somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো কিছু কৌতুক : সংগৃহীত :D

০৭ ই মে, ২০০৮ ভোর ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
খদ্দের (কলা বিক্রেতাকে ) : ওহে কলা কত করে হালি !
বিক্রেতা : আট টাকা হালি , স্যার ।
খদ্দের : বলো কি !
বিক্রেতা : ক্যান স্যার , বেশী হইল ?
খদ্দের : বেশী হল না ! তুমি তো চার টাকা হালি আট টাকায় বিক্রি করছো ? তোমাকে পুলিশে দেয়া উচিত।
বিক্রেতা : চিল্লাইবেন না , স্যার । তার থেইক্যা আপনে চাইর ট্যাকাই দ্যান । মালিকরে না হয় কমু ...
খদ্দের : কি বলবে ?
বিক্রেতা ( ভদ্রলোকের দিকে তাকিয়ে ) : কমু , বান্দরে খাইয়া গ্যাছে ;)

২.
আগন্তুক ( রিক্সাওয়ালাকে ) : রমনা ভবন যেতে কত নেবে ?
রিক্সাওয়ালা : আপনে কোন কেলাসে যাইবেন ?
আগন্তুক : রিক্সায় আবার ক্লাস কিহে ! ক্লাস তো হয় ট্রেনের মধ্যে । বিভিন্ন ডাব্বা থাকে বলে বিভিন্ন ক্লাস ।
রিক্সাওয়ালা : আমার কাছে , স্যার , ডাব্বা এক , কিন্তুক , কেলাস ভিন্ন ।
আগন্তুক : তা তোমার ক্লাস কি রকম শুনি , আর , কোন ক্লাসের কি রকম পয়সা ?
রিক্সাওয়ালা : আপনে যদি ফাস কেলাসে যান , বিশ টেকা দিতে হইব । ভালা রাস্তা দিয়া লইয়া যামু , আপনের প্যাটের পানিও লড়বনা ।
আগন্তুক : আর সেকেন্ড ক্লাস ?
রিক্সাওয়ালা : সেকেন কেলাসে পনরো টেকা দিবেন । খারাপ রাস্তা দিয়া লইয়া যামু , আর অনেক দেরি করমু ।
আগন্তুক : আরে ধুর ! এ ক্লাসে যাবো না । আর থার্ডক্লাসে ?
রিক্সাওয়ালা : সেইটা অনেক ভালা । পাচ টেকা দিবেন , সিটে বসমু আমি , আর চালাইবেন আপনে B-)

৩.
এক রাজা তার মন্ত্রীকে নিয়ে রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন । কিছুদুর যাওয়ার পর তিনি দেখলেন খেতে এক চাষী হাল চষছে । তার কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলার পর এক সময় তিনি জিজ্ঞেস করলেন , ' হাল চাষ করে তোমার কত রোজগার হয় ? '
' চার পয়সা , হুজুর ' , জবাব দিল চাষী ।
' পয়সাগুলো তুমি কিভাবে খরচ কর ? ' , জানতে চাইলেন রাজা ।
' হুজুর , এক পয়সা নিজে খাই , এক পয়সা দিয়ে ধার শোধ করি , এক পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করি , আর এক পয়সা পানিতে ফেলি । ' :|
রাজা মাথা-মুন্ডু কিছুই বুঝতে পারলেন না । তিনি চাষীকে সব কিছু খুলে বলতে বললেন ।
চাষী বলল , ' হুজুর , আগেই তো বলেছি এক পয়সা আমি নিজে খাই । বাকি তিন পয়সার মধ্যে এক পয়সা খরচ করি বাবার জন্য । অর্থাৎ ঋ্ণ শোধ করি । এক পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করি মানে ছেলেকে খাওয়াই । আর বাকি পয়সাটা , হুজুর , পানিতে ফেলি , মানে , বৌয়ের জন্য খরচ করি । ' /:)

৪.
ডাক্তারী পাস করেছে দুই বন্ধু । সরকারী চাকরি নিয়ে তারা গেছে পাশাপাশি দুটি এলাকায় । একদিন এক বন্ধু হন্তদন্ত হয়ে ছুটে এলো অপর বন্ধুর কাছে ।
' দোস্ত , কলেরার চিকিৎসাটা কিরে ? '
' সে কি ? জানিস না ! ' আশ্চর্য হয়ে জানতে চাইলো অপর জন ।
' না , কলেরা তো তোদের পরীক্ষায় ইম্পর্টেন্ট ছিল , আমাদের বেলায় ছিল টাইফয়েড ' , বলল প্রথম বন্ধু । :-*

৫.
ফয়সল সাহেবের তৃ্তীয় বারের মত মেয়ে হয়েছে । তাই তিনি অনেকক্ষণ মনমরা হয়ে বসে রইলেন , তারপর এক বুদ্ধি এটে সবাইকে জানালেন , ছেলে হয়েছে । সবাই প্রচুর উপহার নিয়ে এলো বাচ্চা দেখতে । সবাই বাচ্চা দেখে মুগ্ধ । প্রত্যেকেই বিশ্লেষণ করতে লাগলেন বাচ্চার কোনটা বাবার মতন ।
সবাই এক বাক্যে রায় দিলেন যে বাচ্চা একেবারে বাবারই কপি । এমন সময় বাচ্চা হিসি করে দিলো , এক প্রতিবেশিনী কাপড় বদল করতে গিয়ে অবাক হয়ে বললেন , ' একি , ফয়সল সাহেব , আপনি না বলেছিলেন যে ... '
বাধা দিয়ে ফয়সল সাহেব বলে উঠলেন , ' তা ঠিক , কিন্তু মার কাছ থেকেও তো কিছু পাবে , সবই কি বাবার মত হবে নাকি ? ' X(

:) :P ;)
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৮ ভোর ৫:৩২
১৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×