আসুন ১৮০০০ প্রতিবাদী গ্রাহক আজকে এই স্ট্যাটাস শেয়ার করি:
বিরক্তিকর এসএমএস এবং দুর্বল নেটওয়ার্কের প্রতিবাদে আগামীকাল ১লা জুন আমি আমার এয়ারটেল সিমটি বন্ধ রাখবো, আপনিও প্রতিবাদ করুন, আপনার সিমটি বন্ধ রাখুন এবং অন্যদেরকে বন্ধ রাখতে অনুরোধ করুন।
ইভেন্ট ১: Click This Link
ক্রিয়েটেড বাই:
মোবাইল অপারেটর থেকে মেসেজ আসলেই নগদে ডিলিট- পড়ার সময় নাই
অ্যাটেন্ডিঙ: ১৮,৭২৪ জন
মে'বি অ্যাটেন্ডিঙ: ৩,৫৭২ জন
রিপ্লাইয়েল অপেক্ষায়: ৭১,৫৭৩ জন
অ্যাটেন্ড করবেন না: ৭,৫০৯ জন
ইভেন্ট ২: Click This Link
ক্রিয়েটেড বাই: Click This Link
অ্যাটেন্ডিঙ: ২৬৪ জন
মে'বি অ্যাটেন্ডিঙ: ৪৮ জন
রিপ্লাইয়েল অপেক্ষায়: ৮৭৯জন
অ্যাটেন্ড করবেন না: ৩৯ জন
ইভেন্ট ৩: Click This Link
ক্রিয়েটেড বাই: http://www.facebook.com/kingsolomon47
অ্যাটেন্ডিঙ: ১,৬৯৭ জন
মে'বি অ্যাটেন্ডিঙ: ২৯২ জন
রিপ্লাইয়েল অপেক্ষায়: ৩,৮৬০ জন
অ্যাটেন্ড করবেন না: ৬৮৩ জন
ফেসবুক কোশ্চেন:
Click This Link
হ্যা : ২৭০৬ জন
না: ২৮১ জন
এই প্রতিবাদে অংশ নিতে ব্লগে শেয়ার করেছেন যারা:
সামুতে:
Click This Link
somewhereinblog.net/blog/kauser_pranjal/29380738
এখন সরিয়ে ফেলা হয়েছে
পচাআলু ব্লগে:
http://prothom-aloblog.com/posts/16/127558
কমেন্ট আকারে:
Click This Link
গুগল সার্চ কৈরা এইসব পাইসি, পাইনাই এরকম আর্ও থাকতারে
-------------------------
দিন কয়েক আগের কথা।
কোন এক তামিল নায়িকার ওয়ালপেপার ডাউনলোড লিংক-সমেত একটি এসএমএস আসে আমার এক বড় ভাইয়ের Airtel মোবাইলে। বিরক্ত হয়ে তিনি Airtel কাষ্টমার কেয়ারে ফোন করলেন।
: আপনারা এইসব আজেবাজে জিনিস কেন পাঠান?
: স্যার, ডাউনলোড করে দেখুন স্যার, ভালো (!!) লাগবে।
কিছুদিন পূর্বে Airtel এ রূপান্তরিত হবার পূর্বে Warid একই রকম এসএমএস দিয়ে গ্রাহকদের বিরক্তি উৎপাদন করেছে, বিশেষ করে গত ডিসেম্বরে শাহরুখ খান এর কনসার্ট উপলক্ষ্যে তাদের এসএমএস এর পরিমান ছিল সবচে' বেশী। অবশ্য পরে বোঝা গেল, অপ্রকাশ্যে থেকে এয়ারটেলই এর প্রধান উদ্যোক্তা।
বিভিন্ন সেবার অফার নিয়ে মোবাইল কোম্পানিগুলো এসএমএস পাঠাবে, এটাই স্বাভাবিক। এসএমএস-গুলো অনেকক্ষেত্রেই উপকারী, এটাও অস্বীকার করা যায় না। কিন্তু দিনে তিনটি বা ততোধিক এসএমএস অবশ্যই বিরক্তিকর। কাজের মাঝখানে কিংবা অন্য কোন ব্যস্ত মুহূর্তে একটি এসএমএস অনেক সমস্যা সৃষ্টি করতে পারে।
সাম্প্রতিক সময়ে এয়ারটেলের এসএমএস এর সূচীতে জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন ভারতীয় গান আর নায়িকাদের ওয়ালপেপারের লিংক। 'ভালোবাসার টানে, পাশে আনে' - এমন ট্যাগলাইন নিয়ে যে কোম্পানি তার যাত্রা শুরু করেছে, এসকল কার্যাবলী তার সাথে সঙ্গতিপূর্নই বটে। তবে ভালোবাসার টানে আমরা যেন আমাদেরকে গিলে খাবার জন্য প্রস্তুত করে না তুলি সে ব্যাপারে আমাদেরই সচেতন হওয়া দরকার। বাংলাদেশী সংস্কৃতিকে আরও বিকশিত করবে - বাংলাদেশের নাগরিক হিসেবে এয়ারটেলের কাছ থেকে এমনটি চাওয়া আমাদের অধিকার, দাবী।
বাংলাদেশে ভোক্তারা তাদের অধিকার নিয়ে যথেষ্টমাত্রায় সচেতন নন। এয়ারটেলের গ্রাহক হিসেবে আমরা সেবা অর্থের বিনিময়ে কিনে নিই, কিন্তু সেবা কিনে নেয়ার মাধ্যমে আমাদের ব্যক্তিক অধিকারগুলো বিকিয়ে দিই না। যখন তখন এসএমএস পাঠিয়ে আমাদের ভোক্তা অধিকারের লঙ্ঘন হয় এবং এর প্রতবাদ করা আমাদের দায়িত্ব।
আগামী ১লা জুন, ২০১১ তারিখে এয়ারটেল এর বিরক্তিকর এসএমএস এর প্রতিবাদে তাই আসুন আমরা আমাদের এয়ারটেল সিমটি ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখি। একদিন বন্ধ রাখলে হয়তো কোম্পানির অনেক ক্ষতি হবে না, কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো, নিজেদের অধিকার রক্ষায় আমরা প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে পারি। একটি দিনের জন্য একটি সিম কার্ড বন্ধ রাখলে আমাদের খুব বেশী ক্ষতি হয়ে যাবে না আশা করি, যদি পূর্বেই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে। কিন্তু একটি দিনের সম্মিলিত প্রতিবাদ এয়ারটেলের বিরক্তিকর এসএমএস থেকে রক্ষা করবে - এমনটিই বিশ্বাস করি আমরা।
সুতরাং, আসুন আগামী ১লা জুন, ২০১১ তারিখে আমাদের Airtel সিমটি বন্ধ রাখি।
নোট:
যদি আপনি এ বিষযে একমত হন তবে একাত্মতা ঘোষনা করতে এই নোটের বক্তব্য ছড়িয়ে দিন সবার মাঝে, শেয়ার করুন সবখানে। নিদেনপক্ষে, প্রশ্নের উত্তরে আপনার মতামত জানিয়ে ভোক্তা অধিকার আদায়ে ভূমিকা রাখুন।
প্রশ্নের লিংক:
Click This Link
ইভেন্ট লিংক:
Click This Link
মূল লেখা: http://goo.gl/NtPY8

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

