১.
একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে গেছে চিড়িয়াখানা দেখতে । হঠাৎ একটা জন্তুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল , ' বাবা ওটা কী ? '
' ওটা গাধা ' , বললেন বাবা ।
' পেছনে যেটা যাচ্ছে সেটা কী ? '
' ওটা গাধার বউ '
' বাবা , গাধারাও বিয়ে করে ? '
' হ্যা বাবা , শুধুমাত্র গাধারাই বিয়ে করে '
২.
দুই বন্ধু আড্ডা মারছে ,
'বলতো , ট্রাক ড্রাইভার আর ইমাম , মৃত্যুর পর কে কোথায় জায়গা পাবে ? '
' ইমাম সাহেব তো চোখ বুজে বেহেশতে যাবেনই , আর ট্রাক ড্রাইভার যদি ২/৪ টা মানুষ খুন করে থাকে তবে নির্ঘাত দোজখ বাস '
' না, ঠিক হলো না । আমার মনে হয় ট্রাক ড্রাইভার বেহেশতে আর ইমাম সাহেব দোজখে যাবেন '
' এটা কি করে সম্ভব ? তুই কোন যুক্তিতে এ কথা বললি ? '
' তবে শোন , ইমাম সাহেব যখন খোতবা পড়েন তখন অনেকেই তা না শুনে ঘুমিয়ে পড়ে । কিন্তু ট্রাক ড্রাইভার যখন রাস্তা দিয়ে ট্রাক চালিয়ে যায় , তখন রাস্তার সমস্ত লোক প্রাণ ভয়ে আল্লাহ আল্লাহ ডাক ছাড়ে । কাজেই খোদা খুশী মনেই সবার আগে ট্রাক ড্রাইভারকে বেহেশতে জায়গা দেবেন '
৩.
১ম বন্ধু : ' মোটা মানুষরা বেশ ভদ্র , অমায়িক হয় কেন বলতে পারিস ? '
২য় বন্ধু : ' অমায়িক না হয়ে উপায় নাই , ঝগড়া-ঝাটি বা মারামারি হলে , তাড়া খেয়ে যে দৌড়ে পালাবে তার তো কোন উপায় নাই '
৪.
চার বছরের টুম্পার হাতে কাগজ কলম দেখে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন , ' কি করছো ? '
' চিঠি লিখছি '
' কিন্তু তুমি তো লিখতে জানো না '
' তাতে কি ? আমার বান্ধবীও পড়তে জানে না '
৫.
এক ভদ্রলোক জুতার দোকানে গেছেন । এক জোড়া জুতা দেখিয়ে দাম জিজ্ঞেস করলে দোকানদার দাম জানালো ।
দাম শুনে ভদ্রলোক বলে উঠলেন , ' বাবা রে ! আর ওইটা '
আরেক জোড়া জুতার দিকে আঙ্গুল তুললেন তিনি ।
দোকানদারের উত্তর , ' ওইটা দাদা রে ! '

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

