somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটাই দাবী এবং সময়ের দাবী...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত এডমিন প্যানেল- সময়ের দাবী নিয়ে আজ এসেছি। অনেক হয়রান পেরেশান-ত্যক্ত বিরক্ত, মন খারাপ বিতৃষ্ণা ইত্যাদি ইত্যাদি নিয়ে আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত এডমিন, এই ব্লগে পদার্পন করেছি প্রায় সাত বছর। অনেক ব্লগেই ব্লগিং করেছি, অনেক আড্ডা দিয়েছি-আনন্দ করেছি কিন্তু কোন ব্লগেই লেখালেখিটা স্থায়ী হয়নি। অন্য ব্লগগুলো কিছুদিনের মাঝেই সকল জৌলুস হারিয়ে মেঘলা দিনের মত হয়ে যায়। সেখানকার ব্লগে পোস্ট করেও মন্তব্য পাওয়া যায় না কিংবা মন্তব্য করা হয়েও উঠে না। কিন্তু সম্মানিত এডমিন, এখানে সাত বছর যাবত কঠোর মনোবলে- পরিশ্রমের সাথে পোস্ট দিয়ে আসতেছি তো আসতেছিই এবং সবার সাথে সৌহার্দপূর্ণ মনোভাব, ভাই বোন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত ধরে ব্লগিংয়ের পথ চলাটা থামাতে পারছি না। কিন্তু দু:খের বিষয় এই যে, এখানে কিছু পোস্ট করা মাত্রই, সব লেখা মুহুর্তেই চুরি হয়ে যায়। লোকজন এসব লেখা নিয়ে নিজের নামে চালিয়ে প্রশংসা কুঁড়ায়। অনেকেই মনকে এ বলে প্রবোধ দেন যে, লেখা ভাল হইছে তাই নিছে তাতে কি আর হইল। ভালই হইছে কিন্তু সম্মানিত এডমিন আমি কিন্তু মাইনা নিতে পারি না। মনে কষ্ট লাগে এত কষ্ট আর শ্রম সময় অপচয় করে লেখাগুলো মানুষজন কেনোই বা নিজের নামে চালিয়ে দিবে। সমাবেশ আমার সাথে কে কে একমত হাত উঠান।

সম্মানিত এডমিন একটাই দাবী ছিল এখন- ধুরু যা-ল্যাপির চার্জ শেষ ভাষন শেষ করতে পারব বলে মনে হয় না। সে যাই হোক- একটাই দাবী এখানকার লেখাগুেলাতে কপি অপশনটা উঠিয়ে দিলে আমরা যারা অলেখক অকবি তাদের অনেক উপকার হইতো যদি আপনারা সুদৃষ্টি দেন এই আর কি।

এ দাবী কেবল আমার দাবী নয়-এ দাবী সামু ব্লগের প্রত্যেকটা ব্লগারের দাবী। চোর চোর করে করে প্রত্যেকদিন চিল্লাইতে চিল্লাইতে আর ভালা লাগে না -শুনছেন নি- গলা শুকাই গেছে গা-পানি দেন। আসল কথা হলো যত চোর দেখলাম সে চোর গুলো এখান থেকেই বেশীর ভাগ কপি পেস্ট করে নিজের নামে লেখা চালায়।

এ দাবী মেনে নিলে আমরা ব্লগাররা অনেক উপকারিত হইতাম। একটু চেস্টা কি নেয়া যায় না। আজকের মত আসি।

ভাষনটি শেষ হলো।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×