somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমেইল ক্রাইম !!!

১০ ই মে, ২০০৮ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লটারিতে মিলিয়ন ডলার জিতেছেন! এমন সুখবর বার্তা হয়তো সবার ইমেইলেই আসে। কিন্তু কেউ কি পেয়েছেন লটারির সেই মিলিয়ন ডলার? আমার জানামতে কেউ সেটা পায়নি বরং অনেকেই সেই মিলিয়ন ডলার পেতে গিয়ে উল্টো হারিয়েছেন নিজের ব্যাংক একাউন্টের সব টাকা। এরকম যদি কোন প্রস্তাব পেয়ে থাকেন তাহলে ধরে নিন, এই লটারি জেতানোর লোভ দেখিয়েই আপনার যাবতীয় তথ্য কেউ সংগ্রহ করছে।

ঘটনাটা কীভবে ঘটে? প্রথমত আপনি লটারি জিতেছেন এমন একটি মেইল পেলেন এবং খুব শীঘ্রই আপনার নাম ঠিকানা সহ তাদের ইমেইলে যোগযোগ করতে বলা হলো। আপনি উত্তর পাঠালেন। ধন্যবাদ জানিয়ে তারাও একটি উত্তর পাঠাবে এভাবে যে, আপনার প্রাপ্য অর্থগুলো তারা দিতে চায়। আপনি সরাসরি এসে নিয়ে যাবেন নাকি আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে। আপনি হয়তো ঝামেলা এড়াতে স্বাভাবিকভাবেই চাইবেন অতদূরে না গিয়ে টাকাগুলো ব্যাংক একাউন্টেই আসুক। সেই অনুযায়ী হয়তো মেইলের উত্তর দিলেন, টাকাগুলো আপনার একাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আপনার এমন একটি ব্যাংক একাউন্ট চাইলো যে একাউন্টে ইন্টারনেটে লেনদেনের সুবিধা আছে। আপনি দিয়ে দিলেন ব্যাংক একাউন্ট নাম্বার। এরপর হয়তো বেশ কিছুদিন তারা আর ইমেইল পাঠাবে না। কারণ তারা চেষ্টা করছে ব্যাংক একাউন্টটি হ্যাক করা যায় কিনা। যদি তারা আপনার একাউন্টের পাসওয়ার্ড ভেঙে ফেলতে সক্ষম হয় তবে ধরে নিন কোনদিনই আর তারা মেইল পাঠাবে না। তবে এর মাঝে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তা হলো আপনার একাউন্ট টাকা পয়সা সব হাওয়া হয়ে যাবে! আর যদি একাউন্ট পাসওয়ার্ড ভাঙতে না পারে তবে আবার মেইল পাঠাবে যেখানে বলা থাকবে “আইনি জটিলতার কারণে আপনার একাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না। আপনি আমাদের এখানে আসুন।“ পাশাপাশি সেখানকার দুএকজন উকিলের ঠিকানাও দিয়ে বলবে আপনি ভরসা না পেলে প্রয়োজনে উক্ত উকিলের মাধ্যমে আসতে পারেন। এরপরও আপনি লোভ সংবরণ করতে না পেরে যদি চলে যান তবে বঝুতেই পারছেন ঘটনাটা কী ঘটতে পারে!

উপরের বর্ণনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তুলে ধরা হয়েছে। তবে অনলাইনে প্রতারণার পরিধি এর চেয়েও ব্যাপক ও ভয়াবহ হতে পারে।

কিন' প্রশ্ন থাকতে পারে আপনার ইমেইল ঠিকানা তারা জানলো কীভাবে? খুব সহজ ব্যাপার। এমন কিছু সফটওয়্যার আছে যার কাজই শুধু ইমেইল ঠিকানা খুঁজে বের করা। আর যারা এই ধরনের প্রতারণা করে থাকে তাদের নিজস্ব একটি ইমেইল সার্ভারই থাকে। যে সার্ভারে থাকা একটি বিশেষ প্রগ্রাম সর্বক্ষণ বিভিন্ন ইমেইল ঠিকানা খুঁজে নিজে নিজেই সবাইকে মেইল পাঠাতে থাকে। আবার এদের ইমেইলকে শনাক্ত করাও যায় না। কারণ এরা কিছু টেকনিক (হিডেন আইপি) ব্যবহার করে যাতে তাদের সার্ভারের অবস্থান কিংবা তাদের ইন্টারনেট ঠিকানা জানা যায় না। ফলে এসব প্রতারকদের সহজে খুঁজেও পাওয়া যায় না।

এতে গেল মেইল আদান প্রদানের ক্ষেত্রে। কিন' এমন কিছু প্রতারক আছে যারা আড়ি পেতে থাকে শুধু বিভিন্ন জনের মেইল পড়ার জন্য। গুরুত্বপূর্ণ ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মেইল চুরি করে তার তথ্য হাতিয়ে নেওয়াই এদের কাজ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ দুপুর ১২:২৮
১৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×