somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে মানুষ প্রজাতির একজন ভাবতে খারাপ লাগছ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উফ... আমি আর পারছি না, খবরের পাতার যে পাতাতেই (দেশ কিংবা সারাবিশ্ব) যাই না ক্যানো একটা কমন শব্দ চোখে পড়ে "ধর্ষণ", আমি আর চাই না এই শব্দটি একটিবারের জন্য দেখতে, আমি কি খবরের কাগজ পড়া বন্ধ করে দিবো ? সেই সব মানুষ সম্বন্ধে আমার কিছুই বলার নাই কারণ তারা বিবেকহীন মানুষ, আর বিবেকহীন মানুষ পশুর সমান। দেশে ইসলামিক বা ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মভিত্তিক আইন বাস্তবায়নের পক্ষে আমি কখনই ছিলাম না তবে আজ মনে হচ্ছে এবং গভির ভাবে মনে হচ্ছে দেশে ইসলামিক আইন জারি হোক, দেশে সবাই ঈমান নিয়ে চলুক এবং প্রতিটি অপরাধীকে দেয়াহক সর্বচ্চো শাস্তি, দেশে থাকবে না কোনো ছাত্রলীগ কিংবা ছাত্রদল অথবা শিবির, দেশে থাকবে প্রতিটি মানুষের নিরাপত্তা।
এত দিন পর বুঝলাম আল্লাহ্‌ ক্যানো এইরকম আইন বা শাস্তির বিধান দিয়েছেন কারণ তিনি জানতেন তিনি পশুর থেকেও বর্বর জন্তু মানুষ সৃষ্টি করেছেন। পশুরাও বলপূর্বক সেক্স অর্থাৎ ধর্ষণ করে না, মানুষ হল পশুর থেকেও বর্বর আর অধম, নিজেকে মানুষ প্রজাতির একজন ভাবতে খারাপ লাগছে।

ব্লগে এই নিয়ে অনেক লিখা লিখি হয়েছে কিন্তু আমি এর আগে এই বিষয়ে কখন লিখিনি , আমি সব সময় ভাবতাম এসব বিচ্ছিন্য ঘটনা কিন্তু এখন দেখছি এটা মহামারি আকার ধারণ করেছে ! আমি অবাক হই এই যুগে এসব কিভাবে সম্ভব ? দিন দিন না আমরা শিক্ষিত হচ্ছি, দিন দিন না তথ্য-প্রযুক্তি আমাদের হাতের নাগালে আসছে তাহলে ক্যানো দিন দিন আমাদের মনুষ্যত্ব নিম্নমুখী হচ্ছে? আমি কোনো উত্তর খুজে পাই না।

ভারত কিংবা বাহিরের দেশে যখন এসব হয় তখন নিজেকে বলি "ওসব দেশের মেয়েরা অনেক খোলা-খুলি চলাফেরা এবং কাপড় পড়ে, ওসব দেশে হতে পারে।"
কিন্তু আমাদের দেশে মফস্বল শহরে এবং গার্মেন্টস কর্মীরা কি খোলা-খুলি চলাফেরা এবং কাপড় পড়ে?
আজ যখন খবরের কাগজে পড়লাম " আরিচা সড়কে চলন্ত বাসে ধর্ষণ" লিঙ্ক Click This Link

তখন আমার শরীর শিউড়ে উঠল ! কোথায় আছি আমারা?!
আজ আমার ভয় হয় প্রেমিকাকে নিয়ে কোথাও যেতে।
আজ আমার ভয় হয় নিজের বোনকে নিজের বাহিরে যেতে।
চিরিদিকে দেখি শুধু হায়নার দল জিহ্বা বের করে লালা ফেলছে আর অপেক্ষা করছে শিকারের ! আমার প্রেমিকা নাকি আমার পরিবার শিকারে পরিণত হয় এই অতঙ্কে থাকি আমি !!!

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×