মোসতাকিমের চাপ আবার জিগায়
বগুড়ার দই হালায় আবার জিগায়
সাতক্ষীরার সন্দেশ কত মজা তাই
পেট ভইরে খেয়ে নাও বুঝিছাও ভাই
...................
কালকে বিকালে ফোন আসলো একটা, ধরতে বিরক্ত লাগে । স্ক্রিনে লেখা দেখি অর্ক । ধরলাম । জানতাম ফোন করবে । দুপুরের একটা ঘটনার কারণে ওর ফোনের অপেক্ষায় ছিলাম । জিজ্ঞেস করল, কি করি । শুয়ে আছি, খেলা দেখি । রাইফেলস স্কয়ারের সামনে আসতে বলল ৬ টা ১৫ তে ।
সন্ধায় রেডী হচ্ছি, আবার ফোন । বের হইছি কিনা জিজ্ঞেস করল । এখনো বের হই নাই, রেডী হচ্ছি মাত্র। ঝাড়ি খাইলাম, কি আর করা ।
তাড়াতাড়ি বের হইলাম বাসা থেকে । ভাবলাম, কাছেই তো হেটেই যাই । ৫ মিনিটের মাথায় আবার ফোন । কোথায় এখন, বললাম পথে আছি । রিকশা ঘুরায় মোসতাকিমে যাইতে বললো । ভাবলাম, স্টয়িক ব্লিসের গানে তো কতবারই শুনলাম, কিন্তু চিনি নাতো । কোথায় ? বললো , জেনেভা ক্যাম্পে গেলেই নাকি দেখতে পাবো, বিশাল বড় করে লেখা, মোসতাকিম ।
মনে মনে ভাবি, কতবারই তো গেলাম ক্যাম্পের সামনে দিয়ে, কই , কখনো তো চোখে পড়লো না ।
যাই হোক, রিকশা নিলাম, ১৫ টাকা ভাড়া । ওখানে যাওয়ার পর এদিক সেদিক তাকাই, মোসতাকিম কই ।
সবসসময় যেই পথে যাই আর কি, রেসিডেন্সিয়াল স্কুলের পিছন দিয়ে গিয়ে ডানে ঘুরলাম । দুই দিকে চোখ ঘুরাইতে ঘুরাইতে কলেজ গেটে গিয়ে থামলাম । মোসতাকিম কই, কে জানে । রিকশা ভাড়া দিলাম । হালকা অনুযোগ, বিহারী ক্যাম্পের কথা বলে ওনাকে কলেজ গেটে নিয়ে গেলাম ।
চুপচাপ পকেটে হাত ঢুকায় দুইটা কয়েন বের করে দিয়ে দিলাম । না দিলেও আর কিছু বলতো না মনে হয় । দেওয়ার পরও কিছু বললো না , নিয়ে নিলো ।
অর্কো কে ফোন করি, মোসতাকিম কই, কলেজ গেট পর্যন্ত চলে আসছি, খুজে তো পাইলাম না ।
বলে, ডানে মোড় না নিয়ে সোজা আসলেই তো মোসতাকিম । বললাম আসতেছি ।
আবার রিকশা নিবে কে । হাটাই ভালো । যাই হোক , মোড়ে গিয়ে পাইলাম ওদের । অর্ক , মাসুদ ভাই , আর ওয়াহিদ ভাই । আরও আধা ঘন্টার মধ্যে আসলো বাপ্পী, তানভির আর সাইফ ভাই ।
একসাথে বসলাম । চাপ, স্যুপ আর স্প্রাইট খাইলাম । চাপের মধ্যে আবার তিন রকম । একটার নাম মনে আছে বটি চাপ, বাকি দুইটা মনে নাই । ও আচ্ছা লুচির কথা বলতে ভুলে গেছি । আরো খাইলাম ধুয়া আর ধুলা । দুই ঘন্টা ছিলাম আমরা । পরে মাসুদ ভাইয়ের বাসায় চলে গেছিলাম, আড্ডা মারতে ।
প্রচুর মানুষ আসে ওখানে । রাস্তা জুড়ে কার, জীপ, মোটরসাইকেল । গাদাগাদি অবস্থা ।
বুঝলাম, ক্যান বলে , মোসতাকিমের চাপ আবার জিগায় .....
কাদেরের চাপ খাইছি অনেকবার, মোসতাকিমেরটা এই প্রথম খাইলাম। খারাপ লাগে নাই । যদিও কে যেন বললো , এখন আর আগের মতো হয় না ।
আগেরটা তো আর খাই নাই, তাই কিছু বলারও নাই ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



