যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত
রাত জাগা পথ তাকে ছুয়েছে কি এমন
ছোয়া যায় তবে পথ নিরবধি
যাই পেরিয়ে নাম ছাড়া ওই গ্রাম
যাই পেরিয়ে বিজন সাকো প্রিয় কোন নাম
যাও ফিরে ঘুম একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে যাক ঘরছাড়া পাখি
যাও ফিরে ঘুম একা জেগে শুধু রই আমি
ঘরে ফিরে যাক ঘরছাড়া পাখি
রাত জাগা পথ তাকে ছুয়েছে কি এমন
ছোয়া যায় তবে পথ নিরবধি
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত
ঘুম ভাঙ্গা পথ শেষ হতে বল কত বাকি
ভোর হবে বলে চোখ মেলে রাখি
ঘুম ভাঙ্গা পথ শেষ হতে বল কত বাকি
ভোর হবে বলে চোখ মেলে রাখি
রাত জাগা পথ তাকে ছুয়েছে কি এমন
ছোয়া যায় তবে পথ নিরবধি
যাই পেরিয়ে সকাল দুপুর রাত
যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত
রাত জাগা পথ তাকে ছুয়েছে কি এমন
ছোয়া যায় তবে পথ নিরবধি
যাই পেরিয়ে এই যে সবুজ বন
যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন
ভালো লাগে শুনতে , বার বার ।
যারা শুনেন নাই, তাদের জন্য ---- বাড়ি ফেরা - সঞ্জীব চৌধুরী
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



