এক অন্ধ ভিক্ষুক। দীর্ঘদিন যাবত ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। ভিক্ষার স্থান মূলত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ফটক। সারাদিনের আয় গুনে দিনের শেষে হাতের ছড়িটি ঠুকে ঠুকে সাহাবাগ হয়ে হোটেল শেরাটনের সামনে দিয়ে বাড়ি ফেরে সে। আয় মোটামুটি চলনসই; কখন ৭০ কখনও ৮০, আবার কখনও কখনও ১০০ টাকাও হয়।
একদিন বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। শেরাটন পার হয়ে সাকুরার সামনে দিয়ে যাওয়ার সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভ্যাস বসত হাত বাড়িয়ে ভিক্ষা চাইলো সে। ভিক্ষাও পেলো। টাকার গায়ে আঙ্গুল বুলিয়ে বোঝার চেষ্টা করলো পরিমানটা; ওমা!! এ যে ৫০ টাকার নোট!!! বেশ কৌতুহল নিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু ঠাহর করতে পারলেন না জায়গাটা কোথায়। কিছুক্ষন অপেক্ষা করার পর আবার লোকজনের আওয়াজ পেয়ে তাদের কাছে ভিক্ষা চাইলো সে। এবার ১০০ টাকা!!! বাহ্ এতো বড় অদ্ভুত জায়গা! এভাবে কিছুক্ষনের মধ্যেই তার ঝুলিতে জমে গেল অনেকগুলো বড় বড় টাকার নোট। সব ২০, ৫০ আর ১০০ টাকার নোট!
কৌতুহলি হয়ে এক দোকানদারকে জিজ্ঞাস করল, 'ভাই এইখানে কি হয়'?
এইখানে? এইখানে সব বড় লোকেরা মদ খায়।
সাথে সাথে ভিক্ষুকটি আকাশের দিকে তাকিয়ে বলে উঠলো- 'ও খোদা তাইলে আমি এতোদিন তোমারে ভুল ঠিকানায় খুঁজছি...? আমিতো বুঝি নাই তুমি এইহানে...!!!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


