পোস্ট আর্কাইভ
- সেপ্টেম্বর,২০০৯(২)
- মার্চ,২০০৯(১)
- ফেব্রুয়ারী,২০০৯(১)
- ডিসেম্বর,২০০৮(২)
- অক্টোবর,২০০৮(১)
- আগস্ট,২০০৮(২)
- জুলাই,২০০৮(২)
- মার্চ,২০০৮(১)
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
বইমেলায় আসছে সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলন ২০০৮
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৭ |
মুক্ত গণমাধ্যমের মুক্ত মতামত কেমন হতে পারে, সে ধারণা আমাদের অনেকেরই আছে। কিন্তু মুক্ত গণমাধ্যমের সাহিত্য - গল্প, কবিতা, উপন্যাস - তাও কি সম্ভব? সে প্রশ্নের উত্তর খুঁজতেই ব্লগের নির্বাচিত লেখা নিয়ে ২০০৭ ও ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল সংকলন ‘অপরবাস্তব’।
এবার সেরা লেখার মনোনয়ন দেখে আমাদের মনে হয়েছে, এক মলাটে সব ধরনের লেখা (ভ্রমণ, রম্য, রাজনীতি, অর্থনীতি, স্মৃতিকথাসহ আরো নানা বিষয়) রাখতে গেলে প্রকাশনাটাকে 'বই' ভাবতে অস্বস্তি বোধ হয়। বইমেলার কথা মাথায় রাখলে বই-ই হতে হয়। সেক্ষেত্রে বইয়ের পুরোটাই করতে হয় সাহিত্যনির্ভর - হয় গল্প, নয়তো কবিতা। অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই দুটোর মিশেলও আবার পাঠকপ্রিয় হয় না। অনেকটা লিটলম্যাগের মতো হয়ে যায়। সবদিক ভেবে প্রতিবছরই ব্লগের নির্বাচিত লেখা নিয়ে বিষয়ভিত্তিক বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বিষয় হিসেবে নির্বাচন করা হয় - গল্প। এজন্য ব্লগারদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছিল গত বছরের নভেম্বরে। একমাসেরও বেশি সময় ধরে মনোনয়ন গ্রহণের পর নির্বাচিত গল্পগুলো ব্লগারদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচক প্যানেলের কাছে পাঠানো হয়। তাঁরা একমাস ধরে যাচাই-বাছাই শেষে মোট ২২টি গল্প চূড়ান্ত করেন, যা স্থান পেয়েছে সংকলনে। এর বাইরেও বেশ কিছু ভালো গল্প থেকে গেছে, দুর্মূল্যের বাজারে কলেবর বৃদ্ধির শঙ্কায় যা আমরা বইয়ে স্থান দিতে পারিনি।
বলাবাহূল্য, এই সংকলনের গল্পকাররা ব্লগার, পাঠকরাও তেমনই, এমনকি পুরো এক বছরের গল্প থেকে যারা মনোনয়ন দিয়েছেন, সম্পাদনা যারা করেছেন, এমনকি যিনি প্রকাশক - সবার পরিচয় একটিই - ব্লগার।
সংকলনে নতুন-পুরনোর সমাবেশ ঘটেছে। প্রতিষ্ঠিত গল্পকারদের পাশাপাশি নবীন গল্পকারদেরও একইসঙ্গে আমরা উপস্থিত করেছি। এই গল্পকাররা ছড়িয়ে ছিটিয়ে আছেন সারা বিশ্বে। ব্লগে ছদ্মনাম ব্যবহারের রেওয়াজ থাকলেও বইয়ে গল্পকারদের প্রকৃত নাম ব্যবহার করা হয়েছে।
গল্প সংকলনের পাশাপাশি কবিতা ও বিষয়ভিত্তিক আরো দুটি সংকলন প্রকাশের প্রবল আগ্রহ থাকলেও প্রকাশক না পাওয়ায় এবার তা সম্ভব হল না।
বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বিক্রিলব্ধ সমুদয় অর্থ ব্লগের নানা উদ্যোগ, ক্যাম্পেইন, মানবিক কর্মকান্ড ইত্যাদিতে ব্যয় করা হবে। একুশে বইমেলার 'সংহতি' স্টলে (স্টল নম্বর ১৯২) বইটি পাওয়া যাবে আগামী দু একদিনের মধ্যে। প্রবাসী ব্লগাররা সংগ্রহ করতে পারবেন বইমেলা ডট কম থেকে। বইটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত ব্লগার মুহম্মদ জুবায়েরকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
গ্রেট জব। প্রচ্ছদ ফাটাফাটি ।
শান্তির দেবদূত বলেছেন:
গুড জব ......প্রকাশিত হবে কবে ?
মাহবুব সুমন বলেছেন:
গুড জব
ফাহমিদুল হক বলেছেন:
স্বাগত জানাই।
ফাহমী রহমান বলেছেন:
গুড জব
মুকুট বলেছেন:
নির্বাচিত লেখাগুলির লিষ্ট দিন......ধন্যবাদ সুন্দর এই উদ্যোগের জন্য!
কালপুরুষ বলেছেন:
দারুন খবর! অভিনন্দন সংশ্লিষ্ট সকলকে।
স্বজন বলেছেন:
কোন ব্লগারের কোন লেখা আছে এটার একটা লিষ্ট দিলে ভাল হতো।
হাইফেন বলেছেন:
ভাইজান, আমি নতুন আইছি। তাই অহনো জানিনা কারা ভাল লেখে। যে গল্পগুলি নিয়া বই হইতেছে সেগুলার নাম দেন। বইমেলায় ২বছর হইছে যাইনা। তয় গল্পগুলি পছন্দ হইলে ঐ বইডা কিনতে যামু।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অভিনন্দন
পারভেজ রবিন বলেছেন:
আপনার এই লেখাটি আমি এইখানে (এই বই বিষয়ক সাইট) যুক্ত করতে চাই। যদি দিতে রাজি থাকেন তবে বইটির সমন্ধে আর একটু বেশি তথ্য যেমন কত দাম কত পৃষ্ঠা, কতগুলো গল্প স্থান পেয়েছে তা সহ দেবার অনুরোধ রইল।
নাম : অপরবাস্তব ৩ - সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলন ২০০৮
পৃষ্ঠাসংখ্যা : ৯৬
মূল্য : ১০০ টাকা।
মোট গল্পের সংখ্যা : ২২টি
প্রকাশক : ছাপাকল
পরিবেশক : সংহতি (স্টল নম্বর ১৯২)
অনলাইন পরিবেশক : http://www.boi-mela.com
ইমন জুবায়ের বলেছেন:
মহৎ উদ্যোগ।
ইমন জুবায়ের বলেছেন:
মহৎ উদ্যোগ।
মুক্তি মণ্ডল বলেছেন:
খুবই ভাল একটি উদ্যোগ। অভিনন্দন জানাচ্ছি।
স্বপ্নশিকারী বলেছেন:
অসাধারন উদ্যোগ।
পথিক!!!!!!! বলেছেন:
প্রচ্ছদ ফাটাফাটি হৈছে
পথিক!!!!!!! বলেছেন:
Click This Linkএই গ্রুপে ব্লগারদের বইয়ের লিস্ট আছসে....
ঐখানে ....এইটারে অ্যাড দিন
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
শুভ কামনা রইলো...
একরামুল হক শামীম বলেছেন:
মোড়ক উন্মোচন হচ্ছে কবে?
কৌশিক বলেছেন:
যাক বৎসরের ধারাবাহিকতা থাকতেছে। তবে ব্লগ থেকে প্রথম বই বের করেছিলো কিন্তু শুভ ভাইএর শুভর ব্লগিং। বাংলা ব্লগিং ইতিহাসে ঐবইটা প্রথম বই হিসাবে উচ্চারিত হবে একদিন। ২০০৭ এ বের হয়েছিলো। অপরবাস্তব সেকেন্ড বই যেটা বের হয়েছিলো ঐ বৎসরই কয়েকদিন পরে। ২০০৮ এ ব্লগারদের বই বোধহয় বের হয়েছিল ৭/৮। অপরবাস্তব ছিল। আরেকটার নাম মনে আছে, আরিফ জেবতিকের। এই লিস্টটা থাকা দরকার। ইতিহাসের অংশ হতে।
২০০৯ এ তো মনে হইতেছে পুরা বইমেলা দখল কইরা নিছে ব্লগাররা। ৫০ টার মত বই! গ্রেট!
২০১০ সালে দেখা যাবে সবাই ব্লগার হয়ে গেছে। আমরা বলতে পারবো এইটা ব্লগারদের মেলা।
মুকুল বলেছেন:
কয়েক বছর পর হয়তো লেখক ব্লগে না লিখলে, পাঠক সরাসরি যোগাযোগ স্থাপন না করতে পারলে, তুলোধোনার সুযোগ না পেলে কারো বইই কিনতে চাইবে না!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
তখন আমাগো কেউ পুছবো না অথবা ...
৫০০০ জন ব্লগার তাদের বই লইয়া বইসা আছে... মাঝখানে আমি (কারন আমি লেক্তে পারি না
কৌশিক বলেছেন:
প্রত্যু, প্রথমে ভাবছিলাম মানুষ প্রিন্ট মিডিয়া থুইয়া ব্লগে বই পাবলিশ করবে। আস্তে আস্তে প্রিন্টেড বই কইমা যাইবে। এখন দেখতেছি ঘটনা ঘটতেছে উল্টা। ব্লগে লিখতে লিখতে সে লেখক হইয়া উঠতেছে। তারপরে বই লেখা শুরু করে। তারপরে আর তারে ব্লগে দেখা যায় না। যেমন দেখেন আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, মুকুল সহ আরো কয়েক ডজন বিখ্যাত ব্লগার। যারা প্রতিদিন তাদের লেখা দিয়া ব্লগকে সমৃদ্ধ করতো। এখন তাদের লেখা পড়তে হবে বই কিন্না।
মুকুল বলেছেন:
কৌশিক ভাই, আমারে বিখ্যাতদের দলে ফালায়া খোঁচা দিলেন নিকি? আমি সাধারণ মানুষ। আমার লেখা অনেক দিন ধৈরাই আসতেছে না। নতুন কিছু লিখলে তো ব্লগেই প্রথম দিই। চিরস্থায়ীভাবে বন্ধ হওনেরও সম্ভাবনা দেখতেছি।
মনজুরুল হক বলেছেন:
অভিনন্দন।শেষ পর্যন্ত সফল হওয়ায় আবারো অভিনন্দন। নতুন বইয়ের পাতা ওল্টানোর পর যে গন্ধ ওঠে সেটা যেন নেশা ধরায়!
বই এর প্রপ্যতা আরো বিভিন্ন স্টলে ছড়িয়ে দেওয়া যায় কি-না দেখা যেতে পারে।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ব্লগে লিখতে লিখতে লেখক হয়ে উঠাটা ব্লগের একটা এচিভম্যান্ট হয়ে থাকবে... অন্তত এটা বলা যাবে যে... লেখক তৈরীর কারখানা... তবে সব মিলিয়ে ব্লগ একটা কমিউনিকেশন মিডিয়া হিসেবেও কাজ করতেছে। লাইক... নতুন লেখকদের বই প্রকাশের জন্য লেখা আহবান... প্রকাশকদের সাথে ব্লগ মারফত যোগাযোগ... পাঠকের সাথে ঘনিষ্টতা... এমন অনেক বিষয় ...
কৌশিক বলেছেন:
ঠিক। আরেকটা বিষয়, গত দুইদিন বইমেলায় দেখলাম ব্লগিং সম্বন্ধে আজকের তরুন লেখকরা কমবেশী সবাই জানে। লিটল ম্যাগও মনে হচ্ছে ব্লগিং এর প্রকোপে আক্রান্ত। প্রচুর লিটল ম্যাগের তরুনদের দেখলাম ব্লগে। চারপাচটা ব্লগ প্লাটফর্ম মিলে এদের সংখ্যা কম না। সবার ঝোক আসলে নয়া প্রযুক্তির দিকে হবে এটাই স্বাভাবিক। তবে ব্লগারদের এইসব প্রকাশনাগুলোর আলাদা একটা সংরক্ষণের জায়গা দরকার। বাংলাদেশে যত ব্লগপ্লাটফর্ম আছে তাদের সব এমন অর্জনগুলোর বিবরণী। বাংলা ব্লগপ্লাটফর্ম বা এমন কিছু নামে একটা কিছু করা যায়। যেখানে ক্রনিলজিকালী বিভিন্ন এচিভমেন্টগুলো থাকলো। প্রাপ্তি থেকে শুরু করে বর্তমানে গণস্বাক্ষর ক্যাম্পেইন পর্যন্ত সবকিছুর ডিটেইলস।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
উদ্যোগটা সামহোরইন নিতে পারে... কমিউনিটি ব্লগের পথিকৃৎ হিসেবে ... কারণ তাদেরই একমাত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে...
আইরিন সুলতানা বলেছেন:
অপর বাস্তব -২ এর প্রচ্ছদটা ভাল লেগেছিল...কিন্তু অপর বাস্তব -৩ এর প্রচ্ছদটা মনে হচ্ছে আরো ভালো ..এবার আসলেই অনেক ব্লগারদের আলাদা আলাদা বই বার হয়েছে....এর মাঝে আবার এই সংকলন একটি বাড়তি মাত্রা...শুভ কামনা ...
হরিণ বলেছেন:
চমৎকার ! বেশ
হিমালয়৭৭৭ বলেছেন:
আশা করি, বইটা সংগ্রহে থাকবে। ১০ তারিখ মেলায় যাওয়ার ইচ্ছা আছে।
পারভেজ রবিন বলেছেন:
অবশ্যই কিনব, মনে হচ্ছে যেন আমারই বই।আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পোস্টটি কোডেক্স-এ প্রকাশিত হয়েছে। Click This Link
শওকত হোসেন মাসুম বলেছেন:
বিষয়ভিত্তিক হওয়ায় এবারের অপরবাস্তব সব দিক থেকেই ভাল প্রকাশনা হবে বলে আশা করছি।
প্রকাশনা উদ্যোগের লগে লিটল ম্যাগাজিনের বিষয়টারে এমন কইরা কইলেন যা শুইনা মনে হইলো আপনেরা লিটল ম্যাগাজিনরে হেয় করলেন...সকল ধরনের সাহিত্য সন্নিবেশিত হইলেই তা লিটল ম্যাগাজিন হয় না বইলা জানি। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব হইতে একদল আন্দোলনকামী বিকল্প কোন প্ল্যাটফর্মের অবতারনা করে প্রকাশনা হিসাবে তারে লিটল ম্যাগাজিন কওয়া হইতো স্বর্ণযূগে। লিটল ম্যাগাজিন লিখকেরা কিন্তু বইও বাইর করছে লিটল ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি। কিন্তু তারা যখন সংকলন করছে তখন সেইটা লিটল ম্যাগাজিন হিসাবেই প্রকাশ পাইছে।
অপরবাস্তব প্রকাশনাটা যেমনই হোক সেইটার রূপ সংকলন হিসাবেই ছিলো...প্রাতিষ্ঠানিক পরিসরে যা ছাপানো কষ্টকর হয় সেই ধরনের লেখাগুলি ব্লগের উন্মুক্ত পরিসরে আসে আর তাই ব্লগের সংকলন প্রকাশনাতেও ছিলো বিকল্প প্ল্যাটফর্মের সম্ভাবনা। প্রথমবার তাই হইছে...চারিদিকে যখন ডঃ ইউনুসের নোবেল পাওনের মাতম তখন সেইখানে তার সমালোচনা আর প্রশংসা দুই'ই স্থান পাইছে...ধর্ম নিয়া সমালোচনা যখন গিলোটিনে মাথা পাইতা দেওনের সামিল তখন সেইখানে ধর্ম নিয়া বিতর্ক হইছে...দ্বিতীয়বার ব্লগীয় আলোচনার উত্তাপ টের পাওন যায় নাই সম্ভবতঃ বাজেটের কারনে...কিন্তু সেইখানেও ব্লগীয় লিখনীর চরিত্রটা অক্ষুন্ন'ই ছিলো। গল্পের বই প্রকাশের বিষয়টা এই চরিত্র থেইকা সইরা যাওয়াই মনে হইছে আমার কাছে।
ব্লগে প্রকাশিত গল্প নিয়া বই হইতেই পারে কিন্তু সেইটারে ব্লগ লেখকগো গল্প কওনটা আসলে ঠিক হয় কি না সেইটা নিয়াও আমার প্রশ্ন আছে...লেখক তালিকা আমি পুরাপুরি জানি না, কিন্তু লোকমুখে শুনলাম সুমন রহমানের গল্প সেইখানে আছে, তার ব্লগার চরিত্র থেইকা গল্পকার চরিত্রটাই আমার কাছে প্রধান মনে হয়। তার জীবনের প্রথম ব্লগ পোস্টটাও দৈনিক পত্রিকায় ছাপা হওয়া গল্পই ছিলো।
গতো দুই বছরে অপরবাস্তব নামটার সাথে ব্লগীয় লেখার সংকলন ধারনাটা যুক্ত হইছে বইলাই আমার মনে হয়...এইবারে কেবল গল্প সংকলন কইরা তার ধারাবাহিক রূপটারে ক্ষতিগ্রস্তই করা হইছে বইলা মনে হইছে।
গল্প সংকলন প্রকাশের এই উদ্যোগ আমার চোখে পড়ে নাই...এইটা যে এতো ট্রান্সপারেন্ট ছিলো সেইটাও আমার চোখ এড়াইয়া গেছে...তাইলে হয়তো অপরবাস্তবের এই কাঠামোর প্রতিবাদ সেইখানেই করতাম...তারপরেও আপনেগো উদ্যোগের প্রশংসা করতে হয়। বহুত খাটছেন সেইটা বুঝন যায় প্রচ্ছদের সৌন্দর্য দেইখা...বিক্রী কইরা টাকা যুদ্ধাপরাধীগো বিচারের দাবীতে ব্লগীয় আন্দোলনে ব্যয় করবেন জাইনা ভালোও লাগলো...আশা করি সকল কপি বেচতে পারবেন।
২. মূলত বই প্রকাশের উদ্দেশ্যকে সামনে রেখে গত ডিসেম্বরে আমরা "সামহোয়্যারইন...বর্ষসেরা" নামে একটি সংরক্ষিত গ্রুপ খুলি। এটি ছিল বর্ষসেরা লেখা নির্বাচন এবং বই প্রকাশ সংক্রান্ত নীতিনির্ধারণী ফোরাম। সেখানে ১৬ জন অভিজ্ঞ ব্লগারকে আমন্ত্রণ জানানো হয়। বই প্রকাশ : কী করা যায়, কিভাবে করা যায়- তা নিয়ে সেখানে দীর্ঘ প্রাণবন্ত আলোচনা হয়। প্রত্যেকেই বিষয়ভিত্তিক সংকলন প্রকাশের পক্ষে মত দেন। সবাই এ বিষয়ে একমত হয়েছেন যে, সব ধরনের লেখা নিয়ে স্কুল/কলেজ ম্যাগাজিনের মতো জগাখিচুড়ি মার্কা বই প্রকাশ একেবারেই অর্থহীন। আমার লেখায় তুলনা হিসেবে লিটলম্যাগের কথা এসেছে প্রসঙ্গক্রমে, তবে তা কোনোক্রমেই হেয় করার জন্য নয়।
এবার আমরা সংকলনকে ব্যবসায়িকভাবে সফল করার ওপর জোর দিয়েছি। বই যদি পাঠককে আকর্ষণ করতে না পারে, তাহলে সেই বই বের করারও কোনো মানে হয় না। বইমেলার সঙ্গে সঙ্গেই যেন বইয়ের আবেদন ফুরিয়ে না যায়- সেটিও আমাদের মাথায় ছিল।
৩. ব্লগের বই (তার চরিত্র যাই হোক না কেন) যদি বিক্রি না হয়, সেটি প্রভাব ফেলে পরের বছর এবং ব্লগের অন্য লেখকদের ক্ষেত্রেও- যখন তারা বই প্রকাশ করতে যান। প্রকাশককে ঋণের ভারে ভারাক্রান্ত করে বিকল্প প্ল্যাটফর্মের সম্ভাবনার স্বপ্ন দেখা কিংবা ব্লগীয় লিখনীর সতীত্ব অক্ষুন্ন রাখা- এই বাজারে কোনো কাজের কথা নয়। আমরা দেখেছি, প্রথম দুই অপরবাস্তবের উদ্যোক্তাদের অক্লান্ত প্রচেষ্টার পরও সংকলনগুলো ব্যবসাসফল হয়নি। এর মূল্য দিতে হয়েছে এবার। অনেক প্রকাশকই অনাগ্রহ দেখিয়েছেন, আবার অনেকে শর্তারোপ করতে চেয়েছেন। আমরা দেখেছি, "ব্লগের লেখা!"- এটা এখনো এক তাচ্ছিল্যের ব্যাপার! এই ভাবালুতা, এই চরিত্র থেকে আমরা এবার বেরোতে চেয়েছি- যা আপনি ঠিকই ধরেছেন। এই ভাবালুতা আর স্বপ্নবিলাস থেকে বেরুনো জরুরি ছিল অপরবাস্তবকে টিকিয়ে রাখার স্বার্থেই। যা হোক, প্রকাশিতব্য "অপরবাস্তব-৩ : গল্প সংকলন ২০০৮" যে ব্যবসাসফল হবে, তা অবশ্যই বলছি না। তবে কিনুন বা না কিনুন- এই বইকে উপেক্ষা করা যাবে না। বইমেলার সঙ্গে সঙ্গে এই বইয়ের আবেদনও ফুরিয়ে যাবে না- এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এর ইতিবাচক ফল, আমি নিশ্চিত, মাত্র দু বছর পর ২০১০ সালে যিনি 'অপরবাস্তব' সম্পাদনা করবেন, তিনি পাবেন।
আপনার মতের সঙ্গে আমার দ্বিমত আছে ঠিক, কিন্তু আপনার বক্তব্য সবমিলিয়ে ভালো লাগছে। আর বইটির মোড়ক উন্মোচনের দিন আপনাকে পাচ্ছি- এটা আমি নিশ্চিত।
উদাহরণ হিসেবে যদি সামহোয়্যারকে ধরি, এখানকার ব্লগিং প্রায় পুরোটাই সাহিত্যনির্ভর...
খুব গড় অনুধাবন মনে হইলো...দশকওয়ারি বা পিরিয়ড গল্পের সংকলন আর ব্লগের গল্প সংকলন যদি এক কইরা দেইখা যুক্তি করতে চান তাইলে আমার কওনের কিছু থাকে না।
২.
সংরক্ষিত গ্রুপের বিষয়টা আমার জানা ছিলো না, জানলে হয়তো উদ্দিষ্ট আলোচনা করতাম না। তয় ব্লগ যেহেতু একটা ইন্টারএক্টিভ ফোরামের চেহারা নিছে সামহোয়্যারে আইসা...তাই এইখানে আরেকটু ট্রান্সপারেন্সী আশা করি...
৩.
আমি প্রথমবারের ফর্ম্যাট নিয়া আলোচনায় আগ্রহী...গতোবারের সংকলনের অগোছালো অপরিকল্পনা নিয়া কথায় আগ্রহী...পরিকল্পক বা উদ্যোক্তাগো ঘাটতি সীমাবদ্ধতারে মাথায় না রাইখা নতুন বাণিজ্যিক বিবেচনা আমার কাছে ঠিক মনে হইতাছে না। আমি বরং প্রথমবারের কাঠামোরে নিয়া কাজের ব্যাপারটারে প্রয়োজনীয় মনে করি ব্লগ কেন্দ্রীক বইয়ের ক্ষেত্রে...তাইলে ব্লগ বিষয়ে একটা স্বাতন্ত্র মানুষের কাছে উপস্থাপন করা সম্ভব...
মোড়ক উন্মোচনে থাকনের আগ্রহ আছে...
উদাহরণ হিসেবে যদি সামহোয়্যারকে ধরি, এখানকার ব্লগিং প্রায় পুরোটাই সাহিত্যনির্ভর...
খুব গড় অনুধাবন মনে হইলো...দশকওয়ারি বা পিরিয়ড গল্পের সংকলন আর ব্লগের গল্প সংকলন যদি এক কইরা দেইখা যুক্তি করতে চান তাইলে আমার কওনের কিছু থাকে না।
২.
সংরক্ষিত গ্রুপের বিষয়টা আমার জানা ছিলো না, জানলে হয়তো উদ্দিষ্ট আলোচনা করতাম না। তয় ব্লগ যেহেতু একটা ইন্টারএক্টিভ ফোরামের চেহারা নিছে সামহোয়্যারে আইসা...তাই এইখানে আরেকটু ট্রান্সপারেন্সী আশা করি...
৩.
আমি প্রথমবারের ফর্ম্যাট নিয়া আলোচনায় আগ্রহী...গতোবারের সংকলনের অগোছালো অপরিকল্পনা নিয়া কথায় আগ্রহী...পরিকল্পক বা উদ্যোক্তাগো ঘাটতি সীমাবদ্ধতারে মাথায় না রাইখা নতুন বাণিজ্যিক বিবেচনা আমার কাছে ঠিক মনে হইতাছে না। আমি বরং প্রথমবারের কাঠামোরে নিয়া কাজের ব্যাপারটারে প্রয়োজনীয় মনে করি ব্লগ কেন্দ্রীক বইয়ের ক্ষেত্রে...তাইলে ব্লগ বিষয়ে একটা স্বাতন্ত্র মানুষের কাছে উপস্থাপন করা সম্ভব...
মোড়ক উন্মোচনে থাকনের আগ্রহ আছে...
মেঘবাজি বলেছেন:
"বিক্রিলব্ধ সমুদয় অর্থ ব্লগের নানা উদ্যোগ, ক্যাম্পেইন, মানবিক কর্মকান্ড ইত্যাদিতে ব্যয় করা হবে।"তাইলে এই পোস্ট খানি স্টিকি করা হউক
আকাশচুরি বলেছেন:
"বিক্রিলব্ধ সমুদয় অর্থ ব্লগের নানা উদ্যোগ, ক্যাম্পেইন, মানবিক কর্মকান্ড ইত্যাদিতে ব্যয় করা হবে।" খুবই ভাল একটি উদ্যোগ।
অ্যামাটার বলেছেন:
গুড জব, আমার মনেহয় বইয়ের ক্রেতারা ব্লগের বাইরেরই বেশি হবেন।
শাহরিয়ার হাসান বলেছেন:
অনেকেই মনে করেন ব্লগিং মানেই সময় নষ্ট। বইটা তাদের কিনে পড়া উচিৎ। আর অনেকসময় যেখানে লেখকদের পয়সা দিয়ে প্রকাশকরা বই ছাপায়, সেখানে মুফতে এত ভাল মানের গল্প ব্লগের লেখকরা পাঠকদের উপহার দিচ্ছে।
শাহরিয়ার হাসান বলেছেন:
ভালো কথা, প্রচ্ছদটা কে করেছে? অতীব সুন্দর।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।