somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জন্য সমবেদনা

২৩ শে মে, ২০১১ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুঁজলে দেখা যাবে আমার শোনা অধিকাংশ গানই ন্যাকা ন্যাকা। কিন্তু বাপ্পা মজুমদারের গান কেন জানিনা সহ্য হয় না আমার। এই ভদ্রলোকের গান শুনলেই মনে হয়, এই লোক এতো ন্যাকামি কিভাবে করে!
তার গানের টাইটেল শুনলেই মেজাজ খারাপ হয়…
. হুকুম দিলে
. আমায় তুমি শাসন করলে
. ভালোবেসে মরি
. বিশাল আকাশ হবো
. কিসে করি জোর
. সত্যি মরে যাবো…:D
. আজ তোমার মন খারাপ মেয়ে
আমার কলেজের একটা বান্ধবী আবার তার পাংখা ছিল।
একদিন সকালবেলায় খুবই মন খারাপ করে বললো, চানা খুবই দু:খজনক একটা ব্যাপার হয়েছে:(
আমি ভাবলাম কি না জানি দুর্ঘটনা ঘটেছে। বললাম, কি হয়েছে? কি হয়েছে?
সে বললো, মডেল চাঁদনীকে বাপ্পা মজুমদার বিয়ে করেছে!
আমি বললাম, তাতে তোমার কি?
সে অবাক হয়ে বললো, তুমি চিন্তা করতে পারো কিরকম একটা মেয়ে! বাপ্পা কি আর মেয়ে পেল না! তোমার একটুও খারাপ লাগছে না?
আমি বললাম, তার গান আমি শুনিনা। তাকে আমার ভালোও লাগে না আবার খারাপও লাগেনা। সেকি করলো না মরলো তা নিয়ে আমার কিছু যায় আসেনা।
কিন্তু সে ঘুরছিল ফিরছিল আর মন খারাপ করে বলছিল… ইশ! বাপ্পা কি কাজটা করলো!

‘আজ তোমার মন খারাপ মেয়ে’ এই গানটা কলেজে পড়াকালীন সময়ে একটা ছেলে অন্য গান তুলনায় একটু ভালো গাইতে পারতো। ছেলেটা আবার লিকুইড ক্যারেক্টারের অধিকারী ছিল। প্রায়ই দেখা যেত সে মেয়েদেরকে এই গান শোনাচ্ছে। মনেহয় সে পপুলার হতে চাইতো এই গান গেয়ে! তার মেয়েদের কাছে বিখ্যাত একটা ডায়লগ ছিল…আরে তোমার তো আমার মতো অবস্থা! আমারও না…
একদিন সে আমাকে এসে বলে, এই তোমার কি মন খারাপ?
আমি তো বুঝছিলাম ঘটনা কি! বললাম, নাহ্ তো!
সে বললো, উহু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ!
আমি বললাম, আমার মন খারাপ কেন হবে?!
সে বললো, কি হয়েছে বলো তো! (সে জোর করেই স্বীকার করাতে চাইছিল আমার মন খারাপ যাতে করে সে ঐ ন্যাকা গানটা শুনাতে পারে)
আমি্ চুপ থাকলাম।
সে বললো, গান শুনবা? আচ্ছা বাপ্পা মজুমদারের গান তোমার কেমন লাগে?
আমি বললাম, অসহ্য!
সে বললো, কি বলো! বুঝছি তোমার অর্ণব পছন্দ, তাইনা? আরে তোমার তো একবারেই আমার মতো অবস্থা!
আমি বললাম, ওকেও অসহ্য লাগে (অর্ণব অনেক পছন্দ ছিল। অর্ণবের ভাবনা আমার শিমুল ডালে ঐ ছেলে গাইতে পারতো কিন্তু তা শুনলে হাসতে হাসতে মরে যাওয়া লাগতো কারণ মনে হতো একটা গরু ভ্যা ভ্যা করছে)
সে খুবই অবাক হয়ে বললো, তুমি আসলে কার গান পছন্দ করো? এরপর সে কতগুলো শিল্পীর নাম বললো।
আমি সব বাদ দিয়ে বললাম, সলিমুল্লাহ্ তমালের গান ভালো লাগে।
সে একটা ম্লান হাসি দিয়ে বললো, আরে তোমার তো আমার মতো অবস্থা! আমারও না সলিমুল্লাহ্ তমালের গান খুব ভালো লাগে!
আমি বললাম, একটা শুনাও না!
সে ‘মুখস্থ নাই’ বলে উঠে গেল।
সলিমুল্লাহ তমাল ছিল আমাদেরই আরেকটা ক্লাসমেট যাকে সবাই তমাল নামে চিনতো! :D

আমার হলে কিছু ফাজিল প্রকৃতির বিড়াল আছে।
বাংলাদেশে ক্যাটরিনার লাক্সের একটা এডে দেখলাম জিঙ্গেলটা বাপ্পা মজুমদারের করা। ভালোই লেগেছে। ক্যাটরিনাকে বাপ্পা মজুমদারের থেকেও অসহ্য লাগে। কিন্তু তারপরও ঐ গানটা শুনতেই ক্যাটরিনাকে দেখতে হয়। হলে একদিন এক আপুকে দেখি একটা বিড়ালকে ‘ক্যাটরিনা লুইচ্চা কোথাকার’ বলে গালি দিয়ে রাগ দেখাচ্ছে! আমার খুব ভালো লাগলো। আমার সাথে কারো পছন্দ মিলে গেলে যতোটা খুশি হই তার থেকে বেশি খুশি হই আমার সাথে কারও অপছন্দের ব্যাপার মিলে গেলে।

আমার এক ছোট ভাই আছে। বিড়ালের মতো করে কথা বলে। কিন্তু বিড়াল করে ম্যাও ম্যাও আর ও কথা বললে চ্যাঁও চ্যাঁও শব্দ বের হয়। তার সাথে দিনে অনেকবারই কথা হয়। আমি সবসময়ই বকবক করি আর থেমে গেলে ও বলে, আপু তারপর? আমি একদিন বললাম, বারবার তারপর তারপর করবি না! এরপর থেকে সে বলে, আপু এন্টি তারপর?
এই ফাজিলটা আবার কবিতা লেখে। ওকে আমি সামুব্লগের কথা অনেক বলেছি। আমার নিক চানাচুর এটা আমি একদিন মুখ ফসকে বলে ফেলেছি। তার ধারণা আমি অনেক ভালো লিখবো। এজন্য সে আমার লেখা পড়তে ব্লগে ঢুকবে। কিন্তু হতাশই হতে হবে। সে নিক নিবে, সিডাক্সিন বা ঘুমের বড়ি টাইপের কিছু!

আজকে মনটা ভয়াবহ ধরনের খারাপ। মন খারাপের কথা কাউকে বলা যায় না সে যেমন কারণই হোক। অনেকের ধারণা মন খারাপ তারাই বলে যারা অন্যদের কাছে সিমপ্যাথী পেতে চায়। আমি নিজেও ভাবি। আমার মনেহয় এটা এক ধরনের ন্যাকামি। কোনোভাবে এটা কারও কাছে প্রকাশ করে ফেললে পরে খুব পস্তানি লাগে। নিজেকে বহুত সমবেদনা দিলাম। দেয়ার পর পোস্টটা লিখলাম। কেমন হয়েছে? :P
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×