মাজিদ মাজিদির পরিচালনায় ফাদার দেখলাম। ইরানী মুভি। খুব ভালো লাগল। মাজিদ মাজিদির অন্যান্য মুভি যেমন চিলড্রেন অফ হ্যাভেন, কালার অব প্যারাডাইস মুভি গুলোর মতই পারিবারিক দৃঢ় বন্ধন ফুটে উঠেছে এই মুভিতে, নিও রিয়েলিজমের মুভিগুলোর মতো।
কাহিনী মেহরোলাহ নামের ১৪ বছর বয়সী এক গরীব ছেলেকে নিয়ে। বাবার মৃত্যুর পরে সে শহরে যায় পরিবারের জন্য উপার্জনের ব্যবস্থা করতে। বেশ কিছুদিন পরে জমানো টাকা আর মা- বোনদের জন্য নানা জিনিস কিনে অনেক পথ পাড়ি দিয়ে ফিরে আসে মেহরোলাহ। কিন্তু তার 'মা বিয়ে করেছে এক পুলিশকে' - এই খবর টা ক্রোধান্বিত করে মেহরোলাকে , তার বিচারে দোষী সাব্যস্ত হয় পুলিশ অফিসার। তার মা এখন বোনদের নিয়ে পুলিশ স্বামীর সাথে নতুন বাড়িতে থাকে, রাগ করে মেহরোলাহ একাকী থাকে তাদের পুরানো বাড়িতে - দৃঢ় প্রতিঞ্গা পুলিশ অফিসারকে একটা শাস্তি দিতে হবে। কিন্তু ঘটনাচক্রে তাকেই আশ্রয় নিতে হয় সেই পুলিশের বাড়িতে। তারপর একদিন পুলিশের পিস্তল নিয়ে দুই বন্ধু মিলে পালিয়ে যায় সেই শহরে ... ...
মা-ছেলের একটি দৃশ্য খুব নাড়া দিয়ে যায় মনকে। অবশ্যই ভালো লাগবে ... বিয়ে করার পর পুলিশের ভালোবাসার রোমান্টিক দৃশ্যটি। মাস্ট সি ফর পিওর এন্টারটেইনমেন্ট!
ওয়ানস অাপন আ টাইম ইন দ্যা ওয়েস্ট (১৯৬৮)
এই মুভিটা দেখে আমি টাশকি খেয়ে গিয়েছিলাম। প্রিন্টটা এত ভালো ছিল যে আমি ভেবেছিলাম ২০০৮ সালের মুভি। পরে নেট ঘাটতে গিয়ে দেখি ১৯৬৮। ওয়েস্টার্ন মুভি।
সার্গেও লিওনির পরিচালনা। এ এক নতুন শহর গড়ে তোলার কাহিনী। একই দিনে শহরে আসে সুন্দরী এক মহিলা, আর একজন অপরিচিত ব্যাক্তি, বন্দুকবাজ লোক, নাম জানে না কেউ, সবাই চিনে হারমনিকা দিয়ে। সে কথার জবাব দেয় হারমনিকা বাজিয়ে।
একই দিনে সুন্দরী আসার আগে তার সদ্য বিবাহিত স্বামী আর সন্তানদের হত্যা করে কিছু লোকজন। স্বামীর সম্পত্তি আকড়ে ধরতে চান সুন্দরী, তাকে সাহায্য করতে এগিয়ে আসে হারমনিকা, অন্যদিকে সেই সম্পত্তি গ্রাস করতে চায় ফ্রান্ক নামের আরেক বন্দুকবাজ। মাঝখানে হাজির হয় শায়ান নামের আরেক জেল পালানো আউটল, যার আছে একটি সুসংগঠিত দল। এদের নিয়েই তৈরী সিনেমা।
অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ রয়েছে মুভিতে, আছে আরও অসাধারন কিছু সাউন্ডট্রাক। গোলাগুলি আর 'ড্র' আছে বেশ কিছু। যারা ওয়েস্টার্ন ভালোবাসেন তাদের জন্য মাস্ট সি মুভি।
[সিনেমাখোর গ্রুপে পোস্ট করা হয়েছে। গ্রুপে যোগদানের জন্য
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


