somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঞ্জনা আমি আর আসবো না - কি মিউজিক্যাল সিনেমা?

০৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা ঠিক কোন পোস্ট নয়। ফেসবুকে মিউজিক্যাল সিনেমা নিয়ে কোন একটা স্ট্যাটাসে বেশ আলোচনা হয়েছিল - সেখান থেকেই এই পোস্টের জন্ম। এই পোস্টে আলোচনা আশা করছি - আমার সত্যিটা জানা দরকার।

প্রথমেই বলে নিই - আমি সিনেমা বিষয়ে খুবই অজ্ঞ মানুষ, থিওরীর জ্ঞান সামান্যরও কম, তাই মিউজিক্যাল ফিল্ম টার্মটা নিয়ে তর্ক করা আমার সাজে না এবং যা বলেছি তা সামান্য জ্ঞানের উপর নির্ভর করেই বলা।
শুরুটা ছিল বাংলাদেশে মিউজিক্যাল সিনেমা সম্ভব কিনা - সে বিষয়ে একটি ছোট্ট প্রশ্ন রেখে। বলিউডের বডিগার্ড সিনেমার তেরীমেরী গানের নকলে একই সুরে লিরিক পরিবর্তন করে যে গানটা তৈরী হয়েছে সেই গানকে সামনে রেখে আশা ব্যক্ত করেছিলাম - ভালো মিউজিক তৈরী করতে পারলে সেই অনুযায়ী লিরিক তৈরী করা সম্ভব, সেটা দেখা যাচ্ছে। সুতরাং, হয়তো মিউজিক্যাল সিনেমার উদ্যোগ নিলে খুব একটা কঠিন হবে না। মিউজিক্যাল সিনেমার উদাহরণে আমি 'মাই ফেয়ার লেডি' ধরনের সিনেমাকে বুঝিয়েছিলাম, রঞ্জনা আমি আর আসবো না - ধরনের সিনেমাকে নয়। এই নিয়েই শুরু - সত্যিই কি রঞ্জনা আমি আর আসবো না - কি মিউজিক্যাল সিনেমা? এবং মিউজিক্যাল সিনেমা বলতে আসলে কি বোঝায়?

শুরু হলো যুক্তি পর্ব:
সব জ্ঞানের ভান্ডার উইকিপিডিয়ায় মিউজিক্যাল ফিল্মের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে - a film genre in which songs sung by the characters are interwoven into the narrative, sometimes accompanied by dancing. The songs usually advance the plot or develop the film's characters, though in some cases they serve merely as breaks in the storyline, often as elaborate "production numbers". A subgenre of the musical film is the musical comedy, which also includes a strong element of humor.
আমি এই সংজ্ঞায় অনেকটা মুগ্ধ। আমি ভেবে চিন্তে দেখলাম, মিউজিক্যাল ফিল্ম হিসেবে মাই ফেয়ার লেডি অথবা সাউন্ড অব মিউজিকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে - এখানে চরিত্ররা গান গায় এবং গানের কথাগুলো/নাচ বা অন্য কর্মকান্ডগুলো সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তোমার প্রতি আমি অনুরক্ত - এই কথাটাকে সরল বাংলায় বলা যায় এবং প্রায় সব সিনেমায়ই বলা হয় - আই লাভ ইউ/আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মাই ফেয়ার লেডি-তে এই কথাটা কিভাবে আসছে?
Just you wait, 'enry 'iggins, just you wait!
You'll be sorry, but your tears'll be to late! -
এই গানটা একই সাথে হেনরী হিগিনস এর প্রতি অনুরাগ এবং রাগ - দুটোই প্রকাশ করে। সিনেমার বাকী গানগুলোতেও একই ঘটনা। সাউন্ড অব মিউজিক সিনেমাতেও একই ঘটনা।

মিউজিক্যাল ফিল্মের হিস্ট্রীতে দেখা যাচ্ছে - মিউজিক্যাল স্টেজ পার্ফমেন্স থেকেই মিউজিক্যাল সিনেমার উৎপত্তি। প্রথম দিকে, মিউজিক্যাল স্টেজ ড্রামাগুলোকেই চিত্রিত করার মাধ্যমে মিউজিক্যাল সিনেমা তৈরী হয়, পরবর্তীতে আরও অগ্রসর হয়েই সাউন্ড অব মিউজিক ধরনের সিনেমাগুলো নির্মান করা হয় যেখানে গানই ন্যারেটিভ হিসেবে ব্যবহৃত, কিন্তু মঞ্চ নাটকের সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠে আরও বিস্তৃত হয়েছে। রূপবান যাত্রা তাই একটি মিউজিক্যাল যাত্রা এবং যাত্রা সম্পর্কে আমার সীমিত জ্ঞানের দরুন বেশী জোর দিয়ে বলতে পারছি না, সম্ভবত সব যাত্রাই মিউজিক্যাল জনরায় পড়বে।
এই উপমহাদেশে সত্যজিত রায়ের গুপী বাঘা এবং হীরক রাজার দেশে - দুটোই মিউজিক্যালের মধ্যে পড়বে। শিশুতোষ জনরা হিসেবেও ব্যাখ্যা করা যায় - তবে মিউজিক্যাল জনরায় আগে পড়ে।

অন্যদিকে এই সংজ্ঞায় যদি 'রঞ্জনা আমি আর আসবো না'- কে দেখতে যাই, তাহলে একে মিউজিক্যাল ফিল্ম বলা যায় না। কারণ সিনেমার মূল বিষয়বস্তু অবশ্যই গান - কিন্তু সেই গান ন্যারেটিভ হিসেবে ব্যবহার হয়নি। এই সিনেমাটিকে আমার 'মিউজিক্যাল সিনেমা' না বলে 'মিউজিক বেসড সিনেমা' বলতে বেশী ভালো লাগে।

আবার উল্টো যুক্তিও আছে - কোথাও কোথাও গান নিয়ে সিনেমাকেও মিউজিক্যাল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সে দিক থেকে চিন্তা করলে রঞ্জনা আমি আর আসবো না - ও একটি মিউজিক্যাল সিনেমা। হতেই পারে, আমার ভয়, এই সিনেমা দেখে কেউ যদি মিউজিক্যাল জনরা সম্পর্কে ধারণা পেতে চায়, তবে হয়তো অনেক ভুল একটা ধারনা নিয়ে সামনে এগোবে।


এইবার তর্কের পালা - একজন ভয়ঙ্কর অল্পবিদ্যাধারীকে সাহায্য করুন।
শুভকামনা :)
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×