somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটি নিষিদ্ধ হাদিস

৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল জীবনে ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের তিনটি হাদিস মনে খুব দাগ কেটেছিল। কিন্তু , পরবর্তীতে অন্য কোথাও ধর্মীয় আলোচনা, ওয়াজ-মহাফিল ,ধর্মীয় বহাচ কিংবা জুম্মার খুতবায হাদিস তিনটির উচ্চারিত হতে শুনিনি। সম্ভবত হাদিসত্রয় নিষিদ্ধ ঘোষিত হয়েছে।

নিষিদ্ধ হাদিস একঃ

"পরনিন্দা মৃত ভাইয়ের মাংস ভক্ষনের সমতুল্য।"
আমাদের প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মের বিষয়ে অত্যন্ত নিষ্ঠাবান। কিন্তু, পরস্পরের কুৎসা রচনায় অনেক সময় শ্রোতাদের কানে আঙ্গুল প্রবেশ করানো ছাড়া উপায় থাকে না। ধর্মীয় ওয়াজ মহাফিলের নামে ধর্মীয় লেবাজধারীরা পরচর্চায় আরও বেশি সরস, বিশেষ করে প্রতিপক্ষ যদি হন নারী তাহলে তো কথা নেই।

নিষিদ্ধ হাদিস দুই

" যে মুসলমান প্রতিবেশিকে অভূক্ত রেখে নিদ্রা যায় , সে আমার উম্মত নয়।"

সরকারী স্বীকৃত পরিসংখ্যানে এদেশের ৩০% মানুষ প্রতিদিন প্রয়োজনীয় খাদ্যের তুলনায় কম খাদ্য গ্রহন করে দারিদ্রতার কারণে।অভূক্ত রাত যাপন তাদের নিত্যদিনের কথকতা। ৭০% শিশু সুষম খাদ্যাভাব জনিত অপুস্ষ্টির স্বীকার হওয়া কারণে শারীরিক ও মানুষিক অপরিনততা নিয়ে বেড়ে উঠছে।অপর দিকে , ৮% মানুষের ক্রয় ক্ষমতা পূর্ন করার সামর্থ্য আমাদের আভ্রন্তরীন বাজারের না থাকায় প্রায়শই এদেশ ওদেশ শপিং এ যেতে হয়।নবীজি (সাঃ) উম্মতত্ব প্রমাণে বছরের অন্তত্য একবারের জন্য মক্কা শরীফ- মদীনা শরীফে ভ্রমণ না করে আত্মা তৃপ্তি হয়না।

নিষিদ্ধ হাদিস তিন

" মজুরের /শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে প্রতিশ্রুত ন্যায পারিশ্রমিক/ মুজুরী প্রদান কর।"

সরকারী -বেসরকারী সকল প্রতিস্ঠানে বকেয়া মুজুরী আজ এতো সাধারণ ঘটনা যে এটা আমাদের নজরে আসে না। তৈরি পোশাক শিল্পের শ্রমিক মুজুরী / বেতন সম্পর্কে কি বলব? এক-দুই তিন মাস বকেয়া শ্রমিক বেতন , বেতনহীন শ্রম ঘন্টা , ওভার টাইম চুরি কাহিনী কথিত সভ্য সমাজের নজরে আসে না। শ্রমিকের যথা সময়ে যথা মুজুরী প্রদান শুধু বাংলাদেশে কর্মরত শ্রমিকদের অশ্রুসজল কাহিনী নয়। সেই পবিত্র ভূমি নবীজি (সাঃ) এর দেশ সৌদি আরবে কর্মরত শ্রমিকদের জীবন যন্ত্রণা অবিচ্ছেদ অংশ।
অথচ, যখন ঐ সব অর্বাচিন-নারায়েক-আনপড়া শ্রমিকরা বেতনের দাবীতে রাজপথে নেমে আসে তখন তারা চিহ্নিত হন রাষ্ট্রীয় বিশৃংখলা সৃষ্টিকারী হিসাবে। প্রতিবেশী বিধর্মী রাষ্ট্রের চর হিসাবে।

উপসংহার

এ যুগে এসে উল্লেখিত হাদিস ত্রয়ের মত আরও অনেক হাদিস নিষিদ্ধ হয়ে গেছে অথবা কিতাবের তলায় ঠাই পেয়েছে। যারা ইসলামের মৌলিকতা নিয়ে সদাসোচার তাদের নজরে কি হাদিসের এই বিলুপ্তি নজরে পরে না। নাকি নজরে পরলেও তারা চোখ বন্ধ করে থাকেন।

প্রকৃত সত্য হচ্ছে, শাসক শ্রেনী তাদের তলপি বাহক মোল্রা মৌলভীদের সহায়তায় একদিকে শ্রমিক শ্রেনীর রক্ত চোষা কে জায়েজ করছে , অপর দিকে ধর্মের আফিম খাইয়ে মানুষের সাধারণ মনুষ্যত্ববোধ জনিত শক্তিকে পঙ্গু করে রেখেছে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:১০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×