somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Haft-Sin : ইরানীয় নববর্ষ উৎসবের এক অবিচ্ছেদ

১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল ১লা বৈশাখ । নতুন বাংলাবর্ষের প্রথম দিন। ধর্মীয় মৌলবাদীদের নানামুখী বিভ্রান্তিকরণ প্রচারণায় অনেক ধর্মভীরু মানুষ নতুন বৎসরকে বরণ করে নেওয়ার উৎসবে খোলা মনে শামিল হতে পারেন না। তাঁদের মনের সকল দ্বিধা ঝেড়ে ফেলতেই ইসলামী প্রজান্ত্র ইরানের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত ও উৎযাপিত নববর্ষ উৎসব বা নওরোজ নিয়ে আমার এই লেখা উদ্দেশ্য।



গত ২১ মার্চ ২০১০ সমগ্র ইরানবাসী প্রতি বৎসরের জন্য মেতে ছিল ইরানীয় বা পারসিয়ান বর্ষপঞ্জি অনুসারে নতুন বৎসরকে বরণ করে নেওয়ার উৎসবে।এই দিনটি কে ইরানবাসী Norooz বা নওরোজ নামে সম্বোধন করে থাকে। আর এই দিনটি উদযাপনের জন্য 'ইসলামিক রিপাবলিক অব ইরানে' দিন টি ছিল রাষ্ট্রীয় ছুটির দিন। ইরানে নববর্ষের উদযাপন আনুষ্ঠানিক ভাবে শুরু হয় নতুন বৎসরের প্রথম দিন (২০/২১ মার্চ ) এবং তা চলে নতুন কৎসরের ১৩ তম দিন পর্যন্ত । আর নববর্ষ উদযাপনের শেষ দিনটিও ইরানে রাষ্ট্রীয় ছুটির দিন , যা Sizdah Bedar (প্রকৃতি দিবস) নামে পরিচিত।



নওরোজ উৎসবে যোগ দেওয়ার জন্য ইরানের কট্টরপন্থী রাষ্ট্রপতির নিমন্ত্রণে পাশ্ববর্তী পাঁচটি মুসলিম দেশের রাষ্ট্রপতিরা তেহেরানে মিলিত হন। রাষ্ট্রপতি আহমদিনজাদী 'নওরোজ' উপলক্ষে প্রদত্ত তাঁর ভাষনে বলেন , ''"It is a cause of joy that through collective co-operation Nowruz became global," .( আল- জাজিরা)
Click This Link
তিনি আরো বলেন,............
''Noruz is symbol of unity among all peace-loving and justice-seeking people. He made the remark in a ceremony to register Noruz as a cultural heritage. ''(Payvand Iran News)
Click This Link

নওরোজ উৎসরে নানা আয়োজনের মাঝে রয়েছে..................
Khouneh Tekouni ,
Chahārshanbe Sūrī ,
Haft Sīn ,
Haji Firouz ,
Sizdah Bedar

ইরানের নববর্ষের উৎসবের এই প্রতিটি আয়োজন অতীত বা উৎসব মূল খুজতে গেলে দেখা যাবে, এগুলো উৎসরিত ও বিবর্তিত হয়েছে কয়েক সহস্র বর্ষ ধরে। এ সকল উৎসব সৃষ্টি হয়েছিল প্রাচীন ইরানের বা পারসিয়ান ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসাবে। দীর্ঘ মুসলিম শাসন, ইসলামের নামে আরবীয় সংস্কৃতির অগ্রাসণ , এমনি ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব এই সকল উৎসব কে ইরানবাসীর জীবন থেকে মুছে ফেলতে পারেনি। রবং , এই সকল অনুষ্ঠানাদি থেকে প্রাচীন ধর্মীয় উপাসনার সারাংশ টুকু বাদ দিয়ে ইরানের মুসলিম সম্প্রদায় যুগে যুগে নিজ আত্মার অংশ করে নিয়েছে।
Haft-Sin ঃ ইরানের প্রতিটি গৃহের প্রধান নববর্ষ আয়োজন।


Haft-Sin হচ্ছে নতুন বর্ষের শুরু দিনটি উপলক্ষে করে একটি টেবিলে ৭ (সাত) বিশেষ উপকরণ সাজানো, এই প্রতি উপবরনের নাম শুরু হয়েছে পারসি বর্ণ 'সীন' দিয়ে। টেবিলে সাধারণত ৭ উপকরণের সাথে স্থান পায় একটি আয়না, ( আয়না পারস্যিব ধর্মে বিশেষ পবিত্রতার প্রতীক) আয়নার দু'পাশে দুইটি মোমবাতি এবং অধিকাংশ সময় পবিত্র কোরআন শরীফ। আর কসল উপকরণ সহ সুজ্জিত Haft-Sin টেবিলটি স্থাপন করা হয় বসবার ঘরে , যাতে আগত অতিথীরা এই সজ্জা দেখতে পান।


ইসলাম পূর্ব যুগে সাত টি উপকরণ হিসাবে ৭ প্রকার শস্য সাজ্জানো হত। আর তা করা হতো এই বিশ্বাস থেকে যে , ৭ শুভ অমর আত্মা তাদেরকে ( পারসিয়ান ধর্ম বিশ্বাসীদের ) নতুন বৎসর টিতে রক্ষা করবেন। প্রাচীর ইরানীরা এই ৭ শস্যের দানা অংকুরিত হওয়ার জন্য সাত টি পাত্রে সযত্নে নওরোজের কিছুদিন আগে বপণ করতো।বর্তমানে এই ৭ উপাদানের কিছু কিছু পাল্টে গিয়েছে আর কিছু প্রতীক হিসাবে টিকে আছে।আর নুন্যতম একটি নব অংকুরিত শস্য আজও Haft-Sin এর অপরিহার্য অংশ।

বর্তমানে 'সীন' অদ্য বর্ণযুক্ত যে ৭ টি উপকরণ সাধারণত Haft-Sin এ স্থান পায় তা হচ্ছে.......
১) sabzeh (سبزه) ' নবজীবনের প্রতীক হিসাবে একটি পাত্র সজীব গম /বার্লি /যবের সদ্য অংকুরিত চারা।
২) samanu (سمنو) বৈভবের প্রতীক হিসাবে গমের অকুর দিয়ে তৈরি করা মিষ্টি পুডিং।
৩)senjed (سنجد) ভালবাসার প্রতীক হিসাবে শুষ্ক তৈল বীজ (oleaster )
৪)sîr (سیر) আরোগ্যের প্রতীক হিসাবে রসুন।
৫) sîb (سیب) সৌন্দর্য ও সুস্বাস্থ্যের প্রতীক হিসাবে আপেল।
৬) somaq (سماق নব সূর্যোদয়ের প্রতীক শুমাক ফল।
৭) serkeh (سرکه) বার্ধক্য ও ধৈর্যের প্রতীক ' সিরকা ' বা ' ভিনেহার' ( আগে মদ বা সুরা ব্যবহা করা হত।)
এছাড়া উর্বরতা বা প্রজনন শক্তির প্রতীক ডিম সিদ্ধ করে.... . তা নানা রঙে চিত্রিত করে Haft-Sin টেবিলে রাখা হয় ( যেমন টি খ্রীস্টান সম্প্রদায় ইস্টার উৎসবের সময় ডিমকে চিত্রিত করে)। আর একটি উপকরণ হচ্ছে জীবন্ত ছোট মাছ। সহজে অল্প পানিতে বেঁচে থাকে ও দৃষ্টি নন্দন বলে ' গ্লোড ফিস' কে Haft-Sin টেবিলে বেশি দেখা যায়। এই মাছ নতুন বর্ষ ১৩ তম দিন বা শেষ দিন (Sizdah Bedar) প্রাকৃতিক জলাধারে ছেড়ে দেওয়া হয়।

Haft-Sin বিছু দৃষ্টি আকর্ষক ছবি দিযে বিদায় নিচ্ছি।
শুভ বাংলা নববর্ষ।






************************************************
ইরানীয় বর্ষপঞ্জি সম্পর্ক জানতে পড়ুনঃ
ইরানের বর্ষপঞ্জি বা Persian Calendar ৎ বর্ষ গণনার বিশুদ্ধতম রূপ।
Click This Link
***********************************************
সূত্র ঃ
১) Norooz, NoRuz, NowRuzঃ Persian New Year - (HaftSin Table)
http://www.farsinet.com/norooz/haftsinn3.html
২) Iranian Traditions and Celebrations ঃ HAFT SIN
Click This Link
৩) Haft-Sin
http://en.wikipedia.org/wiki/Haft-Sin
৪) Noruz registerd as cultural heritage
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৫
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×