উপকরণ : দুই কালার উল (আমি নিয়েছি হলুদ আর সাদা- কদম ফুলের কালারের উল পাইনি), শক্ত কাগজ, ব্লেড, কাচি আর তার ।
১। প্রথমে শক্ত কাগজ নিয়ে গোল করে কাটতে হবে
দুটি গোল কাগজ কেটে তার মাঝে আবার গোল ছিদ্র করে কাটতে হবে । নিচের চিত্রের মত...

২। তারপর কাগজ দুইটা একসাথে করে করে দুই কালার উল এক করে গোল কাগজটিকে পেচাতে হবে । শক্ত করে পেচাতে হবে । নিচের চিত্রের মত-

৩। উল টাইট করে পেচাতে পেচাতে অনেক বড় করতে হবে । মাঝখানের ছিদ্রটি একেবারে বরাট হয়ে যাবে । নিচের চিত্রের মত-

৪। পেচানো শেষ হলে ব্লেড দিয়ে মাঝখান দিয়ে কাটতে হবে । নিচের চিত্রের মত-

৫। সম্পূর্ণ কাটা হলে নিচের ছবির মত দেখা যাবে । কাগজগুলোও দেখা যাবে । তারপর তার দিয়ে শক্ত করে ধরে কাগজগুলো কেটে ফেলতে হবে । আমার কাছে শক্ত তার ছিল না তাই নরম তার দিয়ে বেধেছি ।

৬। শক্ত করে বাধার পর দেখুন কত সুন্দর কদম ফুল হয়ে গেল ।

৭। আমি কয়েকটি ফুল বানিয়ে একত্রে রেখেছি । গাছের পাতা কাপড় দিয়ে তৈরী করা যায় । কিন্তু আমার কাছে প্লাস্টিকের ফুলের পাতা ছিল তাই দিয়ে কদম ফুলের পাতা দিয়ে দিয়েছি ।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

