বৃষ্টি কাব্য
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
#বৃষ্টি_কাব্য
এই আশ্বিনের গা বেয়ে ঐ
নামছে আষাঢ় বৃষ্টি
হীমাবেশে লাগছে ভালো
খুব আরামের সৃষ্টি।
তীব্র গরম গেলো মরে
শান্তি শহর জুড়ে
বৃষ্টি ছুঁয়ে আছি দাওয়ায়
দেখছি দূরে দূরে।
মান কচুটার পাতা চুয়ে
বৃষ্টির ফোঁটা ধূলায়
উড়ছে ধোঁয়া বস্তি ঘরে
খিচুড়ি কী চুলায়?
গাছের ডালে কা কা ডাকছে
ভেজা কাক'টা সুরে
আসুক বৃষ্টি ঝুমঝুমাঝুম
আসুক আরও জোরে।
পরগাছা'রা মরে গেছে
ঝুলছে গাছের ডালে
বৃষ্টির জল'রা খেলছে পাতায়
নেচে তালে তালে।
বিছনায় শুয়ে কান পেতেছি
শুনছি বৃষ্টির আওয়াজ
বৃষ্টি'রা সব টিনের চালায়
তুলছে সুর কুচ কাওয়াজ।
ঝরছে বৃষ্টি ঝিরিঝিরি
কভু ঝরছে ধীরে
বৃষ্টি তোরা বাড়ি গিয়ে
আসিস আবার ফিরে।
হাওয়ার ঝাপটায় কাঁপছে পাতা
পাতায় বৃষ্টির ছোঁয়া
বৃষ্টির দিনে মন যায় আমার
সুখের তরে খোঁয়া।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন