আমার প্রিয় পোস্ট

আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা (পর্ব ১- নকিয়া)

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫

শেয়ারঃ
0 2 0


আগের পর্বঃআধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা(পর্ব ০-প্রারম্ভিকতা)
স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ে গল্পের পূর্বের পর্ব ছিল স্মার্টফোন নিয়ে হাবি-জাবি কথা। এই পর্ব থেকে ধারাবাহিকভাবে আসবে স্মার্টফোনের মেজর অপারেটিং সিস্টেম এবং সাথে সেইসব অপারেটিং সিস্টেমের অধিকারী কোম্পানিদের এই বিষয়ে পদক্ষেপ।
নোকিয়া (সিম্বিয়ান,লিনাক্স বেসড মায়েমো,উইন্ডোজ)ঃ ধারাবাহিকতার প্রথমেই শুরু করি বিগ নেম নকিয়া দিয়ে। নকিয়ার মার্কেট শেয়ার মোটামুটি ভাল ।কিন্তু প্রায় ৪৫% স্মার্টফোনের শেয়ারের মালিক নকিয়ার অধিকাংশ মোবাইল লো লেভেলের তাই এইসব মোবাইল থেকে ইন্টারনেট ট্রাফিক কম পরিমাণে তৈরি হয় & হাই লেভেলের অ্যাপ্লিকেশন কম চলে। মোবাইল ইন্টারনেট টেকনলজীর অগ্রসরতায় নকিয়া তার মার্কেট শেয়ার হারাচ্ছে তো বটেই সাথে সাথে তাদের মোবাইলের নানামুখি ব্যবহারের বৈচিত্রতা কমে যাচ্ছে। আমি আমার এই ধারাবাহিকের পূর্বের পর্বে একটা চার্টে দেখিয়েছিলাম সিম্বিয়ান অর্ধেকের বেশি শেয়ার নিয়ে ইন্টারনেট ট্রাফিক তৈরিতে কিরকম পিছিয়ে আছে। ইন্টারনেটের যুগে এই পিছিয়ে থাকা নকিয়ার মেইন অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের দৈনতাই প্রকাশ করে।
একটা গবেষণায় দেখা গিয়েছে নকিয়া সব থেকে বেশি শেয়ারের মালিক হলেও মোবাইল প্রতি অ্যাভারেজ মূল্য নকিয়ার সব থেকে কম, যা নকিয়ার ভবিষ্যট প্রফিটের জন্য হুমকি স্বরুপ।
আধুনিক টেলিকমের জনক যেসব কোম্পানি আছে তার মধ্য নকিয়া শীর্ষস্থানীয় কোম্পানি। নিশ্চয় নকিয়া অত্যাধুনিক ফোনের মার্কেট অ্যাপল অথবা অ্যানরয়েডের হাতে ছেড়ে দিবে না বিনা প্রচেস্টায়। দেখা যাক একনজরে নকিয়া তার আধিপত্য বজায় রাখার জন্য, তার যুদ্ধ ট্যাঙ্ক কি রকম রণবারুদ দিয়ে সাজাচ্ছে -------
১। সিম্বিয়ানঃ আমাদের সাধারণের মধ্য একটি ধারনা আছে নকিয়া মানে সিম্বিয়ান, সিম্বিয়ান মানে নকিয়া। ধারনাটি ভুল ২০০৮ পর্যন্ত। মূলত,পাইসন কোম্পানির EPOC অপারেটিং সিস্টেম থেকে সিম্বিয়ানের জন্ম, যাকে লালিত-পালিত এবং বর্ধিত করার জন্য নকিয়া, পাইসন, এরিকসন,সনি-এরিকসন,স্যামসাংগ,এনটিটি ডোকোমো(আমাদের একটেলের একটা শেয়ার এই জাপানিজ অপারেটরের হাতে আছে, বিশ্বে অপারেটরদের মধ্য এদের সব থেকে বড় রিসার্চ সেন্টার আছে) এক জোট হয় ১৯৯৮ সালে এবং গঠন করে সিম্বিয়ান লিমিটেড। তবে এই যৌথ প্রচেস্টার ৫০% এর বেশি মালিকানা ছিল নকিয়ার হাতে,বাকিটুকু অন্যদের হাতে। কিন্তু ২০০৮ এর জুনের দিকে নকিয়া সিম্বিয়ানের বাকি শেয়ার কিনে নেয় এবং নন প্রফিটেবল সিম্বিয়ান অর্গানাইজেশন গঠন করে,যেখানে অন্য মোবাইল ম্যানুফাকচার,সেমিকন্ড্রাকটার কোম্পানিদের প্রতিনিধি আছে। তবে সিম্বিয়ান তৈরির কারিগররা নকিয়ার কর্মচারি হিসেবে বিবেচিত অথার্ৎ ঘুড়ির নাটাই সম্পূর্ণ নকিয়ার হাতে।

সিম্বিয়ানের গঠন প্রকৃতি লিনাক্স কিংবা উইন্ডোজ থেকে আলাদা। অনেকেই বলবে হয়ত, মোবাইল অপারেটিং সিস্টেম তার গঠন প্রকৃতি ডেস্কটপ/সার্ভার অপারেটিং সিস্টেম তার থেকে আলাদা হবে, এটা আবার বলার মত কি? আসলে আমি সেই আলাদা বুঝাই নাই। আমি কোর লেভেলের আলাদা বুঝিয়েছি।কোর অথার্ৎ কার্ণেল লেভেলে সিম্বিয়ান মাইক্রোকার্ণেল আর্কিটেকচারের অনুসারি। লিনাক্স অপারেটিং সিস্টেম আবার মনোলিথিক আর্কিটেকচারে নির্মিত।

ছবিঃ বিভিন্ন রকম কার্নেল/কোর পার্ট(উৎসাহিদের জন্য)
সহজ বাংলায় বললে, মাইক্রোকার্ণেল আর্কিটেকচারে কোর লেভেলে কোড খুব কম থাকে,অপারেটিং সিস্টেমের অনেক জরুরী অংশ ভাগ করে ফেলা হয় । মনোলিথিক আর্কিটেকচারে কোর লেভেলে অপারেটিং সিস্টেমের আণুসাঙ্গিক সব জিনিসের কোড এক সাথে করা হয়ে থাকে। যত বেশি বিভাজন তত বেশি সময় নস্ট, মাইক্রোকার্ণেল আর্কিটেকচারে বিভাজন বেশি তাই সময় বেশি লাগে অথার্ৎ স্লো। অনেকের অভিযোগ নকিয়া ফোন(সিম্বিয়ান) স্লো ,প্রধান কারণ মনে হয় অন্তর্নিহিত আর্কিটেকচার বলেই আমার ধারণা। তবে পালটা যুক্তি আছে, প্রথম থেকেই সিম্বিয়ান ডিজাইন করা হয়েছে, ছোট ডিভাইস তথা মোবাইলের কথা মাথায় রেখে তাই এইসব ডিভাইসের জন্য সিম্বিয়ান অনন্য। একটু উদাহরণ দেই, অনেকেই বলে থাকে নকিয়ার E সিরিজের পারফরমেন্স অনেক ভাল N সিরিজ থেকে। সত্যিকার অর্থে N এবং E সিরিজ দুইটি একই অপারেটিং সিস্টেমের উপর চলে। E সিরিজে নকিয়া প্রসেসর,মেমরি নামক হার্ডওয়ার মসলা বাড়িয়ে দেয় N সিরিজে নকিয়া এই মসলা কমিয়ে অন্য মসলা -মাল্টিমিডিয়া(মিউজিক,ক্যামেরা) দিকে জোড় দেয়। বিভিন্ন কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের প্রসেসরের সক্ষমতার দিকে তাকাই এবার: নকিয়ার বর্তমান ফ্ল্যাগশিপ-N97 & 5800 এর প্রসেসর ৪৩৪ মেগাহার্জ, স্যামসাংগের OmniaLITE এ আছে ৬৬৭ মেগাহার্জ,iPhone 3GS ৬০০ মেগাহার্জ, সনি এরিকসনের XPERIA X1 কোয়ালকমের ৫২৮ মেগাহার্জ। কিন্তু অধুনা ই সিরিজে নকিয়া E সিরিজে ৫০০ মেগাহার্জের বেশি ব্যবহার করছে, তাই টিপাটিপির প্যারফরমেন্স E সিরিজের N সিরিজ থেকে ভাল ,আবার মাল্টিমিডিয়ার জন্য N সিরিজ।
২০০৮ এর আগে সিম্বিয়ান লিমিটেড শুধু খুব বেসিক কোড(কার্ণেল কোড) ডেভেলাপ করে সিম্বিয়ান 9,9.1,9.2 .... ইত্যাদি নামে ছেড়ে দিত। সেই বেসিক কোডের উপর নকিয়া,সনি-এরিকসন অন্যান্য আলংকারিক কোড যেমন ফাইল সিস্টেম(কিভাবে ফাইল নিয়ে কাজ করবেন) বসিয়ে দিত। নকিয়ার তৈরি এই উপরিভাগের কোডকে বলা হত S60(S40ও আছে) এবং সনি-এরিকসনের UIQ। এই উপরিভাগের কোড এবং সিম্বিয়ান বেসিক প্রোগ্রাম মিলে দাড়াত সিম্বিয়ান সম্পূর্ণ অপারেটিং সিস্টেম।
অ্যাপলের আগমন নকিয়াকে একটু অন্যভাবে চিন্তা করতে বাধ্য করে, তার ফলশ্রতিতে নকিয়া সিম্বিয়ানের সবটুকু শেয়ার নিজের করে নেয়, অন্যান্য কোম্পানিকে সাথে রেখে গঠন করে সিম্বিয়ান অর্গানাইজেশন। সিদ্বান্ত হয় সিম্বিয়ান হবে ওপেন সোর্স যা ২০১০ এর মধ্য Eclipse লাইসেন্সের মাধ্যমে প্রকাশিত হবে। সিম্বিয়ানের উপরে ভিন্ন ভিন্ন রকম উপরিভাগের কোড(S60,S40,UIQ) তথা ইউজার ইন্টারফেস থাকবে না। সিম্বিয়ান আবার গোড়া থেকে নিজের নাম দিয়ে যাবে সিম্বিয়ান ১,২...। বর্তমান তথা আগেকার বেসিক কোড নিয়ে এই অর্গানাইজেশন কাজ করছে সাথে ইউজার লেভেলের কোড হিসেবে নিয়েছে S60 কে।

ছবিঃ নতুন গঠিত সিম্বিয়ান অর্গানাইজেশন/ফাউন্ডেশন

নকিয়ার এই প্রচেস্টা কত দূর এগিয়েছে--- সিম্বিয়ান এতদিন চলত ARM প্রসেসরের উপর যা মোবাইল ডিভাইসের জন্য আলাদাভাবে ডিজাইন করা। মজার ব্যাপার, সিম্বিয়ানের একটি ব্লগে দেখা গিয়েছে সিম্বিয়ান পাওয়ারফুল প্রসেসর ইন্টেলে এটমের উপর চালানর একটি সফলজনক প্রচেস্টা,এখানে বলে রাখা উচিত ইন্টেল এটম নেটবুকের জন্য ডিজাইন করা।
নিচের ছবি খান দেখুনঃ


ছবিঃসিম্বিয়ান ইন্টেল এটম প্রসেসর এবং ইন্টেল মাদারবোর্ডের উপরে

নকিয়া শুধু সিম্বিয়ান রিঅর্গানাইজ এবং পুরা অপারেটিং সিস্টেম কেবল ঢেলে সাজাচ্ছে না, তার জন্য প্রয়োজনীয় মাল-মশালা ও নিয়োগ করছে। যেমন- মাইক্রোসফটের সাথে নকিয়া ইতিমধ্য একটি চুক্তিতে উপনীত হয়েছে,যেই চুক্তির আওতায় মাইক্রোসফট তার অফিস প্যাকেজের সিম্বিয়ান ভার্সন তৈরি করবে।তাহলে কি দাড়াচ্ছে মাইক্রোসফট আমাদের মত গরীবদের জন্য উইন্ডোজ না, সিম্বিয়ান উপযোগি মেনে নিল নাকি নিজেদের অফিস ভার্সন আম-জনতার শিকড় থেকে ভবিষ্যতে যেন উপরে না যায় তার একটা বন্দোবস্ত। তবে এই চুক্তি সিম্বিয়ানের ধারা কে শক্তিশালি করবে যদি নকিয়া সঠিকভাবে ব্যবহার করতে পারে। তাহলে বুঝাই যাচ্ছে নকিয়া আরও কিছুদিন অন্ততঃ সিম্বিয়ানকে নিয়ে মার্কেটে খেলবে।
২। লিনাক্স বেসড মায়েমোঃ Maemo(মায়েমো) নকিয়ার লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম,তবে এই ঘরানার ডিভাইস নকিয়ার কম। বস্তুত পূর্বে নকিয়া ইন্টারনেট ট্যাবলেট যেমনঃ N810 এই অপারেটিং সিস্টেম দিয়ে ছেড়েছিল ,কিন্তু তেমন জনপ্রিয়তা পায় নাই। N810 নামক এই ডিভাইস Maemo 4 ঘরানার যার মুক্তিকাল ছিল ২০০৭ এর দিকে। মোবাইল বিশ্বের অনেকের অভিযোগ ছিল, নকিয়ার সিম্বিয়ান প্রীতি হয়ত নকিয়া ডুবাবে, কারণ সিম্বিয়ান অত্যাধুনিক ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অচল(যেমনঃ টাচস্ক্রীন বৈশিস্ট্য, মাল্টিটাস্ক)। তাই অনেকেই ধারণা করেছিল যে, নকিয়া হয়ত গুগলের কাছে আত্নর্সমপর্ণ করে অ্যানরয়েড বেসড ডিভাইস বানাবে। নকিয়া সেই জন্য কিনা জানি না ,Maemo ভার্সন 5 বেসড N900 নিয়ে হাজির হতে যাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্য নকিয়া ওয়ার্ল্ড সহ অন্য জায়গায় নকিয়া N900 তথা Maemo 5 এর ডেমো দেখিয়েছে। শক্তিশালী মাল্টিটাস্কিং এই ফোনের প্রধান বৈশিস্ট্য। টাচস্ক্রীন আছে তবে সেটা আইফোনের মত মাল্টিটাচ নয়, তবে ডেমোতে ক্ষণিকের ব্যবহারকারিরা রেজিস্টিভ টাচস্ক্রীণসম্পন্ন(রেজিস্টিভ কমদামী, বেশি দামি হল capacitive যা আইফোনসহ অধিকাংশ ফোনে ব্যবহার হয়)এই সেটের টাচ বৈশিস্ট্য সন্তুষজনক বলে অভিহিত করেছেন।
Maemo লিনাক্সের ডেবিয়ানের মোবাইল সংস্করণ।(জনপ্রিয় ডেস্কটপ লিনাক্স ভার্সন উবুন্টু ডেবিয়ানের একটি ধারা,সুতরাং সেই সুত্রে Maemo এবং উবুন্টু সহোদর ।) N900 এ আছে মজিলা বেসড ব্রাউজার সাথে ফুল অ্যাডব ফ্ল্যাশ সাপোর্ট,800 x 480 রেজুল্যশন সুতরাং শক্তিশালি ব্রাউজিং সমর্থন। ডেস্কটপ এনভায়রনমেন্ট লিনাক্সের GNOME থেকে ধার করা। ইন্টারনেটে এখন N900 তথা Maemo 5 এর ভিডিও ছড়াছড়ি। আমেরিকা এবং ইউরোপের অনেক অপারেটর এই ফোনকে নিজেদের মত কাস্টমাইজড করে সার্ভিস দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে নকিয়া গড় রাজি থাকলেও পরে নকিয়া অপারেটরদের ব্রান্ডে N900 ছাড়তে রাজি হয়েছে। সেই রাজি হওয়ার পিছনে রয়েছে নকিয়ার কলঙ্ক আমেরিকার মার্কেট ধরার লোভ।

ছবিঃ N900
রিভিউ লিংকঃ মোবাইল-রিভিই সাইট থেকে N900 এর বিশ্লেষণ
৩। নকিয়া বুকলেট 3G ঃ এই বস্তুখান হল নকিয়ার তৈরি নোটবুক অথবা ল্যাপটপ। কেউ যদি নকিয়ার ইতিহাস ঘাটে তবে দেখবেন ৯০ দশকের শেষের দিকে নকিয়া পার্সনাল কম্পিউটার তৈরি করত যার নাম ছিল MikroMikko।

ছবিঃ MikroMikko
পরবর্তীতে এই MikroMikko হস্তান্তর হয়ে যায় ICL এবং তার ও পরে ফুজিতসুর কাছে।
কিছুদিন আগেও আমাদের দেশে একটি বিজ্বাপন দেখাত- নকিয়া ফোন কিনলে ল্যাপটপ ফ্রি। এই অ্যাডটাতে আমি খুব ভাল করে লক্ষ করে দেখেছিলাম যে ঐ ল্যাপটপের পিছনে নকিয়া লেখা ছিল। তখন মনের মধ্য সন্দেহ ছিল টেক মার্কেট/ব্লগে গুজব উঠা নকিয়ার ল্যাপটপ মার্কেটে ঢুকা হয়ত সত্য। আমাদের মত গরীব দেশে ল্যাপটপ দিয়ে নকিয়া হয়ত একটা ট্রায়াল দিচ্ছে।
টেলিকম ইন্ডাস্ট্রিতে মোবাইল ইন্টারনেটের আধুনিকতায় যেসব টেকনলজীর জন্ম(HSPA/HSPA+) বা জন্ম হবে(LTE) সেসব টেকনজীর সম্পূর্ণ ব্যবহার মোবাইল/ইন্টারনেট ট্যাবলেট দিয়ে করা হয়ত সম্ভবপর নয় তাই নকিয়া আবার পারসোনাল কম্পিউটারের জগতে নিজের পা রেখেছে। আমরা টেকি প্রেমিকরা যতই লিনাক্সের জন্য আমাদের বগল বাজাই না কেন মাস লেভেলের কাছে এখনও উইন্ডোজ একটি বিশ্বস্ত নাম, তাই বুকলেট 3G তে অপারেটিং সিস্টেম হিসেবে এসেছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম Windows 7। মডেম হিসেবে 3G এর অত্যাধুনিক ভার্সন জুড়ে দেওয়া হচ্ছে এসব ল্যাপটপের সাথে। ইতিমধ্য নকিয়া আপকামিং টেকনলজী LTE এর মডেমের সাকসেসফুল ডেমো সম্পূর্ণ করে রেখেছে।

ছবিঃনকিয়া বুকলেট 3G
৪। নকিয়ার বিভিন্ন চুক্তি(শত্রু তুমি বন্ধু তুমি)এবং ইত্যাদিঃ নকিয়া সাথে সিডিএমএ টেকনলজীর জনক বিশ্বে সবোর্চ্চ মোবাইল চিপসেট প্রদানকারি কোম্পানি কোয়ালকমের 3G প্যাটেন্ট নিয়ে ঝগড়া আদালতে পৌছে গিয়েছিল। সেই শত্রু কোম্পানি কোয়ালকমের সাথে নকিয়া গাটছাড়া বেধেছে, কোয়ালকম নকিয়াকে সিডিএমএ এবং সিম্বিয়ান বেসড মোবাইল ডেভলপ করতে সাহায্য করবে & সাথে GSM-3G লাইনের চিপসেট দিবে, যা বস্তুত নকিয়াকে, নকিয়ার ব্যর্থ ক্ষেত্র আমেরিকাতে সাহায্য করতে পারে।
Wimax টেকনলজী ইন্টেলের ব্যাকআপ পাওয়া টেকনলজী। নকিয়া Wimax কে তুচ্ছ তাচ্ছিল্য করে ডেড টেকনলজী(View this link ) হিসেবে ঘোষনা দেওয়ার পর ইন্টেল একটু ক্ষিপ্ত হয়ে পড়েছিল নকিয়ার উপর। কিন্তু ক্ষিপ্ত হয়ে যাওয়ার ঘটনার কিছু দিন পরে দুই শত্রু বন্ধু হিসেবে চুক্তিবদ্ধ হয়। চুক্তিনুসারে,ইন্টেল নকিয়ার ইন্টারনেট বেসড ডিভাইসের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সাপোর্ট দিবে, যেমনঃইন্টেল এটম প্রসেসরে পাওয়ার হাংগ্রিনেস বৈশিস্ট্য কমিয়ে আনবে, যা মোবাইল বেসড প্রসেসরের একং শর্ত। ইন্টেল-নকিয়ার বন্ধুত্বের প্রথম স্টেপ দেখতে পাই নকিয়া বুকলেট 3G তে যেখানে প্রসেসর হিসেবে ব্যবহ্রত হচ্ছে ইন্টেলের এটম। শুধু কি তাই, নকিয়ার লিনাক্স বেসড Maemo অপারেটিং সিস্টেমের মত ইন্টেলের আছে লিনাক্স বেসড Moblin। যদি ইন্টেল এবং নকিয়া সত্যকার অর্থে নিজেদের দিকে প্রকৃত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে তা মোবাইলের যে কোন হাই ইন্ড অপারেটিং সিস্টেমকে সম্পূর্ণভাবে পরাস্ত অথবা চ্যালেঞ্জ করতে সক্ষম।ইতিমধ্য হালকা পাতলা গুজব শোনা যাচ্ছে এই একই ঘরানা কিন্তু ভিন্ন কোম্পানি দ্বারা লালিত দুই অপারেটিং সিস্টেমের সহযোগিতার কথা।
এত এত প্ল্যাটফর্ম নকিয়ার থেকে সুতরাং ডেভেলাপারদের তো পাগল হয়ে যেতে হবে। জাভা ছাড়া আর কোন প্রোগ্রাম নেই যা এক সুতায় গাথবে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মকে। তবে নকিয়া নিজের সুতা বানিয়ে রাখছে এই ক্ষেত্রে। সেই সুতার নাম QT প্ল্যাটফর্ম ।এই QT প্ল্যাটফর্ম নকিয়া ২০০৮ সালে Trolltech নামক এক কোম্পানি থেকে নিজের করে নেয়। নকিয়া QT প্ল্যাটফর্মকে এমন ভাবে প্রস্তুত করছে যেন, এই QT প্ল্যাটফর্মে লেখা কোন অ্যাপ্লিকেশন নকিয়ার যে কোন অপারেটিং সিস্টেমে রান করে।
ইন্টারনেটে কিছুদিন আগে পড়লাম, নকিয়ার পরবর্তী QT ভার্সন 4.6 সিম্বিয়ান আপকামিং ভার্সন ৪ এবং Maemo ভার্সন ৬ এ ইন্টিগ্রেট করা হবে, এবং এই প্ল্যাটফর্ম হবে মাল্টিটাচস্ক্রীন বেসড।
লিংক:View this link

সব দেখে মনে হচ্ছে নকিয়া অ্যাপলের আঘাতে কুত্তা পাগল হয়ে গিয়েছে। টেক মার্কেটে একটা ধারণা হচ্ছে যে, নকিয়া ২০১১ সালকে তার অপারেটিং সিস্টেম সিম্বিয়ান এবং মায়েমোর জন্য যুদ্ধের বছর হিসেবে নিয়েছে।

 

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
নষ্ট গিটার বলেছেন: খুব সময়োপযগি পোষ্ট । ধন্যবাদ আপনাকে।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।ঈদ মোবারক

২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
জোবাইর বলেছেন: বিজ্ঞানভিত্তিক পোস্টটি পড়ে অনেককিছু জানলাম। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।

৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
যুগান্তকারী বলেছেন: ভালো তবে নোকিয়া আসলেই অ্যাপলের উদ্ভাবনী ক্ষমতার কাছে এটে উঠতে পারবে কিনা সন্দেহ?ইতিহাসতো তাই বলে।ভালো লেখা +
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: হাই ইন্ড প্রোডাক্ট অথবা গুড ডিজাইনিং এর ব্যাপারে অ্যাপলের সাথে পারবে না তবে অ্যাপল আম-জনতা লেভেলে পৌছতে পারবে কিনা সন্দেহ আছে।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।ঈদ মোবারক

৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: নকিয়া যা খুশি করুক। সামনের বছর মোবাইল আপগ্রেড করলে আইফোন নিমু না জিফোন নিমু??? নকিয়া কোন দিন ইউজ করি নাই, করার খায়েশও নাই ;)
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: আইফোন নিমু না কারণ অ্যাপলের ডিজাইন ভাল কিন্তু আমাদের মত পাবলিকের আয়ত্বের একটু বাহির :((। কেমনে বাহিরে তা পরবর্তী সিরিজে একটু লেখা থাকতে পারে।সনি-এরিকসনের অ্যানরয়েড বেসড ফোন অথবা নকিয়াতেই থাকতে পারি।আমি আবার একটাতে সবকিছু পাইতে ভালবাই B-)। আইফোনের ক্যামেরা ভিডিও ভাল না,ফ্রি সফটওয়্যার আছে কিনা জানিনা।
পড়ার জন্য ধন্যবাদ,ঈদ মোবারক।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আপনারেও ঈদ মোবারক।:)

৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
ওয়ার হিরো বলেছেন: নকিয়াই ভালা..
আইফোন ভালা না (আঙুর ফল টক আর কি)।

লেখা ব্যাপক হইছে। নেক্সট পর্বগুলাও তারাতারি দেন
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: আশা করি দুই দিনের মধ্যিই পরের পর্বখান পাইবেন। আপনার প্রোফাইলের ফটুকখান জটিল হইছে :D
ঈদ মোবারক, ভাল থাইকেন।

৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৮
র হাসান বলেছেন: আমি ব্যবহার করি এইচটিসি। উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে মোটামুটি খুশি। তবে কাতারে আইফোন থ্রি জি এস আসলো বইলা। একটা নেয়ার জন্য বইসা আছি।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: হুমম,এইচটিসি ভাল ব্রান্ড। আপনার আই ফোন নেওয়ার আশা পূরণ হোক :)
ঈদ মোবারক।

৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৬
মহাকালর্ষি বলেছেন: তুলে রাখলাম, ভালো করে পড়তে হবে। ঈদ মোবারক!
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: তুলে রাখার জন্য ধন্যবাদ।
ঈদ মোবারক,ভাল থাকবেন।

৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৮
শূন্য আরণ্যক বলেছেন: পরিশ্রমী এই লেখাটাকে প্লাস দিয়ে ছোট করলাম না--

সোজা প্রিয়তে

আপনে তো টেকি ফর শিওর --

কোন লাইনের ?
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: পড়ার এবং প্রিয় করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি টেকি লাইনের-টেলিকম।
ঈদের জন্য শুভেচ্ছা রইল।

১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: সিম্বিয়ান এর ফিউচার নাই
এক দম সুজা কতা!!!!!
এই ওস এ app development সব চেয়ে কষ্টের!!! X(
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: হুমম, আমার অ্যাপ্লিকেশন ডেভেলাপ করার অভিজ্বতা নাই। তবে আরেকজন পরিচিত ছোটভাই একিই কথা বলেছে,তবে আবার এই কথা বলেছে ভাল টুলস না থাকলে API খুব খারাপ না, অ্যাপল থেকে ভাল ডকুমেন্টেড। তবে তার কথা অনু্যায়ি মনে হলে অ্যানরয়েডে প্রোগ্রামিং করা অনেক সহজ।
সিম্বিয়ান যেহেতু এতদিন মাল্টি পার্টি হয়ে আসত, সে কারণে হয়ত অনেক প্রবলেম রয়ে গিয়েছে। সবকিছু ঠিক-ঠাক করে নকিয়া ২০১০ এর শেষের দিকে নতুন সিম্বিয়ান হয়ত ছাড়বে এবং সোর্স কোর্ড সহ।তবে সিম্বিয়ানের সবথেকে পাওয়ারফুল বৈশিস্ট্যা লো এবং মিড লেভেল হ্যান্ডসেটেও চলে,যেটা উইন্ডোজ অথবা অ্যাপলবেসড প্রোডাক্টে সম্ভব না।
পড়ার জন্য এবং অভিজ্বতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: কোথায় যেন পড়েছিলাম আগামীতে সব ফোন ই হবে স্মার্টফোন!!!
""লো এবং মিড লেভেল হ্যান্ডসেটেও চলে,যেটা উইন্ডোজ অথবা অ্যাপলবেসড প্রোডাক্টে সম্ভব না। """
এই ব্যাপার টি কি ২০১৩ এর পর এক দম দরকার হবে?


app development এর একটা ব্যাপার আছে তা হচ্ছে এক মোবাইল এর জন্য app বানালে অন্য মোবাইলে চালা নো যায় না! বেশ কিছু মডিফিকেশন করতে হয়!!!
আমি এক টু ট্রাই করছিলাম । খুব ই হার্ড ।

আপনার সাথে এই বিষয়ে কথা বলতে খুব ই ভাল লাগছে ।
আমি এই বিষয় গুলোতে খুব ই ইন্টারেস্টেড । ধন্যবাদ আপনাকেও ।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: প্রকৃতপক্ষে নেক্সটফোন হবে ইন্টারনেট বেসডফোন। টেলিকম টেকনলজী থেকে জানি, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মোবাইলে ভয়েস বেসড সার্ভিসের জন্য আলাদা ডোমেইন, ইন্টারনেটের জন্য আলাদা ডোমেইন(প্যাকেট নেটওয়ার্ক থাকে) কোর লেয়ারে। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কে শুধু প্যাকেট ডোমেইন আছে, ভয়েস ডোমেইন এখনও স্টান্ডার্ড হয় নাই। নানা মুনির নানা মত ভয়েসের জন্য, কেউ বলছে VOIP, কেউ আবার ভলগা নামক একটা অর্গানাইজেশন করার চেস্টা করছে, আবার নকিয়া-সিমেন্স আলাদাভাবে
ভয়েসের জন্য সর্বপ্রথম সাকসেসফুল টেস্টিং করেছে স্ট্যান্ডার্ড সফটওয়্যার দিয়ে। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ভয়েসকে কেন্দ্র করে, তৃতীয় প্রজন্ম জগাখিচুরি, চতুর্থ প্রজন্ম ইন্টারনেট বেসড। মোট কথা তাই পরবর্তী প্রজন্মের মোবাইল অনেকটা ইন্টারনেট ট্যাবলেটে পরিণত হবে, তাই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম রি-ডিজাইন হবে,নেটবুক,ল্যাপটপ এসবের কদর বাড়বে। আমি প্রথম লেখায় বলেছি, আগের আমলের অপারেটিং সিস্টেম প্রসেসর উপর নির্ভর করে ডিজাইন হত কিন্তু যুগ হয়ত পালটে যাচ্ছে,অপারেটিং সিস্টেম ফাইনাল ফ্রুট তথা ইন্টারনেটের উপর ডিজাইন হচ্ছে সেখান থেকে এসেছে মনে হয় ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট।
সম্ভবত প্লাটফরম ইন্ডেপেন্ডেন্ট এর জন্য জাভা বস,নকিয়া Qt দিয়ে এইরকম করার চেস্টা করছে কিন্তু ম্যাচিউর না।
"লো এবং মিড লেভেল হ্যান্ডসেটেও চলে,যেটা উইন্ডোজ অথবা অ্যাপলবেসড প্রোডাক্টে সম্ভব না। """ - দরকার হবে কারণ এখন হাই লেভেলের সেট হয়ে যাবে লো লেভেল।আর হাই লেভেলে সেটের হার্ডওয়্যার প্ল্যাটফরম হবে এখনকার ল্যাপটপের সমকক্ষ হার্ডওয়্যার হয়ত। আর ইন্ডিয়া,বাংলাদেশ এমনকি চায়নাতে এখনকার হাই তখনকার লো লেভেলের সেটের কদর থাকবে। এখন দেখার বিষয় হল মাইক্রোসফট যেমন লো হার্ডওয়্যার বেসড অপারেটিং সিস্টেম 98 পরিত্যাক্ত করেছে তখন করবে কিনা??
আরো কিছু ফ্যাক্টর আছে।

আপনার সাথে কথা বলে ভাল লাগল।
আমি উইকিপিডিয়া থেকে পড়েছি কিছু, তারপর fiercewireless এর মত কিছু সাইট এবং গুগল নিউজে key word সার্চ দিয়ে পড়ি। যদিও আমি ডেভেলাপার নেই আর তবে বিশ্ববিদ্যালয় জীবনে লিনাক্স প্রোগ্রামিং এবং জাভা নিয়ে কিছু নাড়াচাড়া করেছি। সেই আগ্রহ হয়ত রয়ে গিয়েছে।

১২. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯
হামিদ পায়োনিয়ার বলেছেন: নোকিয়া N900 কি বাংলাদেশে পাওয়া যাবে?
এর দাম কত হতে পারে?

দয়া করে জানাবেন......................................।
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: না এখনও বিশ্বের মার্কেটে আসে নাই, এই মাসেই আসবে।

১৩. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
হামিদ পায়োনিয়ার বলেছেন: !:#Pনা এখনও বিশ্বের মার্কেটে আসে নাই, এই মাসেই আসবে।!:#P

বাংলাদেশের মার্কেটে কি এই মাসেই আসবে?
০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: ভাইজান কেমনে কই???
তবে সম্ভাবনা কম আসার।

১৪. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৬
হামিদ পায়োনিয়ার বলেছেন: B:-/ আপনার সাথে কথা বলে ভাল লাগল।
আমি উইকিপিডিয়া থেকে পড়েছি কিছু, তারপর fiercewireless এর মত কিছু সাইট এবং গুগল নিউজে key word সার্চ দিয়ে পড়ি। যদিও আমি ডেভেলাপার নেই আর তবে বিশ্ববিদ্যালয় জীবনে লিনাক্স প্রোগ্রামিং এবং জাভা নিয়ে কিছু নাড়াচাড়া করেছি। সেই আগ্রহ হয়ত রয়ে গিয়েছে। :-B `

কি-ওয়ার্ড সার্চ করার নিয়ম আমার জানা নাই। যদি একটু বলতেন...
১৫. ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০৫
amhabib বলেছেন: খুব সময়োপযগি পোষ্ট । ধন্যবাদ আপনাকে

 

মোট সময় লেগেছে ০.৯৭৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"একুশ আমাদের বিশ্বাস, বাংলা আমাদের প্রাণ,পদ্মা-মেঘনা-যমুনা আমাদের প্রেম, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের চারণভূমি।"-প্রতিটি বাঙ্গালীর হয়ত আত্নার স্লোগান।
সেই আত্নার স্লোগান কেবল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই