আমার প্রিয় পোস্ট

আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা(পর্ব ০-প্রারম্ভিকতা)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৮

শেয়ারঃ
0 0 0


কোন এক বই/ওয়েবে(সম্ভবত ট্যানেনবামের কম্পিউটার নেটওয়ার্কিং বইয়ে)পড়েছিলাম প্রসেসর টেকনলজী থেকে নেটওয়ার্ক টেকনলজীর উদ্ভাবনের গতিময়তা অনেক বেশি। কম্পিউটারের ছাত্র মাত্র জানে যে, যে কোন কম্পিউটারের অপারেটিং সিস্টেমের গঠন প্রকৃতির সাথে প্রসেসর কত নিবিড়ভাবে জড়িত। তাই পারসোনাল কম্পিউটারের আদি ইতিহাসে মাইক্রোসফটের আগে নাম চলে আসে ইন্টেলের ৮০৮৬ অথবা ৮০৮৮ সিরিজ। অ্যাপলের সহ জন্মদাতা ওজনিয়াককে অপেক্ষা করতে হয়েছিল কখন ১৭০ ডলারের মাইক্রোপ্রসেসর মটরোলার-৬৮০০ দাম কমবে, তারপর সে তার ভাবনাকৃত অপারেটিং সিস্টেম সেই প্রসেসরের উপর প্রয়োগ করবে। আমি আপাততঃ সেই আদি যুগের পারসোনাল কম্পিউটারের ইতিহাসে যাচ্ছি না।

বিশ্বের প্রথম স্বীকৃত স্মার্টফোন হল আইবিএমের সাইমন(তাহলে দেখা যাচ্ছে পারসোনাল কম্পিউটিং এর মত মোবাইল কম্পিউটিং এর যাত্রা শুরু হয়েছে আইবিএম এর হাত ধরে) যা ১৯৯৩ সালে রিলিজ হয়েছিল। তারপর একে একে মার্কেটে আসতে নকিয়া কমিউনিকেটর, পাম, ব্ল্যাকবেরি এবং ইত্যাদি। কিছুদিন আগ পর্যন্ত এসব স্মার্টফোনের মার্কেট ছিল খুব ছোট কারন স্মার্টফোনের অন্যতম জ্বালানী মোবাইল ইন্টারনেটের পালে বাতাস ছিল না।

ছবিঃ আইবিএমের সাইমন ফোন (বিশ্বের প্রথম স্বীকৃত স্মার্টফোন)
যুগের পরিবর্তন হচ্ছে খুব দ্রুত এখন, নতুন ঢেউ খেলছে প্রযুক্তি বিশ্বে,যোগ হচ্ছে মোবিলিটি। প্রথম যুগের যেসব অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন ইন্টারনেটের গতি বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়ে অন্য অ্যাপ্লিকেশনের দিকে রুপ নিচ্ছে, যার অধিকাংশ হচ্ছে অনলাইন বেসড অথার্ৎ আড়ালে ইন্টারনেট। সেই নতুন ঢেউয়ের জোয়ারে আমাদের পুরানো অপারেটিং সিস্টেম মনে হয় বদলে যাচ্ছে। গুগলের নতুন পদক্ষেপ 'ক্রোম ওস' একটি তার বড় উদাহরণ। এই ইকোনমিকাল দূরবস্থার যুগে সবকিছুর বিক্রি কমে গেলে ও স্মার্টফোনের বিক্রি ২৭% বেড়েছে গত কোয়ার্টারে। গবেষণায় দেখা গিয়েছে, ২০১১ সালের মধ্য স্মার্টফোনের বিক্রি পিসি বিক্রিকে ছাড়িয়ে যাবে। আমার এই ব্লগের আলোচনার বিষয় হল এখনকার মোবিলিটি তথা মোবাইল অপারেটিং সিস্টেম সবোর্পরি মোবাইল কোম্পানিগুলর পদক্ষেপ কোন দিকে।সেখানে হয়ত অপারেটিং সিস্টেমের পাশাপাশি চলে আসতে পারে অন্য প্রাসঙ্গিক বিষয়।প্রথমে এক ব্লগেই সবটুকু দেওয়ার ইচ্ছে থাকলে ও অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় লেখাটিকে কয়েক ভাগে ভাগ করে ফেললাম।
প্রথমেই দেখে নেওয়া যাক কোন কোম্পানির কত শেয়ার।

ছবিঃ মোবাইল শেয়ার( স্মার্টফোনসহ নরমাল মোবাইল)


ছবিঃস্মার্টফোন শেয়ার
এখন প্রশ্ন আসতে পারে স্মার্টফোনের সাথে ইন্টারনেটের স্পীডের কি সম্পর্ক।
তার জন্য নিচের ছবি দেখুন

ছবিঃস্মার্টফোনের ব্যবহার(২০০৯ এর শুরুর দিকে ডাটা)।

এখানে মোবাইল ওয়েব বলতে বুঝান হয়েছে যে, ওয়াপ সাইট অথবা মোবাইলের জন্য স্পেজালাইজড সাইট। পক্ষান্তরে HTML সাইট হল আমরা সাধারণত যেসব সাইট পিসি থেকে ব্যবহার করি। ভাল উদাহরণ মনে হয়,মোবাইল সাইট - m.facebook.com এবং HTML সাইট- facebook.com। মোবাইল/ওয়াপ সাইটের উদ্ভাবন হয়েছিল লো স্পীডের GPRS(not EDGE) টেকনলজীতে কম পাওয়ারফুল প্রসেসর সম্পন্ন মোবাইলগুলো যেন ইন্টারনেট ব্রাউজ করতে পারে।কিন্তু যে কোন ব্যবহারকারি যদি facebook.com ব্যবহার করতে পারে মোবাইল থেকে তাহলে সে নিশ্চয়ই m.facebook.com এ যাবে না।
উপরের ছবি থেকে একটা জিনিস স্পস্ট যে, অ্যাপলের আইফোনের মার্কেট শেয়ার অনেক কম থাকা সত্ত্বেও ব্রাউজিং এর জন্য আইফোন অনেক ফ্লেক্সিবল এবং অপারেটরদের রেভিনিউ আনার জন্য অ্যাপল অনেক বেশি যুগোপযগী তথা মোবাইল ইন্টারনেটে বর্তমান স্পীডের সাথে সময়োপযোগী। বস্তুত এই ইন্টারনেট ফ্লেক্সিবিলিটির কারণে অ্যাপল তার অ্যাপল স্টোরের মাধ্যমে ভাল লাভ করে নিচ্ছে। যেমন, ধরুন কোন এক জন প্রোগ্রামার একটি সফটওয়্যার তৈরি করল অ্যাপল ফোনের জন্য তাহলে সে এই সফটওয়্যার অ্যাপল স্টোরে জমা রাখতে পারবে। একজন অ্যাপল ফোন ব্যবহারকারী অর্থের বিনিময়ে ঐ সফটওয়্যার নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবে। সেই উপার্জনকৃত অর্থের একটা অংশ পাবে অ্যাপল আরেকটা চলে যাবে প্রোগ্রামারের কাছে।

পরবর্তীকালে, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এবং তার সাথে কোম্পানিদের নিয়ে ধারাবাহিকভাবে আসতে পারে-
১।নকিয়া(সিম্বিয়ান,লিনাক্স-মায়েমো,ল্যাপটপ,আরও কিছু)
২।আইফোন এবং তার অপারেটিং সিস্টেম, গুগলের সন্তান অ্যানরয়েড
৩।উইন্ডোজ, ব্ল্যাকবেরি,পামের webOS এবং সমাপনী।

 

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৫
সংগ্রামী অলস বলেছেন: ধ ন্যবাদ শিক্ষনীয় পোষ্টের জন্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকুন

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: পড়ার এবং মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৪
নতুন বলেছেন: একটা কিনবার চাই.... কোনটা ভাল হবে?

আই ফোন? নকিয়া ই৭১ না ব্লাক বেরী?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: একটু ধৈর্য্য ধরে পরের লেখা পরুন।
তবে একটু বলে রাখি কোন সিস্টেমেই স্বয়ংসম্পূর্ণ নয়, কিছু না কিছু গ্যাপ আছে, তবে আপনার চাহিদার উপর নির্ভর করবে কোনটি নিবেন, যেমন-ক্যামেরার জন্য সনি এরিকসনের আপকামিং সাটিও।

৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৫
হাসান তারিক বলেছেন: সুন্দর লেখা....। নেক্সট পার্টের অপেক্ষায় থাকলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি, কাল নকিয়া পর্ব দিতে পারব।

৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: চমৎকার ।
আই ফোন ,নোকিয়া আর এন্ড্রয়েড কে কিভাবে কোথায় ফেলেন দেখার ইচ্ছে হচ্ছে :D
খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকব :D
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আমি ভাই নিজে থেকে কোন জায়গায় ফেলমু না,যেমনে আছে সেমনে রাখার চেস্টা-চরিত্র করমু।:P

৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
যুগান্তকারী বলেছেন: HTC dream এনড্রয়েড এ চলা দেখতে সুন্দর ব্যাবহারেও দারুন।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: গুগল+HTC প্রোডাক্ট ভাল হওয়ারই কথা

৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ। সুন্দর, তথ্যবহুল পোষ্টের জন্য।

"ক্যামেরার জন্য সনি এরিকসনের আপকামিং সাটিও"।
আমি সনি এরিকসন পছন্দ করি। এর স্মার্ট ফোন কোনগুলো?

আমার পয়োজন শুধু ব্ড়াউজ করা আর ফোনে কথা বলা। এ জন্যে কোন সেট টা সবচে' ভাল?
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ক্যামেরার জন্য সাটিও উল্লেখ করলাম, কারণ 12 মেগাপিক্সেল + সনির জেনন ফ্ল্যাশ। ছবি খান দেখেন পুরা ঝকমারি।


আপনি যদি কিছু দিন সবুর করতে পারেন তবে বলতে হবে ব্রাউজিং এর জন্য মনে হয় Nokia N900 বেস্ট হবে। কারণ আপনি পাবেন
মজিলার ব্রাউজারের সাথে অ্যাডোব ফ্ল্যাশ জাভা অ্যাপলেটের পুরা সাপোর্ট। Nokia N900 এর কথা পরবর্তী ধারাবাহিকেই আসছে।

৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ঈদ মোবারক।

৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার পোষ্ট ।

ধন্যবাদ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যপাতা

 

মোট সময় লেগেছে ১.০২২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"একুশ আমাদের বিশ্বাস, বাংলা আমাদের প্রাণ,পদ্মা-মেঘনা-যমুনা আমাদের প্রেম, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের চারণভূমি।"-প্রতিটি বাঙ্গালীর হয়ত আত্নার স্লোগান।
সেই আত্নার স্লোগান কেবল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই