আপনি চলে গেছেন অনেকদিন হলো। হিসাব রাখিনি আমি। জানিনা আপনি এখন কেমন আছেন। মাঝে মাঝে আপনার কথা খুব মনে পড়ে। বিশেষ করে যখন একা একা গান শুনি, কবিতা পড়ি তখন। আপনার জন্মদিনে সারাদিন আপনার গানই শুনি আমি। জীবনে আমি কবিতা খুব কমই পড়েছি। পরিচিত মুখ দুই একটা কবিতা লিখলে বুঝি আর না বুঝি পড়ে দেখি। আপনারটা এমনি এমনিই পড়ি। যেই কবিতাটা বুঝিনা সেটা বারবার পড়ি। এটা অবশ্য সব কবিতা পড়তে গেলেই করি। না বুঝলে বারবার পড়ি।
আমি খুব সাধারণ চিন্তাভাবনা করতে অভ্যস্ত। আপনার কবিতাগুলো যেন আমি যা বলতে চাই তাই বলে দেয়। আপনার রচিত ছোটগল্প একসময় পেলেই পড়ে ফেলা হতো। এখন পাঠ্যবই ছাড়া আর কিছু পড়িনা। এমনকি পেপারও না। তবে মাঝে মাঝে ব্লগ পড়ি। আপনার গানগুলোও যেন আমার। আপনার যা দেখি সব কিছুই আমার মনেহয়। আপনাকে আমারই মনেহয়। ভালবাসি!
এগুলো আসলে বলার কিছু নাই। আপনি তো শুনতে পাবেন না। এই চিঠিটা দেখলে অনেকেই ভীষণ বিরক্ত হবে। খুব রেগে যাবে। বলবে আমি বখে গেছি। আমার কিছু যায় আসে না তাতে। আপনি তো আর রাগ করতে পারবেন না, তাই না? আপনি বরং এই চিঠি পড়লে গদগদ হয়ে যেতেন।
কোনোদিনও পড়া হবে না আপনার আমাকে লেখা এই চিঠিটা। অবশ্য এখানে যে অনেক কিছু বলেছি তাও তো না। খু্ব বেশি মিস আপনি করতেন না।
আপনার বাড়িতে একবার ঘুরে আসছিলাম। আপনি যেই নৌকাটায় বসে কবিতা লিখতেন, যেই নদীতে ভেসে বেড়াতেন, যেই চেয়ারে দোল খেতেন সব দেখে এসেছি। চিন্তা করতে পারেন কম্পিউটারে কবিতা লেখার কথা? এ যুগের কবিরা লেখে।
জানজটে বসে বসন্তের মৃদু হাওয়া খায় তারা।
আপনার একটা!
মেঘের পরে মেঘ জমেছে - রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের পরে মেঘ জমেছে,
আঁধার করে আসে-
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে
থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি
তোমারই আশ্বাসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
তুমি যদি না দেখা দাও
কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার
এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি,
পরাণ আমার কেঁদে বেড়ায়
দুরন্ত বাতাসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
ভালো থাকুন!
ইতি
আপনারই একজন
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



