somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্মা, আপনি সুস্থ্য হয়ে উঠেন!

১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্মা ব্যাপারটা যে কি সেটা বুঝতে আমার আঠারো বছর লেগেছে।
এবং বাসা ছেড়ে সাড়ে তিনশ মাইল দূরে আসতে হয়েছে।

আমার মা মোটেও অসাধারন কোন মহিলা নন, বাংলাদেশের আর বাকী লাখ লাখ গৃহিনীর মত মোটাসোটা ভদ্রমহিলা যিনি তার জীবনের বিশাল অংশ রান্নাঘরে স্বামী আর সন্তানদের রান্না বান্না করেই কাটিয়েছেন। আব্বা সারাদিন অফিসে থাকতেন তাই শাসনের কাজটিও তাকে করতে হতো। এবং এ কারনে আমাদের চরম শত্রুতে পরিনত হয়েছেন ছোটবেলায়। তাই বলে অন্যায় আবদার করতে কখনো পিছপা হইনি এবং তিনিও তার সাধ্যমত মান সম্মান বজায় রেখে তা পূরন করার চেষ্টা করে গেছেন।

আম্মার সাথে মারামারি কমে গিয়ে শূন্যের কোঠায় দাড়াল যখন স্কুল পাশ করলাম। রাগারাগি বন্ধ হলো না, ষাড়ের মতো চিৎকার করে ঝগড়া করেছি বহুদিন। তারপর একদিন চলে এলাম বাসা থেকে। দুমাস ছ'মাসে একবার করে বাসায় যাই। দুদিন চারদিন করে থেকে আসি, সারাদিন বাসায়ই কাটাই, কোথাও যাই না। আম্মার অধিকার আদায়ে সাহায্য করি। প্রতিদিনই একবার ফোন করে কথা বলার চেষ্টা করি, মাঝে মাঝে অনুযোগ - "কি আম্মা, কোন খোজ খবর নেন না!" আম্মা হাসেন, আমিও হাসি!

ছোট ভাইটিকে বলি আমার উপলব্ধির কথা, সে এখন আমার সেই স্টেজ পার করছে। বলি, একবার বাসা ছেড়ে বের হয়ে আস, তারপর বুঝবি। ছোট একটি খালাতো বোন আছে, তাকে বোঝাই, কেউ বুঝে না, আমি তাদের সঠিক সময়ের অপেক্ষায় থাকি।

আম্মা সারাজীবনই অসুস্থ্য। নানা সমস্যায় জর্জরিত হতে হতে নিজের দিকে তাকাননি, নানা রকম রোগকে বাসা বাধতে দিয়েছেন সযত্নে। এখন প্রতিদিনই কোন না কোন প্রবলেম থাকে, আজ মাথা ব্যাথা তো, কাল প্রেসার হাই, পরশু মাজায় ব্যাথা, নয়তো মাথা ঘুরায় ইত্যাদি ইত্যদি। এখন ভুগছেন এপেন্ডিক্সের ঝামেলায়। ওষূধ দিয়ে দমিয়ে রেখেছেন ডাক্তার। সামনে অপারেশনের ডেট। প্রতিদিন একবার করে কথা হয়, তিনি ঘুমের জন্য কথা বলতে পারেন না। পাওয়ারফুল ঘুমের ওষুধ খেয়ে পেটের ব্যাথা কমান।

আমার খুব ভয় লাগে, হাবিজাবি স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। নানা আজেবাজে চিন্তা মাথায় ঘোরে। আম্মার জন্য একটা সিল্কের শাড়ি কিনেছি মাসখানেক আগে, এখনো দেয়া হয় নাই, বাসায় যেতে ইচ্ছে করে, সময় পাই না। আর ভয় লাগে। আম্মার জন্য দোয়া করি, তিনি যেন সকল শংকা কাটিয়ে উঠেন।



আমার মেজ ভায়ের পচিশ বছর লেগেছিল মা কি জিনিস সেটা বুঝতে। যেদিন আম্মা বাসা ছেড়ে বাসে উঠেন, সে তখন সারা পৃথিবীকে কাপিয়ে চিৎকার করে কেদেছিল।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×