আমার প্রিয় পোস্ট

'মাই নেইম ইজ খান' নিয়ে অগ্নিগর্ভ মুম্বাই

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৫

শেয়ারঃ
0 0 0

অভিনেতা শাহরুখ খানের 'মাই নেইম ইজ খান' প্রদর্শনের বিরুদ্ধে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র রাজ্যজুড়ে চরম সহিংসতা দেখা দিয়েছে। রাজ্যটির প্রধান বিরোধী দল শিবসেনা শাহরুখ খানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। বুধবার দুপুর পর্যন্ত সর্বশেষ তথ্যমতে শুধু মুম্বাই শহর থেকেই প্রায় বারো শ শিবসেনা সমর্থককে হামলা ও ভাংচুরের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল পরিচালক করন জোহরের ৫০ কোটি রুপির বাজেটের এই ছবিটি মুম্বাইয়ের ৬৪টি প্রেক্ষাগৃহসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে।
আইপিএলের তৃতীয় সেশনে শাহরুখ খানের দল কলকাতা নাইটরাইডার্সে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে কিং খানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে শিবসেনা শাহরুখের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। শিবসেনা মুখপাত্র মনোহর জোশি হুমকি দিয়ে জানিয়েছেন, শাহরুখ খান ক্ষমা না চাওয়া পর্যন্ত 'মাই নেইম ইজ খান'সহ তাঁর অভিনীত সব ছবির প্রদর্শনী বন্ধ রাখা হবে। বেশ কিছুদিন ধরে তারা শাহরুখের বিরুদ্ধে মিছিল-মিটিং করছে এবং যেসব প্রেক্ষাগৃহে শাহরুখের ছবি প্রদর্শন চলছে সেখানে হামলা চালাচ্ছে। মঙ্গলবারও মুম্বাইয়ের থানে ও হাব্বায় বেশ কয়েকটি সিনেমা হলের টিকিট কাউন্টারে ভাঙচুর করে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। বুধবারও ক্ষুব্ধ শিবসেনা সমর্থকরা সকাল থেকে মুম্বাইয়ের কুঞ্জুমার্ক, বান্দ্রা ও খর এলাকায় অন্তত ৩০টি প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ প্রদর্শন করে
এবং হামলা চালায়। এসব প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভকারীরা অভিনেতা শাহরুখের কুশপুত্তলিকা দাহ করে।
পরিচালক করন জোহর মুম্বাইয়ের পুলিশ কমিশনার ডি শিবানন্দের সঙ্গে দেখা করে প্রেক্ষাগৃহগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় মহারাষ্ট্রে ছবিটি রিলিজ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নির্দেশে মঙ্গলবার থেকেই মুম্বাইয়ের সব প্রেক্ষাগৃহে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার থেকে শহরের অধিকাংশ বড় প্রেক্ষাগৃহ অগ্রিম বুকিং বন্ধ ঘোষণা করে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল নিশ্চয়তা দিয়ে বলেন, ইতিমধ্যে ৫ কোম্পানি নিরাপত্তারক্ষী বিভিন্ন প্রেক্ষাগৃহে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো নামানো হবে।
ছবিটি দেশ-বিদেশে পরিবেশনের দায়িত্ব পাওয়া হলিউডের ফক্স স্টার স্টুডিওর তরফ থেকে জানানো হয়েছে, আজ দেশ-বিদেশে এই ছবির ২০০০টি প্রিন্ট মুক্তি পাচ্ছে। এর মধ্যে ৫৫০টি প্রিন্ট মুক্তি পাবে ভারতের বাইরে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে। মুম্বাইয়ে ৬৪টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। রাজ্য সরকার নিরাপত্তার বিষয়টি দেখলে মহারাষ্ট্রেও তারা ভালো ব্যবসা করতে পারবে বলে আশা করেছে পরিবেশক সংস্থাটি।
'মাই নেইম ইজ খান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন কাজল। দীর্ঘদিন পর শাহরুখ-কাজল জুটির ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ করা যাচ্ছে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৩
বিডি আইডল বলেছেন: এই মুভিটা ভালো হবে মনে হচ্ছে
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: আমারও মনে হয় তাই। এ সপ্তাহের ছুটি শেষ তাই নেক্সট উইকে দেখব। ইউ. কে. তে সিনে ওয়ার্ল্ড ছবিটি এনেছে।






Thanks 4 comment

২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৫
রাজিব খান০০৭ বলেছেন: শিবসেনাদের নিষিদ্ধ করা হোক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: নিষিদ্ধ করে কি লাভ! ওদের ব্রেইনটাকে আপডেট করলেই হয়।

৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩১
হাসান বলেছেন: এই পোষ্টে মাইনাস দেবার কি হলো বুঝলাম না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: আমিও বুঝিনি।





TNX 4 COMNT

৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৪
নষ্ট ছেলে বলেছেন: শিবসেনার সমর্থক সামুতেও আছে দেখতাছি!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১১

লেখক বলেছেন: তাইতো দেখছি।





Thanks

৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৯
লাল সাগর বলেছেন: মাইনাস পড়ছে? B:-)

সামুতে দেখি শিবসেনার অনেক সদস্যও আছে? B:-) B:-)


কি ভয়ানক?



১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: i think they dont know whats the different between plus n minus!






tnx a loz

৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৫
ত্রিশোনকু বলেছেন: তো কি বলেছিল শাহরুখ?
৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৪
টি-ভাইরাস বলেছেন: শিবসেনাদের নিষিদ্ধ করা হোক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন: ওরা থাক ওদের মতো করে। শুধু এমন একটা সমাজ তৈরী হোক যেখানে ওদের মতো গান্ধা রাজনিতিবিদ'দের কোন স্হান হবে না।



tnx

৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৯
ডঃ জেকিল বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: শিবসেনার সমর্থক সামুতেও আছে দেখতাছি! B:-) B:-)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আমি confused ওরা বুঝে / না বুঝেই -



thanks

৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২
পিচ্চি হুজুর বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: শিবসেনার সমর্থক সামুতেও আছে দেখতাছি!
১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
একাকী বালক বলেছেন: দেখে ভাল লাগতেছে সামু তে এত মতের মানুষ আছে। শিবসেনার সমর্থকও আছে। কয়েকদিন পরতো পুরা পৃথিবীরই সব মতের মানুষের লোক জন থাকবে। সামু পুরা পৃথিবীর এক নম্বার ব্লগের সাইট হবে। বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করে সবাই পড়বে।
১১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
হেলথ ভিশন ০০৭ বলেছেন: ট্রেলার দেখেছি,ছবিটি দেখার ইচ্ছে আছে।শাহরুখ-কাজল দুজনকেই ভালো লাগে।দেখার আরো ইচ্ছে এজন্য যে ছবিটির মুসলমানদের বর্তমান অবস্থা নিয়ে রাজনৈতিক বক্তব্য আছে।জামাত-শিবিরের মতো দল ইন্ডিয়াতেও আছে।
১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৬
বিডি আইডল বলেছেন: একাকী বালক বলেছেন: দেখে ভাল লাগতেছে সামু তে এত মতের মানুষ আছে। শিবসেনার সমর্থকও আছে। কয়েকদিন পরতো পুরা পৃথিবীরই সব মতের মানুষের লোক জন থাকবে। সামু পুরা পৃথিবীর এক নম্বার ব্লগের সাইট হবে। বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করে সবাই পড়বে।

স্টিকি করার মত কমেন্ট :)
১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ছবিটা দেখেছি। আমার জীবনের সেরা ছবি এটা। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছি দেখে। এত ভাল একটা ছবি।

 

মোট সময় লেগেছে ১.০৩৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই