই-সংকলন "ফিরে দেখা ৭১" প্রায় ৩০০টি কপি ডাউনলোড করা হয়েছে। প্রতি ঘন্টায় ২৭টি কপি ডাউনলোড হচ্ছে। আমি জেনেছি, ইমেইল থেকে ইমেইলেও বিতরণ হচ্ছে ই-বুকটি।
********
আমারব্লগেও ই-সংকলন বিষয়ক একটি পোস্ট আজ স্টিকি করা হয়েছিল । এছাড়া প্রথম পাতার সাইডবারে বিশেষ ডাউনলোড লিঙ্ক লাগানো হয়েছে।
********
বাংলাদেশ ৭১ ডট অর্গ সাইটেও ই-সংকলন বিষয়ে একটি পোস্ট স্টিকি করা হয়েছে।
তানভীর আহমেদ সজীব বলেছেন:
এককথায় অসাধারণ কাজ । প্রশংসনীয় এই কাজটির জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।কেবলমাত্র একটি + এবং কয়েকটি শব্দের কমেন্ট দিয়ে এই কাজটির মুল্যায়ন করলে দায়িত্ব এড়ানো হবে।
আমাদের প্রত্যেকেই উচিত এই ইবুকটির বহুল প্রচার করা...ব্যক্তিগতভাবে...ইমেইলে...লিংক দিয়ে...বিভিন্ন সোশ্যাল সাইটে পোষ্ট করে...এক কথায় যতভাবে সম্ভব...
সবার জন্য শ্রদ্ধা...
লেখক বলেছেন: আপনার সদিচ্ছা আমার ভালো লেগেছে, সজীব।
ফাহমিদুল হক বলেছেন:
এর প্রডাকশনটি (ইলাস্ট্রেশন, গেটআপ সব মিলিয়ে) উন্নতমানের হয়েছে। আর প্রাথমিক পাঠে মনে হয়েছে সম্পাদনাও মোটামুটিভাবে সুচিন্তিত, সৃজনশীল। এটি আসলেই অন্য কাউকে রেফার করার মতো হয়েছে।
সম্পাদকসহ জড়িতদের পুনরায় অভিনন্দন।
লেখক বলেছেন: আপনার এই মন্তব্যের পর মনে হচ্ছে, আসলেই কিছু একটা করতে পেরেছি আমরা। ফাহমিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে।
মাহবুব সুমন বলেছেন:
আমি সবার মাঝে ছড়িয়ে দেবো সংকলনটি
লেখক বলেছেন: সেটাই চাই।
ফরিদ বলেছেন:
মাল্টিপল বক্তব্যঃব্লগে কদিন না থাকায় প্রগ্রেস চেক করতে পারিনি, চমৎকার কাজ হয়েছে।
আমার সংকলিত লেখাটি যোগ করায় ধন্যবাদ [পৃঃ১০৪]
অনুমতি ছাড়াই আমার ওয়েবসাইট বইমেলায় এটি সংযুক্ত করে নিলাম
Click This Link
এই লিঙ্ক থেকে বইটি সরাসরি ডাউনলোডও করা যাবে। কর্তৃপক্ষ মনে করলে এটিকেও মূল লিঙ্ক হিসেবে ব্যাবহার করতে পারেন। তাহলে ডাউনলোডের এক স্টেপ ঝামেলা মনে হয় কমে যায়।
ধন্যবাদ
লেখক বলেছেন: পোস্টে আপনার লিংকটি দিয়ে দিচ্ছি। খুব ভালো করেছেন।
কিসলু বলেছেন:
ব্যাঙ্গার্থে নয়, আপনার কাজ খুব ভাল লেগেছে । প্রচ্ছদ, কালার, গ্রাফিক্স কাজ খুব ভাল মানের হয়েছে।
লেখক বলেছেন: হা হা হা! ধন্যবাদ।
একা পথচারী বলেছেন:
অ..... সা..... ধা..... র.....ণ!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
ঝড়ো হাওয়া বলেছেন:
খুবই ভালো কাজ হয়েছে। আউট লুক চমৎকার, লেখা স্পষ্ট, প্রচুর তথ্য,নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
লেখক বলেছেন: আপনার "মুক্তিযুদ্ধে প্রথম শহীদ" লেখাটার সঙ্গে একটা ছবির খুব অভাববোধ করেছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
গ্রেট জব....... অনেক থ্যাংক্স।
লেখক বলেছেন: থ্যাংকস!
গ্রে বলেছেন:
খুবই ভালো লাগলো। রেফারেন্স হিসেবে এই ই-বুকটি ব্যবহার করা যাবে বলে আমি আশাবাদী। লোকালটক কে ধন্যবাদ। তাঁর মেধা ও সৃজনশীলতা খুবই মুগ্ধ করেছে। অধ্যাপক ফাহমিদুল হকের সাথে আমিও একমত যে - এটি আসলেই অন্য কাউকে রেফার করার মতো হয়েছে।
লেখক বলেছেন: ভালো লাগল আপনার মন্তব্য।
সাঈদ সৌদিআরব বলেছেন:
ইন্টারনেটে মুক্তিযুদ্ধের উপর এত বড় সংকলন একসাথে আছে কিনা সন্দেহ। কি বলব? অসাধারন বললেও কম হয়ে যাবে। বর্তমান প্রজন্মের বেশীরভাগই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্ম্পকে অজ্ঞ। এই ধরনের একটি সংকলন তারা হাতে পেলে অনেকাংশেই জানা হয়ে যাবে বলে আমি মনে করি। অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য্যর জন্য লেখকদের অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধের ওপর বড়ো সংকলন থাকবে নিশ্চয়ই। তবে ব্লগীয় উদ্যোগ হিসেবে এটা ব্যতিক্রমী বলে মনে হয়।
বাংলার দাদা বলেছেন:
আফসোস! এত বড় ত্যাগের বিনিময়ে আমরা কি পেয়েছি? বড় দুঃখ পেলাম, আমাদের সুর্য্য সন্তানেরা এখনও কুলাঙ্গার, বর্বর, ধর্মব্যবসায়ীদের লাথি খাচ্ছে।এবং এরাই মুক্তিযোদ্ধাদের সংগঠন তৈরী করে। চোরের মুখে রাম নাম! যারা এই সংকলনটির সাথে জড়িত তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও ভালবাসা। চমৎকার ডিজাইনে ও তথ্যে অসাধারন। যদি বর্তমান প্রজন্ম এই ধরনের একটি সংকলন বই আকারে তাদের হাতে পেত তাহলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারত এবং বর্বর রাজাকার আলবদর চোরদের চিনতে পারত।
লেখক বলেছেন: গ্রন্থাকারে বের করার কথা অনেকেই বলছেন। আমারও মনে হয় কেউ উদ্যোগ নিলে ভালো হতো।
অচেনা সৈকত বলেছেন:
একটা অসাধারন উ্দ্যোগ।ডিজাইনটাও চমৎকার।আজ সকালে প্রথম যে কাজটা করলাম সেটা হল, এটাকে ডাউনলোড।
লেখক বলেছেন: ই-বুক বের হওয়ার একদিন আগে পুরো ডিজাইনটা বদলে ফেলবো ঠিক করেছিলাম। ডিজাইন নিয়ে আমি নিজে কিন্তু সন্তুষ্ট হতে পারিনি।
লেখক বলেছেন: পাঠকদের আগ্রহী করে তুলতে লেখা সুন্দরভাবে উপস্থাপনার ব্যাপারটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি সেই কাজটা করার চেষ্টা করেছি। বদলে যাওয়া বহু বর্ণ লাইন ধরে ধরে ঠিক করার সচেষ্ট ছিলাম। এক য' ফলাই পরিবর্তন করতে হয়েছে চার হাজারবারের বেশি। ধন্যবাদ আপনাকে।
অমি রহমান পিয়াল বলেছেন:
অভিভূত হলাম। বেশ কিছু লেখা অসম্পূর্ণ রয়ে গেছে আমার, এখন খুব আক্ষেপ হচ্ছে সেগুলো শেষ করিনি বলে।ধন্যবাদ জড়িত সবাইকে। জয় বাংলা
লেখক বলেছেন: ই-সংকলনটির এক-তৃতীয়াংশ বোধ হয় আপনার লেখাতেই ভরেছে। ধন্যবাদ। আপনার বাবার লেখাটি বোধহয় অসম্পূর্ণ ছিল।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কী বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না, সংকলনটা দেখে চোখে পানি এসেছে| বলেছিলাম অপেক্ষায় থাকবো, কিন্তু প্রত্যাশার চাইতেও ভালো হয়েছে|গেটআপ ও জটিল| ধন্যবাদ নয় শুধু, এই সংকলনের সাথে জড়িত সবার কাছে অপূরণীয় কৃতজ্ঞতায় বাঁধা থাকবো|
আমি চিন্তা করছি, এই সংকলনটা গ্রুপে গ্রুপে ছড়িয়ে দেবো, আর প্রিন্ট করে কিছু বিতরণ করবো যাদের জন্য ইন্টারনেট ব্যাবহার সহজ নয়| কোনো সমস্যা নেই আশা করি|
আর বাদবাকী ছবি আর লেখা (যা আরো লেখা হবে) নিয়ে কিছুদিন পর আরেকটি সংকলন চাই, কোনো কথা শুনবো না| এটি একটি চলমান প্রক্রিয়া হোক|
তিনটা মাইনাস যারা দিয়েছে, তাদের জন্য
বলছি - জন্ম কী সত্যি সত্যি মানুষের গর্ভে? মনে তো হয় না আমার|
মন্তব্য বড়ো হবার জন্য দুঃখিত, আসলে খুশী ধরে রাখতে পারছি না|
লেখক বলেছেন: বড়ো মন্তব্যটাই ভালো লাগল। একজনকে খুশি করতে পারাটাও কম নয়।
আমিও চাই, এ প্রক্রিয়া অব্যাহত থাকুক। অনেক মেধাবী ব্লগার এই ব্লগে আছেন। তাদের মধ্য থেকে নিশ্চয়ই কেউ না কেউ ই-সংকলন "ফিরে দেখা ৭১" দ্বিতীয় পর্ব বের করতে এগিয়ে আসবেন। আমি আশাবাদী।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
জেসন বলেছেন: ভুলে মাইনাসে ক্লিক পইড়া গেছে, ক্ষমা করে দিয়েন। + দিলাম। মন্তব্যের 'মাইনাস' সংক্রান্ত অংশটি আপনার জন্য না, উপেক্ষা করুনঃ
লেখক বলেছেন: জেসনের মাইনাসটা অনিচ্ছাকৃত, এটা আমি বুঝতে পেরেছি।
ছটিক মাহমুদ বলেছেন:
অভিনন্দন। ভাল কাজ নি:সন্দেহে। আমার ইংরেজী article এর বাংলা ভার্ষন ই-বুকের জন্য সময়ের অভাবে দিতে পারিনি বলে দু:খতি।
লেখক বলেছেন: ভেবেছিলাম, আপনার লেখাটা পাবো। মৌলিক গবেষণার প্রতি আমি খুবই উৎসাহী।
রেজওয়ান বলেছেন:
অসাধারণ কাজ।বাংলাদেশ গণহত্যা আর্কাইভে http://www.genocidebangladesh.org/?page_id=13 এটি যোগ করে দিলাম।
লেখক বলেছেন: খুবই আনন্দ লাগছে। জেনোসাইড বাংলাদেশ ডট অর্গের মতো সাইটে ই-সংকলনটি অন্তর্ভূক্ত হয়েছে। ইতিমধ্যে কয়েকবার দেখে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
ধন্যবাদ আপনাদের সকলকে।
লেখক বলেছেন: আশবাফ, কানাডায় বাংলাভাষী বন্ধুদের ই-সংকলনটি পাঠিয়ে দেবেন।
সামশুল আলম বলেছেন:
এই উদ্যোগ নেয়া হয়েছে জানার পর থেকেই অপেক্ষা করছিলাম। আসলে কিভাবে যে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছিনা। এত এত অসাধারণ একটা কাজ বাস্তবে রুপ দেয়ার জন্য লোকালটক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক উদ্যোগের কথা বলে , চিন্তা করে কিন্তু কয়জন সেটা বাস্তবে রুপ দিতে পারে। আমাদের দেশে বলার সময় অনেকেই অনেক কিছু বলে কিন্তু যখন কিছু করার সময় আসে তখন কাউকে পাওয়া যায় না।আমি এই ব্লগের প্রতিটি সদস্যকে আহ্বান জানাই , আসুন আমরা সবাই যে যেভাবে পারি এই অসাধারণ ই-বুকটি সকলের মাঝে ছড়িয়ে দেই।
লেখক বলেছেন: আমরা কয়েকজন সমন্বয় করেছি মাত্র। কৃতিত্ব আসলে লেখকদেরই। আপনার মতো আমিও বলি, ই-সংকলনটি অন্তত পরিচিত কিশোর-তরুণদের কাছে পৌঁছে দেই।
সামশুল আলম বলেছেন:
আমি ফেইসবুকে যতগুলো গ্রুপে আছি সবগুলো গ্রুপে এই লিংক পোস্ট করে দিয়েছি এবং যত বন্ধুবান্ধব রযেছে সকলকেই লিংকটি পৌছে দিয়েছি। আপনাদের সকলকেই আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: দারুণ!
লেখক বলেছেন: ধন্যবাদ, হাফিজ।
ফরিদ বলেছেন:
বইমেলার লিঙ্কটি ব্যাবহারের জন্য আপনাকেও ধন্যবাদ।কোন লিঙ্ককে দ্রুত অনলাইনে জনপ্রিয় করে ছড়িয়ে দেবার জন্য ফেসবুক, ডিগ, স্টাম্বলআপনের মত সাইটগুলোর জুড়ি নেই। ব্যাবহারকারীরা সেটি করতে পারেন।
মুক্তিযুদ্ধের বইয়ের একটি বড় সঙ্কলন এটিও
Click This Link
লেখক বলেছেন: বইমেলার লিংকটি আরো আগে দিলে ভালো হতো। মিডিয়াফায়ারের বদলে একটি দেশী সাইটকে প্রমোট করতে পারাটা আমার কাছে আনন্দদায়ক।
"বইমেলা"র মুক্তিযুদ্ধবিষয়ক সংকলনটি চমৎকার। জেনোসাইড বাংলাদেশের তালিকার সঙ্গে বইমেলার সংগ্রহ মিলিয়ে দিতে পারেন কিনা দেখুন।
অমি রহমান পিয়াল বলেছেন:
শুধু বাবারটাই নয়, সেই কালো রাতে ইথারে খুনীরা যা বলেছিলোটাও শেষ হয়নি। ইচ্ছে ছিলো অডিও ট্রান্সমিশনসহ শেষ কিস্তিটা দেয়ার, রোশেনারাটা আমার খুব প্রিয় একটি কাজ, যুদ্ধ শিশু নিয়ে আমার বড় সিরিজটা রয়ে গেছে অন্যখানে। কিন্তু সব কথার শেষ কথা, দুর্দান্ত হয়েছে। আর মুক্তিযুদ্ধের আরো ছবি সংযোজনের ব্যাপারটাও সমর্থন করি, প্রয়োজনে সাহায্য করবো
লেখক বলেছেন: দুঃখই লাগছে জেনে। যুদ্ধশিশুর সিরিজটা ওয়ার্ড ফাইলে থাকলেও হতো বা অসমাপ্ত অন্য লেখাগুলো। কিন্তু আপনাকে তো অনলাইনেই পেলাম না একদম।
মুক্তিযুদ্ধের ভিডিও নিয়ে আপনার সংগ্রহ আমি জমিয়ে রেখেছি। এটা নিয়ে এবং এরপরে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র নিয়ে আলাদা সংকলন করার কথা ভাবা যেতে পারে।
ডা. শফিকুর রহমানের লেখাটার শেষাংশ লেখা হলে ওয়ার্ড ফাইলে আমাকে পাঠিয়ে দেবেন। আগের অংশের সঙ্গে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ পিডিএফ করে দেবো।
অমি রহমান পিয়াল বলেছেন:
ফেসবুকে লিংকটা অ্যাড করেছি। কয়েকজনকে পাঠিয়েওছি
শুধুই মন্তব্য বলেছেন:
এক কথায় দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ।
নুরুন্নবী হাছিব বলেছেন:
দারুন একটা কাজ....পড়ে ফেললাম...সংগ্রহে রাখার মতোও...অনেক অনেক ধন্যবাদ...
লেখক বলেছেন: দেরিতে পড়লেও ধন্যবাদ ![]()
শফিউল আলম ইমন বলেছেন:
ভাই তখন ডাউনলোড করে দেখা হয়নি। এখন দেখলাম প্রচ্ছদ থেকে শুরু করে উৎসর্গ, লেআউট, ফন্ট সবকিছুই অসাধারন। আমি কখনোই এমন সুন্দর করে করতে পারতাম না।কালেকশনে রাখার মতো একটা ইবুক হয়েছে।
আপনার শুধু প্রসংসা করছি না সাথে কৃতগ্গতাও।
অনেক ভালো কাজ করেছেন ভাইয়া।
শ্রদ্ধা সকল বীরদের।
আপনাকে আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: ব্লগে মুক্তিবিষয়ক লেখালেখি আরো বাড়ুক- এটাই আশা করছি।
জুবুথুবু বলেছেন:
অসাধারন একটা সংকলন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
তানজু রাহমান বলেছেন:
অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: এতো দেরি কেন, শারফু?
লেখক বলেছেন: সত্যি বলতে কী, এই প্রথম আমি পিডিএফ নিয়ে কাজ করলাম। আগে কখনো তেমন করে কাজ করা হয়নি। ফলে ই-সংকলনটি নিয়ে একটা উদ্বেগ ছিল সবসময়ই। প্রকাশের পর সবার এতো প্রশংসা আর শুভকামনায় আমি অভিভূত। এতোটা পাবো, আগে ভাবিনি।
প্রতিদিন অনেকেই মেইল পাঠাচ্ছেন শুভকামনা জানিয়ে। টেক্সাস থেকে প্রখ্যাত মুক্তিযুদ্ধ গবেষক এমএমআর জালাল তার ভালোলাগার কথা জানিয়েছেন আমাকে।
লন্ডনপ্রবাসী এক প্রখ্যাত ব্লগার আমাকে বলেছেন, এই ই-সংকলন বই আকারে প্রকাশ করতে যা খরচ হবে, তার সবই তিনি বহন করবেন। আমি অভিভূত!
লেখক বলেছেন: ধন্যবাদ, রোকন।
পথিক মানিক বলেছেন:
ধন্যবাদ জানানোর ভাষা পাচ্ছি না। অন্তরের অন্তস্হল থেকে শুভকামনা ও অভিনন্দন রইল আপনাদের সকলের জন্য। যারা এই মহতি কাজে হাত বাড়িয়ে দিয়েছেন।
লেখক বলেছেন: আগামীতে এর চাইতেও আরো চমৎকার কাজ হবে ব্লগে- সেই অপেক্ষায় আছি।
আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: এই ই-সংকলন একটা সূচনামাত্র। আগামীতে অন্য ব্লগাররা আরো চমৎকারভাবে এ কাজটি এগিয়ে নেবেন ধারাবাহিকভাবে- এ প্রত্যাশা রইল।
মোঃ আমিন বলেছেন:
ধন্যবাদ আপনাকে..অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এবার একটু দুষ্টমি করি --- সুমন ভাই বললো লেখক টিম নাকি আনমেরেড -- বিয়ে করে নাই তাইলো এত ভালো কাজ আইলো কেমনে?
লেখক বলেছেন: না, এটাই তো স্বাভাবিক! বিয়ের পরে ছিঁটেফোটা সৃষ্টিশীলতাও পালাবে নিশ্চিত, অনেকের অভিজ্ঞতা সে কথাই জানান দেয়। আগেই করে ফেলাটা বরং স্বস্তিদায়ক। ![]()
মীতু বলেছেন:
কাল ডাউনলোড করতে যাব এমন সময় একটা াজে ব্যস্ত হয়ে পড়েছিলাম । আজ করলাম । অসাধারণ হয়েছে । অসাধারণ এর চেয়ে ও বেশী কিছু ।
ধন্যবাদ এর সাথে জড়িত সবাইকে ।
লেখক বলেছেন: আমার ধারণা, দেশের ইউজারদের মধ্যে যারা এই ই-সংকলনের খোঁজ পেয়েছেন, তাদের অর্ধেকই বোধহয় এখনো ডাউনলোড করতে পারেননি। ইন্টারনেটের কী বেহাল অবস্থা বাংলাদেশে! এই ই-সংকলন আপলোড করতে স্বয়ং আমারই "কেয়ামত" হয়েছে। শেষে ব্লগার নেমেসিস আপলোড করার কাজটা করে দিয়েছিলেন।
মোস্তাফিজ রিপন বলেছেন:
আপনাদের এই প্রচেষ্টাটি অনন্য, অসাধারন। আপনাদের মঙ্গল হোক।
লেখক বলেছেন: ই-সংকলন বের হওয়ার আগে আপনার প্রবচনগুচ্ছে একবার ঢুঁ মেরেছিলাম। ইচ্ছে ছিল, বিভিন্ন লেখার ফাঁকে ফাঁকে মুক্তিযুদ্ধ-যুদ্ধাপরাধীবিষয়ক প্রবচন একটা একটা জুড়ে দেবো। সময়াভাবে আরো অনেক ইচ্ছার মতো এটাও করা যায়নি শেষপর্যন্ত।
শান্তির দেবদূত বলেছেন:
ব্যস্ততার জন্য দেরিতে হলেও আজ ডাউনলোড করলাম ....... এক কথায় অসাধারন। প্রথমেই পড়ে ফেলাম, পিয়াল ভাইয়ের "বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল টিম" নিয়ে লেখাটা....... অসাধারন .....। গর্বে বুকটা ফুলে গেল। আরও ভালো লাগলো আমার জেলার একজন প্লেয়ার ঐ টিমে আছে দেখে
অনেক অনেক ধন্যবাদ এই মহৎ কাজে সংশ্লিষ্ট সবাইকে
লেখক বলেছেন: পিয়াল জানেন, লেখাটা কিভাবে লিখতে হয়, কিভাবে উপস্থাপন করতে হয়। এটা তার সবচেয়ে বড়ো গুণ!
রাতুল" বলেছেন:
খুবই ভাল একটা জিনিষ হইসে। ঝাজাবাদ। সবাইরে সেলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ রাতুল।
লেখক বলেছেন: ![]()
মেসবাহ য়াযাদ বলেছেন:
আমি প্রিন্ট নিয়েছি। আজ বাঁধাই করব। আমার কৃতজ্ঞতা। অসাধারন কাজ...
মেসবাহ য়াযাদ বলেছেন:
মাফ করবেন, ছোট্র একটা সংশোধনী দিচ্ছি....শেষ পৃষ্ঠার নং ২০৫ এর বদলে ২১৪ লেখা আছে....
লেখক বলেছেন: ৭২ নম্বর মন্তব্যে লক্ষ্য করবেন, একজনকে বলেছি- নয় পৃষ্ঠাজুড়ে ছবির অ্যালবাম বাদ দিতে হয়েছে একেবারে শেষ মুহূর্তে। আসলে নয় হবে না, ১২ পৃষ্ঠাজুড়ে মুক্তিযুদ্ধের ছবির অ্যালবাম রেখেছিলাম। কিন্তু ফাইল সাইজ ভীষণভাবে বেড়ে যাওয়ায় বাদ দিতে হয়েছে শেষ মুহূর্তে। কিন্তু পৃষ্ঠা নম্বরটা খেয়াল করিনি। ![]()
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ছবির অ্যালবামটাসহ ২১৪ পৃষ্ঠাই হয়েছিল।
প্রান্তজাকির বলেছেন:
সামহোয়ারকে কৃতজ্ঞতা। কিন্তু এই পোস্টে যেসব লেখকের লেখা ই-বুকে ঠাঁই পেয়েছে তাদের নাম থাকলে ভালো লাগতো।
লেখক বলেছেন: ভূমিকাতেই পোস্টটি অনেক বড় হয়ে গেছে। লেখকদের নাম দিলে আরো বড়ো হয়ে যেতো। তবে ই-সংকলনের ভেতরে ভেতরে দেখবেন, লেখকদের নামগুলোতে হাইপারলিংক যুক্ত করা হয়েছে, বলতে গেলে সবখানেই।
এমনকি উৎসর্গপত্রে ডব্লিউ এ এস ওডারল্যান্ডের নামের ওপর ক্লিক করলে আপনি চলে যাবেন ১১০ নম্বর পৃষ্ঠায়, যেখানে এই বীরপ্রতীকের ওপর একটি লেখা আছে। প্রতিটি পৃষ্ঠার ওপরে "সূচিপত্রের" লিংক আছে।
প্রচেত্য বলেছেন:
শুভকামনা রইল সকলের প্রতি যাদের উদ্যোগে এমন সুন্দর একটি সংকলন পাওয়া সম্ভব হয়েছেকৃতজ্ঞতা তাদের প্রতিও
লেখক বলেছেন: শুভকামনা।
রেটিং বলেছেন:
কৃতজ্ঞতা সবার প্রতি
লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং।
সিহাব চৌধুরী বলেছেন:
বইয়ের ডিজাইন, মার্জিন, লেখার ফন্ট ,ব্যবহৃত অসাধারন ছবি গুলোর সাথে ৭১ যেন কেমন অদ্ভুত ভাবে মায়াময় মিশে গেছে । অনেকের বলা কথা আবার ও বলতে হয় - লোকালটক একটা জিনিয়াস ।
একটা ঘটনার মাধ্যমে লেখা সংগ্রহের প্রতি ব্লগার নেমেসিসের আন্তরিকতার পরিচয় পেয়েছি । প্রত্যুদার বিরামহীন প্রচেষ্টা তো চোখের সামনে ই ।
জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা । ধন্যবাদ দেয়া, আমার বোধের সাথে অপ্রাসাংগিক হয়ে যাচ্ছে ।
লেখক বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ সিহাব।
বুমবুম বলেছেন:
অসাধারন লাগছে।প্রচ্ছদ টাও দারুন।
লেখক বলেছেন: প্রচ্ছদের প্রশংসা এই প্রথম এল বোধহয়!![]()
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
অসাধারণ !!! হ্যাটস্ অফ !!! শুভকামনা থাকলো!!!
লেখক বলেছেন: শুভকামনা, আপনার জন্যেও।
লেখক বলেছেন: ফাহমিদুল হকের করা ম্যাসকারেনহাসের অনুবাদ পড়ুন- খুবই মর্মস্পর্শী এবং নির্মোহ।
প্রশ্নোত্তর বলেছেন:
সেল্যুট!
লেখক বলেছেন: ধন্যবাদ প্রশ্নোত্তর।
নিবিড় অভ্র বলেছেন:
এই পোস্টে যে মাইনাস দিয়েছে তাকে ব্যান করা উচিৎ। নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ।
লেখক বলেছেন: নব্বইয়ের তোড়ে দুটি মাইনাস ভেসে গেছে অনেক আগেই। একটি অবশ্য অনিচ্ছাকৃত।
লেখক বলেছেন: প্রত্যু একটা ছেলে বটে- অসাধারণ!
মুজিব মেহদী বলেছেন:
স্পিড খুব খারাপ যাচ্ছে, কয়েকবার চেষ্টা করেও ডাউনলোড করতে পারলাম না। খুব তাড়াতাড়ি পোস্টটা সরে না যাক। কাল অন্য আরেকটা কানেকশন থেকে চেষ্টা করে দেখব।আপনাদের উদ্যোগকে সাধুবাদ।
লেখক বলেছেন: স্পিড বিচার করলে আমারও অবস্থা আপনার মতো।
কঁাকন বলেছেন:
অমি রহমান পিয়াল বলেছেন:
যুদ্ধ শিশু নিয়ে বিশাল একটা সিরিজ আর মুক্তিযুদ্ধকালীন কবিতাগুলো ড্রাফটেড অবস্থায ছিলো, সেগুলো ছেড়ে দিলাম জন্মযুদ্ধ, প্রিয় চট্টগ্রাম গ্রুপ ব্লগে পাওয়া যাবে
লেখক বলেছেন: লেখার তালিকা তৈরির জন্য আমি একটি পোস্ট ওপেন করবো শীঘ্রই। দু'চার মাস পর পার্ট-টু বের করবো আশা করি।
রােশদ সুলতান তপু বলেছেন:
সত্যি একটি অসাধারণ কাজ হয়েছে। লেখক একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং আমি শিওর এই সংকলনটি একদিন অবশ্যই নির্ভরযোগ্য রেপারেন্স হিসাবে ব্যবহৃত হবে। তবে আমি একটি অনুরোধ করতে চাই- যদি আগামীতে এই ধরনের কোন কাজ করেন তবে আমিও আপনার কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই- কম্পিউটারে গেট-আপ বা সম্পাদনা বা ইলাস্ট্রেশান জাতীয় কোন কাজ আমাকে দিলে আমি নিজের উৎসাহেই তা করে দিতে চাই।
লেখক বলেছেন: এটাই তো চাইছি আমি। একা নয়, সবাই মিলে কাজ করতে চাই। আপনার আগ্রহের কথা জেনে ভালো লাগছে।
রাগিব বলেছেন:
বহুদিন পর ব্লগে ঢুকে অসাধারণ এই পিডিএফের সন্ধান পেলাম। নানা চাপে মনটা খারাপ থাকলেও পিডিএফ সংকলনটা পড়ে বুকটা ভরে গেলো।অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
লেখক বলেছেন: রাগিব, আপনাকেও অনেক ধন্যবাদ। সাফল্যের কিছু ভাগ আপনারও।
চন্দন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাল একটি জিনিস উপহার দেবার জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ চন্দন।
সাঈদ সৌদিআরব বলেছেন:
টুটুল একটা জিনিস। অনেক ধন্যবাদ তোমাকে।
লেখক বলেছেন: হ্যাঁ, সত্যিই- টুটুল একটা জিনিস।
লেখক বলেছেন: আপনার লেখাগুলো ই-বুককে সমৃদ্ধ করেছে. সন্দেহ নেই তাতে। অনেক ধন্যবাদ।
শুভ বলেছেন:
আমি হতভম্ব! কী বিশাল একটা কাজ করে ফেলেছেন আপনারা! সবটা দেখতে তো অনেক সময়ের প্রয়োজন কিন্তু দ্রুত উল্টে যতটুকু দেখেছি, আমি বিস্মিত! অসাধারণ বললেও কম বলা হয়!
হ্যাটস অফ- আপনাদের, বাংলার দামাল সন্তানদের!!
লেখক বলেছেন: আপনার এই লেখাটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। যোগাযোগ করতে পারিনি নিজেরই অক্ষমতায়।
শুভ বলেছেন:
বলেন কী!আফসোস, অনুমতির জটিলতা! বেচারি ভাগিরথী- নইলে আরও মানুষ জানতে পারত তাঁর কথা।
এমনিতে মুক্তিযুদ্ধবিষয়ক কোন লেখার স্বত্ব থাকা উচিত না- এটা আমার নিজস্ব মত।
ভাল কথা মনে করিয়ে দিয়েছেন, আমি ওই সাইটটাতে এক্ষণই এটা জুড়ে দিচ্ছি, মুক্তিযুদ্ধবিষয়ক কোন লেখা প্রকাশের জন্য আমার অনুমতির প্রয়োজন নাই। তাহলে পরবর্তীতে আর অন্যরা বিভ্রান্ত হবেন না।
আবারও ধন্যবাদ আপনাদেরকে, অভাবনীয় একটা কাজ করে ফেলার জন্য।
লেখক বলেছেন: দ্বিতীয় পর্ব যদি বের করা সম্ভব হয়, তাহলে আগাম অনুমতি নিয়ে রাখলাম। ঠিকই বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক কোন লেখার স্বত্ব থাকা উচিত না।
ধন্যবাদ, শুভ ভাই।
বহুদিন পরে ব্লগে ঢুকেই পেয়ে গেলাম এই অসাধারণ জিনিসটা
একেবারে একটা আর্কাইভ
ডাউনলোড করে আগাগোড়া চোখ বুলিয়ে নিলাম হেডিংগুলোতে
এক মলাটে পুরো মুক্তিযুদ্ধকেই দেখতে পাচ্ছিলাম যেন
০২
হঠাৎ করে চোখ আটকে গেলো ৩৯ পাতায়
হুমায়ুন আহমেদের স্মৃতিচারণে
ওখানে জায়গার নাম ফিরোজপুর আছে
কিন্তু সম্ভবত তা হবে 'পিরোজপুর'
একটু দেখবেন?
০৩
একেবারে নীরবে এরকম একট কাজ হয়ে গেছে...
যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ
আর কৃতজ্ঞতা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, মাহবুব লীলেন। এটা ঠিক যে, ভুল রয়ে গেছে অনেক জায়গাতেই।
রাসেল ( ........) বলেছেন:
সেঞ্চুরি করলাম।
লেখক বলেছেন: হা হা হা। কিন্তু শেষপর্যন্ত দুঃখজনকই ব্যাপারটা। ![]()
রণদীপম বসু বলেছেন:
বুঝতে পারছি না, আমার গরুর গাড়িতে কীভাবে এটাকে ঠিকানায় নিয়ে যাবো ! আমার অন লাইন স্পীডের পরিমাণ শুনলে সবাই ঢিল ছোঁড়া শুরু করবে। তাই বলছি না। তবে আমার এখন কাঁদতে ইচ্ছে করছে।তবে এতো বড়ো একটা আয়োজন করলনে যারা, তাদেরকে কীভাবে যে অভিনন্দন জানাই !
ধন্যবাদ সবাইকে।
লেখক বলেছেন: ঢিল ছোঁড়ার কী আছে? আমারও একই অবস্থা। কিন্তু গরুর গাড়িটা শেষমেশ ঠিকানায় পৌঁছলো তো?
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
সবাই কমেণ্ট করসে...আমি না করলে কেমুন দেখায় ...
ডাউনলোড করসি অনেক আগে ...
এখনও পড়িনাই, সময় করে পড়তে হবে ...
লেখক বলেছেন: সে-ই আর কি!
এহাকিম বলেছেন:
সংকলনটি খুব ভাল লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
পারভেজ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ..
লেখক বলেছেন: ধন্যবাদ।
মেহদী বলেছেন:
মুক্তি যুদ্ধের প্রতি জানাই সম্মান।তবে বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধারা যে সকল অপরাধ করে আসছে,ও ডাকাতি জাতীয় অধিকার পেয়ে আসছে বা শুনিয়ে প্রতারনা করে আসছে সেগুলোর প্রতিকার হোক।মালিথার মত মুক্তিযোদ্ধা কমান্ডের গ্রুপ ক্রশফায়ারে নিহত হোক।হেফাজতে থাকুক মানুষের জান মাল সবকিছু।পাশাপাশি মুক্তিযুদ্ধের কারনে যারা মানসিক রুগী বা যাদের পরিবার বিপর্যস্ত বা রুগী তাদের সুচিকিৎসার ব্যবস্থা বিনামূল্যে করা হোক।মুক্তযুদ্ধ কালে যারা ডাকাতি করেছিল তাদের ও বিচার হোক।
মেহদী বলেছেন:
লিখায় উপরের ঘটনা গুলো উঠে আসুক।কারন নকশালরা আবার গজিয়েছে।এরাই মুক্তিযুদ্ধের সুযোগ নিয়ে দেশের স্বাধীনতা হুমকির মুখে ফেলেদিয়েছে।তারাই কমিনিস্ট।উপমহাদেশকে এরাই রণভূমি বানিয়েছে।
মহারাজা বলেছেন:
অসাধারন কাজ । কৃতজ্ঞতা জানোনোর ভাযা নেই।আমার বাচ্চাদের জন্য একটা ওয়েব ডেভোলোপের কাজ চলছে যদি অনুমতি দেন ওখানে বইটা রেখে দিতে পারি। বাচ্চারা পড়বে।
http://www.kingqueen-smilechild.com
লেখক বলেছেন: কোনো দ্বিধা ছাড়াই রাখতে পারেন আপনার সাইটে। খুশি হবো, লিংকটি যদি পরে মন্তব্যের ঘরে রেখে যান।
এই পোস্ট এর পরিসংখ্যান এরূপ:
* ৩৮৩ টি মন্তব্য
* ২৬৬৯বার পঠিত
পোস্টটি ১০৩ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
তারমানে এইখানে মাইনাস পড়ছে তিনডা...... আমি বুঝিনা এই ধরনের একটা টপিক্সে মাইনাস ক্যামনে দেয়.....???
তয় এ্যমনে হঠাৎ ক্লিকও পইড়া যাইতে পারে.........
লেখক বলেছেন: দু চারটা মাইনাসে কী আসে যায়! আমারও মনে হয়, ভুলে ক্লিক পড়ে গেছে।
মেহদী বলেছেন:
আপনারা যারা বীরাঙ্গনা ও বীরাঙ্গনার গুষ্টী তারা কীভাবে অন্যের পাঠানো চিঠি পার্সেল কুরিয়ার তুলে নেন।আপনাদের দেখি রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা দিয়ে রেখেছে।তা কেন?তারপর আবার যে পাঠিয়েছে তাকে অপহরন পরে ধর্ষণ করে ছবি তুলে নেন।তারপর যাকে পাঠিয়েচছ তার নামে লিখে তার প্রতি বাজে কাজ করান।তাকে বাজে চোর সাজিয়ে নিজেরা নায়ক সাজেন।এটা কোন ধরনের তালিম।এ কাজ করার সময় মোবাইলের সাহায্য নেন।কেন আপনাদের ফাঁশি হয়নি।
কিসলু বলেছেন:
মেহদী পাগলা তোমার আসল জায়গায় যাও, এখানে পাগলামী করেনা
আবারো শুভকামনা, এবং বিনীত শ্রদ্ধা।
লেখক বলেছেন: বর্তমান প্রজন্মের মধ্যে একাত্তরের চেতনা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে বলে যে প্রচারণা (আমার মনে হয় এ-প্রচারণার উদ্দেশ্য হচ্ছে এসব বলে বলে বর্তমান প্রজন্মের মধ্যে একাত্তর ভুলে যাবার একধরণের কনশাস প্রক্রিয়া তৈরি করা) জাহির আছে, সেটা ভুল প্রমাণ করবার এটি একটি ধারাবাহিক উদ্যোগ- ঠিক বলেছেন অবনি অনার্য। অনেক ধন্যবাদ।
সায়মন এ শুভ বলেছেন:
বইটা আমি প্রিন্ট করে ফেলেছি। বাসার সবার সাথে শেয়ার করা যাবে এখন।
লেখক বলেছেন: জেনে খুব ভালো লাগছে।
হরিণ বলেছেন:
অসাধারণ ! এই কাজ অসাধারণ !!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সেকেতুরে বলেছেন:
অসাধারন! আমাদের মুক্তিযুদ্ধকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের ই নিতে হবে। চমৎকার একটা উদ্যেগ আপনাদের।
লেখক বলেছেন: ধন্যবাদ
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চমৎকার এই উদ্যোগকে প্রথম থেকে স্বাগত জানিয়েছিলাম ।
আর ৩৯২নাম্বার মন্তব্যটি এখন দিচ্ছি । কত্তো দেরি করে ফেললাম বুঝেন এবার ।
ব্লগে ছিলাম না প্রায় সপ্তাহ । ডাউনলোড দিছি । পড়ে আবার কমেন্ট মারবো ।
ধন্যবাদ আপনাদের এই শুভ প্রয়াসকে ।
লেখক বলেছেন: আরাশিকে মিস করছিলাম শুরু থেকে।
আন্ধার রাত বলেছেন:
হায়... এতো দেরীতে দেখলাম! ডাউনলোড করলাম।
অবসরে আস্তে আস্তে পড়বো আর অনুভব করবো আমি একজন নতুন মুক্তিযোদ্ধা।
অনেক অনেক ধন্যবাদ আর প্রশংসা রইলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: সেই ভূমিকম্পের পর দেখি না কেন ব্লগে, ব্লুজ?
আবুল বাহার বলেছেন:
কে বলে এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে ভাবেনা ? রাজাকার , স্বাধীনতাবিরুধী, যুদ্ধাপরাধী এসব নাকি এখনকার প্রজন্মের ভাবনায় নাই ।এই ই-সংকলনের সব গুলো মন্ত্যব্য দেখে আমার তো মনে হয় মুক্তিযুদ্ধকেই একমাত্র অহংকার মনে করছে সবাই ।
২৯৯৯ বার পাঠিত
৪০৯টি মন্তব্য
১১০ জনের ভাল লাগা
এসবই প্রমান করে ভালো কিছুর সাথে সবাই থাকেন ।
লেখার সাথে সাথে মন্তব্য গুলোও উপভোগ করলাম ।
৪টা রাজাকার অথবা তাদের উত্তরসূরি এসেছিল এই পোস্টে । তোরা মানুষ হ রাজাকার ।
লেখক বলেছেন: চারজনই রাজাকারের উত্তরসূরি নয়, অন্তত একজনকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক হিসেবে চিনতাম। দুর্ভাগ্য আমাদের।
রোবোট বলেছেন:
ফাটায়া দিসেন ভাই আপনারা। গালাগালির চেয়ে এরকম লেখা অনেক বেশী কাজে দিবে। ভালো হয় এটা যদি স্কুল কলেজের ছেলেমেয়েদের বিলানো যায়।
লেখক বলেছেন: ব্লগিংয়ের ফাঁকে ফাঁকে কিছু কাজ করেই যেতে হবে আমাদের, সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পথিক!!!!!!! বলেছেন:
ডাউনলোড হয়ে গেছে..........মুগ্ধতায় আপ্লুত হয়েগেলামএবার পড়ার পালা
কিন্তু সময় শালা?
তবুও পড়তেই হবে
সাধ জেগেছ যে চরম
লেখক বলেছেন: একটা কপি ইমেইলে পরিচিতজনদের পৌঁছে দিন।
পথিক!!!!!!! বলেছেন:
যারা ছিলেন তাদের কে ধন্যবাদ নামক ছোট শব্দ প্রয়োগে ছোট করার ইচ্ছা রোহিত করলাম....আপনারা পারবেন..এই অভাগা দেশটারে কুঠার মারতে
পথিক!!!!!!! বলেছেন:
যারা ছিলেন তাদের কে ধন্যবাদ নামক ছোট শব্দ প্রয়োগে ছোট করার ইচ্ছা রোহিত করলাম....আপনারা পারবেন..এই অভাগা দেশটর নষ্ট অঙগে কুঠার মারতে..অবশ্যই
কোলাহল বলেছেন:
ভাল উদ্যোগ। গ্রন্থাকারে প্রকাশ করা যেতে পারে। + দিয়ে গেলাম।
লেখক বলেছেন: গ্রন্থাগারে প্রকাশের উদ্যোগ কেউ একজন নিলে ভালো হয়।
লেখক বলেছেন: কী আর বলবো! অনেক ধন্যবাদ।
সাইফ হাসনাত বলেছেন:
সাইফ হাসনাত বলেছেন:
আমার কান্না আসছে...ভীষণ কান্না...
স্বর্গে বসে শহীদরা যদি দেখতে পারতেন, আমরা সত্যিই কতোটা ভালোবাসি এই `সোনার বাংলাকে...
আসুন না সবাই এক সূরে একটু গাই-
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি...
লেখক বলেছেন: আমরা তো সেই মায়ের শান্তিপ্রিয় শান্ত ছেলে, যারা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি...
অন্যমনস্ক শরৎ বলেছেন:
চমৎকার উদ্যগ। অনেক পরে দেখলাম যদিও শুভেচ্ছা।
লেখক বলেছেন: শরৎ, আপনাকে অনেক ধন্যবাদ।
তারেক এবং তার কথামালা বলেছেন:
ডাউনলোড করলাম ।
মুিক্তযুদ্ধ িনেয় আেরা কাজ হোয়া দরকার। যার যার অবস্থােন েথেক মুিক্তযুেদ্ধর িঠক ইিতহাসটা তুেল ধরা দরকার। আিম সকল অেযাগ্যতা সেত্ত্বো `মুিক্তযেদ্ধ েগাপালগঞ্জ' নােম একিট বই িলেখিছ। েছেপেছ ঐিতহ্য প্রকাশনী। এখন মাদারীপুর েজলার োপর েলখার জন্য তথ্য সংগ্রহ করিছ। সকেলর সহেযািগতা প্রত্যাশা করিছ।
লেখক বলেছেন: তপন বাগচী, মন্তব্যে আপনার নাম দেখে খুব ভালো লাগছে। আপনার কিছু কিছু কাজের সঙ্গে আমি পরিচিত। মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগে লিখুন না! কোনো সহায়তা লাগলে দয়া করে বলবেন। ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে মৌলিক কাজের সংখ্যা খুব কম। আপনার প্রয়োজন আছে এখানে।
নাহীন বলেছেন:
ডাউনলোড করলাম কিন্তু ওপেন করতে পাসওয়ার্ড চায়। কারণ কি?
লেখক বলেছেন: এরকম তো হওয়ার কথা নয়। আপনার ইমেইল এড্রেসটি পাঠালে আমি একটা কপি আপনাকে পাঠিয়ে দেব।
লেখক বলেছেন: ধন্যবাদ সাফায়েত।
লাল পিপড়া বলেছেন:
লেখক বলেছেন: চারজনই রাজাকারের উত্তরসূরি নয়, অন্তত একজনকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক হিসেবে চিনতাম।
নামটা জান্তে চাই সব্বাই
লেখক বলেছেন: কী লাভ? থাক না!
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
প্রিন্ট মিডিয়ার ব্যাপারটা জরুরী|আমি নিজে আমার বাংলাদেশী সমস্ত কন্ট্যাক্ট কে পাঠিয়েছি, ৭০০ এর মতো| ফিডব্যাক ভালোই|
সুতরাং অতো হতাশ হবার কিছু নেই| সবাই পাঠাচ্ছে বলেই জানি|
লেখক বলেছেন: ৭০০!!! এককথায় অসাধারণ!
বড় ভাবী বলেছেন:
মাত্র ৪ জনে মাইনাছ দিছে? হতাশ হইলাম। ছামোয়ারইনে রাজাকারের সংখ্যা আরও বেশি হওয়ার কতা।
লেখক বলেছেন: হা হা হা। ঠিক।
ফরিদ বলেছেন:
প্রিয় পোস্টে আমার লেখাটি যুক্ত করার জন্য ধন্যবাদ। মনে হয়েছিল সম্পুরক পোস্ট হিসেবে এটুকু লেখা আমার দায়িত্ব থেকেই যায়।
Click This Link
লেখক বলেছেন: হ্যাঁ, আপনার প্রতিটি পয়েন্টই উল্লেখযোগ্য। ধন্যবাদ।
মুতাসিম বলেছেন:
আমি কি "ফিরে দেখা একাত্তর" নগর বালকের ব্লগারদের দেখানোর জন্য নগর বালকে পোস্ট করতে পারি? যেহেতু আমরা সবাই নতুন প্রজন্ম আমাদের এই বিষয় গুলো জানা খুবই জরুরী। অনুমতি দিলে খুশি হব।সাইট লিঙ্কঃ http://www.nogorbalok.com
লেখক বলেছেন: অনুমতির কিছু নেই। ইচ্ছেমতো যে কোথাও দিতে পারো। নগরবালকে তো পোস্ট করবেই, বন্ধুদেরও ই-মেইলে পাঠাবে।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ডা. ফিরোজ মাহবুব কামাল বলেছেন: আমার ওয়েবসাইটএই রাজাকারটার বিজ্ঞাপন টা তাড়াতাড়ি মুছেন| শেষ মাইনাস এর আমি নিশ্চিত|
প্লীজ|
লেখক বলেছেন: মুছে দিলাম।
উন্মনা রহমান বলেছেন:
চমৎকার কাজ হয়েছে এই ই-সংকলন ফিরে দেখা একাত্তর।
আমার কয়েকটি প্রস্তাব:
ক) সামনের ২১শে বইমেলায় এটা প্রকাশ করতে হবে।
প্রকাশনার মান যেন খুবই উন্নত হয়।
খ) যে ছবিগুলো ফাইল সাইজ বড় হওয়ার কারণে বাদ দেয়া হয়েছে, সেগুলো দিয়ে একটা ই-এলবাম বের করা যায়। অডিও-ভিডিও ক্লিপও দেয়া যায়।
গ) বিদেশীরা যেন জানতে পারে সেজন্য কয়েকটা ভাষায় এর অনুবাদ করে প্রকাশ করা যায়।
যারা একাজে শ্রম দিয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা।
তাত্ত্বিক বলেছেন:
অনন্য প্রয়াস।
এতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যারা কয়াজ করেছেন-
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নিহন বলেছেন:
২২৮ নং +
বিডি আইডল বলেছেন:
এটা কি বই আকারে আসছে কনর্ফাম??
যীশূ বলেছেন:
আপনার সাথে জরুরী দরকার ছিলো। আপনার ফোন নম্বরটা একটু পাঠাবেন দয়া করে, আমার মেইল ঠিকানায়।
অলস ছেলে বলেছেন:
চমৎকার, বারবার এমনি ফিরে ফিরে ইতিহাসকে দেখতে চাই, আরও। আপনাকে অভিনন্দন।যখন এই সংকলন বের হচ্ছিল, তখন আমার একটা পরীক্ষা থাকাতে ব্লগে সময় কম দিতাম, এটা বের হওয়ার পরও পড়ি নাই আর, আজ কাজে কাজেই ডাউনলোড করে এক নজর চোখ বুলালাম। ভালোভাবে পড়তে হবে।
সাংবাদিক বলেছেন:
ভাই,, এমন একটি সংকলন অবশ্যই গ্রন্থাগারে প্রকাশ করার উদ্যোগ নেয়া যায়।....................................... যদি সম্ভব হয় আমার সাথে একটু যোগাযোগ করবেন কি?e-mail :
http://www.ukbdnews.com
মাছিমারা কেরানি বলেছেন:
এই পোষ্ট টাকে মনে হচ্চে আরেকবার প্রথম পাতায় নেয়া দরকার। নতুন অনেক ব্লগার এসেছেন, তারা ঊপকৃত হবেন।
ল্যাটিচুড বলেছেন:
সেলুট ............................










































সকলকে...
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি...