somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন বারবার সাকিবকে এভাবে হয়রানি করা ?

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সম্পদ কিভাবে রক্ষা করতে হয় সেটা উরুগুয়েকে দেখে শিখার আছে। একটা প্রমানিত ভিডিও থাকার পর ও, ৩য় বারের মত অপরাধের পুনরাবৃত্তি করার পর ও একটা দেশের প্রেসিডেন্ট সুয়ারেজের পক্ষে বিবৃতি দেয়। ফুটবল ফেডারেশন, প্লেয়ার এবং পুরো দেশবাসি ওর পিছনে গিয়ে দাঁড়ায়। ওকে লজ্জা না ভেবে বিমান বন্দর হতে রিসিভ করে নিয়ে আসে। এই ছেলে দেশের জন্য উজাড় করে দিবে নাতো কার জন্য দিবে?
আর আমরা? সময় সুযোগ পেলেই যে কাউকে মুহূর্তে ফাঁসিতে লটকে দেই।

সাকিব আল হাসানের কথারে অন্যভাবে তুলে ধরা হচ্ছে!সংবাদমাধ্যমের এই টাইপের কোন কথাই বিশ্বাস করতে ইচ্ছে করেনা! "দেশ নয়, টাকা চাই সাকিবের" - পত্রিকার হেডলাইন। এই হল আমাদের দেশের বেগুনি সাংবাদিক।

আমরা যারা এলাকায় যেসব ছোটখাটো ক্লাব/টিমে খেলি,কোন ব্যাপারে চূড়ান্ত রকমের মন খারাপ হইলে 'ধুর,আর খেলবোই না এই টিমে' কথাটা অসংখ্যবার বলি,কিন্তু কথাটা বলে মিনিট পাচেকের মধ্যেই ভুলে গেছি। ওইসব টিম আর দেশের হয়ে খেলা এক না,জানি! তবে কোচের সাথে বাদানুবাদের কোন পর্যায়ে সাকিব কি বলছে,সেইটাও জানা দরকার!আর একেবারেই ব্যক্তিগত পর্যায়ের কথা নিয়ে এত হুলস্থুল হওয়ার জন্যে মিডিয়ার দায়ই বেশি!

বিসিবির কাছ থেকে ছুটি পাওয়ার মৌখিক আশ্বাস পেয়েছিলেন, সঙ্গে পাওয়ার কথা ছিল সিপিএলে খেলার অনাপিত্তপত্রও। কিন্তু শেষ পর্যন্ত এর কিছুই পেলেন না সাকিব আল হাসান!
মৌখিক সম্মতি নেওয়ার পর এনওসি পরেও পাঠানো যায়,এরকম অসংখ্য উদাহরণ আছে।আর সাকিব চলে যাওয়ার পর তারে ডেকে পাঠানোর মানে কি?!ভাবটা এমন সাকিব যাইতেছে, এরা যাওয়ার পরে তা জানতে পারছে।ফাইজলামি!ক্যারিবিয়ান তো জিন্দাবাজার পয়েন্ট না,গেলাম আর চলে আসলাম।যাওয়ার সাথে সাথে আবার ফিরে আসতে হবে,এইটা বিরাট পেইনফুল!আর সাকিব অনাপত্তিপত্র পাবে,এটা জেনেই গেছে আমি সিউর!সে সব নিয়ম ভাইংগা জোর কইরাই গেছে,এইটা জীবনেও আমি বিশ্বাস করিনা!

সব মানুষেরই ধৈর্য্যের একটা সীমা আছে । খুঁত খুঁজতে চাইলে যে কোন মানুষেরই ক্ষণে ক্ষণে ভুল ধরা যায় । আসলে সাকিব এ পোড়া দেশে জন্ম নিয়েই ভুল করছে ।আমরা সাকিবের মত ট্যালেন্টদের যোগ্য না ,কখনো এরকম ট্যালেন্টেড কাউকে প্রোডিউস করতে পারব বলেও মনে হয় না। অনন্ত জলিল মার্কা মুর্খরাই এদেশের সবকিছু নিয়ন্ত্রণ করবে । দেশের সিনেমা,ক্রিকেট ধ্বংস করবে আর আমরা তালি বাজাব । বাহ ,জলিল সাহেবতো আন্তর্জাতিক মানের সিনেমা বানাইছে, পাপন সাহেব তো স্কুলের হেডমাস্টারের মত স্ট্রিক্ট।

এ অবস্থা চলতে থাকলে প্রকৃত গুণীরা হারিয়ে যাবে । যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মে না।যে বাংলা একসময় সমগ্র ভারতে শিল্প,সাহিত্য,খেলাধুলা ,বিজ্ঞান লিড দিত তারাই এখন সবচে পিছিয়ে !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×