swblog2008 [এট] gmail.com

প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা'

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 3 0

প্রস্তুতির প্রায় এক বছর পর অবশেষে প্রকাশিত হল 'ব্লগারদের প্রিয় কবিতা'। নানাভাবে কবিতার সংকলন হয় - দশক, বিষয়, ভূখন্ড, দেশভিত্তিতে। নানা দৃষ্টিকোণ থেকে বাংলা কবিতার সংগ্রহও রয়েছে। কিন্তু প্রিয় কবিতা নিয়ে এই সংকলন সম্পূর্ণ ভিন্নমাত্রিক। তা এই কারণে যে, বিশ্বজুড়ে বসবাসরত ব্লগাররা তাদের প্রিয় কবিতার তালিকা দিয়েছেন, অকূণ্ঠ মতামতও এবং তার ভিত্তিতে গড়ে উঠেছে বইটির শরীর। ২০০৮ সালের সেপ্টেম্বরে সামহোয়্যারইন...ব্লগের ব্লগারদের কাছ থেকে প্রিয় কবিতার এই তালিকা আহবান করা হয়। বলাবাহূল্য, এতে সাড়া মেলে আশাতীত। বাংলাভাষায় এটিই সম্ভবত প্রথম কবিতা সংকলন, যা নির্মিত হয়েছে সরাসরি পাঠকের মতামতের ভিত্তিতে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৪০ জন কবির মোট ১৩১টি এই কবিতা সংকলনে যুক্ত হয়েছে।

এই ই-সংকলনটি অনুমতি ছাড়াই বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রির জন্য নয়। পাঠের সুবিধার জন্য ই-সংকলনের বিভিন্ন জায়গায় হাইপারলিংক যুক্ত করা হয়েছে। সূচিপত্রে নির্দিষ্ট শিরোনামে ক্লিক করে সরাসরি মূল কবিতার পাতায় যাওয়া যাবে। আবার যে কোনো পৃষ্ঠার নিচে-বাঁয়ে বৃত্তাকার চিহ্নে ক্লিক করে সূচিপত্রে যাওয়া যাবে। সবচেয়ে সুবিধা পাবেন, যদি ই-বুকের সঙ্গে বিল্টইন বুকমার্ক প্যানেল ধরে সংকলনটি ব্রাউজ করেন। সংকলনটি দেখার জন্য এডবি রিডার ইনস্টল করে নিলে সবচেয়ে ভালো হয়, তবে যে কোনো পিডিএফ রিডারে এই ই-সংকলনটি দেখা যাবে।

সংকলনটি শীঘ্রই পশ্চিমবঙ্গের বাংলাভাষাভাষী পাঠকদের জন্যও দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডাউনলোড লিংক ১
অথবা
ডাউনলোড লিংক ২

 

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: হ্যাঁ, বরাবর এক বছর পার হয়ে গেল বের করতে করতে। ঈদের আগে খানিকটা অবসর পেয়ে ভাবলাম, করেই ফেলি! ধন্যবাদ প্রত্যু।

২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এক নজর দেখলাম... ভাল্লাগছে....

সামিনের কর্তৃপক্ষ কি ই-বুক গুলো একত্রে কোথাও রাখার ব্যবস্থা করবে না? সামহোয়ারইনের ই-বুক গুলো কি হারিয়ে যাবে?
৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১
মাঠশালা বলেছেন: ভাল কাজ একটা। শুভকামনা।

আরও বড় কলেবরে এর পরবর্তী সংস্করণের অপেক্ষায় থাকলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হাতের কাছে না থাকায় (যেমন নবারুণ ভট্টাচার্য) প্রিয় অনেক কবিতাই এই সংকলনে ঢোকানো যায়নি। ভবিষ্যতে আপনারা চাইলে এর দ্বিতীয় খন্ড বের হতে পারে। আপনাকে ধন্যবাদ।

৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৫
শওকত হোসেন মাসুম বলেছেন: চোখের দেখা দেখলাম। উল্লেখযোগ্য সংযোজন। অনেকগুলো প্রিয় কবিতা একসাথে পাওয়া গেল।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ, ১৩১টি কবিতা একেবারে কম নয়। ধন্যবাদ মাসুম ভাই।

৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
ফয়েজ ০৮ বলেছেন: পরবর্তী সংস্করণের অপেক্ষায় থাকলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: দেখা যাক।

৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
কৌশিক বলেছেন: পদধূলি নিলাম আপনার বস। এইটা ছাপানো হইলে ফাটাফাটি একটা সংকলন হইবে - চমৎকার, স্রেফ চমৎকার।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: আগের পোস্টে প্রাণনাশের হুমকি দেওয়ায় আপনার নামে হাইওয়ে পুলিশের কাছে রিপোর্ট করা হল!!

৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
রনি রাজশাহী বলেছেন: মাউসের স্মারকচিহ্ন রেখে গেলাম ঐতিহাসিক পোস্টে।
+ সহ প্রিয়তে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ রনি।

৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
ম্যাক্স পেইন বলেছেন: এইটা ছাপানো হইলে ফাটাফাটি একটা সংকলন হইবে - চমৎকার, স্রেফ চমৎকার।

কঠিন হইসে!!!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭
আশরাফ সুজন বলেছেন: এই সংকলন কি কপিরাইট আইন মেনে করা হয়েছে?

কবিতাগুলার কপিরাইট যাদের তাদের অনুমতি কি নেয়া হয়েছে?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: এটি লাভজনক কিছু নয় এবং কোনোক্রমেই এটি বিক্রির জন্য নয়।

১০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
মানুষ বলেছেন: মেলাদিন পর একটা ভাল কাজ করলেন। ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ, ম্যান!

১১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
জানা বলেছেন:

চমৎকার কাজ হয়েছে। আপনাকে অভিনন্দন@ব্রিগেড সিক্সটিন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬
হেমায়েতপুরী বলেছেন: সামুর কবিগো নিয়া ১টা করা যায়না??
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: করা যায়। কিন্তু কাজটি কিছুটা কঠিন ও ঝুঁকিপূর্ণ।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: নেন।

১৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
ফাহিম আহমদ বলেছেন: চমৎকার কাজ হয়েছে। আপনাকে অভিনন্দন@ব্রিগেড সিক্সটিন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহিম।

১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
জানা বলেছেন:

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:সামিনের কর্তৃপক্ষ কি ই-বুক গুলো একত্রে কোথাও রাখার ব্যবস্থা করবে না? সামহোয়ারইনের ই-বুক গুলো কি হারিয়ে যাবে?
-----------------------------------

'বাঁধ ভাঙার আওয়াজ' থেকে সংকলিত লেখাগুলো নিয়ে এর আগে যে অসাধারণ ই-বুকগুলো প্রকাশিত হয়েছে তা সবার নজরে রাখার একটি অভিপ্রায় আমরা অনেক আগেই প্রকাশ করেছি। ইবুকগুলোর সাথে সংশ্লিষ্ট লেখক ও উদ্যাক্তার সম্মতি সংক্রান্ত জটিলতায় আমরা তা করতে পারিনি। এ,ব্যাপারে সংশ্লিষ্ট সকলের পূর্ণ সম্মতি পেলে আমরা তা আবারও ভাবতে পারি। এখানে প্রতি নিয়ত উল্লেখযোগ্য সংখ্যক নতুন ব্লগার আসছেন এবং তা ক্রমশ বেড়েই চলেছে, যাঁরা ঐ অসাধারণ সংকলনগুলো সম্পর্কে জানেন না এবং একটি নির্দিষ্ট জায়গায় না থাকায় সেগুলো খুঁজে পাওয়াও দুরুহ হয়ে যায়।

আশা করি এবার এর সুরাহা হবে।

অশেষ ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: নতুন করে লেখকদের অনুমতি নেওয়ার আবশ্যকতা নেই। কারণ লেখকদের অনুমতি নিয়েই ইতিপূর্বে ই-সংকলনগুলো প্রকাশিত হয়েছিল। এখন সামহোয়্যার তো শুধু হোস্ট করবে এবং সেটা এখনই করা যায়। সম্পাদক হিসেবে আমার পূর্ণ সম্মতি থাকল।

১৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
উড়ুউড়ু বলেছেন: সামুর পাবলিকরা দেখবেন কবিতা পড়ে না.....কারন অনেক ভাল ভাল কবিতায় কোন কমেন্ট আসতেছে না......তারপরও ব্লগের প্রিয় কবিতা সমগ্র বের হল.....যারা এর জন্য কাজ করেছে তাদের জন্য আমার শুভ কামনা থাকল.....আর সবাই কে বলছি বইটা একটু পড়িয়েন....
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা।

১৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
আলঝেইমার ক্রিস্টোসান বলেছেন: + সহ প্রিয়তে
হেমায়েতপুরী বলেছেন: সামুর কবিগো নিয়া ১টা করা যায়না??
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: করা তো যায়। কিন্তু ব্যাপারটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

১৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
নাজিরুল হক বলেছেন: এই সব বই গুলো সামুর নিজস্ব সার্ভারে রাখার ব্যাবস্থা করলে বেশী ভাল হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ১৬ নম্বর মন্তব্যে জানা তো বললেনই এই ব্যাপারে। আশা করি হবে।

২০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
অ্যামাটার বলেছেন: চমৎকার। ডাউনলোড করে ফেললাম এইমাত্র।
অনেক প্রত্যাশিত হলেও হঠাৎ করেই, মাঝে আর একটা রিমাইন্ডার দিলে ভাল হত, কেননা, এই সংকলনের উদ্দেশ্যেই আরও কিছু কবিতা তৈরী করেছিলাম।
যাহোক, যখন তা হয়নি, তাই আপাতত মন্তব্যের মাধ্যমেই ব্লগারদের জানিয়ে দিই। অন্তত দু'টি কবিতার কথা বলতেই হয়;

১। সোনালি ডানার শঙ্খচিল-জীবনানন্দ দাশ; Click This Link কবির তুলনামূলক স্বল্পপরিচিত এই কবিতাটা নিশ্চিৎভাবেই ব্লগ ছাড়া আর কোথাও নাই। আমার জানামতে আমিই প্রথম ইউনিকোডে তুলেছি। বর্ণমালা সহ বেশ কয়েকটা বাংলা সাইটে অনেক খুঁজেও পাইনি।

২। বাঁশি-রবীন্দ্রনাথ ঠাকুর; Click This Link এটাও সম্ভবত।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: মানছি যে, রিমাইন্ডার দেওয়া উচিত ছিল। নানা কারণে সেটা করা যায়নি। তবে জীবনানন্দ ও রবীন্দ্রনাথের কবিতা এই সংকলনেও একেবারে কম নেই।

২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
অনুমান বলেছেন: এপার বাংলায় পেতে চাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ওপার বাংলার পাঠকদের জন্য দেওয়ার চেষ্টা করছি। গুরুচণ্ডালীতে মেইল দিয়েছি। আপনার জানা পশ্চিমবঙ্গভিত্তিক কোনো সাইটের ঠিকানা থাকলে জানাবেন প্লিজ। আপনি নিজেও যে কোনো সাইটে দিতে পারেন।

২২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
নতুন রাজা বলেছেন: নামালাম... সময় করে পড়বো সবগুলো... অনেক ধন্যবাদ... ভালো থাকবেন...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: দেখবেন সময় করে।

২৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
আবদুল হক বলেছেন: নামাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আগে পড়ি, তারপর মন্তব্য!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ, ভালো-মন্দ জানাবেন।

২৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
ফালতু মিয়া বলেছেন: দেখলাম, নামাইলাম, পড়বো পড়ে। মন্তব্যও পরে। তবে নগদ থ্যান্কু
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: ভালো-মন্দ জানাবেন।

২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
সত্যান্বেষী বলেছেন: দেখলাম পুড়োটা। কিছুটা পড়লাম। 'চমৎকার' বললে কৃপণতার একশেষ হবে। আলপনা, লেখকের ছবিগুলো সংস্থাপন - এক কথায় সাহসী ও সুন্দর। আলপনা এবং অন্যান্য দেশী মোটিফ একধরণের আনন্দের নহর তুলে ভিতরে।

প্রিয়তম আবুল হাসানকে দেখলাম কি সুন্দর বিন্যাসে!

সূচীপত্রের সাথে পৃষ্ঠা নম্বর না থাকায় কবিতা খুঁজে পাওয়ার ক্ষেত্রে এর কোন ভূমিকা থাকল না।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ সত্যান্বেষী। ঠিকই বলেছেন, সূচিতে পৃষ্ঠা নম্বর না থাকায় কবিতা খুঁজে পাওয়ার ক্ষেত্রে এর কোনো ভূমিকা থাকল না। আসলে সূচিতে পৃষ্ঠা নম্বর প্রায় বসিয়ে আবার তুলে ফেলেছি। আমার মনে হয়েছে, এই ধরনের ই-সংকলন ইন্টারেকটিভ হওয়া উচিত। যদিও তা পুরোপুরি করা যায়নি। তবে এডবি রিডারের বুকমার্ক প্যানেল থেকে যেমন নির্দিষ্ট কবিতায় যাওয়া যাবে এক ক্লিকে, তেমনি মূল সূচিতে যে কোনো কবিতার ওপর ক্লিক করলেই মূল কবিতার পৃষ্ঠায় যাওয়া যাবে। এডবি রিডারের সাম্প্রতিক সংস্করণ ব্যবহারের অনুরোধ রইল।

২৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২
সত্যান্বেষী বলেছেন: পরবর্তি সংখ্যায় মলয় রায় চৌধুরীর 'প্রচন্ড বৈদ্যুতিক ছুতার" জুড়ে দেয়ার অনুরোধ থাকল। ধন্যবাদ।
২৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
অক্টোপাস বলেছেন: চমৎকার উদ্যোগ। ধন্যবাদ!

কেন যে কবি না হইয়া অক্টোপাস হইলাম!!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
_ মিঠু বলেছেন: বোঝাই যাচ্ছে ভালো একটা সংকলন হবে। ধন্যবাদ।
DL দিয়েছি...
অধির আগ্রহে অপেক্ষা করছি পড়ার জন্যে!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: ভালোভাবে পড়ার জন্য এডবি রিডার ৭ বা সাম্প্রতিক সংস্করণ ইনস্টল করে নেবেন। ডাউনলোড : www. adobe.com/products/acrobat/readstep2.html

২৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
মনের কিছু কথা বলেছেন: ভালো...............
ভালো...............
ভালো...............
ভালো...............
ভালো...............
ভালো...............
ভালো...............ভালো...............
ভালো...............
ভালো...............ভালো...............
ভালো...............
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৪
সামী মিয়াদাদ বলেছেন: জটিলস্য জটিল....একসাথে এতো এতো প্রিয় কবিতা....আর তো কিছু ভাবতেই পারছিনা

৯৪ নং পাতাটি এমন হলো কেন?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: মনে পড়ছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই পৃষ্ঠাটি পরে সংযোজন করেছিলাম। কিন্তু তাতে সমস্যা কেন হল বুঝলাম না। আমার পিসিতে পৃষ্ঠাটি এইরকম দেখায়। ভালোভাবে পড়ার জন্য এডবি রিডার ৭ বা সাম্প্রতিক সংস্করণ ইনস্টল করে নেবেন। ডাউনলোড : www. adobe.com/products/acrobat/readstep2.html

৩১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
একসাথে এত প্রিয় কবিতা। খুব ভালো একটা কাজ করেছেন।
অভিনন্দন জানচ্ছি।
শুভেচ্ছা।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি।

৩২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৯
ফকির ইলিয়াস বলেছেন: তোমাকে ফিরতেই হবে জানি
আমার এই কবিতার মাঠে
হাতে লাঙল নিয়ে
কর্ষণের নক্ষত্র খোঁজে .......

একদা ভোরে

সূর্যের অনিমিখ সাজে ..........
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: ইলিয়াস ভাই, দেখেছেন ই-সংকলনটা?

৩৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩১
পথিক!!!!!!! বলেছেন: এখনো ডাউন হচ্ছে ...ভাল হবে মনে হয়
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: আশা করি।

৩৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
রোকন খান বলেছেন: নামাইলাম। এক কথায় অপূর্ব। থ্যাংকস বস।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫
রাশেদ বলেছেন: নামাইলাম। কাজের কাজ হইছে একটা। থ্যাঙ্কস।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু রাশেদ!

৩৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
নাজিম উদদীন বলেছেন: ভাল কাজ করছেন। দুইবাংলার জনপ্রিয় বাংলা কবিতাগুলো একসাথে, খুবই দরকারী।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: নাজিম আপনাকে ধন্যবাদ।

৩৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
একরামুল হক শামীম বলেছেন: দারুন। সংগ্রহে রাখলাম।
দ্বিতীয় খন্ড চাই। তখন বইলেন। কবিতা যোগাড়ের কাজ করে দিমু :)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: আমি লক্ষ্য করেছি, অনেক অনেক ভালো কবিতা ইন্টারনেটের কোথাও নেই। ভালো ভালো কিছু কবিতা ইন্টারনেটে তুলুন এবার।

৩৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
কৌশিক বলেছেন: আচ্ছা স্পাইক মিলিগানের কবিতা এখানে আছে দেখছি। এটার কারণটা একটু বলবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: শুধু স্পাইক মিলিগান নয়, সংকলনে পাবলো নেরুদা, সিলভিয়া প্লাথ এবং নাজিম হিকমতের অনূদিত কবিতাও আছে। ভালোলাগার আসলে সীমানা নির্ধারণ করে দেওয়া যায় না। প্রথমত, পাঠকের পছন্দই সবার আগে। দ্বিতীয়ত, বিশ্বসাহিত্যের প্রতি ক্রমেই যে আমাদের পাঠকদের আগ্রহ বাড়ছে, এটা তারও একটি সূচক। বস কি এটাকে নেতিবাচকভাবে দেখছেন?

৪০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬
কানা বাবা বলেছেন:
অ-নে-ক অ-নে-ক শুক্রিয়া, ভাই...
জাযাকাল্লাহু খাইরান...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: হা হা হা কানা বাবা, আপনি ভাই খাঁটি কবিতাপ্রেমী- বুঝেছি পরে।

৪১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২
মামুনুর রহমান খাঁন বলেছেন: এক কথায় অসাধারন। মুদ্রিত রুপে কি পাবনা?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: মূদ্রণের ভাবনা এখন পর্যন্ত নেই। তবে ভালো প্রকাশক পাওয়া গেলে হয়তো সামনে হতেও পারে।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০
বোহেমিয়ান কথকতা বলেছেন: কবিদের একটা লিস্ট দিলে ভালা হইত । পড়ব । ধন্যবাদ
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: বামপাশের বুকমার্ক প্যানেল এবং সূচিপত্রে কবিদের নাম তো আছেই।

৪৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
মাহফুজ ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ মাহফুজ।

৪৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১১
আয়াত বলেছেন: অল্পকয়দিন ব্লগে আসছি। আর আসতে না আসতেই এইরকম একটা সংকলন! ইস্ ...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: আপনার ব্লগজীবন নিশ্চয়ই সুখকর হবে আশা করি।

৪৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৬
কাটা_তারের_বেড়া বলেছেন: ধন্যবাদ অনেক বড় উপকার হল।।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯
মুক্তি মণ্ডল বলেছেন: নামিয়ে রাখলাম। খুব চমৎকার একটি কাজ করেছেন। আপনাকে স্যালুট জানাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: তারপরও ভুলভাল আছে ভেতরে। তার অর্ধেক দায় ব্লগারদের, বাকিটা আমার। :) ভালো থাকুন ভাই।

৪৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
পোয়েট ট্রি বলেছেন: অনেক বড় কাজ, বিশাল, শ্রমসাধ্য...
ধন্যবাদ, এতো শ্রমস্বীকার আপনার সুকুমার মনোবৃত্তির পরিচায়ক...
ভালো থাকুন !
ডাউনলোড করে পড়বো।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: ডাউনলোড করার পর মতামত জানাবেন। আর ভালোভাবে পড়ার জন্য এডবি রিডার ৭ বা সাম্প্রতিক সংস্করণ ইনস্টল করে নেবেন। ডাউনলোড : www. adobe.com/products/acrobat/readstep2.html

৪৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমমম...ভালো লাগলো...:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: :)

৫০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮
নাফিস ইফতেখার বলেছেন: চমৎকার!!! আইডিয়াটাও খুব ভালো ছিলো। এখনও নামাইনি, নামাচ্ছি। তবে আঁচ করতে পারছি ভালোই হবে! :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: নামানো কি হল?

৫১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২
নাফিস ইফতেখার বলেছেন:

হেমায়েতপুরী বলেছেন: সামুর কবিগো নিয়া ১টা করা যায়না??

লেখক বলেছেন: করা যায়। কিন্তু কাজটি কিছুটা কঠিন ও ঝুঁকিপূর্ণ।

শুধু ঝুঁকি!! কোপাকুপি শুরু হবে!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: অনুমান ১০০ ভাগ সঠিক। :)

৫২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
কালপুরুষ বলেছেন: দেখলাম। ভাল লাগলো।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭
পল্লী বাউল বলেছেন: ডাউনলোড করলাম।

চমৎকার কাজ হয়েছে, ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
বৃষ্টি এবং নীলা বলেছেন: ডাওনলোড করছি। অনেক ধন্যবাদ। কবিতা ভাল লাগে...মাঝে মাঝে কবি হয়ে যেতেও ইচ্ছে করে...:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: হা হা হা। কবি হওয়া খুব কঠিন কাজ নয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৮

লেখক বলেছেন: আপনার ফেভারিট নবারুণ ভট্টাচার্যকে ওয়েবে অনেক খুঁজেও পাইনি। আর ইনি তো নাকি মহাশ্বেতা দেবীর ছেলে!

৫৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩২
সামশুল আলম বলেছেন: ধন্যবাদ ব্রিগেড সিক্সটিন। খুবই ভালো কাজ হয়েছে। ই-বুকের অলংকরণ ও বেশ সুন্দর হয়েছে। ভালো লেগেছে কবি পরিচিতি এবং তাদের জীবনকাল , রেফারেন্স হিসেবে বিভিন্ন লিংক দেয়ার আইডিয়াগুলো । সব মিলিয়ে অসাধারণ। আরেকটি কথা সম্ভবত তিনটি কবিতার ফন্ট সমস্যা করছে,এটা কি শুধু আমার এখানে কিনা বুঝতে পারছিনা। কি করলে কবিতা তিনটি ঠিক হবে অনুগ্রহ করে জানাবেন।

আবারো অসংখ্য ধন্যবাদ কষ্টসাধ্য এই কাজটি করার জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: সম্ভবত রবীন্দ্রনাথ ও বীরেন্দ্র্র চট্টোপাধ্যায়ের একটি করে পৃষ্ঠায় সমস্যা হচ্ছে। আপনি কি এডবি রিডারের সাম্প্রতিক সংস্করণ ব্যবহার করছেন? যদি না করে থাকেন, তাহলে www. adobe.com/products/acrobat/readstep2.html থেকে নামিয়ে নিন। তারপরও সমস্যা হলে জানাবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।

৫৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দারুন...........ডাউনলোড করেছি..........অসাধারন লাগছে......প্রিন্ট করে কি কাউকে উপহার দেয়া যাবে???


তবে হেলাল হাফিজের যাতায়াত বা রবীন্দ্রনাথের অনন্ত প্রেম আশা করেছিলাম.......নজরুলের অনামিকা ও থাকব বলে ভেবেছিলাম.............আল মাহমুদের নোলক,,,,,,,আশা করি ২য় খন্ডে থাকবে........'
ও.......স্পাইক মিলিগান কেন???
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: শুধু স্পাইক মিলিগান নয়, সংকলনে পাবলো নেরুদা, সিলভিয়া প্লাথ এবং নাজিম হিকমতের অনূদিত কবিতাও আছে। পাঠকের প্রিয় তাই রাখা হয়েছে সংকলনে।

বিনামূল্যে যে কাউকে সংকলনটি দিতে পারেন।

৫৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
বিন্দু উদ্ভিদ বলেছেন: সুন্দর সংকলন, ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ বিন্দু।

৬০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৪
রুবেল শাহ বলেছেন:
১৩১টি এই কবিতার সংকলন বড় কথা নয়, আমার কাছে বড় কথা হচ্ছে সংকলনটির প্রকাশ। অনেক শ্রম দিতে হয়েছে তাই কোন সন্দেহ নাই।

ধন্যবাদ ও কৃতজ্ঞার পাশাপাশি হৃদয়ে শুভ্র ভলোবাসা...............




সত্যি অনন্য অসাধারণ কাজ বলা অপেক্ষা রাখেনা।


====
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: সংকলনের জন্য আপনার উৎসাহ আমারও ভালো লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৫
এ এম রােসল বলেছেন: ডাওনলোড করলাম। চমৎকার কাজ হয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৬
ফকির ইলিয়াস বলেছেন: খুবই চমৎকার হয়েছে । শ্রমসাধ্য এই কাজের জন্য অশেষ ধন্যবাদ
আপনাকে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: ভালো লাগল আপনার শংসাবচন পেয়ে।

৬৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৩
কৌশিক বলেছেন: নেতিবাচক নয় মোটেও। অনুবাদ-সাহিত্য তো বেশ সমৃদ্ধ ও বিশাল। সেজন্য এটাকে আলাদা করে ফেলা যায়। মানে একটা কনসিসটেন্সি থাকতো এই সংকলনটাতে। এটাকে ছাপানোর উদ্যোগ নেয়া যেতে পারে সামনের বইমেলায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: এটা ভালো বলেছেন। আলাদা করাই উচিত ছিল এবং আমার মনে হয়, সেরকম অনুবাদ বিচ্ছিন্নভাবে এই ব্লগেই অনেক আছে।

৬৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯
সুমিন শাওন বলেছেন: দারুন সংগ্রহে রাখার মত সংকলন, ধন্যবাদ আপনাকে!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৬৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১৮
মৃদুল মাহবুব বলেছেন: সংকলন ভালো হয়েছে। তার থেকেও ভালো হয়েছে আপনার এ উদ্দ্যোগ। এবং তা থেকেও ভালো হয়েছে এটা বাংলা ই-সংকলনের একটা উদাহরণ হয়ে থাকলো। অনেকেই উৎসাহ পাবে। এজন্য একটা বিশেষ ধন্যবাদ আপনার প্রাপ্য। ধন্যবাদ।

রেগুলান নানা বিষয়ে সংকলন করলে মন্দ হয় না। গল্প, প্রবন্ধ, চলচ্চিত্র, ছবি নানা বিষয় নিয়ে এমন সংকলন হতে পারে। আপনি আপনার এই ধারা অব্যাহত রাখবেন বলে আশা করি।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: সন্দেহ নেই, আপনার এই মন্তব্য আমাকে প্রাণিত করছে। আমারও চেষ্টা ছিল, বাংলা ই-সংকলনের একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো। তাতে পুরোপুরি সফল হইনি বটে, তবে সামনে আরো ভালো করার চেষ্টা থাকবে।

৬৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৮
কাঙাল বলেছেন: খুবই ভাল একটি কাজ, তবে কবিতা বুঝি কম

সবাইকে অনেক ধইন্যবাদ
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: আমার মতোই!

৭০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫
পারভীন রহমান বলেছেন: খুব ভালো উদ্যোগ নিয়েছেন, ধন্যবাদ আপনাকে।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০
যীশূ বলেছেন: ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ যীশূ।

৭২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৭
সম্ভব,অসম্ভব বলেছেন: আমার আগেই সবাই সব কিছু বলে ফেলেছে। আমার বলার জন্য কিছু বাকি নাই

তারপর ও ধন্যবাদ টা না দিলে খারাপ দেখায় তাই সবার বলা হয়ে যাবার পরও ধন্যবাদ
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: হা হা হা। ধন্যবাদ।

৭৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

দুঃখিত ! আমি ভাবছিলাম ব্লগারদের নির্বাচিত কবিতা । আগের মন্তব্যটি মুছে দিলে ভালো হবে ।

প্রাককথন এ দেখলাম অধমের নামও আছে, ধন্যবাদ । প্রিয় কবিতার সিরিজ করতে গিয়া অনেকের জ্বলুনীর কারণ হইছি, এইরকম কপিপেস্ট তাদের ভালো লাগেনা :)

শেষ পর্যন্ত সিরিজটার এরকম সুফল দেখতে পেয়ে ভালো লাগছে ।


গেট আপ- মেক আপ চমৎকার !
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: আপনাকে পুনর্বার ধন্যবাদ। আপনার সৌজন্যে অনেকগুলো কবিতা পাওয়ায় কাজ দ্রুত এগোতে পেরেছে।

৭৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আর্শিরে মেলাদিন বাদে :) ... খপর কি?

যেইটা কৈতে আইলাম আবার...

আজ থেকে এক মাস পরে এই পোস্ট কেউ খুজে পাবে না ... যেমনটা হয়েছে ফিরে দেখা একাত্তরের ক্ষেত্রে ... অথচ বিশেষ করে ফিরে দেখা একাত্তর ই-বুকটা সামনে থাকা দরকার ছিল।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: একমত। তবে আমার মনে হয় কর্তৃপক্ষ শীঘ্রই উদ্যোগ নেবেন।

৭৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৭
তায়েফ আহমাদ বলেছেন: গতকালই ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম।
মন্তব্য করার সুযোগ পাই নি!
ভালো সংগ্রহ নিঃসন্দেহে...........
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
আবু সালেহ বলেছেন:
দারুন একটা কাজ করেছেন.....আপনাকে অনেক ধন্যবাদ...
ব্লগারদের মাঝে ভালো কবিদের লেখাগুলো একসাথে পাওয়া যাচ্ছে....

কিপ ইট আপ...
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪
স্বপ্নশিকারী বলেছেন: সব পছন্দের কবিতা গুলো একসাথে পাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা..:)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

৭৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
সপ্ন বলেছেন: হায় হায় কামডা হরলে কি? তয় কাম যাই হ্উক এক্খান ভালা কাম হইসে। । তয় আমার কবিতা নাই দেইক্খা মনে বোড়ই দুস্ক পাইসি। তয় নো প্রবলেম আগাই জান লগে আছিঅ ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: সঙ্গে আছেন জেনে আনন্দিত হলাম।

৮০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮
কালো যাদুকর বলেছেন: ডাউনলোড করে পড়লাম। ভাল উদ্যোগ। বইটা পেলে কিনতাম।
Click This Link
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: আমার অফিসেই আজকে একজনকে সংকলনটির প্রিন্ট নিতে দেখলাম।

৮১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩
সবাক বলেছেন:
এক্কেবারে বসের মতো কাম হইছে।

একলা একলা এতোবড় কাম করনের গুদ্দা আছে দেইখা অবাক হইলাম।


স্যালুট বস।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: হা হা হা। থ্যাঙ্কস, সবাক।

৮২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
হাজারি বলেছেন: আপনাকে ধন্যবাদ দিতে পারছি না ।
আমি মোহিত।
আপনাকে বান্ধব ভাবতে পারছি না
আপনি তার ও উর্ধে ...........
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: অনেকগুলো ধন্যবাদ আপনাকে।

৮৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১২
লীনা দিলরূবা বলেছেন: অনেক ভালো একটা কাজ করেছেন............প্রিয়তে।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১২
নাফিস ইফতেখার বলেছেন: নামিয়েছি। পিডিএফ এর ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আমার কবিতার বোধ শক্তি একটু কম বিধায় পঠন দ্রুতিও ধীর। ধীরে ধীরে পড়তে হবে, না হলে হজম হবে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: ওই একই আর কি! হজমির ব্যাপারটা আমার মতোই।

৮৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৭
নকীবুল বারী বলেছেন: চমৎকার ই বুক...........
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ নকীব।

৮৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩২
রাজর্ষী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: রাজর্ষী আপনাকেও ধন্যবাদ।

৮৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
মোহতাসীম বিল্লা বলেছেন: খুব সুন্দর হয়েছে । বইটির একটি বিশেষত্ব হলো এক সংকলনে অনেক বিখ্যাত জনের বিখ্যাত বিখ্যাত কবিতা পড়া যাবে । ভবিষ্যতে আরও ভাল করবেন এই প্রত্যাশায় ।
ঈদের আগাম শুভেচ্ছা । ভাল থাকবেন এবং swine flue থেকে দুরে থাকবেন ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা।

৮৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
সৈয়দ নূর কামাল বলেছেন:
ডাউনলোড করলাম।
পড়বো, তারপর আরো মন্তব্য।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৯

লেখক বলেছেন: হ্যাঁ, জানাবেন অবশ্যই।

৮৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
মো. লুৎফর রহমান বলেছেন: উল্লেখ করলাম না, কিন্তু যেখানে কিছু ভূয়া (আমার নিতান্তই ব্যক্তিগত অভিমত) কবিতাও আছে সেখানে কবি জসীম উদদীন কিংবা রুদ্র মুহম্মদ শহীদুল্লার একাধিক কবিতা কি দেয়া যেতো না?

অনেক কষ্ট করতে হয়েছে আমাদের এরকম একটা সংকলন উপহার দিতে। অশেষ ধন্যবাদ নিবেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: হ্যাঁ, গৌণ কবিতা নিশ্চয়ই আছে সংকলনে। তবে পাঠকের ভালোলাগাই এখানে মূল বিষয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: জানাবেন ভালো-মন্দ।

৯১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
ডিএইচবাদল বলেছেন: ভাল হয়েছে.............
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

৯২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
জাফর বায়েজীদ বলেছেন: ভাল কাজ একটা।শুভকামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: শুভকামনা আপনার জন্যও।

৯৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: খুবই সুন্দর কাজ হয়েছে। অনেক প্রিয় কবিদের কবিতা একসাথে হাতে আসলো। ডিজাইনটাও বেশ আর্কশনীয়।
অভিনন্দন আপনাকে

শুভকামনা থাকলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৩

লেখক বলেছেন: কবিতাপ্রেমীদের চাহিদা কিছুটা হলেও পূরণ করবে এই সংকলন। চিটি আপনাকে ধন্যবাদ।

৯৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩১
লীনা ফেরদৌস বলেছেন: খুব খুব ভাল একটা কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ । এটা সত্যিই একটি অভিনব কাজ, প্রশংসার দাবীদার ।

অনেক অভিনন্দন !
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: প্রেরণাদায়ী মন্তব্য!

৯৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
মাছিমারা কেরানি বলেছেন: চমৎকার একটা সংকলনের জন্য ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০
সৈয়দ নূর কামাল বলেছেন:
১৩১ টি কবিতার এ সংকলনটির কিছু অংশ পড়ে দেখলাম। চমৎকার এক কালেকশন।
সব লেখক আর লেখার হাইপারলিঙ্ক দিতে গিয়ে পিডিএফ রাইটারে অনেক শ্রম দিতে হয়েছে আপনার। অনেক ধন্যবাদ জানাই এই অনন্য কাজের জন্য।
ভবিষ্যতে ব্লগার কবিদের কবিতা নিয়েও অনুরুপ কিছু করা যেতে পারে।
পল্লীকবি জসীম উদ্দিনের কবিতা একটি কেনো?
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। হাইপারলিংক বসানোতে খুবই ধৈর্য্যের পরিচয় দিতে হয়। এর চাইতেও বেশি কষ্ট হয়েছে মাত্রা ঠিক করা আর বানান শুদ্ধিকরণে। তবু অনেক অতৃপ্তি থেকে গেছে।

৯৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
সািদক বলেছেন: আমি কবিতার সমঝদার নৈ। তবুও 'বিদ্রোহী' সহ আমার কিছু পছন্দের কবিতা এবং বিশাল সব কবির সমাহার.....আমি খুশিতে হতভম্ব!!
_._=+
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: আপনার খুশির অংশীদার আমরাও।

৯৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো কাজ হয়েছে। অনেক ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
এডভোকেট বলেছেন: আমরা খরচ দেব যদি দুবাই বই এর কপি পাঠানো যায়। খুব খুশি হলাম সংবাদটি পড়ে।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: যদি বই হয়, নিশ্চয়ই পাবেন। ধন্যবাদ আপনাকে।

১০০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১
রেটিং বলেছেন: এই পোস্টকেও কেও কেও পছন্দ করছে না। মানুষ তাহলে কি দলমত নির্বিশেষে কি কিছুই পছন্দ করতে পারবে না! খুবই ভাল একটা কাজ করেছেন। কালকেই ডাউনলোড করেছি!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: দেখেছেন নিশ্চয়ই, সংকলনটি উৎসর্গ করা হয়েছে হুমায়ূন আজাদকে। এটাই অনেকের গাত্রদাহের কারণ। ভিজিটর লিস্ট চেক করে দেখেছি, রাজাকার মনোভাবাপন্নরা নয়, প্রগতিশীলতার মুখোশ পরা কারো কারো এই উৎসর্গ পছন্দ হয়নি। তারাই হামলে পড়ার চেষ্টা করেছে। সংখ্যায় তারা অল্প এবং তুচ্ছ। সুতরাং তাদের নিয়ে ভাববার কোনোই কারণ নেই।
আপনাকে অনেক ধন্যবাদ রেটিং।

১০১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১
রাগ ইমন বলেছেন: অনেক দিন পরে খুব ভালো একটা কাজ দেখলাম । অভিনন্দন সংশ্লিষ্ট সকলকে । পাতার ডিজাইন , মোটিফ খুব পছন্দ হয়েছে আমার । যেমন পছন্দ হয়েছে লেখকের সম্পর্কে তথ্য/ লিংক দেওয়ার চেষ্টা !

আমার মত যারা বাড়ি ছাড়া হলে বই ছেড়ে আসার দুঃখ ভুলতে পারে না , তাদের জন্য এই ধরনের ই-বুক স্বর্গীয় উপহার ।

আশা করি, সামনে আরো আসবে !
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: আপনার মন্তব্যটা অনেক ভালো লাগল রাগ ইমন।

১০২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৪
অভুতপূর্ব বলেছেন: আমি ভালোবাসি কবিতা আর ভালোবাসি গান। +
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: সংকলনটিও আপনার পছন্দ হবে আশা করি।

১০৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১
বিবর্তনবাদী বলেছেন: কবিতার বিরুদ্ধে জিহাদ কইরা কবিতা সংকল বাইর করতেছেন। ভালই!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
বিবর্তনবাদী বলেছেন: সরি, কবির বিরুদ্ধে।
১০৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
রণদীপম বসু বলেছেন: না দেখেই এবং মন্তব্যগুলো পড়েই বুঝতে পারছি যে চমৎকার আরেকটা কাজ করলেন। আগেভাগেই অভিনন্দন জানিয়ে রাখি।
প্রথমে পোস্টটি প্রিয়তে, এরপর আপডেট এডোবি রিডার নামানো এবং তার পর ই-বুকটা ডাউনলোড করা..............

অনেক অনেক অনেক ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: ডাউনলোড করার পর অবশ্যই ভালো-মন্দ জানাবেন আশা রাখছি।

১০৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪
মামুনুর রহমান খাঁন বলেছেন: সবসময় হাতের কাছে এমন একটা সঙ্কলন থাকা মানে বিশাল কিছু। প্রিয় কবিদের কেউই বাদ নেই।

ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: বলা যায়, প্রধান কবিদের সকলেই এসেছেন সংকলনে। ধন্যবাদ মামুন।

১০৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২০
মনজুরুল হক বলেছেন:

হ্যাঁ নবারুণ এই পোস্ট মর্ডানিজমে বিশ্বাসী নয়। লিংক বা ওয়েব-টোয়েবের ধার ধারে না। আমাকে বললে আমি গোটাকতক কবিতা লিংক বানিয়ে দিতে পারতাম।

বাই দ্য ওয়েঃ আমার ডাউনলোড হলো না। অনেকবার চেষ্টায়ও হলো না। সম্ভবত আমার পিসির কারিগরি ত্রুটি।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: নবারুণ যে পরিবারের ছেলে, সেটাই স্বাভাবিক। তার একটিমাত্র কবিতা দেখেছি ওয়েবে- সেটা নন্দীগ্রাম নিয়ে। সাম্প্রতিক।
আর নবারুণের বিশেষ করে ওই দুটি কবিতা (এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, ভ্লাদিমির মায়াকোভস্কির একশো বছর) ব্লগে তুলে রাখলে ভালো হয়।

স্বল্প এই ব্যান্ডউইডথে মেইলে যদি আপলোড করা যায়, আপনাকে একটা কপি পাঠাবো। তবে এডবি রিডার (http:// get.adobe.com/reader/) না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন।

১০৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৪
কার্ল মার্কস বলেছেন: এত ভালা কাজ করন ভালা না, খুশি হইয়া মাইনাচ ;)
১০৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৯
মদনঠাকুর বলেছেন: মানুষ বলেছেন: মেলাদিন পর একটা ভাল কাজ করলেন। ধন্যবাদ।

কৃত্জ্ঞতায় প্রথমেই আপনার নাম আছে দেখছি /:)
১১০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৭
মোহাম্মদ লোমান বলেছেন: এমন ভাল কাজটির জন্য ধন্যবাদ। নামাই দেখি।
১১১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
ফারহানা আহমেদ বলেছেন: গতকাল ডাউনলোড করেছি। আজকে লগইন করলাম আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। অসাধারণ!
১১২. ২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
রাতুল" বলেছেন: আপনার সংকলিত এই বইটা যদি আমি http://prio-kobita.blogspot.com ে আপলোড করি, তাহলে কি আপনার কোন আপত্তি আছে ?
১১৩. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮
সহেলী বলেছেন: অনেক ভাল একটা কাজ করেছেন ।
ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.০৫৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই