somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরের কারণে স্বার্থ দিয়া বলি ঃ কামিনী রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি

১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অতি শৈশবে যে সকল ঘটনা আমাকে আজকের মানুষ হিসাবে গড়ে উঠতে পথ নির্দেশণা দিয়েছে তার একটি কবি কামিনী রায়ে কবিতার এই চরণ ক'টি পাঠ। আজ শ্রদ্ধেয় কবির ১৪৫ তম জন্ম তিথীতে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

''পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও
তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে'
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।''


এরা যদি জানে

এদেরও তো গড়েছেন নিজে ভগবান্ ,
নবরূপে দিয়েছেন চেতনা ও প্রাণ ;
সুখে দুঃখে হাঁসে কাঁদে স্নেহে প্রেমে গৃহ বাঁধে
বিধে শল্যসম হৃদে ঘৃণা অপমান,
জীবন্ত মানুষ এরা মায়ের সন্তান ||

এরা যদি আপনারে শেখে সম্মানিতে,
এরা দেশ-ভক্ত রূপে জন্মভূমি-হিতে
মরণে মানিবে ধর্ম বাক্য নহে --- দিবে কর্ম ;
আলস্য বিলাস আজো ইহাদের চিতে
পারেনি বাঁধিতে বাসা, পথ ভুলাইতে ||

এরা হতে পারে দ্বিজ---যদি এরা জানে,
এরা কি সভয় সরি' রহে ব্যবধানে ?
এরা হতে পারে ,বীর, এরা দিতে পারে শির,
জননীর, ভগিনীর, পত্নীর সম্মানে,
ভবিষ্যের মঙ্গলের স্বপনে ও ধ্যানে |
এরা যদি জানে ||

উচ্চ কূলে জন্ম ব'লে কত দিন আর
ভাই বিপ্র রবে তব এই অহংকার ?
কৃতান্ত সে কুলীনের রাখে না তো মান,
তার কাছে দ্বিজ শূদ্র পারীয়া সমান |
তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহ লীন
বাহ্মণে চণ্ডালে রহে কত ব্যবধান ?
*********************************

ধরায় দেবতা চাহি

ত্রিদিবে দেবতা নাও যদি থাকে ধরায় দেবতা চাহি গো চাহি,
মানব সবাই নয় গো মানব, কেহ বা দৈত্য, কেহ বা দানব,
উত্পীড়ন করে দুর্বল নরে, তাদের তরে যে ভরসা নাহি---
ধরায় দেবের প্রতিষ্ঠা চাহি ||

সেকালে দেবতা গোলক তেয়াগি, মাটির ধরায় মরের গেহে,
লইত জনম নর-শিশুরূপে, বাড়িয়া উঠিত নারীর স্নেহে ;
ধূলা বালু লয়ে খেলিয়া বেড়াত আর দশজন শিশুর মত ;---
আসিলে সময় দৈব বলে বলী, দানবে দলিতে যাইত সে চলি,
হেলায় সংহারি দুরাচারগণে, নিরাতঙ্ক করি সাধুসজ্জনে,
ফিরিয়া আসিত অপরাহত ||

ত্রিদিব তেয়াগি আসে কি না আসে, নরের আলয়ে নারীর কোলে,
আজিও দেবতা নর-জন্ম লয়, ধরণীর গ্লানি ম্লানি করি ক্ষয়,
আলোকের দিকে টানিয়া তোলে ||

ঐশ্বর্য আরাম চাহে ভুলাইতে, স্নেহ প্রেম কত বাঁধিতে চায়,
মাতা কাঁদে, জায়া শিশু দেয় কোলে সকল বাঁধন কাটিয়া যায় |
বাহিরে বাতাসে যেই আর্তনাদ, যে রোদন ধ্বনি বহিয়া যায়,
শুনিতে শুনিতে অভ্যাসবশে সকলে যাহা না শুনিতে পায়---
তাই ডেকে লয় নর-দেবতায় সংগ্রামে পশিতে দানব সাথে,
দানব-সংহার মানবেরি কাজ, দধীচির হাড় ইন্দ্রের হাতে
বজ্র হয়ে আছে, রবে চিরদিন, মানবেরে দিয়া দেবের জয়,
ত্রিদিবে দেবতা নাও যদি থাকে ধরায় দেবতা নহিলে নয় ||
******************************************

পাছে লোকে কিছু বলে।

করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি
সম্মুখ চরণ নাহি চলে,
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ-মত উঠে শুভ্র চিন্তা কত
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে, আঁখি সযতনে শুষ্ক রাখি
নির্মল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে,
পারিনা মিলিতে সেই দলে,
বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান,
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
*******************************
কামিনী রায়ে :: মিলনসাগর
http://www.milansagar.com/kobi-kaminiroy.html
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×