মাইনাস টু ফরমূলার নায়ক মইন উ আহমেদ এখন কই? ১/১১ এর পর দীর্ঘ ২টি বছর বাংলাদেশকে রাজনৈতিক মুক্ত করতে রাজনৈতিক ব্যক্তিদেরকে বিভিন্ন হয়রানীমুলক মামলা দিয়ে শক্তি শালী রাজনৈতিক দল ভেঙ্গে নতুন রাজনৈতিক দল তৈরি করে লাইনচুত্য ট্রেনকে লাইনে ফিরিয়ে আনার নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন। বাংলাদেশের মানুষ প্রথম মইন উ আহমেদকে সমর্থন দিলেও পরে বুঝতে পেরেছেন যে মইন উ আহমেদ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে দিবা স্বপ্ন দেখছেন। এই কারনে বাংলাদেশের মানুষ পরে ধিক্কার জানাতে শুরু করেন।
পিলখানা ঘটনার মুল নায়ক কি মইন উ আহমেদ?
পিলখানার ঘটনায় নিয়ে মইন উ আহমেদ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলাতে সেনাবাহিনীর উর্ধ্বতন ১০ সেনা কর্মকর্তাকে নিজে বিদায়ের আগ মুহূর্তে বরখাস্ত করে গেছেন। এবং আরো ৫০জনের চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে গেছেন।
এগুলোকি সবই কোন অনাকাঙ্খিত সত্য বের হয়ে যাওয়ার ভয়েই বরখাস্ত করে গেছেন কি?
যদি তাই না হয় তাহলে কেন নিরব চোরের মত দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছেন?
সেনাপ্রধানের এই অবস্থা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা সব সময় নিজের হাতে থাকে না। ক্ষমতা অপপ্রয়োগ করলে ক্ষমতা অপপ্রয়োগের শাস্তি পেতেই হবে।
মাইনাস টু ফর্মূলার নায়ক এখন কি নিজেই মাইনাস হয়ে গেছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


