somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Living Root Bridge ঃপ্রকৃতি ও মানুষের এক নিবিড় বন্ধুত্বের প্রতীক।।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রারম্ভিক কথাঃ গেল নভেম্বর মাসে শ্রদ্ধেয় ব্লগার 'মুভি পাগল' ৩ পর্বে ''বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! '' শীরনামে বর্তমান বিশ্বের বিদ্যমান ৮ টি ব্রিজ বা সেতু সম্পর্কে আলোচনা করেন। তাঁর লেখা পড়তে পড়তে মন্তব্য করেছিলাম সুযোগ পেলে আমার বিবেচনায় বিশ্বের সবচেয় বিস্ময়কর ব্রীজ বা সেতু সম্পর্ক লিখবো।
তীব্র বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোপেনহেগেনের বিশ্ব জরবায়ু সম্মেলণের বাইরে বিক্ষোভকারীদের প্রতি আমার এই লেখা নিবেদিত।

Living Root Bridge


সেতু বা ব্রিজের কথা বললেই চোখের সামনে ভেসে উঠে ইট-কাঠ আর ইস্পাত-কংক্রিটের কাঠামো। কিন্তু শত শত বৎসর ধরে উত্তরপূর্ব ভারতের মেঘালয় প্রদেশের 'চেরাপুঞ্জি'তে বসবাসকারী 'ওয়ার-খাসীস' নামক নৃ-জাতি গোষ্ঠি পাহাড়ের ফাঁকে প্রবাহ মান ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা আর নদী অতিক্রমের জন্য Living Root Bridge বা ' জীবন্ত শিকড় সেতু' নির্মাণ করে আসছে।


জীবন্ত শিকড় সেতু তৈরিতে ব্যবহার হয় Ficus elastica নামক রবার গাছের কান্ড থেকে বেড়িয়ে আসা শক্ত ও নির্ভরযোগ্য Secondary Root ( আমরা যাকে বলি ঝুড়ি মূল)। প্রকৃতিক ভাবে বেড়ে উঠা এই Secondary Root কে দীর্ঘ পরিকল্পিত প্রয়াসে জীবন্ত সেতুতে পরিনত করা হয়। রবার গাছের এই 'ঝুড়ি মূল' কে জলধারা বা নদীর উপর দিয়ে সোজাসুজি পরিচালিত করতে 'খাসীয়া' সম্প্রদায় নিজস্ব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও উদ্ভাবনীয় শক্তিকে কাজে লাগায়।


প্রথমে 'সুপারি গাছের' কান্ডকে মাঝ বরাবর দুই ভাগ করা হয় ; তারপর তার কেন্দ্র স্থল দিয়ে সোজা ছিদ্রপথ তৈরি করা হয়। ছিদ্র পথে রবার গাছের শীর্ণ বর্ধনশীল শিকড় বা ঝুড়ি মূল প্রবেশ করিয়ে দেওয়া হয়। সময়ের প্রবাহে সুপারি কান্ডের ছিদ্র পথে সেই মূল জলধারা উপর দিযে নদীর অপর পারের দিকে অগ্রসর হয়। অপর পারে শিকড় পৌছাবর পর শিকড় কে অপর পারের মাটিতে প্রবেশ করবার সুয়োগ দেয়া হয়। এভাবে ১০ থেকে ১৫ বছরের প্রচেষ্টায় তৈরি হয় 'জীবন্ত শিকড় সেতু'। আর তা বয়স বৃদ্ধির সাথে হযে উঠে আরও দৃঢ় ,আরও মজবুৎ।


এ ধরনের 'জীবন্ত শিকড় সেতু' সেতু ১০০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে আর যার উপর দিয়ে একই সাথে ৫০ জনবা তার বেশি মানুষ অনায়াসে পর হতে পারে।


মেঘালয়ের চেরাপুঞ্জির খাসীয়া জনগোষ্ঠি তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে কয়েক শতক ধরে এধরণের জীবন্ত শিকড় সেতু তৈরি করে ব্যবহার করে আসছে বলে জানা যায়।যার কয়েক টি তৈরির ৫০০ বছর পরও আজও পূর্ণমাত্রায় ব্যবহারক্ষম।


উপরের চিত্রের ''Umshiang Double-Decker Root Bridge'' নামক জীবন্ত শিকড় সেতু টি কে বিশ্বের এ ধরণের দোতালা সেতু বলে ধারনা করা হয়।

*****************************************************
সূত্রঃ Living Root Bridges ।
http://rootbridges.blogspot.com/
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×