somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের স্বপ্ন দেখার ও স্বপ্ন ভঙ্গের ঐতিহাসিক যন্ত্রণা

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি পুরুষ বা নারী যে-ই হোন না কেনো, স্বাভাবিক যৌনক্ষমতার অধিকারী হলে আপনার নিশ্চয়ই রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি চরম আকর্ষণ। থাকাটাই কি স্বভাবিক নয়? খুবই স্বভাবিক। এই থাকা ও বাস্তবায়নের ফলে জীবজগতের ধারাবাহিকতা বজায় রয়েছে। ভাবুন তো যদি না থাকতো যৌনাকাঙ্ক্ষা ও যৌনাচার, তা হলে থাকতো কি প্রাণের এমন ধারাবাহিকতা? থাকতো কি হৃদয়ের গহীনে সৌন্দর্যক্ষুধা?
সৌন্দর্যতৃষ্ণা কেনো?
চোখের আয়নায় ধারণ করা প্রতিটি চিত্র সযত্নে স্ক্যান করে মন তথা হৃদয়। সে সৌন্দর্যপাগল। রাডারের মতো দ্রুত মন সাড়া দেয় সুন্দর যে কোনো কিছুতেই; সবথেকে বেশি সাড়া দেয় বিপরীত লিঙ্গের মানুষে। চোখ তা মনের স্ক্রীনে অনেক সময় নিয়ে প্রতিফলন ও বিশ্লেষণ করে। স্বাভাবিকভাবেই মানুষ বোধ করে তীব্র আকর্ষণ সেই বিপরীত লিঙ্গের সৌন্দর্যের প্রতি।
আমরা সকলেই সৌন্দর্য প্রিয়-- হোক তা আবরণের সৌন্দর্য, হোক তা ধরণের সৌন্দর্য, হোক তা কর্মের সৌন্দর্য, কিংবা প্রকাশঅযোগ্য লাবণ্যপ্রভা। সৌন্দর্য দেখলে তাতে চোখ সাড়া দেবেই যদি থাকে স্বাভাবিক বোধ সচল আর অনুভূতিপ্রবণ।
আমরা সৌন্দর্যে তাড়িত হই, আপ্লুত হই, ভাবিত হই, মুগ্ধ হই, ব্যস্ত হই, এবং সবশেষে ক্লান্ত হই। সৌন্দর্যবোধের প্রয়োজন ফুরিয়েছে ভেবে নেই, কিংবা ভেবে বিরক্ত হই এবং পূর্বতন সৌন্দর্যে বিমুখ হই। আহা! সকালের ফুল বিকেলে আর থাকে না আরাধ্য। সব সাধ আর বোধের আনন্দ উবে যায়, এক সময়, যায়ই, যাওয়াই তার নিয়তি। শুধু থাকে হৃদয়ে ব্যকুলতার করুণ ইতিহাস!

প্রতিটি সৌন্দর্যপ্রবণ ছেলে মনে মনে কল্পনা করে রাজকুমারী, খোঁজে অপরূপা সুন্দরী-- জীবনের জন্য। প্রতিটি মেয়ে জীবনভর স্বপ্ন দেখে তুলনাহীন এক রাজকুমারের-- মনে মনে খোঁজে স্বপ্নের সেই অতুলনীয় পুরুষ। সৌন্দর্যকাতরতায় ও অন্বেষণে কী মিল আমাদের সকলের মধ্যে! কিন্তু বাস্তবে ছেলেটি যা পায় তা তার স্বপ্নের কোনো রাজকুমারী নয়, মেয়েটি যা পায় তা স্বপ্নপুরুষ নয়। অন্তত কিছু দিন চলে গেলেই বোঝে!! বোঝার জন্য আসলে মানুষের কিছুদিন অপেক্ষা করতে হয়।

স্বপ্ন গড়তে সময় লাগে দিনের পর দিন, ভাঙতে লাগে মাত্র একটি দিন, কিংবা কয়েকটি মুহূর্ত মাত্র।

এই নিয়েই তো মানুষ জীবন ধারন করে, তাই না?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×